বিএনপি-জামায়াতসহ সমমনা দলগুলোর হরতালকে কেন্দ্র করে দেশের বিভিন্নস্থানে যাত্রীবাহী বাস,ট্রেন ও পিকআপ ভ্যানে আগুন দেয়ার ঘটনা ঘটেছে। আগুন সন্ত্রাসকারীদের প্রতিহত করতে সতর্ক অবস্থানে রয়েছে আইনশৃংখলা বাহিনী।
সারাদেশে বিএনপি-জামায়াতসহ সমমনা রাজনৈতিক দলের ৪৮ ঘণ্টার হরতাল চলছে। হরতালকে কেন্দ্র কোরে বিভিন্নস্থানে যাত্রীবাহী বাস,ট্রেন ও পিকআপ ভ্যানে আগুন দেয়ার ঘটনা ঘটেছে। এদিকে,সহিংসতা এড়াতে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সতর্ক অবস্থানে আইনশৃংখলাবাহিনী।
একতরফা নির্বাচনের তফসিল ঘোষণার প্রতিবাদে ও সরকার পতনের দাবিতে বিএনপির ডাকা ৪৮ ঘণ্টার হরতালের সমর্থনে মিছিল বের করলে, সুনামগঞ্জে পুলিশের সাথে বিএনপির সংঘর্ষ হয়। এতে ৫ পুলিশ সদস্যসহ দুই সংবাদকর্মী আহত হয়েছেন।
জামালপুরের সরিষাবাড়ী রেলওয়ে স্টেশনে যমুনা এক্সপ্রেস ট্রেনের দুটি বগিতে আগুন দেয় দুর্বৃত্তরা। গতরাতে সরিষবাড়ী থেকে তারাকান্দি যাওয়ার সময়, ট্রেনটিতে আগুন ধরিয়ে দেয়া হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিস প্রায় দেড় ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। এসময় আহত হয় ৪ নারী।জয়পুরহাটে খালি পিকআপ ভ্যানে পেট্রোল বোমা মেরে নাশকতা সৃষ্টির মামলায় বিএনপি নেতা মাসুদ রানাকে গ্রেপ্তার করেছে র্যাব। হরতালের সমর্থনে ফরিদপুরে মশাল মিছিল বের করে বিএনপি।নেত্রকোণার কেন্দুয়ায় হরতালের সমর্থনে মশাল মিছিল করেছে বিএনপি। এছাড়া, বান্দরবান ও হিলিতে বিএনপি-জামায়াতসহ সমমনা বিভিন্ন রাজনৈতিক দল হরতালের সমর্থনে পিকেটিং হয়েছে।
