জাতিসংঘের এশীয় ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের অর্থনৈতিক ও সামাজিক কমিশনের ৮০তম অধিবেশনে যোগ দিতে, থাইল্যান্ডে পৌঁছেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
স্থানীয় সময় দুপুর ১টা ৮মিনিটে, ব্যাংককের ডন মুয়াং আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান, প্রধানমন্ত্রীকে বহনকারি বিমানটি। তাঁকে অভ্যর্থনা জানান, থাইল্যান্ডের উপ-প্রধানমন্ত্রী অনুতিন চার্নভিরাকুল। সেখানে প্রধানমন্ত্রীকে লাল গালিচা উষ্ণ সংবর্ধনা দেয়া হয়। বিমানবন্দরে তাঁকে গার্ড অব অনার প্রদান এবং ১৯ রাউন্ড গান স্যালুট দেয়া হয়। এর আগে সকাল ১০টা ১৩ মিনিটে থাইল্যান্ডের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
