জয় বাংলা,জিতবে এবার নৌকা গানটির নতুন সংস্করণ বানিয়েছে টিম জয় বাংলা। শনিবার দুপুরে রাজধানীর কারওয়ান বাজারে গানটির শুভমুক্তি ঘোষণা করেন আওয়ামী লীগের সাংস্কৃতিক সম্পাদক অসীম কুমার উকিল।
তিনি বলেন,নির্বাচনকে ঘিরে চারিদিকে উৎসব আমেজ বিরাজ করছে। তাই নির্বাচনী প্রচারণায় আমেজ তৈরি ও সরকারের উন্নয়ন অগ্রযাত্রাকে তুলে ধরতে এই আয়োজন। তিনি বলেন, নির্বাচনী প্রচারে নতুন মাত্রা তৈরি করবে এই গানটি যা উজ্জীবিত করবে দেশের সব শ্রেনী পেশার মানুষকে।
গানটির প্রযোজক ও গীতিকার তৌহিদ হোসেনে নির্মিত এই গানটি গতবারের মতো এবারও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে উৎসর্গ করা হয়েছে বলে জানানো হয় শুভ মুক্তি অনুষ্ঠানে।
