বাংলাদেশকে যারা তলাবিহীন ঝুড়ি হিসেবে পরিচিতি করতে চেয়েছিল, তাদের সেই ব্যাখ্যাকে ভূল প্রমাণিত করা হয়েছে বলে জানিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো: খায়রুল আলম।
নরসিংদীতে প্রবাসী কল্যাণ ব্যাংকের স্থানান্তরিত ভবনের উদ্বোধনকালে তিনি এ কথা বলেন। ব্যাংকের ঢাকা উত্তর অঞ্চল প্রধান মো: মাহবুবুল হাসানের সভাপতিত্বে বিশেষে অতিথি ছিলেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মোঃ মজিবর রহমান, উপ মহাব্যবস্থাপক মফিজুল ইসলাম, নরসিংদী প্রেসক্লাব সভাপতি নুরুল ইসলাম, জনশক্তি ও কর্মসংস্থান কার্যালয়ের সহকারী পরিচালক এনামুল হক, নরসিংদী সরকারি কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের অধ্যক্ষ প্রকৌশলী নাবিলা নুঝাত, নরসিংদীর শাখা ব্যবস্থাপক ও সিনিয়র প্রিন্সিপাল অফিসার মোঃ কবিরুল হাসান।
