post
এনআরবি বিশ্ব

সুদানে অবস্থানরত বাংলাদেশিদের ফিরিয়ে আনা হবে : পররাষ্ট্র প্রতিমন্ত্রী

সুদানে অবস্থানরত বাংলাদেশিদের ফিরিয়ে আনা হবে। আজ মঙ্গলবার বিকেলে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম তাঁর ফেসবুক পেজে এক স্ট্যাটাসে এই তথ্য জানান। পররাষ্ট্র প্রতিমন্ত্রী পোস্টে বলেন, সুদানে অবস্থানরত বাংলাদেশি নাগরিকদের নিরাপদে অন্য দেশের মাধ্যমে বাংলাদেশে ফিরিয়ে আনার কার্যক্রম শুরুর সিদ্ধান্ত হয়েছে। খার্তুমে বাংলাদেশ দূতাবাস ইতিমধ্যে এই বার্তা সেখানে অবস্থানরত বাংলাদেশিদের মধ্যে প্রচার শুরু করেছে।ফেসবুক পোস্টে শাহরিয়ার আলম আরও বলেন, ‘আইনশৃঙ্খলা পরিস্থিতির ওপরে নির্ভর করবে, কীভাবে কোন পদ্ধতিতে তাঁরা যাত্রা করবেন। সবাইকে দূতাবাসের নির্দেশনা মেনে নিবন্ধন এবং প্রয়োজনীয় কাজ করার অনুরোধ করছি। বাংলাদেশের সাংবাদিকদের অনুরোধ করছি দূতাবাসে যোগাযোগ না করার জন্য। কারণ, সকলেই ব্যস্ত এবং রুটগুলো নিরাপত্তার খাতিরে না জানানোই ভালো। আমরা সকলের সহযোগিতা কামনা করছি।’গত শনিবার সুদানের চলমান পরিস্থিতির কারণে দেশটি সফর থেকে বিরত থাকার জন্য বাংলাদেশিদের পরামর্শ দিয়ে সতর্কতা জারি করে পররাষ্ট্র মন্ত্রণালয়।সুদানের সেনাবাহিনী ও আধা সামরিক বাহিনী র‌্যাপিড সাপোর্ট ফোর্সেসের (আরএসএফ) মধ্যে লড়াই শুরু হওয়ার পর বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি হয়। এতে এখন পর্যন্ত চার শতাধিক লোক প্রাণ হারিয়েছেন।গতকাল সোমবার পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন জানিয়েছিলেন, সুদানে ক্ষমতার লড়াইয়ে চরম বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি হলেও দেশটিতে বাংলাদেশি মিশন চালু রাখা হবে। সেখানে প্রায় দেড় হাজার বাংলাদেশির অবস্থানের কথা বিবেচনা করে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।সুদানে চলমান সংঘর্ষের মধ্যে গত শনিবার মিসর, পাকিস্তান ও কানাডার দেড় শতাধিক নাগরিককে সরিয়ে নেওয়া হয়। সমুদ্রপথে সৌদি আরবের জেদ্দা বন্দরে নিয়ে যাওয়া হয় তাঁদের। এ ছাড়া যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্র তাদের কূটনীতিক ও তাঁদের পরিবারের সদস্যদের সরিয়ে নিয়ে গেছে। কূটনীতিকদের সরিয়ে নেওয়ার পর খার্তুমে অবস্থিত যুক্তরাষ্ট্রের দূতাবাস বন্ধ ঘোষণা করা হয়েছে।

post
এনআরবি সাফল্য

ঈদে প্রবাসী আয় এসেছে ১২৭ কোটি ডলার

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে বৈধ পথে প্রবাসী আয় এসেছে ১২৭ কোটি ১৭ লাখ মার্কিন ডলার। এপ্রিলের প্রথম ২১ দিনে এই অর্থ দেশে পাঠিয়েছেন প্রবাসী বাংলাদেশিরা। সোমবার কেন্দ্রীয় ব্যাংকের প্রকাশিত হালনাগাদ পরিসংখ্যানে এ তথ্য জানা গেছে।বাংলাদেশ ব্যাংকের তথ্য পর্যালোচনা করে দেখা গেছে, এপ্রিলের প্রথম তিন সপ্তাহে বেসরকারি ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ১০৫ কোটি ৭৩ লাখ ডলারের রেমিট্যান্স তথা প্রবাসী আয় এসেছে। রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলো ১৭ কোটি ৩৭ লাখ ডলার, বিশেষায়িত একটি ব্যাংক ৩ কোটি ৬৩ লাখ মার্কিন ডলার এবং বিদেশি ব্যাংকগুলো ৪২ লাখ ৯০ হাজার মার্কিন ডলারের প্রবাসী আয় এনেছে।কেন্দ্রীয় ব্যাংকের তথ্য অনুযায়ী, গত মাসে বৈধ পথে ২০১ কোটি ৭৭ লাখ ডলারের প্রবাসী আয় এসেছে, যা আগের মাস ফেব্রুয়ারির চেয়ে ৪৫ কোটি ৭২ লাখ ডলার বেশি। ফেব্রুয়ারিতে প্রবাসী আয় এসেছিল ১৫৬ কোটি ১২ লাখ ডলার। সেটি আবার জানুয়ারি মাসের তুলনায় ৩৯ কোটি ৭৬ লাখ ডলার বা প্রায় ২০ শতাংশ কম ছিল। জানুয়ারিতে প্রায় ১৯৬ কোটি ডলার পাঠিয়েছিলেন প্রবাসীরা।ব্যাংকের মাধ্যমে দেশে বেশি পরিমাণে রেমিট্যান্স বা প্রবাসী আয় আনতে নানা উদ্যোগ নিয়েছে সরকার। এরপরও ব্যাংকের মাধ্যমে আশানুরূপ হারে তা বাড়ছে না। এক মাসে বাড়ছে তো আরেক মাসে কমছে। এ বছরে জানুয়ারিতে প্রবাসী আয়ে কিছুটা গতি এলেও ফেব্রুয়ারিতে কমে যায়। পরের মাসেই অর্থাৎ মার্চে আবার ভালো অবস্থা দেখা গেছে। চলতি এপ্রিলে এসেছে ১২৭ কোটি ডলার। ব্যাংকাররা মনে করেন, ঈদ শেষ হওয়ায় মাসের বাকি ৯ দিনে খুব বেশি প্রবাসী আয় আসার সম্ভাবনা কম। তবু এপ্রিলে কী পরিমাণ প্রবাসী আয় এসেছে, তা জানতে আরও কয়েক দিন অপেক্ষা করতে হবে।

post
বাংলাদেশ

একদিনের হজ্জ নিবন্ধন চলবে আজ

হজযাত্রী ও এজেন্সিগুলোর অনুরোধে চলতি বছর হজে যেতে মঙ্গলবার (২৫ এপ্রিল) একদিনের জন্য হজের নিবন্ধন চলবে। এজন্য আজ হজযাত্রী নিবন্ধন সার্ভার খোলা থাকবে।আরও একদিনের জন্য সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনার হজযাত্রীদের নিবন্ধনের সুযোগ দিয়ে এর আগে গত ২০ এপ্রিল বিজ্ঞপ্তি জারি করে ধর্মবিষয়ক মন্ত্রণালয়। আট দফা সময় বাড়ানোর পর সর্বশেষ গত ১১ এপ্রিল হজের নিবন্ধনের সময় শেষ হয়। কিন্তু কোটা পূরণে ৭ হাজার ৫০৩ জন হজযাত্রীর নিবন্ধন বাকি ছিল। যদিও এর একটা অংশ হজ ব্যবস্থাপনার সঙ্গে জড়িত কর্মকর্তা কর্মচারীদের দিয়ে পূরণ হবে।হজের খরচ অত্যধিক বেড়ে যাওয়ায় এবার বারবার সময় বাড়িয়েও কোটা পূরণ করা যায়নি বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।ধর্ম মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিতে বলা হয়, হজ এজেন্সিজ অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (হাব)-এর গত ১৬ এপ্রিলের পত্র ও সম্মানিত হজযাত্রীদের বিশেষ অনুরোধে সরকারি ব্যবস্থাপনা এবং বেসরকারি ব্যবস্থাপনার হজযাত্রী নিবন্ধনের জন্য নিবন্ধন সার্ভার ২৫ এপ্রিল একদিনের জন্য উন্মুক্ত থাকবে।এতে আরও বলা হয়, নিবন্ধনের জন্য সরকারি ও বেসরকারি উভয় ব্যবস্থাপনায় প্রাক-নিবন্ধনের ক্রমিক উন্মুক্ত রয়েছে এবং উভয় ব্যবস্থাপনায় নতুন করে প্রাক-নিবন্ধন করে হজে যাওয়ার সুযোগ আছে। কোটা পূর্ণ হওয়ার সঙ্গে সঙ্গে নিবন্ধন সার্ভার স্বয়ংক্রিয়ভাবে বন্ধ হয়ে যাবে। কোনোক্রমেই আর সময় বৃদ্ধি করা হবে না।মঙ্গলবার হজ কার্যক্রম পরিচালনাকারী সব ব্যাংককে অফিস সময়ের পরেও প্রস্তুতকৃত ভাউচারের অর্থ পরিশোধ না হওয়া পর্যন্ত ব্যাংকের শাখা খোলা রাখার জন্য অনুরোধও জানিয়েছে ধর্ম মন্ত্রণালয়।চাঁদ দেখা সাপেক্ষে চলতি বছরের ২৭ জুন (৯ জিলহ্জ) পবিত্র হজ অনুষ্ঠিত হবে। সৌদি আরবের সঙ্গে হজচুক্তি অনুযায়ী, এবার বাংলাদেশ থেকে এক লাখ ২৭ হাজার ১৯৮ জন হজ করতে পারবেন। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ১৫ হাজার জন ও অবশিষ্ট এক লাখ ১২ হাজার ১৯৮ জন বেসরকারি ব্যবস্থাপনায় হজ করার সুযোগ পাবেন।হজ পোর্টালের তথ্য অনুযায়ী, মোট এক লাখ ১৯ হাজার ৬৯৫ জন হজযাত্রী নিবন্ধিত হয়েছেন। এর মধ্যে সরকারিভাবে ১০ হাজার ৩৫ জন এবং বেসরকারিভাবে এক লাখ ৯ হাজার ৬৬০ জন নিবন্ধিত হয়েছেন।

post
বাংলাদেশ

ত্রিদেশীয় সফরে ঢাকা ছেড়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা

প্রধানমন্ত্রী শেখ হাসিনা ত্রিদেশীয় সফরে ঢাকা ছেড়েছেন। ১৫ দিনের সরকারি সফরে তিনি জাপান, যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যে যাবেন।আজ মঙ্গলবার সকাল ৭টা ৫৬ মিনিটে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি বিশেষ ফ্লাইটে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করেন প্রধানমন্ত্রী ও তাঁর সফরসঙ্গীরা। প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম এই তথ্য জানান। স্থানীয় সময় বিকেল পাঁচটায় ফ্লাইটটি জাপানের টোকিওতে পৌঁছাবে।প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২৬ এপ্রিল জাপানের সম্রাট নারুহিতোর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন। একই দিন তিনি জাপানের প্রধানমন্ত্রী ফুমিও কিশিদার সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করবেন।শেখ হাসিনার জাপান সফরকালে টোকিওর সঙ্গে আটটি চুক্তি স্বাক্ষরিত হবে বলে আশা করছে ঢাকা।২৭ এপ্রিল প্রধানমন্ত্রী শেখ হাসিনা টোকিওতে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন, বাংলাদেশ ইনভেস্টমেন্ট ডেভেলপমেন্ট অথরিটি ও জেট্রোর যৌথ উদ্যোগে আয়োজিত বাংলাদেশ বিজনেস সামিটে প্রধান অতিথি হিসেবে ভাষণ দেবেন। একই দিন তিনি ১৯৭১ সালে বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধে অবদানের জন্য চার জাপানি নাগরিককে ‘ফ্রেন্ড অব লিবারেশন ওয়ার অনার’ তুলে দেবেন। সন্ধ্যায় প্রধানমন্ত্রী জাপানে বসবাসরত বাংলাদেশি প্রবাসী ও কমিউনিটি আয়োজিত অনুষ্ঠানে যোগ দেবেন।টোকিও সফরকালে প্রধানমন্ত্রী জাপানের পররাষ্ট্রমন্ত্রী ইয়োশিমাসা হায়াশির সঙ্গে বৈঠক করবেন। এ ছাড়া তিনি জাইকা, জেইটিআরও, জেইইআইসি, জেবিপিএফএল, জেবিসিসিইসির নেতাদের সঙ্গে বৈঠকসহ আরও কয়েকটি দ্বিপক্ষীয় বৈঠকে যোগ দেবেন।

post
বাংলাদেশ

ঈদের ছুটি শেষে ঢাকা ফিরছে কর্মজীবী মানুষেরা

ঈদুল ফিতরের তৃতীয় দিন আজ (সোমবার)। প্রিয়জনের সঙ্গে ঈদ উদযাপন শেষে রাজধানী ঢাকায় ফিরতে শুরু করেছেন কর্মজীবী মানুষেরা।সোমবার (২৪ এপ্রিল) সকালে রাজধানীর আন্তঃজেলা বাস টার্মিনালে গিয়ে দেখা যায়, বাসে ও নিজস্ব মোটরসাইকেলে ইট-পাথরের নগরীতে ফিরছেন সবাই। তবে রাজধানীতে ফিরে আসা যাত্রীর সংখ্যা খুবই কম।সরেজমিনে ও খোঁজ নিয়ে জানা যায়, কোনো ধরনের ভোগান্তি ছাড়াই ফিরছেন কর্মজীবীরা। ভোগান্তি ছাড়াই ফিরতে পেরে খুশি তারা। সড়ক-মহাসড়কে যানজট না থাকলেও বাড়তে শুরু করেছে গাড়ির চাপ।পরিবহন সংশ্লিষ্টরা বলছেন, আজ ঈদুল ফিতরের তৃতীয় দিন। অনেকেই বর্ধিত ছুটি উদযাপন করছেন প্রিয়জনদের সঙ্গে। যে কারণে রাজধানীতে ফিরে আসা যাত্রীর সংখ্যা অনেক কম। রাজধানীর গাবতলী আন্তঃজেলা বাস টার্মিনাল ও বাস স্টপেজগুলোতে দেখা যায়, দূরপাল্লার বাস থেকে নামছেন যাত্রীরা। ব্যাগ নামিয়ে সিএনজি বা রিকশায় চড়ে কেউ ফিরছেন বাসায়, আবার কেউ কর্মস্থলে।বাস স্টপেজে যে কথা হয় রাজবাড়ীর পাংশা থেকে ফিরে আসা মোস্তফার সঙ্গে। সরকারি একটি ব্যাংকের এই কর্মকর্তা বলেন, ঈদে বাড়ি তো যেতেই হয়। ঈদে বাড়িতে পরিবার ছাড়াও আত্মীয়-স্বজন, বন্ধু-বান্ধব ও পরিজনদের সঙ্গে দেখা হয়েছে। সরকার নির্ধারিত ছুটি শেষ। তাই ভোগান্তি বিবেচনায় স্ত্রী-সন্তানদের রেখেই আগেভাগে কর্মস্থলে যোগ দিতে ফিরতে হলো। কুষ্টিয়া থেকে শ্যামলী পরিবহনে গাবতলীতে আসা যাত্রী আল-আমিন বলেন, এবারের ঈদে ভোগান্তি ছাড়াই গ্রামের বাড়ি গিয়েছিলাম। যানজট এড়াতে ঈদের চারদিন আগে বাড়িতে গিয়েছিলাম। বাবা-মা, স্বজন ও প্রিয়জনদের ছেড়ে আসতে খারাপই লাগছিল। কিন্তু কর্মস্থলে তো ফিরতেই হবে।পঞ্চগড় থেকে হানিফ পরিবহনে চড়ে ঢাকায় ফেরা যাত্রী মুক্তারুল ইসলাম বলেন, স্বস্তিতে ফিরেছি এতেই ভালো লাগছে। সড়কে চাপ নেই।হানিফ পরিবহনের গাবতলী কাউন্টার ম্যানেজার মোশারফ হোসেন বলেন, অনেকের ছুটি এখনো শেষ হয়নি। অনেকেই ঈদের পর তিন থেকে চারদিনের ছুটি নিয়েছেন। সঙ্গত কারণেই শুক্রবার বিকেল থেকে ঈদের ছুটি শেষে ঢাকায় ফেরা যাত্রীর চাপ বাড়বে।গাবতলী রজব আলী মার্কেটের আলহামরা কাউন্টারে কথা হয় ম্যানেজার দেলোয়ার হোসেনের সঙ্গে। তিনি বলেন, যারা ঈদের আগে বা সরকার নির্ধারিত ছুটি উদযাপন করতে ঢাকা ছেড়েছিলেন, তারা এখন ফিরছেন। এখনো বাসে ট্রিপ আসছে না। দু’দিন পর রাজধানীতে ফেরা যাত্রীর চাপ বাড়বে।

post
বাংলাদেশ

বাংলাদেশের ২২ তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন সাহাবুদ্দিন

বাংলাদেশের ২২তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিয়েছেন মো. সাহাবুদ্দিন। সোমবার (২৪ এপ্রিল) বেলা ১১টার দিকে বঙ্গভবনের ঐতিহাসিক দরবার হলে এ শপথগ্রহণ অনুষ্ঠান হয়। জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী তাকে (সাহাবুদ্দিন) রাষ্ট্রপতির পদে শপথ পাঠ করান।শপথ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা, মন্ত্রিপরিষদ সদস্যসহ কয়েকশ বিশিষ্ট অতিথি যোগ দেন। অনুষ্ঠান পরিচালনা করেন মন্ত্রিপরিষদ সচিব মো. মাহবুব হোসেন। শপথ গ্রহণের পরপরই কার্যভার গ্রহণ সংক্রান্ত দুটি প্রজ্ঞাপন জারি করা হবে।মুক্তিযোদ্ধা ও মাঠপর্যায়ের রাজনীতিবিদ মো. সাহাবুদ্দিন ২১তম রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের স্থলাভিষিক্ত হলেন। রাষ্ট্রপতি হামিদ সাবেক রাষ্ট্রপতি মো. জিল্লুর রহমানের মৃত্যুর পর ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হিসাবে ৪১ দিনসহ টানা দুই মেয়াদে রাষ্ট্রপতি হিসেবে ১০ বছর ৪১ দিন অতিবাহিত করেন।স্বাধীনতার পর থেকে ১৭ জন ব্যক্তি রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন। তবে এর মধ্যে মো. আবদুল হামিদই প্রথম ব্যক্তি, যিনি পরপর দুইবার রাষ্ট্রপতির দায়িত্ব পালন করেছেন।গত ১৩ ফেব্রুয়ারি মো. সাহাবুদ্দিনকে রাষ্ট্রপতি নির্বাচিত করার প্রজ্ঞাপন জারি করে নির্বাচন কমিশন।

post
বাংলাদেশ

বাংলাদেশের আকাশে শাওয়াল মাসের চাঁদ দেখা গেছে, আগামীকাল ঈদ

বাংলাদেশের আকাশে আজ শুক্রবার ১৪৪৪ হিজরি সনের পবিত্র শাওয়াল মাসের চাঁদ দেখা গেছে। আগামীকাল শনিবার সারা দেশে পবিত্র ঈদুল ফিতর উদ্‌যাপিত হবে।সন্ধ্যায় জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির বৈঠকে এ সিদ্ধান্ত হয়েছে। জাতীয় চাঁদ দেখা কমিটির সভাপতি ও ধর্ম প্রতিমন্ত্রী মো. ফরিদুল হক খানের সভাপতিত্বে এ বৈঠক হয়।সভায় ১৪৪৪ হিজরি সনের পবিত্র শাওয়াল মাসের চাঁদ দেখা সম্পর্কে সব জেলা প্রশাসন, ইসলামিক ফাউন্ডেশনের ৬৪ জেলা কার্যালয়, বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর এবং মহাকাশ গবেষণা ও দূর অনুধাবন প্রতিষ্ঠান থেকে প্রাপ্ত তথ্য নিয়ে পর্যালোচনা করে সিদ্ধান্ত হয়, আজ শুক্রবার সন্ধ্যায় বাংলাদেশের আকাশে পবিত্র শাওয়াল মাসের চাঁদ দেখা গেছে। আগামীকাল শনিবার থেকে পবিত্র শাওয়াল মাস গণনা শুরু হবে এবং আগামীকাল ১ শাওয়াল শনিবার সারা দেশে পবিত্র ঈদুল ফিতর উদ্‌যাপিত হবে।চাঁদ দেখার মধ্য দিয়ে এক মাস ধরে সিয়াম সাধনার ইতি ঘটল। এরই মধ্যে শুরু হয়ে গেছে ঈদের শুভেচ্ছা বিনিময়।

post
বিশেষ প্রতিবেদন

মালয়েশিয়া সহ সাত দেশে ঈদের তারিখ ঘোষণা

মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, থাইল্যান্ড, সিঙ্গাপুর, জাপান, ব্রুনেই ও অস্ট্রেলিয়ায় আগামী শনিবার পবিত্র ঈদুল ফিতর উদ্‌যাপিত হবে। আজ বৃহস্পতিবার এসব দেশের কোথাও পবিত্র শাওয়াল মাসের চাঁদ দেখা যায়নি। তাই এসব দেশে আগামী শনিবার ঈদুল ফিতর উদ্‌যাপনের ঘোষণা দেওয়া হয়েছে। তবে সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাতসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোতে কবে ঈদ উদ্‌যাপিত হবে, তা এখনো জানা যায়নি। এসব দেশের চাঁদ দেখা কমিটি বৈঠকের পর এ বিষয়ে সিদ্ধান্ত দেবে।বৃহস্পতিবার সন্ধ্যায় পবিত্র শাওয়াল মাসের চাঁদ দেখতে মুসলমানদের আহ্বান জানিয়েছে আরব আমিরাতের চাঁদ দেখা কমিটি। কেউ চাঁদ দেখতে পেলে সঙ্গে সঙ্গে নিকটবর্তী আদালতের নম্বরে ফোন করে জানাতে অনুরোধ করা হয়েছে।এক বিবৃতিতে আবুধাবিভিত্তিক ইন্টারন্যাশনাল অ্যাস্ট্রোনমিক্যাল সেন্টার (আইএসি) টুইট করে জানিয়েছে, জ্যোতির্বিজ্ঞানের তথ্য বিশ্লেষণ করে দেখা গেছে, বৃহস্পতিবার সৌদি আরবসহ মুসলিম বিশ্বের দেশগুলো থেকে খালি চোখে এবং আরব বিশ্বের বেশির ভাগ দেশে টেলিস্কোপের মাধ্যমে পবিত্র শাওয়াল মাসের চাঁদের দেখা পাওয়া বেশ কঠিন। লিবিয়াসহ পশ্চিম আফ্রিকার কিছু দেশে চাঁদ দেখা যেতে পারে। তবে আরব বিশ্বের সঙ্গে মিল রেখে শুক্রবার নয়, বরং শনিবার ঈদুল ফিতর উদ্‌যাপিত হতে পারে।

post
বাংলাদেশ

আগামী নির্বাচনে ইইউ ও যুক্তরাজ্যের পর্যবেক্ষকদের স্বাগত জানাবে বাংলাদেশ : শেখ হাসিনা

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আগামী সাধারণ নির্বাচনে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) এবং যুক্তরাজ্যের পর্যবেক্ষকদের স্বাগত জানাবে বাংলাদেশ। তিনি বলেন, আমরা আগামী সাধারণ নির্বাচনে ইউরোপীয় ইউনিয়ন এবং যুক্তরাজ্যের পর্যবেক্ষকদের স্বাগত জানাব। বুধবার তার সরকারি বাসভবন গণভবনে যুক্তরাজ্যের বিদায়ী হাইকমিশনার রবার্ট চ্যাটারটন ডিকসন সাক্ষাৎ করার সময় তিনি এ কথা বলেন। বৈঠক শেষে প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম সাংবাদিকদের ব্রিফ করেন।কিছু স্থানীয় নির্বাচন পর্যবেক্ষকের আলাদা এজেন্ডা রয়েছে উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, তারা বাংলাদেশের জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠা করেছেন। বাংলাদেশে গণতন্ত্র অব্যাহত থাকায় চরম দারিদ্র্যের হার ৫.৬ এবং দারিদ্র্যের হার ১৮.৭ শতাংশ হ্রাস পেয়েছে। বৈঠকে তারা বাংলাদেশ ও যুক্তরাজ্যের দ্বিপাক্ষিক সম্পর্ক নিয়েও আলোচনা করেন।যুক্তরাজ্যের হাইকমিশনার বলেন, তার দেশ বাংলাদেশের সঙ্গে অর্থনৈতিক অংশীদারিত্ব ও বিমান চলাচল খাতে সহযোগিতা আরও জোরদার করতে চায়।তিনি বলেন, গত মার্চে জলবায়ু পরিবর্তন বিষয়ে দেশগুলোর মধ্যে স্বাক্ষরিত চুক্তির সঙ্গে সঙ্গতি রেখে জলবায়ু পরিবর্তন মোকাবিলায় বাধ্য করতে তারা বাংলাদেশের সঙ্গে সহযোগিতা জোরদার করতে চায়। শেখ হাসিনা রোহিঙ্গাদের স্থায়ী প্রত্যাবাসনে আন্তর্জাতিক সহযোগিতা কামনা করেন।তিনি বলেন, রোহিঙ্গাদের সংখ্যা ব্যাপক বেড়েছে। কারণ বর্তমান শিশুর সঙ্গে ৪০ হাজার নবজাতক শিশু যুক্ত হচ্ছে এবং বাংলাদেশের জন্য এটা বিশাল বোঝা হয়ে দাঁড়িয়েছে। রোহিঙ্গারা মিয়ানমারের নাগরিক এবং তাদের অবশ্যই নিজ দেশে ফেরত যেতে হবে।রবার্ট চ্যাটারটন ডিকসন বলেছেন, রোহিঙ্গা ইস্যুতে তার দেশ বাংলাদেশকে সমর্থন করে। শেখ হাসিনা অবিলম্বে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ বন্ধ করার প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেন। কারণ এ যুদ্ধে সারা বিশ্ব ভুগছে। তিনি বলেন, আমরা সব সময় যে কোনো যুদ্ধের বিপক্ষে।প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশ তাদের সব দ্বিপাক্ষিক সমস্যার সমাধান করে। রাশিয়া ও ইউক্রেন দ্বিপাক্ষিক আলোচনার মাধ্যমে তাদের সমস্যা সমাধান করতে পারে। এ সময় প্রধানমন্ত্রীর কার্যালয়ের সচিব মোহাম্মদ সালাহউদ্দিন উপস্থিত ছিলেন।

post
বাংলাদেশ

বাংলাদেশের আকাশে যেদিন দেখা যাবে ঈদের চাঁদ

শাওয়াল মাসের চাঁদ ২১ এপ্রিল বাংলাদেশের আকাশে দেখা যাবে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। সেক্ষেত্রে এবার রোজা হবে ২৯টি।বুধবার আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ সাঈদ আহমেদ চৌধুরী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।বিজ্ঞপ্তিতে বলা হয়, ২১ এপ্রিল (২৯ রমজান) সন্ধ্যা ৭টা ৩৯ মিনিট পর্যন্ত শাওয়াল মাসের চাঁদ দেখা যাবে। এদিন চাঁদ দেখা গেলে ২২ এপ্রিল শনিবার পালিত হবে পবিত্র ঈদুল ফিতর।আবহাওয়াবিদ খো. হাফিজুর রহমান জানিয়েছেন, চাঁদের অলটিটিউড ৬ ডিগ্রি বেশি হলে খালি চোখে দেখা যায়। ২১ এপ্রিল ১৬ ডিগ্রি থাকবে।উল্লেখ্য, গত কয়েক বছর ৩০ রমজান পূর্ণ হয়েছে। মধ্যপ্রাচ্যে এবার শনিবারে ঈদ হতে পারে বলে আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো জানিয়েছে।

About Us

NRBC is an open news and tele video entertainment platform for non-residential Bengali network across the globe with no-business vision just to deliver news to the Bengali community.