বাংলাদেশ

দলীয় মনোনয়ন ঘোষণায় সারাদেশে আওয়ামী লীগের আনন্দ মিছিল

post-img

বাংলাদেশ আওয়ামী লীগের মনোনয়ন ঘোষণায় সারাদেশে আনন্দ মিছিল করেছে আওয়ামী লীগ ও অঙ্গসংগঠন। ফেনী জেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক নিজাম উদ্দিন হাজারী আবারও দলীয় মনেনয়ন পাওয়ায় আনন্দ মিছিল করেছে দলের নেতাকর্মীরা। মিছিল শেষে বক্তব্য দেন জেলা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট হাফেজ আহাম্মদ,সংসদ সদস্য নিজাম উদ্দিন হাজারী সহ অন্যান্য নেতৃবৃন্দ।

এদিকে, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বীর মুক্তিযোদ্ধা শাজাহান খানকে মাদারীপুর- ২ আসনে মনোনয়ন দেয়ায় আনন্দ মিছিল করেছে জেলা ও উপজেলা আওয়ামী লীগ নেতৃবৃন্দ। এছাড়া মাদারীপুর-৩ আসনে ড.আবদুস সোবাহান গোলাপকে মনোনয়ন দেয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানান নেতাকর্মীরা। অন্যদিকে, মাগুরা-১ আসনের নৌকার মাঝি হলেন ক্রিকেটার বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। শহরের কেশব মোড়ে সাকিবের বাড়িতে ভক্ত,সমর্থকরা নৌকার শ্লোগান দিয়ে আনন্দ উল্লাসে মেতে ওঠে।

এছাড়া, ভোলায় ৪ টি আসন আওয়ামী লীগের প্রার্থী পূণর্বহাল রাখায় আনন্দ মিছিল ও মিষ্টি বিতরন করেছে আওয়ামী লীগ। পিরোজপুর-১ আসন থেকে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম আওয়ামী লীগের মনোনয়ন পাওয়ায় আনন্দ মিছিল করেছে, কর্মী সমর্থকরা।  
 


সম্পর্কিত খবর

About Us

NRBC is an open news and tele video entertainment platform for non-residential Bengali network across the globe with no-business vision just to deliver news to the Bengali community.