দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে, দ্বিতীয় দিনের মতো মনোনয়ন ফরম বিতরণ করেছে ক্ষমতাসীন আওয়ামী লীগ।
রবিবার সকাল থেকেই মনোনয়ন প্রত্যাশীদের স্লোগানে মুখরিত হয়ে ওঠে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়। খণ্ড খণ্ড মিছিল নিয়ে আসছেন মনোনয়ন প্রত্যাশীরা । কেউ আবার ঢাক-ঢোল পিটিয়ে,বাজনা বাজিয়ে মনোনয়ন কিনতে এসেছেন। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে সমর্থকদের ভিড় আরও বাড়তে থাকে। ফরম সংগ্রহ করে মনোনীত হলে, চলমান উন্নয়নের ধারা অব্যাহত রাখতে শেখ হাসিনার হাতকে আরও শক্তিশালি করার প্রত্যয় জানান, মনোনয়ন প্রত্যাশীরা।
