ঢাকা ইউনিভার্সিটি অ্যালামনাই অ্যাসোসিয়েশন ইউকে’র অভিষেক ও বর্ষবরণ অনুষ্ঠিত হয়েছে।
বিলেতের বিভিন্ন শহর থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীরা তাঁদের পরিবারের সদস্যদেরকে নিয়ে অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। অনুষ্ঠানটিকে রূপ দেন নবীন প্রবীণের এক প্রাণবন্ত মিলনমেলায়। নর্থ লন্ডনের দর্জি প্যাভিলিয়নে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন ফাউন্ডার প্রেসিডেন্ট ডক্টর রহমান জিলানী, প্রেসিডেন্ট মোহাম্মদ এনামুল হক, জেনারেল সেক্রেটারি প্রফেসর ডক্টর সিরাজুল হক চৌধুরী, নব-নির্বাচিত প্রেসিডেন্ট কচি কবির, নব-নির্বাচিত জেনারেল সেক্রেটারি কাউন্সিলর খালেদ মিল্লাত, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ডক্টর মোসাদ্দেক হোসেন বিশ্বাস, ট্রেজারার আব্দুল হাকিম ভূঁইয়া ও নব-নির্বাচিত ট্রেজারার অজিত সাহা। পরে অভিষেক পর্বে নব-নির্বাচিত প্রেসিডেন্ট কচি কবির, জেনারেল সেক্রেটারি কাউন্সিলর খালেদ মিল্লাত ও ট্রেজারার অজিত সাহার নেতৃত্বে গঠিত ৪১ সদস্যের নতুন কার্যনির্বাহী পরিষদকে পরিচয় করে দেয়া হয়।
