post
অভিবাসন

নরসিংদীতে নিরাপদ বিদেশ যাত্রা ক্যাম্পেইন

নিরাপদ অভিবাসন ও বৈধ উপায়ে রেমিটেন্স প্রেরণে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে “নিরাপদ বিদেশ যাত্রা ক্যাম্পেইন” অনুষ্ঠিত হয়েছে। নরসিংদীর রায়পুরা উপজেলার আদিয়াবাদ ডিজিটাল সেন্টারে, এই ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়। এসময় বিদেশ থেকে বৈধপথে অর্থ পাঠানো ও নিরাপদ বিদেশ যাত্রায়, ইউনিয়ন ডিজিটাল সেন্টারে স্থাপিত, প্রবাসী হেল্পডেক্সের ভূমিকা নিয়েও আলোচনা করা হয়। আলোচনা করেন, এক্সেস টু ইনফরমেন ন্যাশনাল কনসালটেন্ট মো: মাসুম বিল্লাহ,মো: কামাল হোসেন,আমি প্রবাসী লিমিটেডের চীফ টেকনোলজি অফিসার সাজেদুল ইসলাম,অপারেশন ম্যানেজার আহসানুল হক আদনান, ব্র্যাকের প্রধান কার্যালয়ের ব্যবস্থাপক আয়মান নাফিয়া ও আদিয়াবাদ ইউনিয়ন ডিজিটাল সেন্টারের উদ্যোক্তা, আব্দুল মান্নান রানা। পরে অতিথিরা ডিজিটাল সেন্টারে স্থাপিত প্রবাসী হেল্প ডেস্কের কার্যক্রম পরিদর্শন করেন।

post
এনআরবি বিশ্ব

নিউইয়র্কে দুই বাংলাদেশিকে হত্যায় বন্দুকধারী গ্রেপ্তার

যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক অঙ্গরাজ্যের বাফেলো শহরে দুর্বৃত্তের বন্দুকের গুলিতে দুই বাংলাদেশি হত্যায় অভিযুক্ত ব্যক্তিকে গ্রেপ্তার করেছে বাফেলো পুলিশ। সোমবার বিকেলে বাফেলো সিটি কোর্টে তাকে হাজির করা হয়। স্থায়ী ঠিকানাহীন ৩১ বছর বয়সী ডেল কামিংসের বিরুদ্ধে অবৈধ অস্ত্র ব্যবহার করে হত্যাকাণ্ডে অভিযুক্ত করা হয়েছে। শুনানির পর শুক্রবার পর্যন্ত জামিন ছাড়াই তাকে আটক রাখার নির্দেশ দেন বিচারক। শনিবার (২৭ এপ্রিল) দুপুর সাড়ে ১২টার দিকে বাফেলোর ইস্ট ফেরি ও জেনার স্ট্রিটের ১০০ ব্লকে সিলেটের কানাইঘাট উপজেলার আবু সালেহ ইউসুফ জনি (৫৩) ও কুমিল্লার লাঙ্গলকোর্টের বাবুল মিয়া (৫০) নামের দুই বাংলাদেশিকে গুলি করে হত্যা করে ডেল কামিংস। এ ঘটনায় উত্তাল হয়ে ওঠে বাফেলো শহর।বাফেলো পুলিশ বিভাগ জানায়, জেনার স্ট্রিটের একটি বাড়ি পরিষ্কারের জন্য বাবুল মিয়া ও আবু ইউসুফ সেখানে গিয়েছিলেন। তারা যখন বাড়ির বারান্দায় পৌঁছেন তখন ভেতরে থাকা এক ব্যক্তি গুলি চালায়। এতে ঘটনাস্থলেই একজন নিহত হন। অপরজনকে হাসপাতালে নেওয়া হলে সেখানে তার মৃত্যু হয়। পরে ওই দুর্বৃত্ত সেখান থেকে পালিয়ে যায়। পুলিশ প্রতিবেশীদের কাছ থেকে ওই ঘটনার সিসিটিভির ফুটেজ সংগ্রহ করে। বাফেলোর পুলিশ কমিশনার জোসেফ গ্র্যাগম্যাগলিয়া বলেন, কামিংসের কাছে একটি ৯ মিমি লম্বা রাইফেল ছিল যার অর্ধেক ভেঙে পড়ে। রাইফেলটি একটি ব্যাগে সহজেই লুকানো যায়। এরি কাউন্টি জেলা অ্যাটর্নি অফিস বলেন, কামিংসকে ডেপুটি অ্যাটর্নির (ডিএ) অনুরোধের পর রিমান্ডে নেওয়া হয়েছিল। অন্তর্বর্তীকালীন ডিএ বলেছেন, শুক্রবার শুনানির উদ্দেশ্য হলো- আদালতে এই প্রমাণ উপস্থাপন করা যে, কামিংস অবৈধ আগ্নেয়াস্ত্রের অধিকারী। এটি তাকে হেফাজতে রাখার অনুমতি দেবে। হত্যাকাণ্ডের তদন্ত চলছে। বাফেলোর মেয়র বায়রন ব্রাউন বলেন, গুলিতে নিহতদের একজনের স্ত্রী সন্তানসম্ভাবা। তিনি শিশুসহ দুই সন্তানের পিতা। অন্যজন সাত সন্তানের বাবা।

post
শিক্ষা

প্রয়োজনে শুক্রবারও শিক্ষাপ্রতিষ্ঠান খোলা থাকবে

নতুন কারিকুলামে শিক্ষা কার্যক্রম পরিচালনার জন্য প্রয়োজনে শুক্রবারও শিক্ষাপ্রতিষ্ঠান খোলা রাখতে হতে পারে বলে মন্তব্য করেছেন শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল। মঙ্গলবার (৩০ এপ্রিল) সচিবালয়ে নিজ দপ্তরে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন শিক্ষামন্ত্রী। এ সময় তাকে প্রশ্ন করা হয় আগামী বছর থেকে গ্রীষ্মকালীন ছুটি বাতিল হবে কি না? প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন। মহিবুল হাসান চৌধুরী নওফেল বলেন, কারিকুলামের দিনগুলো যথাযথভাবে সম্পন্ন করার জন্য শনিবার শিক্ষাপ্রতিষ্ঠান খোলা রাখতে হচ্ছে। এখন শিক্ষা কার্যক্রম পরিচালনার জন্য আমাদের যতদিন প্রয়োজন, সেটা অর্জন করার জন্য যদি শুক্রবারও খোলা রাখতে হয়, আমাকে খোলা রাখতে হবে। হ্যাঁ, যদি দিবসগুলো সম্পন্ন হয়ে যায়, তখন আমাদের খোলা রাখার প্রয়োজন হবে না। তিনি বলেন, ছুটি, কারিকুলাম, টেক্সটবুক পরিচালনাগত নানা বিষয়; যেটা শিক্ষার সঙ্গে সম্পৃক্ত, সেটা বিশেষায়িত কার্যক্রম। এ বিশেষায়িত কার্যক্রমে অনেক অংশীজন সম্পৃক্ত থাকেন। অনেক স্টেকহোল্ডারের সঙ্গে আলোচনা করে সিদ্ধান্তগুলো নিতে হয়। ছুটির বিষয়টিও ঠিক তেমনি। আবহাওয়া অধিদপ্তর থাকে, স্বাস্থ্য মন্ত্রণালয়ের সঙ্গে আমাদের কথা হয়। প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনা হয়।

post
বাংলাদেশ

হিট স্ট্রোকে ৯ দিনে ১১ মৃত্যু

সারাদেশে তীব্র তাপপ্রবাহের ফলে নতুন করে হিট স্ট্রোকে আক্রান্ত হয়ে আরও ১ জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। এ নিয়ে এখন পর্যন্ত হিট স্ট্রোকে ১১ জন মারা গেছেন বলেও জানিয়েছে সংস্থাটি। এছাড়াও গত ২৪ ঘণ্টায় আরও ১ জন নতুন করে হিট স্ট্রোকের শিকার হয়েছেন। এ নিয়ে গত ৯ দিনে ১৬ জন হিট স্ট্রোকের শিকার হয়েছেন। মঙ্গলবার (৩০ এপ্রিল) স্বাস্থ্য অধিদপ্তরের কন্ট্রোল হিট স্ট্রোকে নতুন মৃত্যুর তথ্য নিশ্চিত করেন। স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, ২২ এপ্রিল থেকে মঙ্গলবার (৩০ এপ্রিল) সকাল পর্যন্ত নয় দিনে সারাদেশে ১৬ জন ব্যক্তি হিট স্ট্রোকের শিকার হয়েছেন। এর মধ্যে ১১ জনের মৃত্যু হয়। গত ২৪ ঘণ্টায়ও দুজন আক্রান্ত হয়েছেন, এর মধ্যে একজনের মৃত্যু হয়েছে। মারা যাওয়া ওই ব্যক্তি নারী, তিনি চট্টগ্রামে ফটিকছড়ির বাসিন্দা। অধিদপ্তরের তথ্য বলছে, মৃতদের মধ্যে চট্টগ্রামে সর্বোচ্চ দুজন। এছাড়া একজন করে মারা গেছে খুলনা, চুয়াডাঙ্গা, হবিগঞ্জ, রাজবাড়ী, ঝিনাইদহ, লালমনিরহাট, বান্দরবান এবং মাদারীপুরে।

post
বাংলাদেশ

রাষ্ট্রপতির সাথে সিআইপি অ্যাসোসিয়েশনের সাক্ষাৎ

রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিনের সঙ্গে সাক্ষাৎ করেছেন প্রবাসীদের সংগঠন এনআরবি সিআইপি অ্যাসোসিয়েশনের নেতারা। সোমবার দুপুরে বঙ্গভবনে রাষ্ট্রপতি মোঃ সাহাবুদ্দিনের সাথে বৈঠক করেন। যেখানে সংগঠনের নেতৃবৃন্দ বিশ্বের সকল প্রবাসীদের স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় মহামান্য রাষ্ট্রপতির সামনে বিস্তারিত তুলে ধরেন। রাষ্ট্রপতি সকল বিষয় মনোযোগ সহকারে শোনেন এবং সকল সমস্যা সমাধানের আশ্বাস প্রদান করেন। স্বার্থ সংশ্লিষ্ট বিষয়গুলোর মধ্যে উল্লেখযোগ্য হলো অসহায় প্রবাসীদের মৃতদেহ সম্পূর্ণ সরকারি খরচে দেশে প্রেরণের ব্যবস্থা গ্রহণ করা, ওমানের ভিসা সংক্রান্ত জটিলতা নিরসনের জন্য দ্রুত পদক্ষেপ গ্রহণ করা এবং প্রবাসীদের জন্য ওয়েজ আর্নার বন্ডে বিনিয়োগের সীমা অবমুক্ত করার ব্যবস্থা গ্রহণ করা।

post
শিক্ষা

সুন্নত নামাজ ঘরে পড়া নিয়ে যা বলা হয়েছে

প্রতিদিন পাঁচ ওয়াক্ত ফরজ নামাজের আগে-পরে ১২ রাকাত সুন্নত নামাজ রয়েছে, যার গুরুত্ব অপরিসীম। শরীয়তের পরিভাষায় সুন্নত বলা হয়, ওই আদেশমূলক বিধানকে, যা ফরজ-ওয়াজিবের মতো অপরিহার্য না হলেও রাসূলুল্লাহ সা.-এর নিয়মিত আমল থেকে তা প্রমাণিত। প্রতিদিন ফরজের আগে ও পরের সুন্নতগুলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবসময় আদায় করতেন, কখনও কোনও বিশেষ কারণ ছাড়া তা আদায় করা থেকে বিরত থাকতেন না এবং সাহাবায়ে কেরামকে আদায়ের নির্দেশ দিতেন। উম্মে হাবিবা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি রাতে ও দিনে ১২ রাকাত নামাজ আদায় করলো, জান্নাতে তার জন্য একটি ঘড় নির্মাণ করা হলো। সেগুলো হলো জোহরের (ফরজ নামাজের) পূর্বে চার রাকাত, পরে দুই রাকাত, মাগরিবের পর দুই রাকাত, ইশার পর দুই রাকাত, ফজর নামাজের পূর্বে দুই রাকাত। (তিরমিজি, কিতাবুস সালাত, ১/ ৪৪০,৪৪৫) রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরজ নামাজ জামাতে আদায়ে গুরুত্ব দিয়েছেন এবং সুন্নত নামাজ ঘরে পড়তে বলেছেন। যেন শিশুরা বড়দের দেখে শৈশব থেকেই নামাজের প্রতি আকৃষ্ট হয়। এক হাদিসে রাসূল সা. বলেছেন— ‘তোমাদের ঘরেও তোমরা কিছু নামাজ আদায় করো, নামাজ না পড়ে ঘরকে কবরে পরিণত করো না।’ (বুখারি : ৪৩২, মুসলিম, মুসনাদে আহমাদ) এ কারণে ফজরের সুন্নতসহ সকল সুন্নত ও নফল নামাজ ঘরে আদায় করা উত্তম। রাসূলে কারিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ... তোমরা ঘরে নামাজ আদায় কর। কেননা ফরজ নামাজ ছাড়া অন্যান্য নামাজ ঘরে আদায় করাই উত্তম। (সহিহ মুসলিম, হাদিস : ৭৮১) রাসূলে কারিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজরের সুন্নত সাধারণত ঘরেই আদায় করতেন। আম্মাজান আয়েশা রা. থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজরের সুন্নত আদায় করে প্রয়োজন হলে আমার সাথে কথা বলতেন। অন্যথায় ফরজ আদায় করার জন্য মসজিদে চলে যেতেন। (জামে তিরমিজি, হাদিস : ৪১৮) অবশ্য সাহাবা ও তাবেঈন থেকে ফজরের সুন্নত মসজিদে আদায় করাও প্রমাণিত আছে। তাই মসজিদেও সুন্নত আদায় করা যাবে।

post
অনুষ্ঠান

মালয়েশিয়ায় ডুয়ামের পুনর্মিলনী

ঢাকা ইউনিভার্সিটি অ্যালামনাই অ্যাসোসিয়েশন মালয়েশিয়া-ডুয়াম এর উদ্যোগে আউটস্ট্যান্ডিং শিক্ষক ও ছাত্র-ছাত্রীদের সম্মানে পুনর্মিলনী সভা অনুষ্ঠিত হয়েছে। ইভেন্ট অর্গানাইজিং কমিটির আহবায়ক সুরাইয়া ইয়াসমিন নাহারের সভাপতিত্বে অনুষ্ঠান পরিচালনা করেন সদস্য সচিব আলমগীর চৌধুরী আকাশ। এতে প্রধান অতিথি ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাক্তণ শিক্ষার্থী ও মালয়েশিয়ার বাংলাদেশ হাইকমিশনের রাষ্ট্রদূত মো. শামীম আহসান। বিশেষ অতিথি ছিলেন,ইন্টারন্যাশনাল ইসলামিক ইউনিভার্সিটি মালয়েশিয়ার প্রফেসর ড. জহুরুল ইসলাম, ডুয়ামের সহ-সভাপতি মোহাম্মদ ইব্রাহীম, সদস্য সচিব আলমগীর চৌধুরী আকাশ, দপ্তর সম্পাদক রাবাকা সুলতানা জারিন, ডা. সোহেলা মুস্তারী, ডা একরামুল মাহমুদ, ডা. আতিক মুজাহিদ, আনিকা ইসলাম অর্পা, মারুফ ইসলাম, মাহিন মুস্তাফিজ, আরিজ মিঠুন, ইসমত জাহান ঈশিতা ও শারমিন ইসলামসহ অনেকে। অনুষ্ঠানে তিন ক্যাটাগরিতে ক্রেস্ট ও সার্টিফিকেট প্রদান করা হয়। পরে দেশটির বিভিন্ন ইউনিভার্সিটির বাংলাদেশি শিক্ষার্থীরা সঙ্গীত এবং নিত্য পরিবেশন করেন।

post
এনআরবি চাকুরী

শিক্ষক নিয়োগ দেবে ঢাবি

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) পদার্থ বিজ্ঞান বিভাগে ০২টি পদে ০৫ জন শিক্ষক নিয়োগ দেওয়া হবে। আগ্রহীরা আগামী ১৯ মে পর্যন্ত আবেদন করতে পারবেন। প্রতিষ্ঠানের নাম: ঢাকা বিশ্ববিদ্যালয় বিভাগের নাম: পদার্থ বিজ্ঞান বিভাগ চাকরির ধরন: স্থায়ী প্রার্থীর ধরন: নারী-পুরুষ বয়স: নির্ধারিত নয় আবেদনের নিয়ম: আগ্রহী প্রার্থীরা ঢাকা বিশ্ববিদ্যালয় এর মাধ্যমে আবেদন করতে পারবেন। আবেদন পাঠানোর ঠিকানা: রেজিস্ট্রার, ঢাকা বিশ্ববিদ্যালয়, ঢাকা-১০০০। আবেদন ফি: রেজিস্ট্রার, ঢাকা বিশ্ববিদ্যালয় এর অনুকূলে ৭৫০ টাকা পে-অর্ডার/ব্যাংক ড্রাফটের মাধ্যমে পাঠাতে হবে। আবেদনের শেষ সময়: ১৯ মে ২০২৪ সূত্র: ইত্তেফাক, ২৬ এপ্রিল ২০২৪

post
বিনোদন

বুবলীর চিকিৎসা দরকার

ঢাকাই সিনেমার শীর্ষ নায়ক শাকিব খানকে নিয়ে তার দুই প্রাক্তন স্ত্রীর লড়াইটা চলছেই। অপু বিশ্বাসের সঙ্গে আনুষ্ঠানিক বিচ্ছেদ হয়েছে বছরখানেক আগেই। বুবলীর সঙ্গেও এখন আর এক ছাদের নিচে থাকছেন না শাকিব। নায়কের দাবি, এই নায়িকার সঙ্গেও কোনো সম্পর্ক নেই তার। তবুও সম্প্রতি সময়ে বুবলী দাবি করেছেন, আইনগতভাবে এখনও শাকিব খানের বৈধ স্ত্রী তিনি। এমনকি তাদের বিচ্ছেদও এখন পর্যন্ত হয়নি। সন্তানের জন্য দুজনের যোগাযোগ হয়, একসঙ্গে সময় কাটানো হয়। বিষয়গুলো নিয়ে আবার কথা বলেছেন শাকিবের প্রাক্তন স্ত্রী অপু বিশ্বাস। যার সঙ্গে নায়কের বর্তমান সম্পর্ক বেশ ভালো। প্রায়শই শাকিবের বাসায় সন্তানকে নিয়ে সময় কাটান অপু। এরই রেশ ধরে বুবলী-শাকিব প্রসঙ্গেও কথা বলতে হয় তাকে। সম্প্রতি এক সাক্ষাৎকারে বুবলীর নানা মন্তব্যের জবাবে অপু বিশ্বাস বলেছেন, ‘আমি একজন নারী হিসেবে বলব, উনি যথার্থ সম্মানীয় মানুষ। প্রতিটি মানুষের তার নিজের কাছে সম্মানের জায়গা খোঁজেন। তিনিও এতটা সময় ধরে তার ক্যারিয়ারের ব্যস্ত সময় কাটাচ্ছেন। তবে আমার মনে হয় নিজের প্রচারের স্বার্থে অন্যকে ব্যবহার করে নিজের ব্যক্তিত্ব বিলিয়ে দেওয়াটা বুদ্ধিমানের লক্ষণ নয়। আর যদি এটাই সে মনে করে, তাহলে তার উপযুক্ত চিকিৎসার দরকার।’

post
বাংলাদেশ

দেশে তাপপ্রবাহে দুর্বিষহ জনজীবন

দেশজুড়ে টানা তাপপ্রবাহের কারণে ভ্যাপসা গরমে দুর্বিষহ অবস্থা বিরাজ করছে জনজীবনে। সূর্যের প্রখর উত্তাপে, সবখানেই এখন প্রচন্ড গরম। কাজের জন্য বাইরে বের হওয়া লোকজনের যেন হাঁসফাঁস অবস্থা। গরম উপক্ষে করেই কাজ করথে হচ্ছে খেটে খাওয়া মানুষজনকে। নির্মাণ শ্রমিক,কৃষি শ্রমিক, ভ্যান-রিকশাচালকদের নাভিশ্বাস উঠেছে। প্রচন্ড গরমে তৃষ্ণা মেটাতে রাস্তার পাশে ঠান্ডা পানীয় বা শরবতের দোকানে বেড়েছে ভিড়। এদিকে, টানা গরম পড়ায় বাড়াছে মানুষের অসুস্থতা। প্রায় সব জেলা-উপজেলা হাসপাতালে প্রতিদিন বেড়েছে গরমে অসুস্থ রোগি। এদের মধ্যে শিশুর সংখ্যাই বেশি। অতিরিক্ত তাপমাত্রার ভ্যাপসা গরম থেকে বাঁচতে বেশি বেশি পানি পান করার এবং ছায়াযুক্ত স্থানে থাকার পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা।

About Us

NRBC is an open news and tele video entertainment platform for non-residential Bengali network across the globe with no-business vision just to deliver news to the Bengali community.