post
বিনোদন

অভিনেতা জোভানসহ ৬ জনের বিরুদ্ধে মামলা

ট্রান্সজেন্ডার বিষয়ক নাটক ‘রূপান্তর’ ইস্যুটি এবার আদালতে গড়িয়েছে। সোমবার (২২ এপ্রিল) নোয়াখালীর সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেটের ১ নং আমলী আদালতে নাটকটির অভিনেতা-অভিনেত্রী, পরিচালকসহ ৬ জনকে আসামি করে মামলা দায়ের করা হয়। এতে বাদী হিসেবে ছিলেন সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট কাউসার উল জিহাদ। এর আগে, গত ১৬ এপ্রিল সামাজিক মাধ্যমে সমালোচনার জেরে ইউটিউব থেকে সরিয়ে নেওয়া হয় ‘রূপান্তর’ নাটকটি। তবে এতে অভিনয়ের জেরে ব্যাপক সমালোচনার মুখে পড়েন অভিনেতা জোভান। সেই আঁচড় লেগেছে অভিনেত্রী সামিরা খান মাহির গায়েও! কারণ তিনিও এই নাটকে অভিনয় করেছেন। দর্শকদের অভিযোগ, রাফাত মজুমদার রিংকু পরিচালিত নাটকটিতে ‘ট্রান্সজেন্ডার’ মতবাদকে প্রমোট করা হয়েছে। এ কারণে নাটকটির কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করা জোভানকে অনলাইনে তুলোধোনা করেন নেটিজেনরা। এমন কি জোভান ও সামিরা খান মাহি ফেসবুক ফ্যানপেজ গায়েব করে দেওয়া হয়ে। জোভানের ১৯ লাখের পেজ ও মাহির ২৪ লাখের পেজটি আর ফেসবুকে খুঁজে পাওয়া যাচ্ছে না। মূলত ‘রূপান্তর’ ইউটিউবে প্রকাশের পর থেকেই শুরু হয় সমালোচনা। অসংখ্য পোস্ট ও লক্ষাধিক প্রতিক্রিয়া আসে নাটকটির বিরুদ্ধে। তীব্র সমালোচনায় পড়ে নাটকটি ইউটিউব থেকে সরিয়ে ফেলা হয়। এ প্রসঙ্গে তখন জোভান বলেছিলেন, আমি বুঝতে পারছি না নাটকটি নিয়ে কেন এমন সমালোচনা করা হচ্ছে। নাটকটির ভিউ হয়েছিল নব্বই হাজার। তাহলে বাকি মানুষ তো দেখেনি! আমার মনে হয় না তারা দেখেই সমালোচনা করছে। বিষয়টি নিয়ে আমি ঘোরের মধ্যে আছি। বুঝতে পারছি না কী হচ্ছে। নাটকটিতে অভিনয়ের কারণে জোভানকে বয়কটের ডাক দেন দর্শকদের একাংশ। এমন আচরণ উদ্দেশ্যপ্রণোদিত বলে মনে করছেন এই অভিনেতা। তার ভাষায়, এটা উদ্দেশ্যপ্রণোদিত হতে পারে। কারণ সামগ্রিকভাবে কথা বলার চেয়ে ব্যক্তিগত আক্রমণটা বেশি হচ্ছে। তবে নেটিজেনদের এমন সমালোচনার মুখে জোভান সিদ্ধান্ত নিয়েছেন দর্শক পছন্দ করেন না এমন কোনো চরিত্রে অভিনয় করবেন না। প্রসঙ্গত, গত ১৫ এপ্রিল সন্ধ্যা ৭টায় ইউটিউবে প্রকাশ করা হয় নাটক ‘রূপান্তর’। এতে হরমোনজনিত কারণে একজন মানুষের একা হয়ে যাওয়ার গল্পকে তুলে ধরা হয়েছে। এটি নির্মাণ করেছেন রাফাত মজুমদার রিংকু। জোভান ছাড়াও অভিনয় করেন সামিরা খান মাহি, সাবেরী আলম ও সমাপ্তি মাসুক।

post
বিনোদন

না ফেরার দেশে অভিনেতা অলিউল হক রুমি

টপর্দার জনপ্রিয় মুখ অলিউল হক রুমি ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। সোমবার ভোরে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। একমাস আগে অলিউল হক রুমির শরীরে ক্যানসার ধরা পড়ে। এরপর ভারতে চিকিৎসা নিতে যান। সেখান থেকে দেশে ফিরে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসা নেন তিনি। দীর্ঘদিন মঞ্চেও অভিনয় করেছেন রুমি। থিয়েটার বেইলি রোডের আলোচিত ‘এখনও ক্রীতদাস’ নাটকে অনবদ্য অভিনয় করেছেন তিনি। আলোচিত ধারাবাহিক ‘কোন কাননের ফুল’ নাটক দিয়ে তার শোবিজে অভিষেক। চলচ্চিত্রে অভিনয় করেছেন এই অভিনেতা।

post
অভিবাসন

মালয়েশিয়ায় বাংলাদেশি শ্রমিকদের শোষণের অভিযোগ জাতিসংঘের

মালয়েশিয়ায় বাংলাদেশি অভিবাসী শ্রমিকদের অবস্থা নিয়ে হতাশা প্রকাশ করেছেন জাতিসংঘের বিশেষজ্ঞরা। জেনেভা থেকে শুক্রবার সংস্থাটির পাঠানো এক বিবৃতিতে বলা হয়, কর্মসংস্থানের আশায় সরকারি নিয়ম মেনে দেশটিতে গিয়ে তারা এখন চরম দুরবস্থায় রয়েছেন। জাতিসংঘের মানবাধিকার বিশেষজ্ঞরা বলছেন, গত কয়েক মাস ধরেই দেশটিতে বাংলাদেশি অভিবাসীরা অসম্মানজনক অবস্থায় বসবাস করছেন। এ জন্য দেশটির সরকারের প্রতি ভয়াবহ মানবিক পরিস্থিতি মোকাবিলা এবং তাদের শোষণসহ অন্যান্য মানবাধিকার লঙ্ঘন থেকে রক্ষায় জরুরি পদক্ষেপ নেওয়ার আহ্বান জানানো হয়েছে।বিবৃতিতে আরও উল্লেখ করা হয়েছে, বেশির ভাগ অভিবাসী মালয়েশিয়ায় পৌঁছে দেখেন, তাদের যে প্রতিশ্রুতি দিয়ে নিয়ে আসা হয়েছে, সেই কর্মসংস্থান নেই। এমন অবস্থায় প্রায়ই তাদের সেখানে থাকতে বাধ্য করা হয়। এতে তারা গ্রেপ্তার, আটক, দুর্ব্যবহার এবং নির্বাসনের ঝুঁকিতে রয়েছে। এমন পরিস্থিতি থেকে উত্তরণে জাতিসংঘের বিশেষজ্ঞরা পরামর্শ দিয়েছেন। তারা উদ্বেগ প্রকাশ করেছে, মালয়েশিয়া ও বাংলাদেশের মধ্যে পরিচালিত অপরাধমূলক নেটওয়ার্কগুলো অভিবাসী শ্রমিকদের প্রতারণামূলক নিয়োগের মাধ্যমে প্রচুর অর্থ উপার্জন করছে। অভিবাসীরা প্রতারিত হচ্ছেন, প্রায়ই ভুয়া প্রতিষ্ঠানে নিয়োগ এবং অতিরিক্ত ফি দিতে বাধ্য করা হচ্ছে। বিশেষজ্ঞরা বলেছেন, আমরা তথ্য পেয়েছি, উভয় সরকারের কিছু উচ্চ পর্যায়ের কর্মকর্তারা এই ব্যবসার সঙ্গে জড়িত। এ ধরনের কার্যক্রম অগ্রহণযোগ্য এবং শেষ হওয়া দরকার। এই শোষণমূলক নিয়োগের অপরাধীদের অবশ্যই জবাবদিহি করতে হবে। তারা উভয় দেশকে বিষয়টি তদন্ত করে পরিস্থিতি মোকাবিলার আহ্বান জানিয়েছে। তারা বলেন, মালয়েশিয়াকে অবশ্যই পর্যাপ্ত সুরক্ষা ব্যবস্থা নিশ্চিত করে শ্রম অভিবাসনকে আরও কার্যকরভাবে পরিচালনা করতে হবে। বিষয়টি নিয়ে এর আগে জাতিসংঘের বিশেষজ্ঞরা মালয়েশিয়া ও বাংলাদেশ সরকারের সঙ্গে আলোচনা করেছেন বলেও বিবৃতিতে উল্লেখ করা হয়। 

post
এনআরবি বিশ্ব

কানাডায় বৈশাখী মেলা উদযাপিত

কানাডার ভ্যাঙ্কুভারে গ্রেটার ভ্যাঙ্কুভার বাংলাদেশ কালচারাল অ্যাসোসিয়েশনের আয়োজনে সম্প্রতি উদযাপিত হয়েছে বৈশাখী মেলা-১৪৩১। মেলায় শিশু-কিশোরসহ সব স্তরের মানুষ দেশীয় বাহারি পোশাকে উপস্থিত হন। মেলা বাংলাদেশের জাতীয় সংগীত এবং মঙ্গল শোভাযাত্রার মাধ্যমে শুরু হয়। এতে ছিল নানারকম দেশীয় খাবার, পিঠা, শাড়ি-কাপড় ও গহনার দোকান। দিনব্যাপী জমকালো মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে ছিল স্থানীয় শিল্পীদের সুরেলা কণ্ঠে গান এবং নিত্য। মেলায় অতিথি শিল্পী ঋতুপর্ণা ব্যানার্জি তার মধুর কণ্ঠে মাতিয়ে রাখেন সবাইকে। অনুষ্ঠানে উপস্থিত হয়ে বাংলাদেশের সংস্কৃতি ও খাবার উপভোগ করেন বিটিস কলম্বিয়া (কনসারভেটিভ) পার্টির লিডার জন রাস্ট্রেড ও তার সহধর্মিণী। এছাড়াও উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি মো. ইমন।

post
দূতাবাস খবর

তুরস্কে ঐতিহাসিক মুজিবনগর দিবস উদযাপন

তুরস্কের আংকারায় অবস্থিত বাংলাদেশ দূতাবাসে ঐতিহাসিক ‘মুজিবনগর দিবস’ উদযাপন করা হয়েছে। ১৯৭১ সালের ১৭ এপ্রিল স্বাধীন বাংলাদেশের প্রথম সরকারের আনুষ্ঠানিক শপথ গ্রহণের ঐতিহাসিক ঘটনাকে স্মরণ করে যথাযোগ্য মর্যাদায় দিবসটি উদযাপন করা হয়। বুধবার সকালে তুরস্কে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত এম আমানুল হকের নেতৃত্বে বাংলাদেশ দূতাবাস প্রাঙ্গণে জাতীয় পতাকা উত্তোলন ও বঙ্গবন্ধুর আবক্ষে পুষ্পস্তবক অর্পণ করার মধ্য দিয়ে দিবসটি উদযাপনের আনুষ্ঠানিকতা শুরু হয়। অনুষ্ঠানের দ্বিতীয় পর্বের প্রথমেই পবিত্র কোরআন থেকে তিলাওয়াত ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, জাতীয় চার নেতা এবং শহীদ বীর মুক্তিযোদ্ধাদের আত্মার শান্তি ও মাগফিরাত এবং বাংলাদেশের উত্তরোত্তর শান্তি, সমৃদ্ধি ও অগ্রগতি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। এরপর রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী কর্তৃক প্রদত্ত বাণী পাঠ করা হয় এবং ঐতিহাসিক মুজিবনগর দিবসের ওপর নির্মিত একটি প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়।

post
অনুষ্ঠান

বিয়ানীবাজার ডেভেলপমেন্ট সোসাইটি ইউকের অভিষেক

বিয়ানীবাজার ডেভেলপমেন্ট সোসাইটি ইউকের উদ্যোগে ঈদ পূর্ণমিলনী এবং অভিষেক অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। সোসাইটি সেক্রেটারি মোহাম্মদ নুরুজ্জামানের সঞ্চালনায় অনুষ্ঠিত পূর্ণমিলনী সভায় সভাপতিত্ব করেন সোসাইটির নব নির্বাচিত সভাপতি আবু বক্কর। সভায় প্রধান অতিথি ছিলেন ইস্ট লন্ডন মসজিদের ঈমাম ও খতিব আবুল হোসাইন। বিশেষ অতিথি ছিলেন ইস্ট লন্ডন মসজিদের হেড অফ এসেট আসাদ মোহাম্মদ জামান, বৃট কলেজের চেয়ারম্যান মুছাদ্দিক আহমদ ও চাতক ইসলামীক সোসাইটির সভাপতি লোকমান আহমদ। এছাড়াও বক্তব্য রাখেন সোসাইটির সদ্য বিদায়ী সভাপতি মোহাম্মদ বাবুল খান।

post
এনআরবি বিশ্ব

মহিলা সমিতি বার্সেলোনার উদ্যোগে পহেলা বৈশাখ উদযাপিত

বার্সেলোনায় বাংলাদেশী নারীদের সংগঠন মহিলা সমিতি বার্সেলোনার উদ্যোগে পহেলা বৈশাখ উদযাপিত হয়েছে। স্থানীয় কাইয়ে কালাবরিয়ার সেন্ট্রো সিভিক হলরুমে উৎসবমুখর পরিবেশে আয়োজিত হয় সাংস্কৃতিক অনুষ্ঠান। অনুষ্ঠানের শুরুতে মহিলা সমিতির সভাপতি মেহেতা হক জানু আগতদের স্বাগত জানান। অনুষ্ঠানের ২য় পর্বে সাঈদ মিশু ও নাহিদা আফরিন মৌসুমী মৃথার সঞ্চালনায় নৃত্য পরিবেশন করেন ওয়াফিয়া ও আসিয়া। গান পরিবেশন করেন দিবা, রাজু গাজী ও অমি। বাংলা নববর্ষ উপভোগ করতে অনুষ্ঠানে যোগ দেন আযোজন সংগঠনের নেতৃবৃন্দসহ বার্সেলোনা,শান্তাকলমার বাংলাদেশী কমিউনিটির নারী, পুরুষ,শিশুসহ স্থানীয় স্প্যানিশরা।

post
দূতাবাস খবর

জার্মানিতে বাংলাদেশের স্বাধীনতা দিবস ও বৈশাখ উদযাপন

জার্মানিতে বাংলাদেশের স্বাধীনতা দিবস ও বৈশাখ উদযাপন উপলক্ষে দেশটিতে বসবাসরত বিভিন্ন দেশের কুটনীতিকদের সম্মানে সংবর্ধনা সভার আয়োজন করা হয়। বাংলাদেশ দূতাবাসের আয়োজনে অনুষ্ঠানে ছিল কেক কাটা, প্রীতিভোজ ও সাংস্কৃতিক আয়োজন। সোমাবার জার্মানির রাজধানী বার্লিনে স্থানীয় একটি পাঁচতারা হোটেলের বলরুমে বাংলাদেশের মহান স্বাধীনতা ও জাতীয় দিবস ও পহেলা বৈশাখ উপলক্ষে বার্লিনের বাংলাদেশ দূতাবাস আয়োজন করে দেশটিতে বসবাসরত বিশ্বের বিভিন্ন দেশের কুটনীতিকদের সম্মানে বিশেষ সংবর্ধনা সভার। অনুষ্ঠানে দেশের ইতিহাস ঐতিহ্যসহ বর্তমানের অগ্রগতি আমন্ত্রিত অতিথিদের সামনে তুলে ধরেন রাষ্ট্রদূত মোঃ মোশাররফ হোসেন ভূঁইয়া। দূতাবাসের মিনিস্টার জাবেদ ইকবাল এর পরিচালনায় সংবর্ধনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জার্মানির পররাষ্ট্র মন্ত্রণালয়ের দক্ষিণ এশিয়া ও আফগানিস্তান এর ইন্দো প্যাসিফিক পলিসির পরিচালক ও রাষ্ট্রদূত এরিক কুর্জভাইল। তার বক্তব্যে জার্মানি ও বাংলাদেশের মধ্যকার চলমান সম্পর্কের নানা বিষয় ছাড়াও বাংলাদেশর অগ্রগতি, অর্জন সবার সামনে তুলে ধরেন। এসময় সংবর্ধনা সভায় বিভিন্ন দেশের রাষ্ট্রদূত, কুটনীতিক, সাংবাদিক, ব্যাবসায়ী বাংলাদেশী বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠন ও কমিউনিটির নেতৃবৃন্দ, সংস্কৃতিকর্মীসহ নানা স্তরের প্রবাসীরা অংশ গ্রহণ করেন। এরপর সাংস্কৃতিক পর্বে অনবদ্য সব নৃত্য ও বৈশাখের গান পরিবেশন করেন প্রখ্যাত নৃত্যশিল্পী অদিতি গুপ্ত ও টুপুর। পরে আমন্ত্রিত অতিথিদের পরিবেশন করা হয় সুবর্ণ জয়ন্তীর কেক ও ঐতিহ্যবাহী খাবার।

post
আন্তর্জাতিক

টাইমের ১০০ প্রভাবশালী ব্যক্তির তালিকায় স্থপতি মেরিনা তাবাশ্যুম

মার্কিন সাময়িকী টাইমের ২০২৪ সালের বিশ্বের ১০০ প্রভাবশালী ব্যক্তির তালিকায় স্থান পেয়েছেন বাংলাদেশের মেরিনা তাবাশ্যুম। তিনি একজন স্থপতি। মূলত উদ্ভাবক ক্যাটাগরিতে তিনি এই তালিকায় জায়গা পেয়েছেন। বুধবার ২০২৪ সালের প্রভাবশালী ১০০ ব্যক্তির তালিকা প্রকাশ করেছে টাইম। তালিকায় থাকা প্রভাবশালী অন্যদের মধ্যে রয়েছেন রাশিয়ার ইউলিয়া নাভালনায়া, শান্তিতে নোবেলজয়ী ইরানের মানবাধিকার কর্মী নার্গিস মোহাম্মদী, পোল্যান্ডের প্রধানমন্ত্রী ডোনাল্ড টাস্কসহ পরিচিত অনেক মুখ। ভারতের চলচ্চিত্র অভিনেত্রী আলিয়া ভাট শিল্পী শ্রেণিতে এই তালিকায় স্থান পেয়েছেন। মেরিনা তাবাশ্যুম সম্পর্কে টাইম লিখেছে, স্থাপত্যচর্চায় তিনি এমন একটি রীতি তৈরি করেছেন, যেখানে স্থানীয় সংস্কৃতি ও মূল্যবোধের পাশাপাশি আমাদের এই ধরিত্রী যে বিপদের মধ্য দিয়ে যাচ্ছে সেখানে তা অগ্রাধিকার পায়। জলবায়ু পরিবর্তনের কারণে সবচেয়ে বেশি ঝুঁকিতে থাকা দেশগুলোর একটি বাংলাদেশ। টাইম লিখেছে, জলবায়ু পরিবর্তনের বড় ঝুঁকিতে থাকা বাংলাদেশে মেরিনা তাবাশ্যুম এমন এক ঘরানার বাড়ি তৈরি করেছেন, যার নির্মাণ ব্যয় যেমন কম, তেমনি এই বাড়ি সহজে স্থানান্তরও করা যায়। স্থপতি মেরিনা তাবাশ্যুমের এটিই প্রথম আন্তর্জাতিক স্বীকৃতি নয়। ২০২১ সালে মানবিক ঘর তৈরির জন্য যুক্তরাজ্যের মর্যাদাপূর্ণ সন পদক পান তিনি। ২০২০ সালে ব্রিটিশ সাময়িকী প্রসপেক্ট–এর ৫০ চিন্তাবিদের মধ্যে শীর্ষ ১০ জনে স্থান করে নিয়েছিলেন তিনি। তিনি ১০ জনের মধ্যে তৃতীয় হন।

post
এনআরবি বিশ্ব

যুক্তরাজ্যে ঐতিহাসিক মুজিবনগর দিবস পালিত

যুক্তরাজ্যে ঐতিহাসিক মুজিবনগর দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।যুক্তরাজ্য যুবলীগ গ্রেটার ম্যানচেস্টার শাখার উদ্যোগে স্থানীয় জিএমবিএ এর কনফারেন্স হলে এ আয়োজন করা হয়। সংগঠনের ভারপ্রাপ্ত সভাপতি মিজানুর রহমান চৌধুরীর সভাপতিত্বে পরিচালনা করেন ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আব্দুল কাইয়ুম চৌধুরী। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন গ্রেটার ম্যানচেস্টার আওয়ামী লীগের সভাপতি সুরাবুর রহমান। অতিথি হিসেবে আরও বক্তব্য রাখেন মুক্তিযুদ্ধা ড: নজরুল ইসলাম, সৈয়দ মাহমুদুর রহমান,মীর গোলাম মোস্তফা,রহুল আমিন রুহেল, ওয়েস কামালী ও শেখ জাফর আহমদ।

About Us

NRBC is an open news and tele video entertainment platform for non-residential Bengali network across the globe with no-business vision just to deliver news to the Bengali community.