post
বাংলাদেশ

আগামী নির্বাচনেও আওয়ামী লীগ বিজয়ী হবে : শেখ হাসিনা

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, প্রয়োজনে তারা সবসময় জনগণের পাশে থাকায় আগামী সাধারণ নির্বাচনে তার দল বিজয়ী হবে। তিনি বলেন, ‘ইনশাআল্লাহ, জনগণ আমাদের তাদের সেবা করার সুযোগ দেবে। সবাইকে (নেতা-কর্মী) আত্মবিশ্বাস নিয়ে কাজ করতে হবে, কারণ, নির্বাচনে আমরা বিজয়ী হব। স্থানীয় সময় রোববার লন্ডন ম্যারিয়ট হোটেলে যুক্তরাজ্যে প্রবাসী বাংলাদেশিদের দেওয়া এক নাগরিক সংবর্ধনা অনুষ্ঠানে তিনি একথা বলেন। দেশের জনগণ বিএনপি-জামায়াতের ওপর আস্থা রাখবে না বলেও মনে করেন সরকার প্রধান। বলেন, ‘তারা দেশের টাকা বিদেশে পাচার করেছে এবং এভাবে দেশকে ধ্বংস করেছে। তাহলে, জনগণ কীভাবে তাদের প্রতি আস্থা রাখবে।’ শেখ হাসিনা বলেন, জনগণ ইতোমধ্যে জেনে গেছে যে তারা চোর, দুর্নীতিবাজ, খুনি, গ্রেনেড হামলাকারী ও লুটেরা এবং তারা খুনিদের পৃষ্ঠপোষক। তিনি বলেন, বিএনপি-জামায়াত জোট অর্থ আত্মসাৎ করে দেশকে ধ্বংসের দ্বারপ্রান্তে পৌঁছে দিয়েছে। প্রধানমন্ত্রী বলেন, তারেক রহমানকে তার দুর্নীতির দায়ে সাজা দেওয়া হয়েছে এবং খালেদা জিয়ার ছোট ছেলে কোকোর পাচার করা প্রায় ৪০ কোটি টাকা সরকার দেশে ফিরিয়ে আনতে সক্ষম হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিএনপি-জামায়াত চক্রকে ভোট চোর হিসেবে আখ্যায়িত করে দেশবাসীকে তাদের ভোট না দেওয়ার আহ্বান জানিয়ে বলেন, তারা দেশকে ধ্বংস করতে চায়। তিনি বলেন, ‘তারা (বিএনপি-জামায়াত) বাংলাদেশকে ধ্বংস করবে। তাই, সতর্ক থাকুন, যাতে বিএনপি-জামায়াত চক্র আবার ক্ষমতায় না আসে।’  

post
বাংলাদেশ

সুদানে আটকে পড়া বাংলাদেশিদের মধ্যে ১৩৬ জন দেশে ফিরেছেন

ক্ষমতা দখলের দ্বন্দ্বে যুদ্ধ শুরুর পরে সুদানে আটকে পড়া বাংলাদেশিদের মধ্যে ১৩৬ জন দেশে ফিরেছেন। আজ সোমবার সকালে তারা হযরত শাহজালার আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছেন। প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী ইমরান আহমদ জানিয়েছেন, বাকিদেরও শিগগির দেশে ফিরিয়ে আনা হবে। তিনি বলেন, 'এয়ার ফোর্স ওখানে ৩টি প্লেন রেডি করে দিয়েছিল, আপনারা রেডি হলেই আমরা প্লেন ছাড়তে পারব। ওখানে হ-য-ব-র-ল অবস্থা। আজকে আসার কথা ছিল ২৫০ জন আর আপনারা আসতে পেরেছেন ১৩৬ জন।' 'প্রথম তালিকা ছিল ৫০০ জনের, এরপর হয়ে গেল ৪০০ জন। এদের সবাইকে যে আমরা ইমিডিয়েট আনতে পারিনি এটার জন্য আমি দুঃখিত। আপনারা আশ্বস্ত হতে পারেন এদের আমরা অতি সত্ত্বর নিয়ে আসব,' বলেন ইমরান আহমদ। প্রবাসী কল্যাণমন্ত্রী আরও বলেন, 'আপনারা সব কিছু হারিয়েছেন। দেশে দিয়েছেন কিন্তু ওখান থেকে খালি হাতে এসেছেন। আজকে আমরা যা কিছু দেই না কেন, আইওএম আমাদের সঙ্গে আছে। তাদের সাহায্য ছাড়া এই কাজটা অত তাড়াতাড়ি হতো না। আজকে আইএমও আপনাদের কিছু আর্থিক সাহায্য দেবে। আমরা মন্ত্রণালয়ের কল্যাণ বোর্ড থেকে আপনাদের জন্য কিছু আর্থিক সাহায্য দেবো।' সবাইকে নিবন্ধন করার আহ্বান জানিয়ে তিনি আরও বলেন, 'পরবর্তীতে কীভাবে আপনাদের এগিয়ে নিয়ে যেতে পারি এটা ঠিক করতে নাম-ঠিকানার প্রয়োজন হবে।' গত ১৫ এপ্রিল একসময়ের মিত্র সুদানের সেনাবাহিনী ও আধা সামরিক বাহিনী র‌্যাপিড সাপোর্ট ফোর্সেস (আরএসএফ) মুখোমুখি অবস্থান নেয়।

post
বাংলাদেশ

আওয়ামী লীগের নেতৃত্ব অধিকাংশই স্বাধীনতা যুদ্ধে জড়িত ছিলেন না: মির্জা ফখরুল

ক্ষমতাসীন দল আওয়ামী লীগের বর্তমান নেতৃত্বের মধ্যে কতজন মুক্তিযোদ্ধা আছেন তা নিয়ে প্রশ্ন তুলেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, আওয়ামী লীগের যে নেতৃত্ব আছে তাদের অধিকাংশই স্বাধীনতা যুদ্ধের সঙ্গে জড়িত ছিলেন না। কিন্তু তারা স্বাধীনতাবিরোধী শক্তি হিসেবে আমাদের দিকে আঙুল তোলেন।বৃহস্পতিবার (৪ মে) রাজধানীর সেগুনবাগিচায় এক স্মরণ সভায় এসব কথা বলেন তিনি। সাবেক মন্ত্রী বাবু সুনীল কুমার গুপ্তের ১৪তম মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে এ স্মরণ সভার আয়োজন করে ভাসানী অনুসারী পরিষদ।সভায় মির্জা ফখরুল বলেন, ‘আমি প্রশ্ন করতে চাই, আপনারা কি দেখিয়ে দিতেন পারবেন আওয়ামী লীগের নেতৃত্বে যারা আছেন তাদের কয়জন মুক্তিযোদ্ধা ছিলেন? আমাদের (বিএনপি) স্থায়ী কমিটি ও নির্বাহী কমিটি রয়েছে, আমাদের সঙ্গে যারা আছেন তাদের অধিকাংশ মুক্তিযুদ্ধের সঙ্গে সরাসরি জড়িত ছিলেন।’‘আওয়ামী লীগ রাজনৈতিক দল হিসেবে অনেক পুরোনো। মওলানা আব্দুল হামিদ খান ভাসানী এই দলের প্রতিষ্ঠাতা। তাকেও আওয়ামী লীগ বাদ দিয়ে দিয়েছে। কারণ তার চিন্তা-ভাবনার সঙ্গে পরবর্তীতে আওয়ামী লীগের নেতৃত্বে যারা এসেছেন তার সঙ্গে মিল ছিল না। আজকের যে আওয়ামী লীগ, পরবর্তীতে যারা নেতৃত্বে এসেছিলেন, তাদের সঙ্গে আজকের নেতৃত্বের তেমন একটা মিল আছে বলে আমি মনে করি না’- বলেন ফখরুল।বিএনপি মহাসচিব আরও বলেন, ‌‘গতকাল ওয়াশিংটনে বর্তমান অবৈধ সরকারের প্রধানমন্ত্রী বলেছেন, কোনোমতেই স্বাধীনতাবিরোধীদের ক্ষমতায় আসতে দেওয়া যাবে না। আমিও একই কথা বলি। কোনোমতেই স্বাধীনতাবিরোধীদের ক্ষমতায় আসতে দেওয়া যাবে না। কিন্তু দুঃখজনকভাবে, লজ্জাজনকভাবে আজকে আওয়ামী লীগ স্বাধীনতার বিরুদ্ধে অবস্থান নিয়েছে। এই সরকার স্বাধীনতা, গণতন্ত্র ও জনগণের বিরুদ্ধে অবস্থান নিয়েছে।’তিন বলেন, ‘আজকে যখন সব মানুষ ডিজিটাল নিরাপত্তা আইনের বিরুদ্ধে অবস্থান নিয়েছে, তখন তারা বলছে এই আইন বাতিল করা হবে না। কেন হবে না? তাদের ক্ষমতায় থাকার জন্য।’এই সরকার জাতির বিরুদ্ধে অবস্থান নিয়েছে বলে দাবি করেন বিএনপি মহাসচিব।অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আয়োজক সংগঠনের সভাপতি শেখ রফিকুল ইসলাম বাবলু। বক্তব্য রাখেন জাতীয় পার্টির (কাজী জাফর) চেয়ারম্যান মোস্তফা জামাল হায়দার, গণফোরামের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সুব্রত চৌধুরী প্রমুখ।

post
বাংলাদেশ

গাজীপুর সিটি নির্বাচনে জাহাঙ্গীরের প্রার্থীতা বাতিলের আদেশ বহাল

গাজীপুর সিটি করপোরেশনে নির্বাচনে মেয়র পদে প্রার্থিতা বাতিলের বিরুদ্ধে জাহাঙ্গীর আলমের করা আপিল নামঞ্জুর হয়েছে। ফলে জাহাঙ্গীর আলমের প্রার্থিতা বাতিল করে ওই সিটি নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা যে আদেশ দিয়েছিলেন সেটিও বহাল থাকছে।ঢাকার বিভাগীয় কমিশনার কার্যালয়ে আজ বৃহস্পতিবার জাহাঙ্গীর আলমের ওই আপিলের শুনানি হয়। ঢাকার বিভাগীয় কমিশনার কার্যালয়ের সূত্রমতে এই তথ্য জানা গেছে।এ বিষয়ে জাহাঙ্গীর আলম প্রথম আলোকে বলেছেন ‘এখন আমি উচ্চ আদালতে যাব। আশা করি সেখানে ন্যায় বিচার পাব।যে ঋণের কারণে বাতিল হলো মনোনয়নপত্র, ‘অবিচার’ বললেন জাহাঙ্গীরগাজীপুরের বঙ্গতাজ মিলনায়তনে স্থাপিত রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে মনোনয়নপত্র বাছাইয়ে উপস্থিত ছিলেন জাহাঙ্গীর আলম। আজ রোববার সকালেএর আগে গত ৩০ এপ্রিল মনোনয়নপত্র যাচাই-বাছাই করে গাজীপুর সিটি নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা ফরিদুল ইসলাম মেয়র পদে আওয়ামী লীগের দলীয় মনোনয়নবঞ্চিত জাহাঙ্গীর আলমের মনোনয়নপত্র বাতিল করেন। তবে তাঁর মা জায়েদা খাতুনের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়।গাজীপুর সিটি নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন গাজীপুর মহানগর আওয়ামী লীগের সভাপতি আজমত উল্লা খান। তবে জাহাঙ্গীর আলম দলের সিদ্ধান্তের বাইরে গিয়ে স্বতন্ত্র প্রার্থী হওয়ার জন্য মনোনয়নপত্র সংগ্রহ করেছিলেন।

post
এনআরবি বিশ্ব

রোহিঙ্গা সংকট মোকাবিলায় নিরাপত্তা পরিষদকে সংহতি প্রদর্শনের আহ্বান

রোহিঙ্গা সংকট মোকাবিলায় নিরাপত্তা পরিষদকে সংহতি প্রদর্শনের আহ্বান জা‌নি‌য়ে‌ছে বাংলা‌দেশ। নিউইয়র্ক স্থানীয় সময় বুধবার (৩ মে) জাতিসংঘ নিরাপত্তা পরিষদে `ফিউচার প্রুফিং ট্রাস্ট ফর সাস্টেইনিং পিস` শীর্ষক উচ্চ পর্যায়ের বৈঠকে দেওয়া বক্তব্যে এ আহ্বান জানায় জাতিসংঘে নিযুক্ত বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি রাষ্ট্রদূত মোহাম্মদ আবদুল মুহিত। রাষ্ট্রদূত মুহিত ব‌লেন, রোহিঙ্গা সংখ্যালঘুদের তাদের মাতৃভূমি মিয়ানমার থেকে বিতাড়িত হওয়ার প্রায় ছয় বছর কেটে গেছে। এই সংকট নিরসনে নিরাপত্তা পরিষদের পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি। বরং এটি ক্রমাগত নীরব ভূমিকা পালন করেছে।রাষ্ট্রদূত মুহিত বিশ্বশান্তির জন্য দৃশ্যমান হুমকিসমূহ মোকাবিলা এবং রোহিঙ্গা সংখ্যালঘুদের মতো সবচেয়ে ঝুঁকিপূর্ণদের সুরক্ষায় সংহতি ও ঐক্য প্রদর্শনের জন্য নিরাপত্তা পরিষদের প্রতি আহ্বান জানান।তিনি বলেন, আন্তর্জাতিক সম্প্রদায়ের মাঝে বিশ্বাস অর্জনের জন্য পরিষদকে আরও বেশি সক্রিয় হওয়া আবশ্যক। স্থায়ী প্রতিনিধি মুহিত তার বক্তব্যে বৈশ্বিক শান্তি ও নিরাপত্তা রক্ষার্থে শান্তিরক্ষীদের গুরুত্বপূর্ণ ভূমিকার কথা উল্লেখ করেন এবং এ প্রসঙ্গে তিনি জাতিসংঘ শান্তি বিনির্মাণ কমিশনের (পিবিসি) এ সংক্রান্ত ম্যান্ডেট আরও জোরদার করার আহ্বান জানান।তিনি জলবায়ু পরিবর্তনের মতো নিরাপত্তা হুমকি মোকাবিলায় পিবিসির পরিপূরক ভূমিকা গ্রহণের জন্য পরিষদের প্রতি আহ্বান জানান। রাষ্ট্রদূত বলেন, দুই মেয়াদের জন্য পিবিসির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালনকালে বাংলাদেশ কমিশনের সম্ভাবনাকে অধিকতর প্রসারিত করার জন্য আন্তরিক প্রচেষ্টা চালিয়েছে।তিনি টেকসই ও দীর্ঘস্থায়ী শান্তি বিনির্মাণে নারীর পূর্ণ, সমান ও অর্থপূর্ণ অংশগ্রহণের উপর গুরুত্বারোপ করেন এবং জলবায়ু পরিবর্তন মোকাবিলা, দুর্যোগ ঝুঁকি হ্রাস এবং মানবাধিকার রক্ষাসহ বৃহত্তর শান্তি ও নিরাপত্তা বজায় রাখতে জাতিসংঘের নারী, শান্তি ও নিরাপত্তা কর্মসূচির পরিপূর্ণ বাস্তবায়নের ওপর জোর দেন।স্থায়ী মিশন জানায়, মে ২০২৩ এর জন্য সুইজারল্যান্ড নিরাপত্তা পরিষদে সভাপতির দায়িত্ব পালন করছে এবং দেশটি পরিষদে তার প্রথম সভাপতিত্বের একটি স্বাক্ষর ইভেন্ট হিসেবে এ উচ্চ পর্যায়ের উন্মুক্ত বিতর্কের আয়োজন করেছিল। এতে সভাপতিত্ব করেন সুইজারল্যান্ডের পররাষ্ট্রমন্ত্রী ইগনাজিও ক্যাসিস।

post
বিনোদন

র‍্যাবের ওপর নিষেধাজ্ঞা প্রত‌্যাহারে যুক্তরাষ্ট্রের প্রতি আহ্বান

মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) ও বাহিনীটির সাত জ্যেষ্ঠ কর্মকর্তার বিরুদ্ধে দেওয়া নিষেধাজ্ঞা প্রত‌্যাহা‌র করতে যুক্তরাষ্ট্রকে আহ্বান জা‌নিয়েছে বাংলাদেশ।যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় বুধবার (৩ মে) ওয়াশিংটন ডিসিতে অনু‌ষ্ঠিত বাংলা‌দেশ ও যুক্তরাষ্ট্রের নবম অংশীদারিত্ব সংলাপে এ অনুরোধ করেছে বাংলাদেশ।মার্কিন পররাষ্ট্র দপ্তরে অনুষ্ঠিত সংলাপে পররাষ্ট্রসচিব মাসুদ বিন মোমেন ও মার্কিন আন্ডার সেক্রেটারি অব স্টেট ফর পলিটিক্যাল অ্যাফেয়ার্স ভিক্টোরিয়া নুল্যান্ড নিজ নিজ প্রতিনিধি দলের নেতৃত্ব দেন।সংলাপে পারস্পরিক স্বার্থের গুরুত্বপূর্ণ দ্বিপাক্ষিক ও বৈশ্বিক বিষয় নিয়ে আলোচনা হয়েছে।বাংলাদেশের পররাষ্ট্রস‌চিব র‌্যাবের ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আত্মস্বীকৃত খুনি রাশেদ চৌধুরীকে হস্তান্তরের আহ্বান পুনর্ব্যক্ত করেন।আন্ডার সেক্রেটারি নুল্যান্ড বাংলাদেশ সরকারের এ বছরের মধ্যে ডিজিটাল নিরাপত্তা আইন পর্যালোচনা করার ঘোষণার বিষয়টি উল্লেখ করেন। তিনি মার্কিন যুক্তরাষ্ট্র থেকে আরও বিনিয়োগ আকৃষ্ট করার জন্য শ্রম খাত সংস্কারের সঙ্গে অব্যাহত অগ্রগতির গুরুত্বের ওপর জোর দেন।পররাষ্ট্রসচিব মোমেন মার্কিন পক্ষকে স্থানীয় ও জাতীয় উভয় পর্যায়ে অবাধ ও সুষ্ঠু নির্বাচনের পথ প্রশস্ত করতে নির্বাচন কমিশনের নেওয়া বিভিন্ন পদক্ষেপ সম্পর্কে অবহিত করেন।মার্কিন পক্ষ অবাধ ও সুষ্ঠু নির্বাচনের বিষয়ে বাংলাদেশের প্রধানমন্ত্রীর স্পষ্ট অঙ্গীকারের পাশাপাশি আন্তর্জাতিক নির্বাচন পর্যবেক্ষকদের যুক্ত করার জন্য প্রশংসা করেছে।সংলাপে পররাষ্ট্রস‌চিব বাংলাদেশের সম্প্রতি প্রকাশিত ইন্দো-প্যাসিফিক আউটলুকের রূপরেখাও ভাগাভাগি করেন। আন্ডার সেক্রেটারি নুল্যান্ড নিজ নিজ ইন্দো-প্যাসিফিক নথিতে দুদেশের মধ্যে অভিন্নতার ক্ষেত্র উল্লেখ করেন।পররাষ্ট্রসচিব বাংলাদেশের সাম্প্রতিক মানবাধিকার কর্মকাণ্ডের কিছু ইতিবাচক অগ্রগতি সংলাপে তুলে ধরেন। উভয়পক্ষ বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ সেক্টরে ক্রমবর্ধমান ও প্রাণবন্ত ব্যবসায়িক সহযোগিতায় সন্তোষ প্রকাশ করেছে। তারা বাংলাদেশে মার্কিন প্রযুক্তি কোম্পানির ব্যবসায়িক কার্যক্রম বাড়াতে সাইবার নিরাপত্তা ও ডেটা সুরক্ষায় আরও কাজ চালিয়ে যেতে সম্মত হয়েছে। আন্ডার সেক্রেটারি নুল্যান্ড মিয়ানমার থেকে রোহিঙ্গাদের আশ্রয় দেওয়ার ক্ষেত্রে বাংলাদেশের অসাধারণ উদারতার প্রশংসা করেন এবং মার্কিন যুক্তরাষ্ট্রকে অব্যাহত মানবিক সহায়তার আশ্বাস দেন।পররাষ্ট্রসচিব তাকে রোহিঙ্গাদের জন্য তহবিলের সর্বশেষ পরিস্থিতি ও সীমিত সংখ্যক রোহিঙ্গাদের মিয়ানমারে প্রত্যাবাসনের জন্য নতুন পাইলট প্রকল্প সম্পর্কে অবহিত করেন। উভয়পক্ষ সবচেয়ে ঝুঁকিপূর্ণ কিছু রোহিঙ্গাদের পুনর্বাসন কার্যক্রমকে আরও বাড়াতে সম্মত হন।উভয়পক্ষ জলবায়ু পরিবর্তন সংক্রান্ত বিষয়ে তাদের মতামত বিনিময় ও সহযোগিতার ক্ষেত্র নিয়ে আলোচনা করেছে।পররাষ্ট্রসচিব আন্ডার সেক্রেটারি নুল্যান্ডকে আগামী বছর ঢাকায় অনুষ্ঠাতব্য অংশীদারিত্ব সংলাপের দশম রাউন্ডে আমন্ত্রণ জানান।

post
বাংলাদেশ

বহু দেশ সংকটে পড়লেও বাংলাদেশের অবস্থা এখনও ভালো : শেখ হাসিনা

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ইউক্রেনে চলমান যুদ্ধের কারণে উন্নতসহ অনেক দেশ সংকটে পড়লেও বহু দেশের তুলনায় বাংলাদেশের অবস্থা এখনও ভালো। তিনি ওয়াশিংটনে রিজ কার্লটন হোটেলের হলরুমে যুক্তরাষ্ট্রে বাংলাদেশি প্রবাসীদের দেওয়া এক নাগরিক সংবর্ধনায় এ কথা বলেন।প্রধানমন্ত্রী খাদ্য উৎপাদন বাড়াতে দেশবাসীর প্রতি আহ্বান পুনর্ব্যক্ত করে বলেন, বাংলাদেশ যেন কোনো সংকটে না পড়ে। দেশের দারিদ্র্যের হার ১৮.৭ শতাংশ এবং অতি দারিদ্রের হার ৫.৬ শতাংশে নামিয়ে আনার কথা উল্লেখ করে সরকার প্রধান বলেন, দেশে কোনো চরম দারিদ্র্য থাকবে না। প্রধানমন্ত্রী বলেন, তার সরকার জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পদাংক অনুসরণ করে সারাদেশে গৃহহীন ও ভূমিহীনদের আশ্রয়ণ প্রকল্পের আওতায় বিনামূল্যে বাড়ি দিয়ে আসছে। তিনি আরও বলেন, তার সরকার ইতোমধ্যে আবাসন প্রকল্পের আওতায় ৩৫ লাখ লোককে বাড়ি দিয়েছেন এবং তাদের জীবিকা নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘দেশে কেউ গৃহহীন থাকবে না, কারণ সরকার প্রতিটি গৃহহীন লোককে বিনামূল্যে আবাসন প্রকল্পের আওতায় আনতে প্রতিশ্রুতিবদ্ধ। এ লক্ষ্যে আরও ৬০ হাজার ঘর তৈরি হচ্ছে বলেও তিনি উল্লেখ করেন। এ সময় মঞ্চে অন্যান্যের মধ্যে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন উপস্থিত ছিলেন এবং যুক্তরাষ্ট্রে বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ ইমরান অনুষ্ঠান পরিচালনা করেন।

post
বাংলাদেশ

নির্বাচনের আগে আ.লীগকে ভারত সফরে আমন্ত্রণ বিজেপির

আওয়ামী লীগের একটি প্রতিনিধি দলকে ভারত সফরের আমন্ত্রণ জানিয়েছে দেশটির ক্ষমতাসীন দল ভারতীয় জনতা পার্টি (বিজেপি)। আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরকে চিঠি দিয়ে বিজেপির পক্ষ থেকে ‘পার্টি টু পার্টি’ এই সফরের আমন্ত্রণ জানানো হয়েছে। বিজেপির আন্তর্জাতিকবিষয়ক বিভাগের প্রধান বিজয় মুরলিধর চৌথাইওয়াল স্বাক্ষরিত ওই চিঠি ইতোমধ্যে ওবায়দুল কাদেরের কাছে পৌঁছেছে। আওয়ামী লীগের দলীয় সূত্র সব তথ্য জানিয়েছে। সূত্র জানায়, আমন্ত্রণ পেলেও আওয়ামী লীগের ভারত সফরের জন্য প্রতিনিধি দল এখনো চূড়ান্ত হয়নি। এ নিয়ে দলের আনুষ্ঠানিক কোনো বৈঠকও হয়নি। দলীয় সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে ফিরলে তার সঙ্গে আলোচনা করে সম্ভাব্য দশ-বারো সদস্যের প্রতিনিধি দল ভারত সফরের জন্য চূড়ান্ত করা হতে পারে। চলতি মাসের শেষের দিকে বা আগামী মাসের শুরুর দিকে এই সফর অনুষ্ঠিত হবে। উল্লেখ্য, গত নির্বাচনের আগেও বিজেপি আওয়ামী লীগ কে ভারতে আমন্ত্রণ জানিয়েছিল।  

post
যুক্তরাষ্ট্র

বাংলাদেশের জাতীয় নির্বাচন অভ্যন্তরীণ বিষয় : যুক্তরাষ্ট্র

যুক্তরাষ্ট্র বাংলাদেশের আসন্ন জাতীয় নির্বাচন নিয়ে মন্তব্য করতে চায় না, কারণ তারা এই নির্বাচনকে 'অভ্যন্তরীণ, ঘরোয়া নির্বাচন' হিসেবে উল্লেখ করেছে। মার্কিন পররাষ্ট্র দপ্তরের উপপ্রধান মুখপাত্র বেদান্ত প্যাটেল বলেন, 'অভ্যন্তরীণ, ঘরোয়া নির্বাচন হওয়ায় এর বাইরে আমার আর কিছু বলার নেই।'বাংলাদেশে অন্য একটি দল জাতীয় নির্বাচনে অংশ নিতে অস্বীকৃতি জানায় এবং পরে এটিকে 'অন্যায্য ও অন্যায় নির্বাচন' বলে দাবি করতে পারে এমন পরিস্থিতি যুক্তরাষ্ট্র কীভাবে মোকাবিলা করবে তা জানতে চাইলে তিনি এ মন্তব্য করেন। প্যাটেল বলেন, যেহেতু এটি নির্বাচনের সঙ্গে সম্পর্কিত, তাই যুক্তরাষ্ট্র চায় যে তা অবাধ ও সুষ্ঠু হোক এবং বাংলাদেশের জনগণের ইচ্ছার প্রতিফলন হোক। সোমবার মার্কিন পররাষ্ট্র দপ্তরে নিয়মিত সংবাদ সম্মেলনে তিনি বলেন, 'তবে আমি বিস্তৃতভাবে বলব যে যুক্তরাষ্ট্র ও বাংলাদেশ গত বছর কূটনৈতিক সম্পর্কের ৫০ বছর উদযাপন করেছে এবং আমরা এই সম্পর্ককে আরও গভীর করার অপেক্ষায় রয়েছি।' প্যাটেল বলেন, ঢাকা ও ওয়াশিংটনের বেশ কয়েকটি ক্ষেত্র রয়েছে যেখানে তাদের ব্যাপক সহযোগিতা ও সম্পৃক্ততার সম্ভাবনা রয়েছে - তা জলবায়ু পরিবর্তন হোক, অর্থনীতি হোক, মানবিক সংকট মোকাবিলা এবং অন্যান্য বিষয়ও হোক।

post
বিনোদন

অবশেষে বিয়ে করলেন সালমান মুক্তাদির

অবশেষে বিয়ে করেছেন ইউটিউবার ও অভিনেতা সালমান মুক্তাদির। আজ মঙ্গলবার সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজেই এ তথ্য জানিয়েছেন তিনি। জানা গেছে, গেল ৩০ এপ্রিল বিয়ে করেছেন তিনি।স্ত্রীর সঙ্গে কয়েকটি ঘনিষ্ঠ ছবিও প্রকাশ করেছেন সালমান। সেসব ছবির ক্যাপশনে লেখেন, বাকিটা জীবনের জন্য আমার প্রিয় স্ত্রী। তবে স্ত্রীর পরিচয় প্রকাশ করেননি তিনি। সালমান মুক্তাদির সব সময় আলোচনায় থেকেছেন একাধিক প্রেম নিয়ে। প্লে-বয় তকমাটা তার নামের সঙ্গে জুড়ে গিয়েছিল। তবে এবার প্লে-বয় ইমেজ থেকে বেরিয়ে এলেন সালমান। থিতু হলেন এক নারীতে।এদিকে ছবিগুলোর মন্তব্যের ঘরে শুভ কামনা জানাচ্ছেন সালমানের অনুরাগীরা। দুজনের সুন্দর ভবিষ্যৎ কামনা করছেন তারা।

About Us

NRBC is an open news and tele video entertainment platform for non-residential Bengali network across the globe with no-business vision just to deliver news to the Bengali community.