সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোকে বাধ্যতামূলকভাবে নিবন্ধনের আওতায় আনতে, নতুন আইন করা হবে বলে জানিয়েছেন, তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ।
মঙ্গলবার সচিবালয়ের তথ্য অধিদপ্তরে ‘গুজব প্রতিরোধ সেল এবং ফ্যাক্টস চেকিং কমিটির’ সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের একথা বলেন তথ্যমন্ত্রী। এসময় বিদেশে বসে গুজব ছড়িয়ে, আর ধরাছোঁয়ার বাইরে থাকার সুযোগ নেই বলেও এসময় মন্তব্য করেন হাছান মাহমুদ। এছাড়া নির্বাচনকে সামনে রেখে কেউ যেনো অপপ্রচার করতে না পারে, সেজন্য গণমাধ্যমকেও সোচ্চার থাকার আহবান জানান তথ্যমন্ত্রী।
