সংবাদ

এমদাদুল ইসলামের রুহের মাগফেরাত কামনায় দোয়া

post-img

বাংলা টিভির অ্যাকাউন্টস ম্যানেজার সদ্য প্রয়াত মো. এমদাদুল ইসলামের রুহের মাগফেরাত কামনা করে, দোয়া মাহফিলের আয়োজন করেছে বাংলা টিভি কর্তৃপক্ষ।

বুধবার বাদ আসর রাজধানীর সিদ্ধেশ্বরীতে, বাংলা টিভি ভবনে এই দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এতে অংশ নিয়ে প্রয়াত মো. এমদাদুল ইসলামের স্মৃতিচারণ করেন বাংলা টিভির ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ সামাদুল হক, পরিচালক মীর নূর উস শামস শান্তুনু। তারা বলেন, অত্যন্ত সৎ, পেশাদার, নিষ্ঠাবান ও বিনয়ী সহকর্মী হিসেবে এমদাদুল ইসলামে অবদান বাংলা টিভি সবসময় শ্রদ্ধার সাথে মনে রাখবে। এসময় তার পরিবারের পাশে থাকার আশ্বাস দেয় বাংলা টিভি কর্তৃপক্ষ। দোয়া মাহফিলে বাংলা টিভির বিভিন্ন বিভাগের কর্মকর্তাসহ প্রতিষ্ঠানের সহকর্মীবৃন্দ উপস্থিত ছিলেন। এছাড়া ভার্চুয়ালি যুক্ত ছিলেন, বাংলা টিভির সারাদেশের প্রতিনিধি এবং বিভিন্ন দেশে বাংলা টিভির প্রবাসী প্রতিনিধিরা। সবাই মরহুমের আত্মার শান্তি কামনায় দোয়া করেন।


সম্পর্কিত খবর

About Us

NRBC is an open news and tele video entertainment platform for non-residential Bengali network across the globe with no-business vision just to deliver news to the Bengali community.