বিনোদন

গোপন' সম্পর্কের কথা ফাঁস করলেন মাহি

post-img

ঢাকাই সিনেমার আলোচিত-সমালোচিত নায়িকা মাহিয়া মাহি। কিছুদিন আগে জাতীয় সংসদ নির্বাচন নিয়েও ছিলেন বেশ সরব। এর মধ্যেই রাকিব সরকারের সঙ্গে বিচ্ছেদের পর পুরোদমে কাজে ফেরার ঘোষণা দেন নায়িকা।

বর্তমানে সন্তান এবং কাজে ফেরা নিয়ে বেশ আছেন তিনি। শাকিব খানের বিগ বাজেটের সিনেমা ‘রাজকুমার’-এ ক্যামিও চরিত্রে অভিনয় করেছেন মাহি। তার চরিত্রটি নিয়ে দর্শকমহলে চলছে বেশ আলোচনা-সমালোচনা।

ঈদ উপলক্ষ্যে টেলিভিশন অনুষ্ঠান করছেন মাহি। তার সঙ্গে অনুষ্ঠানে ছিলেন ঢাকাই সিনেমার এ প্রজন্মের নায়ক জয় চৌধুরী। এই হিরোর সঙ্গে প্রায়ই দেখা যায় অভিনেত্রীকে। এবার সেই বিষয়টিই খোলাসা করেছেন দুজন। জয়ের সঙ্গে সিনেমা না করেও কীভাবে নিজেদের মধ্যে ভালো সম্পর্ক হলো, সেই বিষয়টিই ফাঁস করলেন মাহি।

নায়িকা বলেন, ‘অল্প সময়েই জয়ের সঙ্গে আমার বেশ ভালো বন্ধুত্ব হয়ে গিয়েছে। ও আমার সঙ্গে কোনো সিনেমায় কাজ করেনি। আর আমার সঙ্গে যেই নায়করা কাজ করেন, তাদের সাথে কখনোই আমার ভালো সম্পর্ক হয় না। পরিচালকের সাথে ভালো সম্পর্ক হয় না। কারণ, আমি ভাবি হিরোর চাইতেও আমাকে ভালো করতে হবে। যার কারণে তাদের সঙ্গে আমার সম্পর্কটা ভালো হয় না, একটা শত্রু শত্রু ভাব থাকে। জয়ের সঙ্গে ২০১৯ সাল থেকেই আমার বেশ ভালো সম্পর্ক। কিন্তু গোপন রেখেছিলাম। কারণ যেকোনো জিনিস গোপন রাখলে সেটা সুন্দর থাকে।’

মাহির কথার সঙ্গে একমত জয়। বলেছেন, ‘খোলামেলা বিষয়টা আসলে সবাই ভালোভাবে নেন না। সম্পর্ক গোপন থাকলে বিষয়টার মাঝে একটা পবিত্রতা থাকে। মাহির সঙ্গে আমার বন্ধুত্ব অল্প দিনের হলেও আমাদের সম্পর্কের মাঝে গভীরতা অনেক।’

সম্পর্কিত খবর

About Us

NRBC is an open news and tele video entertainment platform for non-residential Bengali network across the globe with no-business vision just to deliver news to the Bengali community.