post
বাংলাদেশ

বিএনপি ক্ষমতায় আসার জন্য মরিয়া

বিএনপি যে কোনো উপায়ে ক্ষমতায় আসার জন্য মরিয়া হয়ে উঠেছে বলে মন্তব্য করেছেন, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। বিএনপি নেতারা হিতাহিত জ্ঞানশূন্য হয়ে পড়েছে উল্লেখ কোরে তিনি বলেন, আওয়ামী লীগ জনগণের কাতারে দাঁড়িয়ে রাজনীতি করে। বৃহস্পতিবার সকালে গণমাধ্যমে দেয়া এক বিবৃতিতে তিনি এসব কথা বলেন। এতে আরও বলা হয়, বিএনপি গণবিরোধী রাজনীতি করে আসছে। রাষ্ট্রক্ষমতায় থাকাকালে তারা জনগণকে শত্রুজ্ঞান কোরে শাসন-শোষণ ও অত্যাচারের স্টিম রোলার চালিয়েছিল। আর এখন সাংবিধানিকভাবে বৈধ ও গণতান্ত্রিকভাবে নির্বাচিত সরকারের বিরুদ্ধে, জনগণকে হাতিয়ার হিসেবে ব্যবহার কোরে ক্ষমতায় যাওয়ার অপচেষ্টা করছে।

post
বাংলাদেশ

আবারও ডামি উপজেলা নির্বাচন হচ্ছে

প্রধানমন্ত্রী শেখ হাসিনা আবারও ডামি উপজেলা নির্বাচন করতে যাচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। বৃহস্পতিবার দুপুরে নয়াপল্টন বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সাতদিনের ধারাবাহিক কর্মসূচির প্রথম দিনে, তীব্র তাপদাহে অতিষ্ঠ জনসাধারণের মাঝে বোতলজাত পানি ও স্যালাইন বিতরণকালে তিনি এসব কথা বলেন। এসময়ে রিজভী বলেন, আসন্ন উপজেলা নির্বাচনে আওয়ামী লীগ নেতারাও অংশ নেয়ার সুযোগ পাচ্ছে না। মন্ত্রী-এমপিদের পরিবার ও আত্মীয়-স্বজনদের কাছে জনগণ জিম্মি হয়ে পড়েছে।

post
অনুষ্ঠান

নোয়াখালীতে পুনরেকত্রীকরণ বিষয়ক কর্মশালা

নোয়াখালীর বেগমগঞ্জে বিদেশ ফেরতদের পুনরেকত্রীকরণ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বেগমগঞ্জ উপজেলা পরিষদ হল রুমে ব্র্যক মাইগ্রেশান ফোরাম প্রত্যাশা-২ এই কর্মশালার আয়োজন করে। ব্রাকের নোয়াখালী আঞ্চলিক কর্মকর্তা নুরুজ্জামানের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার আরিফুর রহমান। এ সময় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার অসীম কুমার দাস, সিনিয়র মৎস্য অফিসার আলমগীর হোসেন আজাদী,বেগমগঞ্জ থানার এস আই কুতুব উদ্দিন ও ব্রাকের জেলা কর্মকর্তা ইমাম উদ্দিনসহ অনেকে উপস্থিত ছিলেন।

post
শিক্ষা

প্রাথমিক-মাধ্যমিকে অনলাইন ক্লাস চালুর চিন্তা

দেশজুড়ে তীব্র তাপপ্রবাহে শিক্ষার্থীদের স্বাস্থ্য সুরক্ষায় দীর্ঘ ছুটি শেষেও খোলেনি শিক্ষাপ্রতিষ্ঠান। গত ২১ এপ্রিল ছুটি বাড়িয়ে ২৫ এপ্রিল পর্যন্ত শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধের ঘোষণা দেয় সরকার। ২৬ ও ২৭ এপ্রিল শুক্র ও শনিবার হওয়ায় ৭ দিন বন্ধের পর ২৮ এপ্রিল পুনরায় শিক্ষাপ্রতিষ্ঠানে ক্লাস শুরু হওয়ার কথা। তবে তাপপ্রবাহ না কমায় এ ছুটি বাড়ছে নাকি ২৮ এপ্রিল শিক্ষাপ্রতিষ্ঠান খুলছে, তা নিয়ে শুরু হয়েছে আলোচনা। অভিভাবকদের একটি অংশ এবং অভিভাবক ঐক্য ফোরাম নামে একটি সংগঠন অনলাইনে ক্লাস চালু রাখার দাবি তুলেছে। অনেকে আবার আরও কিছুদিন শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রাখার পক্ষে মত দিচ্ছেন। এমন পরিস্থিতিতে কী ভাবছে শিক্ষা প্রশাসন? এমন প্রশ্নের অবশ্য সরাসরি জবাব মেলেনি। চূড়ান্ত সিদ্ধান্ত না হওয়া এবং বিকল্প উপায় নিয়ে আলাপ-আলোচনা চালানোর কথা জানিয়েছেন শিক্ষাপ্রতিষ্ঠান তদারককারী প্রতিষ্ঠানগুলোর কর্মকর্তারা। শিক্ষা প্রশাসন বলছে, তীব্র গরমে ছুটি বাড়ানো কিংবা অনলাইনে ক্লাস নেওয়া নিয়ে কোনো সিদ্ধান্তই এখনো হয়নি। শিক্ষামন্ত্রী বিদেশ সফরে থাকায় মাধ্যমিক ও উচ্চশিক্ষা এবং কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগ এ নিয়ে আলোচনা করেনি। আলোচনা চললেও প্রাথমিক বিদ্যালয় নিয়ে এখনো সিদ্ধান্ত নেয়নি প্রাথমিক শিক্ষা অধিদপ্তরও। তাপপ্রবাহে সবচেয়ে বেশি ঝুঁকিতে শিশু শিক্ষার্থীরা। তবে প্রাথমিক বিদ্যালয় বন্ধ রাখা বা খোলা নিয়ে কোনো সিদ্ধান্তই হয়নি বলে জানিয়েছেন প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক (ডিজি) শাহ রেজওয়ান হায়াত।

post
বাংলাদেশ

উপজেলা নির্বাচন নিয়ে কাদেরের হুঁশিয়ারি

আসন্ন উপজেলা নির্বাচনে মন্ত্রী, এমপির স্বজনরা প্রার্থিতা প্রত্যাহার না করলে, কঠোর সাংগঠনিক ব্যবস্থা নেয়ার হুঁশিয়ারি দিয়েছেন, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তবে, প্রার্থিতা নিয়ে মন্ত্রী-এমপিদের স্বজনরা দলীয় নির্দেশনা মানবেন বলে প্রত্যাশা করেছেন তিনি। এছাড়া বিএনপির কর্মকর্মসূচীর দিনে, জনগণের স্বার্থে চোরাগোপ্তা হামলা প্রতিহত করতে আওয়ামী লীগ মাঠে থাকবে বলেও জানান ওবায়দুল কাদের। দুপুরে রাজধানীর ধানমন্ডিতে দলীয় সভাপতির রাজনৈতিক কার্যালয়ে সমসাময়িক রাজনীতি নিয়ে, সাংবাদিকদের এ কথা বলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। আসন্ন উপজেলা নির্বাচনে প্রথম পর্যায়ে প্রার্থিতা প্রত্যাহারের সময় পেরিয়ে গেলেও, অনেক মন্ত্রী, এমপির স্বজনরা প্রার্থিতা প্রত্যাহার করেনি, সাংবাদিকদের এমন প্রশ্নে তিনি বলেন, দলের সিদ্ধান্তের বাইরে গেলে ব্যবস্থা নেয়া হবে। নির্বাচনের এখনো বেশ কিছু দিন বাকি আছে জানিয়ে কাদের বলেন, তাদের প্রার্থিতা প্রত্যাহারের সময় আছে। দল শেষ পর্যন্ত অপেক্ষা করবে।

post
আন্তর্জাতিক

জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে থাইল্যান্ডে প্রধানমন্ত্রী

জাতিসংঘের এশীয় ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের অর্থনৈতিক ও সামাজিক কমিশনের ৮০তম অধিবেশনে যোগ দিতে, থাইল্যান্ডে পৌঁছেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। স্থানীয় সময় দুপুর ১টা ৮মিনিটে, ব্যাংককের ডন মুয়াং আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান, প্রধানমন্ত্রীকে বহনকারি বিমানটি। তাঁকে অভ্যর্থনা জানান, থাইল্যান্ডের উপ-প্রধানমন্ত্রী অনুতিন চার্নভিরাকুল। সেখানে প্রধানমন্ত্রীকে লাল গালিচা উষ্ণ সংবর্ধনা দেয়া হয়। বিমানবন্দরে তাঁকে গার্ড অব অনার প্রদান এবং ১৯ রাউন্ড গান স্যালুট দেয়া হয়। এর আগে সকাল ১০টা ১৩ মিনিটে থাইল্যান্ডের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

post
সংবাদ

এমদাদুল ইসলামের রুহের মাগফেরাত কামনায় দোয়া

বাংলা টিভির অ্যাকাউন্টস ম্যানেজার সদ্য প্রয়াত মো. এমদাদুল ইসলামের রুহের মাগফেরাত কামনা করে, দোয়া মাহফিলের আয়োজন করেছে বাংলা টিভি কর্তৃপক্ষ।বুধবার বাদ আসর রাজধানীর সিদ্ধেশ্বরীতে, বাংলা টিভি ভবনে এই দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এতে অংশ নিয়ে প্রয়াত মো. এমদাদুল ইসলামের স্মৃতিচারণ করেন বাংলা টিভির ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ সামাদুল হক, পরিচালক মীর নূর উস শামস শান্তুনু। তারা বলেন, অত্যন্ত সৎ, পেশাদার, নিষ্ঠাবান ও বিনয়ী সহকর্মী হিসেবে এমদাদুল ইসলামে অবদান বাংলা টিভি সবসময় শ্রদ্ধার সাথে মনে রাখবে। এসময় তার পরিবারের পাশে থাকার আশ্বাস দেয় বাংলা টিভি কর্তৃপক্ষ। দোয়া মাহফিলে বাংলা টিভির বিভিন্ন বিভাগের কর্মকর্তাসহ প্রতিষ্ঠানের সহকর্মীবৃন্দ উপস্থিত ছিলেন। এছাড়া ভার্চুয়ালি যুক্ত ছিলেন, বাংলা টিভির সারাদেশের প্রতিনিধি এবং বিভিন্ন দেশে বাংলা টিভির প্রবাসী প্রতিনিধিরা। সবাই মরহুমের আত্মার শান্তি কামনায় দোয়া করেন।

post
খেলা

জিম্বাবুয়ের বিপক্ষে শুরুতে নেই সাকিব

জিম্বাবুয়ে সিরিজের জন্য ১৭ সদস্যের প্রাথমিক দল ঘোষণা করেছে বিসিবি। যেখানে সাকিব আল হাসান এবং মুস্তাফিজুর রহমানের নাম নেই। যদিও তারা যে সিরিজের চূড়ান্ত দলে থাকবেন না সেটি বলা যাচ্ছে না। জিম্বাবুয়ে সিরিজে সাকিবের খেলা নিয়ে নতুন তথ্য দিলেন বিসিবির প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপু। অন্যদিকে, এই সিরিজ দিয়ে দীর্ঘদিন পর জাতীয় দলের ক্যাম্পে ফিরেছেন পেস অলরাউন্ডার মোহাম্মদ সাইফউদ্দিন। মঙ্গলবার গণমাধ্যমের মুখোমুখি হন লিপু। সেখানে তিনি জানান, জিম্বাবুয়ে সিরিজের প্রথমদিকে সাকিবের না খেলা নিয়ে। ওই সময় সাবেক এই টাইগার অধিনায়ক শেখ জামাল ধানমন্ডি ক্লাবের হয়ে খেলবেন ডিপিএল। পরবর্তীতে জিম্বাবুয়ে সিরিজের শেষদিকে সাকিব খেলবেন বলে নিশ্চিত করেছেন লিপু। প্রধান এই নির্বাচক বলেন, ‘(সাকিব) বাংলাদেশে আসলে সম্ভাবনা আছে ডিপিএলে একটা-দুইটা ম্যাচ খেলার। তারপর আমাদের টিম ম্যানেজমেন্টের সঙ্গে ঢুকে যাবেন তিনি। সেখানে ক্রিকেটীয় স্কিল অনুশীলনের সুযোগ আছে। টিম ম্যানেজমেন্ট ও তিনি যেভাবে চান, তারপর অবশ্যই চাইব যে টি-টোয়েন্টি সিরিজে যেহেতু পাঁচটা ম্যাচ আছে, শেষদিকে তিনি যেন খেলার সুযোগ পান।’

post
আন্তর্জাতিক

কাতারের সাথে বাংলাদেশের পাঁচ চুক্তি সই

বিনিয়োগ,কর্মসংস্থান ও বন্দর ব্যবস্থাপনাসহ বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতার বিষয়ে, পাঁচটি চুক্তি এবং পাঁচ সমঝোতায় সই করেছে, বাংলাদেশ ও কাতার। মঙ্গলবার সকালে তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে, এ চুক্তি ও সমঝোতা স্মারক সই হয়। এ সময় বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানি উপস্থিত ছিলেন।  জানা যায়, মঙ্গলবার সকালে কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানি, রাজধানীর তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে পৌঁছালে, টাইগার গেটে তাকে ফুল দিয়ে উষ্ণ অভ্যর্থনা জানান, প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পরে প্রধানমন্ত্রী কার্যালয়ের শিমুল হলে একান্ত বৈঠকে বসেন দুই নেতা। এসময় বাণিজ্য ও বিনিয়োগের পাশাপাশি, ইরান-ইসরায়েল সংঘাতের ফলে সৃষ্ট, মধ্যপ্রাচ্যের বিশেষ পরিস্থিতি নিয়ে আলোচনা হয়। পরে দু’দেশের প্রতিনিধিদের নিয়ে হয় দ্বিপক্ষীয় বৈঠক। বৈঠকের পর করবী হলে দুই নেতার উপস্থিতিতে চুক্তি ও সমঝোতা স্মারক সই হয়। এসময় দ্বৈত কর ও কর ফাঁকি পরিহার,আইনি বিষয়ে সহযোগিতা,সমুদ্র পরিবহন,পারস্পরিক বিনিয়োগ উন্নয়ন ও সুরক্ষা এবং একটি যৌথ ব্যবসায়িক পরিষদ প্রতিষ্ঠা বিষয়ক চুক্তি স্বাক্ষর হয়। এছাড়াও কূটনৈতিক প্রশিক্ষণে সহযোগিতা,উচ্চশিক্ষা ও বৈজ্ঞানিক গবেষণা,যুব ও ক্রীড়া ক্ষেত্রে সহযোগিতা, শ্রমশক্তি ও বন্দর ব্যবস্থাপনা বিষয়ে পাঁচটি সমঝোতা স্মারক সই হয়েছে। চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে মিরপুরের কালশীতে বালুর মাঠে নির্মিতব্য পার্ক ও মিরপুর ইসিবি চত্বর থেকে কালশী ফ্লাইওভার পর্যন্ত সড়কটি, কাতারের আমিরের নামে নামকরণ করার ঘোষণা দেয়া হয়।

post
আন্তর্জাতিক

প্রায় দুই দশক পর কাতারের কোনও আমির বাংলাদেশে

কাতারের বর্তমান আমির শেখ তামিম বিন হামাদ আল থানি বাংলাদেশ সফরে আসায় উচ্ছসিত দেশটিতে অবস্থানরত প্রবাসী বাংলাদেশিরা। তারা বলছেন, এই সফরের মাধ্যমে তাদের সংকট সমাধানের সাথে সাথে জনশক্তি রপ্তানীর নতুন দ্বার উন্মোচিত হবে। প্রায় দুই দশক পর কাতারের কোনও আমির বাংলাদেশের মাটিতে পা রেখেছেন। রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রীর আমন্ত্রণে কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানির নেতৃত্বে একটি উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল দু’দিনের রাষ্ট্রীয় সফরে এখন বাংলাদেশে। আমিরের এ সফরকে ঘিরে উচ্ছসিত কাতারে অবস্থানরত প্রবাসী বাংলাদেশিরা।তার এ সফরে বাংলাদেশের সাথে বেশ কয়েকটি চুক্তি স্বাক্ষরের সাথে সাথে প্রবাসীদের সংকট দূর হবে বলে মনে করছেন অনেকে। এর আগে, বাংলাদেশের সঙ্গে ছয়টি চুক্তি ও পাঁচটি সমঝোতা স্মারক সই হবে বলে জানিয়েছেন পরারষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ।

About Us

NRBC is an open news and tele video entertainment platform for non-residential Bengali network across the globe with no-business vision just to deliver news to the Bengali community.