বাংলাদেশ

জাতীয় নির্বাচনে ২৯৮ আসনের প্রার্থী ঘোষণা করলো আওয়ামী লীগ, বাকি ২টি মনোনয়ন পরে

post-img

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ মনোনিত প্রার্থীদের তালিকা ঘোষণা করা হলো আজ। বঙ্গবন্ধু এভিনিউয়ে দলের কেন্দ্রীয় কার্যালয় থেকে দলের প্রার্থীদের চূড়ান্ত তালিকা ঘোষণা করেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। সংসদের ৩শ’টি আসনের মধ্যে ২৯৮ আসনে নৌকার প্রার্থীদের নাম ঘোষণা করা হয়েছে, বাকি দুটি আসনের প্রার্থী পরে জানানো হবে।

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে রোববার গণভবনে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশীদের সাথে মতবিনিময় সভায় করেন দলীয় সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দেশের উন্নয়ন-অগ্রযাত্রা অব্যাহত রাখতে, নির্বাচনে আওয়ামী লীগের বিজয়ের জন্য সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ নির্দেশ দেন প্রধানমন্ত্রী।

এর আগে, সকাল থেকে উৎসবমুখর পরিবেশে সেখানে সমবেত হন মনোননয়ন প্রত্যাশীরা।পরে বিকেলে, বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয় থেকে সংসদ নির্বাচনের জন্য চূড়ান্ত মনোনীত প্রার্থীদের তালিকা ঘোষণা করেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

আওয়ামী লীগের দলীয় প্রধান বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা নির্বাচন করবেন গোপালগঞ্জ-৩ আসন থেকে।সংসদ নির্বাচনে মোট ২৯৮ আসনের প্রার্থীদের নাম ঘোষণা করা হয়। বাকি দুই আসন নারায়ণগঞ্জ-৫ এবং কুষ্টিয়া-২ আসনের প্রার্থী পরে জানানো হবে।আওয়ামী লীগের নির্বাচনী প্রার্থী তালিকায় দেশের বিভিন্ন আসনে এবার নৌকার মাঝি পরিবর্তন করা হয়েছে। ঢাকার আসনগুলোর মধ্যে ৮টিতেই নতুন ‍মুখ।


সম্পর্কিত খবর

About Us

NRBC is an open news and tele video entertainment platform for non-residential Bengali network across the globe with no-business vision just to deliver news to the Bengali community.