আন্তর্জাতিক

প্রায় দুই দশক পর কাতারের কোনও আমির বাংলাদেশে

post-img

কাতারের বর্তমান আমির শেখ তামিম বিন হামাদ আল থানি বাংলাদেশ সফরে আসায় উচ্ছসিত দেশটিতে অবস্থানরত প্রবাসী বাংলাদেশিরা। তারা বলছেন, এই সফরের মাধ্যমে তাদের সংকট সমাধানের সাথে সাথে জনশক্তি রপ্তানীর নতুন দ্বার উন্মোচিত হবে।

প্রায় দুই দশক পর কাতারের কোনও আমির বাংলাদেশের মাটিতে পা রেখেছেন। রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রীর আমন্ত্রণে কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানির নেতৃত্বে একটি উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল দু’দিনের রাষ্ট্রীয় সফরে এখন বাংলাদেশে।

আমিরের এ সফরকে ঘিরে উচ্ছসিত কাতারে অবস্থানরত প্রবাসী বাংলাদেশিরা।তার এ সফরে বাংলাদেশের সাথে বেশ কয়েকটি চুক্তি স্বাক্ষরের সাথে সাথে প্রবাসীদের সংকট দূর হবে বলে মনে করছেন অনেকে। এর আগে, বাংলাদেশের সঙ্গে ছয়টি চুক্তি ও পাঁচটি সমঝোতা স্মারক সই হবে বলে জানিয়েছেন পরারষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ।


সম্পর্কিত খবর

About Us

NRBC is an open news and tele video entertainment platform for non-residential Bengali network across the globe with no-business vision just to deliver news to the Bengali community.