post
বিনোদন

শাকিব খানের সঙ্গে আমার বিবাহবিচ্ছেদ হয়নি

ঢালিউডের বর্তমান সময়ের ব্যস্ততম অভিনেত্রী শবনম বুবলী। সম্প্রতি তিনি একটি বেসরকারি টিভির অনুষ্ঠানে উপস্থিত হয়ে এক প্রশ্নের জবাবে বলেন, ‘শাকিব খানের সঙ্গে আমার বিবাহবিচ্ছেদ হয়নি।’ অনুষ্ঠানটি নিয়ে সঞ্চালক কামরুজ্জামান বাবু বলেন, ‘দর্শকদের চাহিদার কথা শতভাগ মাথায় রেখে ঈদকে সামনে রেখে সাজানো হয়েছে অনুষ্ঠানটি। এখানে প্রাণখুলে নানা বিষয়ে কথা বলেছেন বুবলী। আমার বিশ্বাস অনুষ্ঠানটি দর্শক বেশ উপভোগ করবেন। কারণ সাম্প্রতিক সময়ে বুবলীকে নিয়ে ঘটে যাওয়া নানা ইস্যুও উঠে এসেছে এই আলাপে।’ যেখানে শাকিব খানের সঙ্গে বিচ্ছেদ প্রসঙ্গে বুবলী বলেছেন, ‘আমাদের এখনও বিবাহবিচ্ছেদ ঘটেনি!’ এমন আরও অসংখ্য প্রশ্নের উত্তর বেশ অকপটেই দিয়েছেন বাংলা সিনেমার এই অভিনেত্রী। এখন পর্যন্ত শাকিব-বুবলীর বিয়ে ও সন্তান প্রসঙ্গে যা তথ্য সংবাদমাধ্যমে এসেছে তার সবকিছুই জানিয়েছেন বুবলী। চিত্রনায়িকা অপু বিশ্বাসের সঙ্গে বিবাহ বিচ্ছেদের পর বুবলীকে বিয়ে করেন শাকিব খান। বুবলীর দাবি, ২০১৮ সালের ২০ জুলাই শাকিবকে বিয়ে করেন তিনি। এরপর ২০২০ সালের ২১ মার্চ তাদের প্রথম সন্তানের জন্ম। যদিও বর্তমানে শাকিবের সঙ্গে সম্পর্ক ভালো নয় এই নায়িকার। বিভিন্ন সাক্ষাৎকারে শাকিব খান দাবি করেছেন, বুবলীর সঙ্গে ডিভোর্স হয়েছে তার। ভবিষ্যতেও নায়িকার সঙ্গে কোনো কাজ করতে চান না তিনি। ২০১৬ সালে অভিষেকের পর থেকে প্রতি বছরই নিয়মিত মুক্তি পাচ্ছে শবনম বুবলীর সিনেমা। নায়িকা হিসেবে এবারের ঈদেও ছবির সংখ্যায় এগিয়ে থাকছেন তিনি।

post
বিনোদন

‘রূপান্তর’ নাটকের সমালোচনা নিয়ে অভিনেতা-নির্মাতা যা বললেন

সামাজিক মাধ্যমে সমালোচনার জেরে ইউটিউব থেকে সরিয়ে নেয়া হয়েছে রহান আহমেদ জোভান অভিনীত ‘রূপান্তর’ নাটক। ট্রান্সজেন্ডার বিষয়ভিত্তিক নাটকটি পরিচালনা করেছেন রাফাত মজুমদার রিংকু। ‘রূপান্তর’ নিয়ে বিভিন্ন মহলে আলোচনা-সমালোচনার মধ্যে বিষয়টি নিয়ে সংবাদমাধ্যমে কথা বলেছেন নাটকের নির্মাতা এবং অভিনেতা। মঙ্গলবার (১৬ এপ্রিল) ইউটিউব চ্যানেল একান্ন মিডিয়া থেকে নাটকটি সরিয়ে ফেলার পর এ বিষয়ে গণমাধ্যমে কথা বলেছেন নির্মাতা রাফাত মজুমদার রিংকু। তার মতে, দর্শকরা নাটকটির কনসেপ্ট হয়তো বোঝেনি। তিনি বলেন, ‘সকাল থেকেই বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে অনেক কিছুই দেখছি, আসলে বিষয়টি নিয়ে আমি কিছু মন্তব্য করতে চাচ্ছি না।’ নাটকটি ইউটিউব থেকে কেন সরিয়ে নেয়া হল সে বিষয়ে প্রযোজনা প্রতিষ্ঠান বলতে পারবে বলে মন্তব্য করেন রিংকু। তবে তার ধারণা, ইউটিউবে নেতিবাচক মন্তব্য থেকে হয়তো অনেকে চ্যানেলটিকে রিপোর্ট করছিলেন। এ কারণে নাটকটি সরিয়ে নেয়া হয়েছে। এ বিষয়ে রহান আহমেদ জোভানকে একাধিকবার কল করা হলেও তার সঙ্গে কথা বলা সম্ভ হয়নি, প্রতিবারই তিনি কল কেটে দিয়েছেন। তবে নাটকটি নিয়ে সমালোচনা করতে গিয়ে অনেকে ব্যক্তিগত আক্রমণ করায় অবাক হচ্ছেন বলে একটি সংবাদমাধ্যমকে জানিয়েছেন জোভান। তিনি বলেন, ‘বিষয়টি কাম্য নয়। নাটকটি নিয়ে মন্তব্য করতে চাচ্ছি না। তবে দর্শকেরাই বলেন, একই ধরনের চরিত্রে বারবার আমাদের দেখে নাকি তারা বিরক্ত!’ রূপান্তর নাটকে প্রধান নারী চরিত্রে অভিনয় করেছেন সামিরা খান মাহি। এতে আরও অভিনয় করেছেন সাবেরী আলম ও সমাপ্তি মাসুক। এদিকে ‘রূপান্তর’ এ ওয়ালটন স্মার্ট ফ্রিজের বিজ্ঞাপন প্রচারিত হওয়ার বিষয়ে বিবৃতি দিয়েছে ওয়ালটন কর্তৃপক্ষ। এতে বলা হয়েছে, ‘উক্ত বিষয়ে ওয়ালটন কর্তৃপক্ষ অবহিত ছিল না। ওয়ালটন দেশের মানুষের ধর্মীয় ও সামাজিক অনুভূতিতে আঘাত করে এমন কোনো কর্মকাণ্ডে কখনও সম্পৃক্ত থাকে না। অনাকাঙ্ক্ষিত এই বিষয়টির জন্য ওয়ালটন গ্রুপ মর্মাহত এবং সম্মানিত ক্রেতা ও শুভাকাঙ্ক্ষীদের নিকট আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছে। এ ধরনের ঘটনা যাতে পুনরাবৃত্তি না ঘটে, সেজন্য তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।’ এই নাটকে বিজ্ঞাপন ব্যবহার করায় বিজ্ঞাপনী সংস্থা ‘লোকাল বাস এন্টারটেইনমেন্ট’কে আইনি নোটিশও পাঠিয়েছে ওয়ালটন।

post
অনুষ্ঠান

নরসিংদীতে প্রবাসী কল্যাণ ব্যাংকের স্থানান্তরিত ভবন উদ্বোধন

বাংলাদেশকে যারা তলাবিহীন ঝুড়ি হিসেবে পরিচিতি করতে চেয়েছিল, তাদের সেই ব্যাখ্যাকে ভূল প্রমাণিত করা হয়েছে বলে জানিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো: খায়রুল আলম। নরসিংদীতে প্রবাসী কল্যাণ ব্যাংকের স্থানান্তরিত ভবনের উদ্বোধনকালে তিনি এ কথা বলেন। ব্যাংকের ঢাকা উত্তর অঞ্চল প্রধান মো: মাহবুবুল হাসানের সভাপতিত্বে বিশেষে অতিথি ছিলেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মোঃ মজিবর রহমান, উপ মহাব্যবস্থাপক মফিজুল ইসলাম, নরসিংদী প্রেসক্লাব সভাপতি নুরুল ইসলাম, জনশক্তি ও কর্মসংস্থান কার্যালয়ের সহকারী পরিচালক এনামুল হক, নরসিংদী সরকারি কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের অধ্যক্ষ প্রকৌশলী নাবিলা নুঝাত, নরসিংদীর শাখা ব্যবস্থাপক ও সিনিয়র প্রিন্সিপাল অফিসার মোঃ কবিরুল হাসান।

post
অনুষ্ঠান

ঢাকা ইউনিভার্সিটি অ্যালামনাই অ্যাসোসিয়েশন ইউকে’র অভিষেক ও বর্ষবরণ অনুষ্ঠিত

ঢাকা ইউনিভার্সিটি অ্যালামনাই অ্যাসোসিয়েশন ইউকে’র অভিষেক ও বর্ষবরণ অনুষ্ঠিত হয়েছে। বিলেতের বিভিন্ন শহর থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীরা তাঁদের পরিবারের সদস্যদেরকে নিয়ে অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। অনুষ্ঠানটিকে রূপ দেন নবীন প্রবীণের এক প্রাণবন্ত মিলনমেলায়। নর্থ লন্ডনের দর্জি প্যাভিলিয়নে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন ফাউন্ডার প্রেসিডেন্ট ডক্টর রহমান জিলানী, প্রেসিডেন্ট মোহাম্মদ এনামুল হক, জেনারেল সেক্রেটারি প্রফেসর ডক্টর সিরাজুল হক চৌধুরী, নব-নির্বাচিত প্রেসিডেন্ট কচি কবির, নব-নির্বাচিত জেনারেল সেক্রেটারি কাউন্সিলর খালেদ মিল্লাত, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ডক্টর মোসাদ্দেক হোসেন বিশ্বাস, ট্রেজারার আব্দুল হাকিম ভূঁইয়া ও নব-নির্বাচিত ট্রেজারার অজিত সাহা। পরে অভিষেক পর্বে নব-নির্বাচিত প্রেসিডেন্ট কচি কবির, জেনারেল সেক্রেটারি কাউন্সিলর খালেদ মিল্লাত ও ট্রেজারার অজিত সাহার নেতৃত্বে গঠিত ৪১ সদস্যের নতুন কার্যনির্বাহী পরিষদকে পরিচয় করে দেয়া হয়।

post
বিনোদন

গোপন' সম্পর্কের কথা ফাঁস করলেন মাহি

ঢাকাই সিনেমার আলোচিত-সমালোচিত নায়িকা মাহিয়া মাহি। কিছুদিন আগে জাতীয় সংসদ নির্বাচন নিয়েও ছিলেন বেশ সরব। এর মধ্যেই রাকিব সরকারের সঙ্গে বিচ্ছেদের পর পুরোদমে কাজে ফেরার ঘোষণা দেন নায়িকা। বর্তমানে সন্তান এবং কাজে ফেরা নিয়ে বেশ আছেন তিনি। শাকিব খানের বিগ বাজেটের সিনেমা ‘রাজকুমার’-এ ক্যামিও চরিত্রে অভিনয় করেছেন মাহি। তার চরিত্রটি নিয়ে দর্শকমহলে চলছে বেশ আলোচনা-সমালোচনা। ঈদ উপলক্ষ্যে টেলিভিশন অনুষ্ঠান করছেন মাহি। তার সঙ্গে অনুষ্ঠানে ছিলেন ঢাকাই সিনেমার এ প্রজন্মের নায়ক জয় চৌধুরী। এই হিরোর সঙ্গে প্রায়ই দেখা যায় অভিনেত্রীকে। এবার সেই বিষয়টিই খোলাসা করেছেন দুজন। জয়ের সঙ্গে সিনেমা না করেও কীভাবে নিজেদের মধ্যে ভালো সম্পর্ক হলো, সেই বিষয়টিই ফাঁস করলেন মাহি।নায়িকা বলেন, ‘অল্প সময়েই জয়ের সঙ্গে আমার বেশ ভালো বন্ধুত্ব হয়ে গিয়েছে। ও আমার সঙ্গে কোনো সিনেমায় কাজ করেনি। আর আমার সঙ্গে যেই নায়করা কাজ করেন, তাদের সাথে কখনোই আমার ভালো সম্পর্ক হয় না। পরিচালকের সাথে ভালো সম্পর্ক হয় না। কারণ, আমি ভাবি হিরোর চাইতেও আমাকে ভালো করতে হবে। যার কারণে তাদের সঙ্গে আমার সম্পর্কটা ভালো হয় না, একটা শত্রু শত্রু ভাব থাকে। জয়ের সঙ্গে ২০১৯ সাল থেকেই আমার বেশ ভালো সম্পর্ক। কিন্তু গোপন রেখেছিলাম। কারণ যেকোনো জিনিস গোপন রাখলে সেটা সুন্দর থাকে।’ মাহির কথার সঙ্গে একমত জয়। বলেছেন, ‘খোলামেলা বিষয়টা আসলে সবাই ভালোভাবে নেন না। সম্পর্ক গোপন থাকলে বিষয়টার মাঝে একটা পবিত্রতা থাকে। মাহির সঙ্গে আমার বন্ধুত্ব অল্প দিনের হলেও আমাদের সম্পর্কের মাঝে গভীরতা অনেক।’

post
খেলা

পাকিস্তানের মুশতাক বাংলাদেশের নতুন স্পিন কোচ

বাংলাদেশের নতুন স্পিন বোলিং কোচ হয়েছেন পাকিস্তানের কিংবদন্তি লেগ স্পিনার মুশতাক আহমেদ। মঙ্গলবার বিষয়টি নিশ্চিত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। গত বিশ্বকাপের পর জাতীয় দলের স্পিন বোলিং কোচের দায়িত্ব ছেড়ে যান রঙ্গনা হেরাথ। এই লঙ্কানের উত্তরসূরি হিসেবে এতদিন কাউকে নিয়োগ দেয়নি বিসিবি। এবার নিয়ে আসছে মুশতাক আহমেদকে। বিশ্বকাপের আগে ঘরের মাঠে জিম্বাবুয়ের বিপক্ষে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে বাংলাদেশ। এই সিরিজ থেকেই দলের সঙ্গে যোগ দেওয়ার কথা রয়েছে তার। আগামী জুনে ওয়েস্ট ইন্ডিজ ও যুক্তরাষ্ট্রে হতে যাওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপ অবধি তার সঙ্গে চুক্তি করেছে বিসিবি। এর আগে অনেকগুলো দেশেই স্পিন বোলিং কোচ হিসেবে কাজ করেছেন মুশতাক। ইংল্যান্ড, পাকিস্তানের পাশাপাশি বিশ্বকাপের স্বাগতিক দেশ ওয়েস্ট ইন্ডিজের দায়িত্বেও ছিলেন তিনি। বিসিবির বিজ্ঞপ্তিতে মুশতাক বলেছেন, ‘বাংলাদেশ ক্রিকেট দলের অংশ হতে পারা আমার জন্য সম্মানের। আমি দায়িত্ব পালন ও নিজের অভিজ্ঞতা খেলোয়াড়দের সঙ্গে ভাগ করতে মুখিয়ে আছি, কারণ তাদের শেখানো যায়। আমি সবসময় বিশ্বাস করি তারা দুনিয়ার অন্যতম ভয়ঙ্কর দল। ওরা যে কোনো দলকে হারিয়ে দিতে পারে, কারণ সেই সামর্থ্য, রসদ ও প্রতিভা ওদের আছে। এই বিশ্বাসটা ওদের মধ্যে গেঁথে দেওয়ার চেষ্টা করব আমি। এই দলের সঙ্গে কাজ করার সুযোগ পেয়ে আমি রোমাঞ্চিত।’ জিম্বাবুয়ে সিরিজ নয়, মুস্তাফিজকে আইপিএলে চান আকরামজিম্বাবুয়ে সিরিজ নয়, মুস্তাফিজকে আইপিএলে চান আকরাম পাকিস্তানের ১৯৯২ বিশ্বকাপ জয়ের নায়কদের একজন মুশতাক। টেস্ট ক্রিকেটেও বল হাতে তিনি ছিলেন সফল। দারুণ কিছু ম্যাচ জেতানো পারফরম্যান্স তার আছে। ৫২ টেস্ট খেলে ১৮৫ উইকেট নিয়েছেন তিনি, ১৪৪ ওয়ানডে খেলে উইকেট ১৬১ টি। প্রথম শ্রেণির ক্রিকেটে ৩০৯ ম্যাচ খেলে তার উইকেট ১ হাজার ৪০৭টি। ইনিংসে চার উইকেট নিয়েছেন ১০৪ বার, ম্যাচে ১০ উইকেট ৩২ বার।

post
বিনোদন

‘সোলস’র কনসার্টে মেতেছে যুক্তরাষ্ট্রের মায়ামি

দেশের ঐতিহ্যবাহী ব্যান্ডদল ‘সোলস’ ৫০ বছর পূর্তি উপলক্ষে যুক্তরাষ্ট্রের মায়ামি বৈশাখী মেলায় পারফর্ম করেছে। বাংলাদেশ কালচার অর্গানাইজেশন অব মায়ামির বর্ষবরণ অনুষ্ঠানে সোলস প্রায় তিন ঘন্টা গান গেয়ে দর্শক শ্রোতাদের মাতিয়ে রাখেন। এ সময় দর্শকের অনুরোধের পাশাপাশি এ এমন পরিচয়, ব্যস্ততা দেয় না আমাকে অবসর, নিঃসঙ্গতাসহ বেশকিছু গান পরিবেশন করে সোলস। মায়ামি বৈশাখী মেলায় পারফর্ম করা প্রসঙ্গে ‘সোলস’ ব্যান্ডের প্রধান গায়ক পার্থ বড়ুয়া বলেন, ‘‘মায়ামিতে বৈশাখী মেলায় এসে মনে হয়নি দেশের বাইরে আছি। এখানকার দর্শকরা দারুণ সঙ্গীতপ্রেমী। তাদের প্রতি কৃতজ্ঞতা। বিদেশের মাটিতে বসে দেশের শিল্প, সংস্কৃতি ও ঐতিহ্যকে ধারণ করছেন। বর্ষবরণের আয়োজন দেখে আমার খুব ভালো লেগেছে। আয়োজকদেরও ধন্যবাদ জানাই, তারা ‘সোলস’র ৫০ বছর উদযাপন উপলক্ষে বিশেষ সম্মাননা প্রদান করায়।” অনুষ্ঠানটির সার্বিক আয়োজনে ছিল দেশি মিউজিক। বর্ষবরণের মধ্যে দিয়ে যুক্তরাষ্ট্রে কনসার্ট শুরু করেছে। জানা গেছে, আগামী ২০ এপ্রিল ভার্জিনিয়ায় ঈদ আনন্দ মেলায় পারফর্ম করবে সোলস। গত ১১ এপ্রিল যুক্তরাষ্ট্রে পৌছান সোলস। এবারের সফরে রয়েছেন পার্থ বড়ুয়া, মীর মাসুম, আহসানুর রহমান আশিক, মারুফ তালুকদার রিয়েল ও সাউন্ড ইঞ্জিনিয়ার শামীম আহমেদ। এদিকে শিগগিরই ভক্তদের জন্য নতুন গান প্রকাশ করতে যাচ্ছে ‘সোলস’।

post
খেলা

আইপিএলের জন্য মুস্তাফিজের ছুটি বাড়াল বিসিবি

আইপিএল খেলতে মুস্তাফিজুর রহমান এখন ভারতের মাটিতে। আগামী ৩০ এপ্রিল পর্যন্ত বিসিবি থেকে অনাপত্তিপত্র (এনওসি) দেওয়া হয়েছিল এই পেসারকে। এবার তার এনওসির মেয়াদ বাড়ানো হয়েছে। ঢাকা পোস্টকে এ তথ্য নিশ্চিত করেছেন বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের সহকারী ম্যানেজার শাহরিয়ার নাফীস।মুস্তাফিজের এনওসির মেয়াদ ১ দিন বাড়িয়ে ১ মে পর্যন্ত করেছে বিসিবি। ১ মে চেন্নাই বনাম পাঞ্জাবের ম্যাচ রয়েছে। সব ঠিক থাকলে সেই ম্যাচ খেলে পরদিন ২ মে বাংলাদেশে ফিরবেন মুস্তাফিজ। নাফিস বলেন, 'মুস্তাফিজের একদিন ছুটি বাড়ানো হয়েছে। ১ তারিখ ম্যাচ আছে তার, সেই ম্যাচের পরদিন সে দেশে ফিরবে।' মূলত জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজে মুস্তাফিজকে খেলানোর পরিকল্পনা বিসিবির। তাই আইপিএলের পুরো আসরের জন্য মুস্তাফিজকে এনওসি দেয়নি বোর্ড। আগামী ৩ মে থেকে ঘরের মাঠে রোডেশিয়ানদের বিপক্ষে ৫ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে বাংলাদেশ। এদিকে আইপিএলের চলমান আসরে নিজেদের প্রথম ম্যাচেই বাজিমাত করেন মুস্তাফিজ। রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিপক্ষে নতুন বলে রীতিমতো দুর্বোধ্য হয়ে ওঠেন এই পেসার। নিজের করা প্রথম দুই ওভারেই শিকার করেন ৪ উইকেট। সবমিলিয়ে ৪ ওভারে ২৯ রানের বিনিময়ে ৪ উইকেট নিয়ে ম্যাচসেরা হয়েছিলেন এই বাঁহাতি। পরের ম্যাচেও দুর্দান্ত বোলিং করেছেন ফিজ। গুজরাট টাইটান্সের বিপক্ষে ৪ ওভারে খরচ করেছেন মাত্র ৩০ রান। তুলে নিয়েছেন ২ উইকেট। আর তৃতীয় ম্যাচে কিছুটা খরুচে ছিলেন তিনি। ৪৭ রান দিয়ে শিকার করেন এক উইকেট। আসরে এখন পর্যন্ত ৫ ম্যাচ খেলে ১০ উইকেট শিকার করেছেন এই পেসার। ওভার প্রতি রান খরচ করেছেন ৯ এর একটু বেশি। ৫ ম্যাচে ১০ উইকেট নিয়ে সেরা উইকেট শিকারীর তালিকায় তিনে আছেন এই বাঁহাতি।

post
খেলা

সিলেট জেলা প্রবাসী ঐক্য পরিষদের ফুটবল টুর্নামেন্ট ও পুরস্কার বিতরনী অনুষ্ঠিত

আল জুবাইলে সিলেট জেলা প্রবাসী ঐক্য পরিষদের উদ্যোগ ফুটবল টুর্নামেন্ট ও পুরস্কার বিতরনী অনুষ্ঠিত হয়ছে। দেশটির স্থানীয় সাগড় পাড়ে অনুষ্ঠিত খেলায় সভাপতিত্ব করেন সিলেট জেলা প্রবাসী ঐক্য পরিষদের সভাপতি আমির হোসেন। প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন আল জুবাইল বাংলাদেশ কমিউনিটির সিনিয়র সহ-সভাপতি আবু সুফিয়ান। বিশেষ অতিথি ছিলেন জসিম উদ্দিন শামিম, তোফাজ্জুল হোসেন, জামসিদ আলী, আল আমিন, জয়নাল আবেদীন, আব্দুল কাদির, ইসমাইল আলী ও আলিম উদ্দিন। খেলায় লাকী সোনার বাংলা স্পোর্টিং ক্লাব ১-০ গোলে পরাজিত করে কান্দিগ্রাম সান রাইজ স্পোর্টিং ক্লাবকে।

post
বিশেষ প্রতিবেদন

কিশোরগঞ্জে আলপনায় বৈশাখ

কিশোরগঞ্জের হাওর উপজেলা মিঠামইনে, গিনেজ বুক অব ওয়ার্ল্ডে নাম লেখানোর প্রত্যয়ে শুরু হলো, আলপনায় বৈশাখ-১৪৩১ উৎসব। মিঠামইন জিরোপয়েন্ট থেকে অষ্টগ্রাম জিরোপয়েন্ট পর্যন্ত, ১৪ কিলোমিটার সড়কে শুক্রবার বিকেলে আলপনা অঙ্কনের মধ্য দিয়ে শুরু হয় আলপনায় বৈশাখ। এশিয়াটিক এক্সপেরিয়েনশিয়াল মার্কেটিং লিমিটেড,বাংলালিংক ডিজিটাল কমিউনিকেশনস লিমিটেড ও বার্জার পেইন্টস এর যৌথ উদ্যোগে এই আলপনা করা হয়। এতে উপস্থিত ছিলেন, কিশোরগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য রেজওয়ান আহাম্মদ তৌফিক,এশিয়াটিক-সিক্সটি'র চেয়ারম্যান আসাদুজ্জামান নূর এমপি,ঢাকা মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা শাখার প্রধান হারুন অর রশিদ ও কিশোরগঞ্জের জেলা প্রশাসক মোহাম্মদ আবুল কালাম আজাদসহ অন্যরা।

About Us

NRBC is an open news and tele video entertainment platform for non-residential Bengali network across the globe with no-business vision just to deliver news to the Bengali community.