post
বাংলাদেশ

দুবাইতে ৪৫৯ বাংলাদেশির সম্পদের তথ্য অনুসন্ধানে দুদক

নিজ দেশে তথ্য গোপন করে দুবাইতে অবস্থানরত ৪৫৯ জন বাংলাদেশি নাগরিকের সম্পদ কেনার অভিযোগ অনুসন্ধানে নেমেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। হাইকোর্টের এ সংক্রান্ত নির্দেশনা অনুসরণ করে সংস্থাটির প্রধান কার্যালয় থেকে অনুসন্ধান বিষয়ে আনুষ্ঠানিক সিদ্ধান্ত নেওয়া হয়েছে। একই সঙ্গে তিন সদস্যের তদন্ত দল গঠন করা হয়েছে।সোমবার (১০ এপ্রিল) দুপুরে দুদকের সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তা বিষয়টি জাগো নিউজকে নিশ্চিত করেছেন।‘দুবাইয়ে ৪৫৯ বাংলাদেশির হাজার প্রপার্টি’ শিরোনামে একটি দৈনিকে প্রকাশিত প্রতিবেদন যুক্ত করে গত ১২ জানুয়ারি সুপ্রিম কোর্টের আইনজীবী সুবীর নন্দী দাস হাইকোর্টে রিট আবেদন করেন। রিটে দুবাইয়ে ৪৫৯ বাংলাদেশির সম্পদ কেনার অভিযোগ অনুসন্ধানের নির্দেশনা চাওয়া হয়। এরপর ১৬ জানুয়ারি রিট আবেদনের প্রাথমিক শুনানি নিয়ে দুবাইতে অবস্থানরত ৪৫৯ জন বাংলাদেশি নাগরিকের সম্পদ কেনার অভিযোগ বিষয়ে তদন্ত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দেন হাইকোর্ট। ওই নির্দেশনার পরই দুদক কমিশনার (তদন্ত) মো. জহুরুল হক গণমাধ্যমকে জানান, আদালত বিষয়টি আমাদের তদন্ত করতে বলেছেন। তবে আদেশটা হাতে পাইনি। আদেশ পেলে আমরা অবশ্যই তদন্ত করবো। তদন্ত করে পুঙ্খানুপুঙ্খভাবে তথ্য-উপাত্ত যাচাই-বাছাই করা হবে। দেশ থেকে অর্থপাচার হয়ে থাকলে আমরা কাউকে ছাড় দেবো না।হাইকোর্টের ওই আদেশে বিষয়টি নিয়ে দুদক, বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফইউজে) ও পুলিশের অপরাধ তদন্ত বিভাগকে (সিআইডি) ৩০ দিনের মধ্যে তদন্ত করে অগ্রগতি প্রতিবেদন দাখিল করতে বলা হয়েছে। বিচারপতি নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি খিজির হায়াত লিজুর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ ওই আদেশ দেন।একাধিক সূত্রে জানা যায়, যুক্তরাষ্ট্রভিত্তিক অলাভজনক প্রতিষ্ঠান সেন্টার ফর অ্যাডভান্সড ডিফেন্স স্টাডিজ (সি৪এডিসি) গত বছরের মে মাসে এক গবেষণা প্রতিবেদন প্রকাশ করে। যেখানে উপসাগরীয় দেশগুলোতে মূলত পাচার করা অর্থ দিয়ে আবাসন সম্পদ কেনার বিষয়টি উঠে আসে। তখন বাংলাদেশের ৪৫৯ নাগরিকের তথ্য গোপন করে দুবাইতে সম্পদ কেনার তথ্যও সামনে আসে।জানা যায়, দেশে তথ্য গোপন করে ৪৫৯ জন বাংলাদেশি দুবাইতে মোট ৯৭২টি আবাসন সম্পদের মালিক হয়েছেন। এজন্য তারা ব্যয় করেছেন ৩১৫ মিলিয়ন ডলার। এসব সম্পদের মধ্যে ৬৪টি দুবাইয়ের অভিজাত এলাকা দুবাই মেরিনা ও ১৯টি পাম জুমেইরাহতে অবস্থিত। যেখানে অন্তত ১০০টি ভিলা ও কমপক্ষে ৫টি ভবনের মালিক বাংলাদেশি বলে জানা গেছে। চার থেকে পাঁচজন বাংলাদেশি প্রায় ৪৪ মিলিয়ন ডলারের সম্পত্তির মালিক। যদিও প্রতিবেদনে কারও পরিচয় প্রকাশ করা হয়নি।

post
বাংলাদেশ

তাপমাত্রা ৪০ ছুঁই ছুঁই, তাপপ্রবাহ বয়ে যাচ্ছে

রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগসহ মৌলভীবাজার জেলার ওপর দিয়ে মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। আজ সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বভাসে এসব তথ্য দেওয়া হয়েছে। পরবর্তী ৭২ ঘণ্টায় আবহাওয়ার অবস্থার সামান্য পরিবর্তন হতে পারে।তাপমাত্রার বিষয়ে বলা হয়েছে, সারা দেশে দিনের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে বলেও উল্লেখ করা হয়েছে পূর্বাভাসে। আবহাওয়ার সিনপটিক অবস্থায় বলা হয়েছে, লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে।আজ সকাল ৬টায় ঢাকায় বাতাসের আপেক্ষিক আর্দ্রতা ছিল ৭২%। আজ ঢাকায় সূর্যাস্ত সন্ধ্যা ৬টা ১৮ মিনিটে, আর আগামীকাল ঢাকায় সূর্যোদয় ভোর ৫টা ৪২ মিনিটে। গতকাল দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল চুয়াডাঙ্গায় ৩৯ ডিগ্রি সেলসিয়াস আর সর্বনিম্ন তাপমাত্রা ছিল ডিমলায় ১৯.২ ডিগ্রি সেলসিয়াস।

post
বাংলাদেশ

এবার ঈদুল ফিতরে থাকছে না বিশেষ ছুটি

আসন্ন ঈদুল ফিতরে বিশেষ ছুটি থাকছে না। একদিন বিশেষ ছুটি দেওয়া হলে সরকারি চাকরিজীবীরা টানা পাঁচ দিনের ছুটি ভোগ করতে পারতেন। এ ছাড়া এবার ঈদে তিন দিনের সরকারি ছুটির দু’দিনই চলে যাচ্ছে সাপ্তাহিক ছুটি শুক্র ও শনিবারের মধ্যে। ২৪ মার্চ শুক্রবার রমজান শুরু হয়। এবার রমজান মাস ২৯ দিন ধরে ২২ এপ্রিল শনিবার ঈদুল ফিতরের তারিখ নির্ধারণ করে ছুটির তালিকা তৈরি করেছে সরকার। এ ক্ষেত্রে ২১ থেকে ২৩ এপ্রিল শুক্র, শনি ও রোববার ঈদের ছুটি থাকবে। এর আগে ১৯ এপ্রিল বুধবার শবেকদরের ছুটি। তবে ঈদের ছুটি শুরুর আগে ২০ এপ্রিল বৃহস্পতিবার অফিস খোলা। কেউ যদি ওইদিন ছুটি নেন সে ক্ষেত্রে ১৯ থেকে ২৩ এপ্রিল পর্যন্ত টানা পাঁচ দিন ছুটি পাবেন। এর মধ্যে ২১ ও ২২ এপ্রিল পড়েছে সাপ্তাহিক ছুটি শুক্র ও শনিবার। আর রমজান মাস ৩০ দিন হলে ঈদুল ফিতর হবে ২৩ এপ্রিল (রোববার)। সে ক্ষেত্রে ছুটি একদিন বাড়বে। 

post
বিনোদন

১৯ মে প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে পরীমণি অভিনীত সিনেমা ‘মা’

আগামী ১৯ মে পেক্ষাগৃহে মুক্তি পাবে হালের জনপ্রিয় অভিনেত্রী পরীমণি অভিনীত সিনেমা ‘মা’। গতকাল শনিবার রাজধানীর এক রেস্তোরাঁয় বেশ ঘটা করে সিনেমাটি মুক্তির তারিখ ঘোষণা করা হয়। সেখানে জানানো হয়, মা দিবস (১৪ মে) উপলক্ষে ‘মা’ ছবিটি মুক্তি পাচ্ছে ১৯ মে। এসময় সিনেমার নির্মাতা অরণ্য আনোয়ার বলেন, ‘শুরু থেকেই আমি চেয়েছি সিনেমাটি মা দিবসেই মুক্তি পাক। পৃথিবীর সকল মায়ের প্রতি উৎসর্গ করে নির্মিত সিনেমাটি ১৯ মে মুক্তির সিদ্ধান্ত নিয়েছি। আজ থেকে সেই মুক্তির মিছিল শুরু হলো আমাদের। ’ সিনেমাটি প্রসঙ্গে পরীমণি বলেন, এই সিনেমার জার্নিটা সারা জীবনের স্মৃতি হয়ে থাকবে আমার। ‘মা’ যখন শুটিং করি, তখন চার মাসের রাজ্য (পরীর পুত্র) আমার পেটে ছিল। ওকে পেটে নিয়ে আমি মায়ের চরিত্রে অভিনয় করেছি। আর এখন যখন সিনেমাটি মুক্তির মিছিলে, তখন রাজ্য আমার কোলে। এটা যে কতটা আনন্দের অনুভূতি, বোঝানো যাবে না। উল্লেখ্য, ‘মা’ সিনেমাটির বিভিন্ন চরিত্রে পরীমণি ছাড়াও আরো অভিনয় করেছেন আজাদ আবুল কালাম, ফারজানা ছবি, সাজু খাদেম, রেবেনা করিম জুঁই, শিল্পী সরকার অপু, সেতু, লাবণ্য চৌধুরী, শাহাদাত হোসেন।

post
বিনোদন

বাসায় শিক্ষক রেখে পড়াশোনা করছেন হিরো আলম

দেশের সামাজিক যোগাযোগমাধ্যম ও গণমাধ্যমে বহুল চর্চিত নাম হিরো আলম। তিনি যা করেন না কেন, পক্ষে-বিপক্ষে সুশীল সমাজ থেকে শুরু করে বিভিন্ন শ্রেণির মানুষের মন্তব্য পাওয়া যায়। সেটি আবার দেশজুড়ে আলোচনায় স্থান পায়।বরেণ্য নাট্যকার মামুনুর রশীদ কিছুদিন আগে হিরো আলমকে নিয়ে একটি মন্তব্য করেছিলেন। যেটি তোলপাড় সৃষ্টি করেছিল। শুধু তাই নয়, ‘টক অব দ্য কান্ট্রিতে’ পরিণত হয়েছিল। এর পরই হিরো আলম নিজেকে পরিবর্তন আনা শুরু করেন। সেই লক্ষ্যে বাসায় শিক্ষক রেখে পড়ালেখা শুরু করেছেন এ ইউটিউবার।হিরো আলম বলেন, সত্যি কথা বলতে— আমার বাসা উত্তরাঞ্চলের বগুড়া জেলা হওয়ায়, আমার জেলার আঞ্চলিকতার ভাষার টান থেকেই যায়। এই আঞ্চলিকতা পরিবর্তন করার জন্য আমাকে অনেকে পরামর্শ দিয়েছেন। তা ছাড়া আমার কিছু উচ্চারণে সমস্যা আছে, সবাই বলে হিরো আলম সবকিছু পরিবর্তন করতে পারে। এটিও পারবে। সে জন্য নিজেকে আমি পরিবর্তন করার চেষ্টা করছি। দেখি কতদূর পরিবর্তন হতে পারি। আমার কথা নিয়ে যেহেতু এত মানুষের প্রবলেম, সেটাই আগে ঠিক করব। এ ইউটিউবার আরও বলেন, সবাই পরামর্শ দিয়েছেন আমি যেন একটু পড়ালেখা করি এবং সুশিক্ষায় শিক্ষিত হন। সেই পরামর্শকে গুরুত্ব দিয়ে একটু একটু করে আমার অফিসে শিক্ষক রেখে শেখার চেষ্টা করছি। অনেকে আমাকে উন্মুক্ত বিশ্ববিদালয়ে ভর্তি হওয়ার পরামর্শ দিয়েছেন। সেটি তো আর আমার পক্ষে সম্ভব না । কারণ আমি নানা কাজে ব্যস্ত থাকি। আমাকে পরিবার চালানোর জন্য আয় করতে হয়। আমি বিশ্বাস করি আমার কিছু দুর্বলতা ছিল, সেগুলো পরিবর্তন করলে আর কোনো সমস্যা হবে না। আমাকে নিয়ে কেউ আর কথা বলতে পারবে না। কেউ রুচির দুর্ভিক্ষে পড়বে না। রুচির দুর্ভিক্ষ কাটাতে লেখাপড়ার দিকে মনোযোগ দিয়েছি। শিক্ষকের পরিচয় জানতে চাইলে হিরো আলম বলেন, সে শিক্ষকের পরিচয় এখন দিতে চাই না। সময় আসলে আমি বলে দেব। এখন আপাতত বলতে চাচ্ছিনা। সম্প্রতি হিরো আলমের চেহারা ও গেটাপে পরিবর্তন লক্ষ্য করা গেছে। সেটি কীভাবে হলো—এমন প্রশ্নে তিনি বলেন, সবাই মনে করেছিল হিরো আলম বদলাতে পারবে না। আমি সেটিকে চ্যালেঞ্জ হিসেবে নিয়েছি, পরিবর্তন করে দেখিয়ে দেব। ইতোমধ্যে অনেক পরিবর্তন করে ফেলেছি। আর যেটুকু সমস্যা আছে সেটুকু পুরোপুরি কাটিয়ে ওঠার চেষ্টা করছি। তবে এটা তো একসঙ্গে সম্ভব না। একটু ধৈর্য নিয়ে এগিয়ে যেতে হবে। সেই লক্ষ্যে এগিয়ে যাচ্ছি। সম্প্রতি হিরো আলমকে ইঙ্গিত করে নাট্যকার মামুনুর রশীদ এক অনুষ্ঠানে বলেন, আমরা একটা রুচির দুর্ভিক্ষের মধ্যে পড়ে গেছি। সেখান থেকে হিরো আলমের মতো একটা লোকের উত্থান হয়েছে। যে উত্থান কুরুচি, কুশিক্ষা ও অপসংস্কৃতির উত্থান। এই উত্থান কীভাবে রোধ করা যাবে, এটা যেমন রাজনৈতিক সমস্যা, তেমনি আমাদের সাংস্কৃতিক সমস্যাও। পরে এমন বিরূপ মন্তব্যর পরিপ্রেক্ষিতে হিরো আলম লাইভে প্রচণ্ড অভিমান করেন। তাকে নিয়ে প্রচুর সমস্যা হলে দেশ থেকে তাড়িয়ে দিতে বলেন। আর না হলে তিনি আত্মহত্যা করবেন বলে হুমকি দেন। তিনি নিজেকে বদলে দিতে মামুনুর রশীদের কাছে অনুরোধও করেন।

post
বিনোদন

দর্শক এভাবে আমাকে কখনো দেখেননি: মিথিলা

চলতি মাসেই কলকাতায় মুক্তি পাবে রাফিয়াত রশীদ মিথিলার ‘মায়া’। ঢাকা, কলকাতা মিলিয়ে মুক্তির অপেক্ষায় আছে তাঁর আরও চারটি সিনেমা। এ ছাড়া ঈদে তাঁকে চরকির সিরিজ ‘মাইসেলফ অ্যালেন স্বপন’-এও দেখা যাবে। উইলিয়াম শেক্‌সপিয়ারের ‘ম্যাকবেথ’-এর ছায়া অবলম্বনে তৈরি হয়েছে ‘মায়া’। ছবিটিতে মাহিরা থেকে মায়ারূপে হাজির হয়েছেন মিথিলা। কীভাবে? নিজেই সে গল্প শোনালেন মিথিলা, মাহিরা মুসলিম মেয়ে। জীবনের চলার পথে নানা ধরনের বাধার মুখে পড়ে। একটা সময় মায়া হয়ে ঘুরে দাঁড়ায়। গল্পে তিনটি আলাদা সময়, আলাদা রূপে মিথিলাকে দেখা যাবে। তা ছাড়া চরিত্রটির সংলাপে হিন্দির আধিক্য আছে। কাজটি তাঁর জন্য অতটা সহজ ছিল না। চরিত্রটির প্রস্তুতি নিয়ে মিথিলা বলেন, ‘পরিচালক তাঁর ভাবনাগুলো আমাকে বলেছেন, প্রস্তুতি আমি নিজে নিজে নিয়েছি। প্রায় দুই মাস প্রস্তুতি নিয়েছি। চরিত্রটি কীভাবে তাকাবে, কীভাবে কথা বলবে, হাঁটাচলা সবই অনুশীলন করেছি।’তিনি আরও বলেন, ‘একাধিক রূপ, বয়স ও অন্য ভাষা—এভাবে আমাকে আগে দর্শক কখনো দেখেননি। বলতে পারেন, সিনেমায় এটি আমার নতুন জন্ম।’অভিনেত্রী জানান, তিনটি চেহারার মধ্যে একটিতে তিনি ২০ থেকে ২২ বছরের মেয়ে, আরেকটিতে ৪০ বছরের, অন্যটিতে ৫৫ বছরের এক নারী। তিনটি বয়সের আলাদা চেহারা, কথা বলার ভঙ্গিও আলাদা। ছবিতে প্রায় ৭০ ভাগ সংলাপই হিন্দিতে দিতে হয়েছে। টানা শুটিং, পরপর তিনটি চরিত্রে কাজ করতে গিয়ে সমস্যা হয়নি? এ প্রশ্নের উত্তরে মিথিলা বলেন, ‘এটা তো মায়ার জার্নি। এ কারণে কিছুটা সুবিধা ছিল। দিন ভাগ করে করে চরিত্রগুলোর শুটিং হয়েছে। তা ছাড়া আমার নিজের একটা সুবিধা আছে, আমি যখনই যে চরিত্রের জন্য গেটআপ নিই, সঙ্গে সঙ্গে ওই চরিত্রের মধ্যে ঢুকে যেতে পারি। ভাষা নিয়েও তেমন সমস্যা হয়নি। হিন্দিটা আমি আগে থেকেই মোটামুটি পারি।’ভারতের জনপ্রিয় এফএম চ্যানেল রেডিও মিরচিতে প্রতি রোববার প্রচারিত হয় জনপ্রিয় অনুষ্ঠান ‘সানডে সাসপেন্স’, যেখানে রোমাঞ্চধর্মী গল্প, উপন্যাসের বেতার নাট্যরূপ দেওয়া হয়। সেই অনুষ্ঠানে ‘মৌমাছির শোক’ নামের নাটকে কণ্ঠ দিয়েছেন মিথিলা। এই অঙ্গনে এটি তাঁর প্রথম কাজ।গত ২৬ ফেব্রুয়ারি দুই পর্বে প্রচারিত হয় নাটকটি। রেডিওতে কাজ নিয়ে মিথিলা বলেন, ‘সানডে সাসপেন্স অনুষ্ঠানটি দুই বাংলায়ই বেশ জনপ্রিয়। হঠাৎই আমাকে আমন্ত্রণ জানানো হলো। কারণ, ওই নাটকে বাংলাদেশ থেকে আসা একটা মেয়ে চরিত্রের দরকার ছিল। আমিও রাজি হয়ে গেলাম। তা ছাড়া আগে রেডিওতে কাজ করিনি। সে অভিজ্ঞতাও নেওয়ার ইচ্ছা ছিল। প্রচারের পর দেখলাম, কলকাতা তো বটেই, বাংলাদেশেও প্রশংসা পাচ্ছি। কণ্ঠ দিয়ে অভিনয়ের ব্যাপারটি আমার ভালো লাগে। এ কারণে সিনেমার ডাবিং উপভোগ করি। কণ্ঠ দিয়ে চরিত্রটি নিয়ে খেলা যায়। অন্য রকমের মজা আছে।বেসরকারি উন্নয়ন সংস্থা ব্র্যাকে চাকরির সুবাদে মিথিলাকে কখনো উগান্ডা, কখনো তানজানিয়া, সুদান—ছুটতে হয় নানা দেশ। কলকাতার পরিচালক সৃজিতের সঙ্গে বিয়ের পর মিথিলার জীবনযাপনেও পরিবর্তন এসেছে।মেয়ে আইরাও কলকাতার একটি স্কুলে ভর্তি হয়েছে। তাই কাজের বাইরে বেশির ভাগ সময়ই এখন কলকাতায় থাকেন তিনি। কলকাতা ও ঢাকা দুই জায়গার কাজ নিয়েই এখন ব্যস্ত মিথিলা। এরই মধ্যে শেষ হয়েছে কলকাতার সিনেমা ‘নীতিশাস্ত্র ও মেঘলা’র শুটিং। ঢাকায় করেছেন ‘নুলিয়াছড়ির সোনার পাহাড়’ ও ‘কাজলরেখা’। ছবিগুলো মুক্তির অপেক্ষায় আছে। ঈদুল ফিতরে চরকিতে মুক্তি পাবে তাঁর সিরিজ ‘মাইসেলফ অ্যালেন স্বপন’। এটি নিয়েও দারুণ আশাবাদী মিথিলা, ‘এখন সবাই অ্যালেন স্বপন চরিত্রে নাসির উদ্দিন খানকে জানছেন। এখানে আমি শায়লা চরিত্রে অভিনয় করেছি। চরিত্রটা কী ধরনের, দর্শক এখনো তা জানতে পারেননি। মুক্তির পর চরিত্রটি দেখে দর্শক অবাক হতেই পারেন।’

post
অভিবাসন

২০ বাংলাদেশিসহ মালয়েশিয়ায় ৬৫ অভিবাসী আটক

মালয়েশিয়ায় প্রয়োজনীয় কাগজপত্র না থাকায় ৬৫ বিদেশি নাগরিককে গ্রেফতার করেছে দেশটির ইমিগ্রেশন পুলিশ। এর মধ্যে ২০ জন বাংলাদেশি। এ সময় জাল ভিসা, স্টিকার তৈরি চক্রের মূলহোতা এক বাংলাদেশি ও এক ভারতীয়কে গ্রেফতার করা হয়। গ্রেফতারদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিতে সেমুনিয়া ডিটেনশন ক্যাম্পে পাঠানো হয়েছে।স্থানীয় সময় শুক্রবার (৭ এপ্রিল) রাত ৯টার দিকে দেশটির অভিবাসন বিভাগের মহাপরিচালক দাতু রুসলিন জুসোহের সই করা সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, গত ৫ ও ৬ এপ্রিল পুত্রজায়ার বিশেষ শাখার কর্মকর্তাদের সমন্বয়ে গঠিত একটি এনফোর্সমেন্ট ডিভিশন গোপন সংবাদের ভিত্তিতে গোয়েন্দা নজরদারি চালিয়ে এ চক্রের সদস্যদের গ্রেফতার করে। গ্রেফতারদের মধ্যে ৪৩ জন ভারতীয়, ২০ জন বাংলাদেশি ও দুজন পাকিস্তানি নাগরিক রয়েছেন। তাদের সবার বয়স ২৫-৪৫ বছরের মধ্যে। অভিযানের সময় তাদের কাছ থেকে ভারতীয় ৪০টি, বাংলাদেশি ২০টি ও ও দুটি পাকিস্তানি পাসপোর্টসহ মোট ৬৫টি পাসপোর্ট জব্দ করা হয়েছে।এ পাসপোর্টগুলো দালালরা জাল পিএলকেএস ওয়ার্ক পারমিট লাগিয়ে বৈধ করার প্রলোভন দেখিয়ে সংগ্রহ করেছিল। প্রত্যেক পাসপোর্টে জাল ভিসা লাগানোর জন্য জনপ্রতি ছয় হাজার রিংগিত অগ্রিম নেওয়াও হয়েছিল। চক্রের মূলহোতা একজন ভারতীয় পুরুষ। তার বয়স ৪৩ বছর। রাজধানী কুয়ালালামপুরের ব্রিকফিল্ড এলাকায় প্রথমে তার অফিসে অভিযান চালানো হয়। এ সময় তার কাছ থেকে বিপুল পরিমাণ পাসপোর্ট ও জাল ভিসার স্টিকারসহ বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়।ভারতের ওই নাগরিকের দেওয়া তথ্যের ভিত্তিকে সেরেমবান রাজ্যে অভিযান চালিয়ে ৩০ বছর বয়সী এক বাংলাদেশিকে গ্রেফতার করা হয়। তিনিও এ চক্রের সক্রিয় সদস্য হিসেবে কাজ করছিলেন। গ্রেফতারদের অধিকতর তদন্ত ও পরবর্তী পদক্ষেপের জন্য সেমোনিয়া ইমিগ্রেশন ডিপোতে রাখা হয়েছে।

post
অভিবাসন

বৈধভাবে মালয়েশিয়ায় গিয়েও চাকরি না পাওয়া ২৬ বাংলাদেশিকে উদ্ধার

মালয়েশিয়ায় বৈধ কর্ম ভিসায় গিয়ে চাকরি বঞ্চিত ২৬ বাংলাদেশি কর্মীকে উদ্ধার করেছে দেশটির শ্রম বিভাগ। কোনো কাজ না দিয়ে তাদের বসিয়ে রেখেছিল নিয়োগকর্তা। গত বুধবার এলাকাবাসী কাছ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে সেলাঙ্গর রাজ্যের পোর্ট ক্লাংয়ের একটি আবাসিক এলাকায় অভিযান চালিয়ে তাদের উদ্ধার করা হয়।অভিযানের নেতৃত্বে দেওয়া শ্রম বিভাগের উপ মহাপরিচালক (অপারেশন) আসরি আবদ ওয়াহাব গণমাধ্যমকে জানান, উদ্ধারের পর তাদের একটি সেফ হাউসে রাখা হয়েছে। শ্রম বিভাগের বিবৃতিতে বলা হয়, উদ্ধার করা শ্রমিকরা গত ১৫ ফেব্রুয়ারি বৈধভাবে মালয়েশিয়ায় আসেন। কিন্তু দুর্ভাগ্যবশত নিয়োগকর্তারা তাদের চাকরি দিতে ব্যর্থ হন এবং তাদের কোনো আয় ছাড়াই বসিয়ে রাখেন। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বলেছে, অভিবাসী শ্রমিকরা যাতে প্রতারণা বা বাধ্যতামূলক শ্রমের শিকার না হন তা নিশ্চিত করতে অভিযান চালানো হয়েছিল। শ্রম বিভাগ সম্ভাব্য চাকরি খোঁজা বা শেষ উপায় হিসেবে শ্রমিকদের তাদের দেশে ফেরত পাঠানোসহ অন্যান্য সহায়তা দেবে। বিবৃতিতে বলা হয়, 'শ্রম বিভাগ এমন কোনো বিষয় আপোস করবে না, যা বাধ্যতামূলক শ্রমের দিকে পরিচালিত করবে এবং দেশের ভাবমূর্তিকে বিরূপভাবে প্রভাবিত করবে।' 'প্রতিটি সেক্টরের নিয়োগকর্তারা বিদেশি কর্মীদের জন্য আবেদন করার পর তাদের বাধ্যবাধকতাকে সম্মান করতে হবে। এর মধ্যে আছে চাকরি দেওয়ার পাশাপাশি উপযুক্ত বাসস্থান।' বিদেশি কর্মীদের জন্য আবেদনে বাধ্যতামূলক মানদণ্ড ও নির্দেশিকাগুলো মেনে না চললে নিয়োগকর্তাকে কালো তালিকাভুক্ত করা হবে বলেও দেশটির শ্রম বিভাগের বিবৃতিতে বলা হয়েছে।

post
খেলা

শঙ্কা উড়িয়ে স্বস্তির জয় টাইগারদের

অবশেষে লজ্জার রেকর্ড থেকে মুক্তি পেলো বাংলাদেশ ক্রিকেট দল। ১০টি টেস্ট খেলুড়ে দেশের বিপক্ষে খেলতে নেমে প্রথম ম্যাচেই পরাজয়ের স্বাদ নিতে হয়েছিলো টাইগারদের। এমনকি আফগানিস্তানের কাছেও হারতে হয়েছিলো বাংলাদেশকে।অবশেষে আয়ারল্যান্ডকে হারিয়ে সেই লজ্জার ইতিহাস বদলালো সাকিব আল হাসানের দল। মিরপুর টেস্টে আইরিশদের ৭ উইকেটে হারিয়েছে টাইগাররা। জয়ের জন্য প্রয়োজন ছিল ১৩৮ রানের। ব্যাট করতে নেমে লিটন দাস, নাজমুল হোসেন শান্ত এবং তামিম ইকবালের উইকেট হারিয়ে জয়ের লক্ষ্যে পৌঁছে যায় বাংলাদেশ।২০১৯ সালে চট্টগ্রামে আফগানিস্তানের মুখোমুখি হয়ে বাংলাদেশ ভেবেছিলো ক্রিকেটের নবাগত দেশটিকে পেয়ে জয় তুলে নেবে। কিন্তু উল্টো মুমিনুল হকের দলকে লজ্জা দিয়ে ২২৪ রানের বিশাল ব্যবধানে জয় তুলে নিয়েছিলো আফগানরা।এবার আয়ারল্যান্ডকে পেয়ে বেশ সতর্ক ছিলো বাংলাদেশ। যে কারণে অধিনায়ক সাকিব আল হাসান এবং ওপেনার লিটন দাসকে আইপিএলের ছাড়পত্র পর্যন্ত দেয়নি বিসিবি। আয়ারল্যান্ডের বিপক্ষে টেস্ট ম্যাচটাকে তারা এতটা গুরুত্বের সঙ্গে নিয়েছিলো।মিরপুরে প্রথম দিন থেকেই প্রাধান্য ছিল বাংলাদেশের। সফরকারীদের ২১৪ রানে অলআউট করে দিয়ে বাংলাদেশ করেছিলো ৩৬৯ রান। ১৫৫ রানের লিড। জবাব দিতে নেমে দ্বিতীয় দিন শেষ বিকেলে ১৩ রানেই ৪ উইকেট হারিয়ে বসে আইরিশরা।বাংলাদেশের ক্রিকেট সমর্থকরা ভেবেছিলো ইনিংস ব্যবধানেই হয়তো জয় পেতে যাচ্ছে তাদের দল। বৃহস্পতিবার সে আশাতেই খেলা দেখতে বসেছিলো তারা।

post
বাংলাদেশ

এক নিমিষেই শেষ পশ্চিমাঞ্চলের ট্রেনের অগ্রিম টিকিট

আসন্ন পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে শুরু হয়েছে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি। আজ শুক্রবার প্রথম দিন দেওয়া হচ্ছে ১৭ এপ্রিলের টিকিট। তবে টিকিট বিক্রি শুরুর কয়েক মিনিটের মধ্যে শেষ হয়ে গেছে পশ্চিমাঞ্চলের ১৭ তারিখের অগ্রিম টিকিট। বিশেষ করে রংপুর, পঞ্চগড়, কুড়িগ্রাম, রাজশাহীসহ উত্তরবঙ্গগামী কোনো ট্রেনেরই টিকিট নেই বলে জানা গেছে।আজ শুক্রবার সকাল ৮টা থেকে ট্রেনের টিকিট বিক্রি শুরু হয়েছে। ট্রেনের টিকিট এবার শতভাগ অনলাইনে দেওয়া হয়েছে। কোনো কাউন্টারে টিকিট বিক্রি হচ্ছে না।খোঁজ নিয়ে জানা যায়, ট্রেনের শতভাগ টিকিট অনলাইনে দেওয়ার কারণে কমলাপুরে টিকিটপ্রত্যাশীদের সেই চিরচেনা ভিড় নেই। ফলে টিকিট কাটা যাত্রীদের দুর্ভোগের খবর চোখে পড়েনি। তবে কিছু মানুষ আছেন, যাঁরা অনলাইনে টিকিট দেওয়ার বিষয়টি জানেন না, তাঁরা কমলাপুর স্টেশনে এসে ঘুরে গেছেন।রেলওয়ে সূত্র জানায়, এবার ঈদে ট্রেনে প্রতিদিন বিক্রি করা হবে ২৫ হাজার ৭৭৮টি টিকিট। আজ প্রথম দিন সকাল সাড়ে ৯টা পর্যন্ত ১৪ হাজার ২৪৫টি টিকিট বিক্রি হয়েছে। এর মধ্যে পশ্চিমাঞ্চলের সব টিকিট বিক্রি হয়ে গেছে। আছে বেশি সিলেট অঞ্চলের টিকিট।জানতে চাইলে রেলের ঢাকা বিভাগীয় রেলওয়ে ব্যবস্থাপক মোহাম্মদ সফিকুর রহমান বলেন, প্রথমবার সব টিকিট অনলাইনে দেওয়া হয়েছে। এখন পর্যন্ত বড় কোনো অভিযোগ পাওয়া যায়নি। সাধারণ মানুষের টিকিট কাটা নিয়ে ভোগান্তি একেবারেই নেই। টিকিটের জন্য স্টেশনে রাতভর অপেক্ষা করতে হয়নি যাত্রীদের। মানুষ স্বাচ্ছন্দ্যে অনলাইনে টিকিট কাটতে পেরেছেন। অনলাইনে টিকিট কাটতেও জটিলতা ছিল না।তবে যেসব ট্রেনের টিকিটের চাহিদা বেশি, সেগুলো নিমেষেই শেষ হয়ে গেছে। উত্তর ও পশ্চিমাঞ্চলের ট্রেনগুলোর টিকিটের চাহিদা বেশি থাকায় কয়েক মিনিটের মধ্যেই কিছু কিছু ট্রেনের টিকিট শেষ হয়ে গেছে। পূর্বাঞ্চলের চট্টগ্রাম ও সিলেট এর ট্রেনের টিকিট এখনো অনলাইনে পাওয়া যাচ্ছে।

About Us

NRBC is an open news and tele video entertainment platform for non-residential Bengali network across the globe with no-business vision just to deliver news to the Bengali community.