post
আন্তর্জাতিক

আত্মবিশ্বাস থাকলে বিবৃতি ভিক্ষা করে বেড়াতেন না: ড. ইউনূসকে প্রধানমন্ত্রী

মঙ্গলবার গণভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, "অপরাধ করেননি, আত্মবিশ্বাস থাকলে ড. ইউনূস আন্তর্জাতিক পর্যায়ে বিবৃতি ভিক্ষা করে বেড়াতেন না।" সম্মেলনে এক প্রশ্নের জবাবে তিনি এই মন্তব্য করেন। প্রধামন্ত্রীকে প্রশ্ন করা হয় শতাধিক নোবেল বিজয়ীসহ বিশ্বের ১৬০ জন বিশিষ্ট নেতা খোলা চিঠিতে যে ড. ইউনূসের বিচার স্থগিত করার আহ্বান জানিয়েছেন সে বিষয়টিকে তিনি কোন গুরুত্ব দিচ্ছেন কিনা। তার জবাবে প্রধানমন্ত্রী বলেন, দেশের বিচারব্যবস্থা স্বাধীন এবং চলমান মামলার বিষয়ে হস্তক্ষেপ করার কোন ক্ষমতা তার নেই। তিনি আরও বলেন, ড. ইউনূসের পক্ষে বিবৃতি না দিয়ে বিদেশ থেকে বিশেষজ্ঞ  পাঠানো হোক, তারা সব খতিয়ে দেখুক।ড. ইউনূসের মামলা প্রসঙ্গে শেখ হাসিনা বলেন, মামলা তো তার দল বা সরকার করেনি। কর ফাঁকির জন্য মামলা করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর), যদি কেউ কর ফাঁকি দেয় তাকে তো কর দিতে হবে। আর তিনি তো ফাঁকি দেওয়া কর দিচ্ছেনও। বিশ্বনেতাদের পাঠানো চিঠিতে আরেকটি বিষয় ছিলো বাংলাদেশের আগামী জাতীয় সংসদ নির্বাচন যেন অবাধ ও সুষ্ঠু হয়। সেই প্রসঙ্গে সাংবাদিকদের আরেক প্রশ্নে প্রধানমন্ত্রী বলেন, "যে নির্বাচনে জনগণ ভোট দিতে পারে সেটাই অংশগ্রহণমূলক নির্বাচন। বিগত কয়েকটি নির্বাচনে জনগণ ভালো পরিবেশে ভোট দিয়েছে, আগামীতেও ভালোভাবে ভোট দিতে পারবে। জনগণ যাকে ভোট দেবে তারাই ক্ষমতায় আসবে, এটাই বিশ্বাস করি।"পাঁচ দেশের জোট ব্রিকস সম্মেলনে যোগ দিতে গত সপ্তাহে দক্ষিণ আফ্রিকা সফরে যান শেখ হাসিনা। প্রধানমন্ত্রীর দক্ষিণ আফ্রিকা সফর নিয়ে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। শুরুতে প্রধানমন্ত্রী লিখিত বক্তব্য পড়েন। এরপর শুরু হয় প্রশ্নোত্তর পর্ব।

post
আন্তর্জাতিক

ড. ইউনূসের বিষয়ে উদ্বেগ জানিয়ে প্রধানমন্ত্রীর কাছে শতাধিক নোবেল জয়ীসহ ১৬০ বিশ্বনেতার খোলা চিঠি

বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে নোবেলজয়ীসহ ১৬০ জন বৈশ্বিক নেতা খোলা চিঠি দিয়ে ড. মুহম্মদ ইউনূসের বিরুদ্ধে চলমান বিচারিক কার্যক্রম স্থগিত করার এবং আসন্ন সংসদ নির্বাচন নিয়ে সুষ্ঠু ও অংশগ্রহণমূলক করার আহ্বান জানিয়েছেন।২৮ আগষ্ট সোমবার এই চিঠি প্রকাশ করেছে যুক্তরাষ্ট্রের শিকাগোভিত্তিক জনসংযোগ প্রতিষ্ঠান সিজিয়ন পিআর নিউজওয়্যার। চিঠিদাতাদের মধ্যে বারাক ওবামা, শিরিন এবাদি, আল গোর, তাওয়াক্কুল কারমান, নাদিয়া মুরাদ, মারিয়া রেসা, হুয়ান ম্যানুয়েল সান্তোসসহ ১৪ জন শান্তিতে নোবেল বিজয়ী রয়েছেন। ওরহান পামুক, জে এম কোয়েটজিসহ ৪ জন সাহিত্যে নোবেল বিজয়ী রয়েছেন। জোসেফ স্টিগলিৎজসহ অর্থনীতিতে নোবেল বিজয়ী আছেন ৭ জন। এ ছাড়া রসায়নে ২৮ জন নোবেল বিজয়ী, চিকিৎসাশাস্ত্রে ২৯ জন নোবেল বিজয়ী এবং পদার্থবিজ্ঞানে ২২ জন নোবেল বিজয়ী রয়েছেন।  এ ছাড়া জাতিসংঘের সাবেক মহাসচিব বান কি মুন, যুক্তরাষ্ট্রের সাবেক পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটন, যুক্তরাজ্যের ভার্জিন গ্রুপের প্রতিষ্ঠাতা ধনকুবের স্যার রিচার্ড ব্রানসনসহ অর্ধশতাধিক ব্যক্তি রয়েছেন চিঠিদাতাদের তালিকায়। তাঁদের মধ্যে বিভিন্ন দেশের সাবেক প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রী, মন্ত্রী, শীর্ষস্থানীয় ব্যবসায়ী, সামরিক কমান্ডারসহ বিভিন্ন ক্ষেত্রের শীর্ষস্থানীয় ব্যক্তিরা রয়েছেন। “ড. মুহম্মদ ইউনূসের বিরুদ্ধে সম্প্রতি চলমান বিচারিক কার্যক্রম আমাদের উদ্বিগ্ন করেছে, এবং আমরা মনে করি এটি তাকে বিচারকভাবে হেনস্তা করার একটি ধারাবাহিক প্রক্রিয়া,” চিঠিতে বলা হয়েছে। এর আগে, চলতি বছরের মার্চে ৪০ জন বিশ্বনেতা একই ধরনের চিঠি প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে পাঠিয়েছিলেন এবং ওয়াশিংটন পোস্টে সেই চিঠি ছাপা হয়েছিলো। গতকাল যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামা ড. মুহম্মদ ইউনূসের সমর্থন জানিয়ে একটি চিঠি প্রকাশ করেন। তার একদিন পর এই ১৬০ জন বিশ্বনেতার চিঠি প্রকাশ হয়ে আবারও আলোচনায় আসলো ড. মুহম্মদ ইউনূস ও আসন্ন সংসদ নির্বাচন প্রসঙ্গ।

post
আন্তর্জাতিক

কারাগার থেকে ট্রাম্পের মুখমণ্ডলের ছবি প্রকাশ

২০২০ সালের প্রেসিডেন্ট নির্বাচনের ফল উল্টে দেওয়ার চেষ্টার মামলায় আত্মসমর্পণ করেছেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। স্থানীয় সময় বৃহস্পতিবার (২৪ আগস্ট) বিকেলে জর্জিয়ার ফুলটন কারাগারে আত্মসমর্পণ করেন তিনি। পরে তাকে গ্রেপ্তার দেখানো হয়। অবশ্য এর ২০ মিনিটের মাথায় জামিনে মুক্ত হন তিনি। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে কাতারভিত্তিক গণমাধ্যম আলজাজিরা। এর আগেই নিজেই ঘোষণা দিয়েছিলেন আত্মসমর্পণ করতে যাচ্ছেন রিপাবলিকান এই নেতা। যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় বৃহস্পতিবার নিউ জার্সির বেডমিনস্টারে তার বাসা থেকে ব্যক্তিগত বিমানে চড়ে জর্জিয়ায় পৌঁছান। এরপর তার বিশাল মোটর শোভাযাত্রায় ফুলটন কাউন্টি আদালতে হাজিরা দেন। আত্মসমর্পণের পরে অবশ্য জামিনে মুক্তি পান। তার জামিনে মুচলেকার পরিমাণ নির্ধারণ করা হয়েছে ২ লাখ ডলার। কারাগারে সাবেক প্রেসিডেন্টের আঙুলের ছাপ এবং মুখমণ্ডলের ছবি (মাগশট) নেওয়া হয়েছে যা কোনো মার্কিন প্রেসিডেন্টের ক্ষেত্রে প্রথম ঘটনা। এ বিষয়ে চরম ক্ষুব্ধ প্রতিক্রিয়া দেখিয়েছেন তিনি। একজন সাবেক প্রেসিডেন্টের ক্ষেত্রে এমন আচরণে অপমানজনক হিসেবে দেখছেন তিনি। আদালতে আবেদন করতে পরবর্তী তারিখে তিনি আবার আসবেন। ট্রাম্পের আত্মসমর্পণকে কেন্দ্র করে বাইরে তার সমর্থক এবং আদালতে প্রচণ্ড ভিড় লেগে যায়। আটলান্টা বিমানবন্দর ছেড়ে যাওয়ার সময় স্বল্প সময়ের জন্য সাংবাদিকদের মুখোমুখি হন এই সাবেক মার্কিন প্রেসিডেন্ট। নিজেকে নির্দোষ দাবি করে ট্রাম্প বলেন, ‘একটি নির্বাচনকে চ্যালেঞ্জ জানানোর মতো সক্ষম হওয়া উচিত আপনার। আমি বিশ্বাস করি, এটি একটি কারচুপির নির্বাচন ছিল। আমি ভুল কিছু করিনি তা সবাই জানে।’

post
আন্তর্জাতিক

পবিত্র কুরআন পোড়ানো যাবে না: ডেনমার্ক

সাম্প্রতিক সময়ে নরডিক দেশগুলোতে কুরআর পোড়ানোর ঘটনা বাড়ায় মুসলিম বিশ্বের উদ্বেগের প্রেক্ষিতে জনসম্মুখে পবিত্র কুরআন পোড়ানোকে নিষিদ্ধ ঘোষণা করতে যাচ্ছে ডেনমার্ক সরকার। ২৫ আগস্ট শুক্রবার দেশটি এ সংক্রান্ত এক আইন প্রস্তাব করেছে। ডেনমার্কের বিচার মন্ত্রী পিটার হামেলগার্ড এক সংবাদ সম্মেলনে বলেন, সরকার একটি আইন করতে যাচ্ছে, যেখানে ধর্মীয় তাৎপর্য বজায় রাখার জন্য বলা হবে এবং ধর্মীয় বিষয় নিয়ে কোনো প্রকার অপ্রীতিকর ঘটনা ঘটানো যাবে না। এই প্রস্তাব কুরআন পোড়ানো কারীদের জন্য একটি শিক্ষা। সাম্প্রতিক সময়ে ডেনমার্ক ও সুইডেনে একের পর এক কুরআন পোড়ানোর ঘটনায় মুসলিম বিশ্ব নিন্দা জানায় এবং দেশগুলোর সরকার প্রধানকে এ ঘটনা বন্ধে আহ্বান জানায়। কুরআন পোড়ানোয় ঘটনায় ডেনমার্ক তাদের সীমান্ত এলাকায় নিরাপত্তা জোরদার করে। কারণ সন্ত্রাসী হামলা হতে পারে এমন ধারণা থেকে দেশটিতে নিরাপত্তা জোরদার করা হয়। নরডিক দেশগুলো বিরোধী দলের দ্বারা সমালোচনার শিকার হলেও সরকার কুরআন পোড়ানোর ক্ষেত্রে আইন করতে যাচ্ছে। সূত্র: আরব নিউজ

post
আন্তর্জাতিক

ক্যালিফোর্নিয়ায় বারে গোলাগুলিতে নিহত ৪, আহত ৬

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যে গোলাগুলির ঘটনায় চারজন নিহত হয়েছে। নিহতদের মধ্যে এক বন্দুকধারীও রয়েছেন। বুধবার স্থানীয় শেরিফের কার্যালয় এক বিবৃতিতে জানিয়েছে, ক্যালিফোর্নিয়ার অরেঞ্জ কাউন্টিতে একটি বাইকার্স বারে ওই গোলাগুলির ঘটনা ঘটেছে। খবর রয়টার্সের। সামাজিক মাধ্যম এক্সের (টুইটার) এক পোস্টে অরেঞ্জ কাউন্টি শেরিফের কার্যালয় জানিয়েছে, ট্রাবুকো ক্যানিয়োন শহরের কুক’স কর্নার বারে এলোপাতাড়ি গুলি চালানো হয়। এতে চারজন নিহত এবং আরও ছয়জন আহত হয়েছে। আহতদের স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঐতিহাসিক বাইকার্স বারে গোলাগুলির ঘটনা প্রথম নিশ্চিত করে সিবিএস লস অ্যাঞ্জেলস। প্রাথমিক প্রতিবেদনে জানানো হয় যে, গোলাগুলিতে পাঁচজন নিহত হয়েছে। ওই প্রতিবেদনে বলা হয়, একজন অবসরপ্রাপ্ত আইন প্রয়োগকারী কর্মকর্তা বারে গুলি চালান। এছাড়া বেশ কয়েকটি সূত্রের বরাত দিয়ে কেসিএএল নিউজ এক প্রতিবেদনে জানায়, হামলাকারী ব্যক্তিকে ডেপুটি সদস্যরা গুলি করেছেন।

post
আন্তর্জাতিক

ইসলামকে ‘মহান ধর্মের’ স্বীকৃতি দিতে মার্কিন কংগ্রেসে প্রস্তাব!

ইসলাম ধর্মকে মহান ধর্ম হিসেবে স্বীকৃতি দিতে যুক্তরাষ্ট্রের আইন পরিষদের নিম্নকক্ষ কংগ্রেসে প্রস্তাব উত্থাপন করা হয়েছে। টেক্সাসের প্রতিনিধি আল গ্রিন এই প্রস্তাবটি দিয়েছেন। এতে সম্মতি জানিয়েছেন ইলহান ওমর, রাশিদা তাইয়িব এবং আন্দ্রে কারসন। দ্য ডন। কংগ্রেসে এমন সময় এ প্রস্তাব উত্থাপন করা হলো- যখন ইসলামকে বিশ্বব্যাপী নতুন করে আবারো উগ্র ধর্ম হিসেবে উপস্থাপনের চেষ্টা করা হচ্ছে। এই প্রস্তাব গত কয়েক দিন ধরে পশ্চিমা বিশ্বে কুরআন অবমাননাসহ যেসব ইসলামবিরোধী কার্যক্রম হচ্ছে- সেগুলো বন্ধ হতে সহায়ক হবে। টেক্সাসের আইনপ্রণেতা গ্রিন কংগ্রেসে পাকিস্তান রাজনৈতিক সমিতিরও একজন সদস্য। সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রে মুসলিম দেশগুলোর শরণার্থীদের প্রবেশে নিষেধজ্ঞা দিতে চেয়েছিলেন। ট্রাম্পের এই প্রস্তাবের বিরুদ্ধে দাঁড়িয়েছিলেন গ্রিন। এ ছাড়া ২০১৫ সালে যুক্তরাষ্ট্রে ইসলামকে একটি উগ্র ধর্ম হিসেবে স্বীকৃতি দেয়ার চেষ্টা করা হয়েছিল। এটির বিরোধিতাও করেছিলেন তিনি। গ্রিনের এই প্রস্তাবটি গত ২৮ জুলাই গ্রহণ করে কংগ্রেস। প্রস্তাবটির লক্ষ্য হলো আমেরিকান সমাজে ইসলামের মাহাত্ম্য তুলে ধরা। প্রস্তাবটি পরবর্তীতে হাউজ কমিটির ফরেন অ্যাফেয়ার্সে পাঠানো হয়। প্রস্তাবে ইসলাম ও মুসলিমদের সাধারণ রীতিনীতি, আচার-আচরণ তুলে ধরা হয়েছে। এ ছাড়া বলা হয়েছে ইসলামের অর্থ হলো ‘সৃষ্টিকর্তার কাছে নিজেকে সমর্পণ করা’ এবং ‘শান্তি।’ এ ছাড়া প্রস্তাবে কুরআনকে ইসলামের প্রধান ধর্মগ্রন্থ হিসেবে স্বীকৃতি দেয়া হয়েছে এবং বলা হয়েছে মুসলিমরা এটিকে ঐশ্বরিক নির্দেশিকা হিসেবে বিবেচনা করেন। এ ছাড়া এ প্রস্তাবে বলা হয়েছে, ইসলাম বর্তমানে বিশ্বের দ্বিতীয় বৃহৎ এবং দ্রুত বর্ধনশীল ধর্ম। বিশ্বের ২০০ কোটি মানুষ ইসলাম ধর্ম পালন করেন এবং শুধুমাত্র যুক্তরাষ্ট্রে তিন কোটি ৫০ লাখ মুসলিম বসবাস করেন।

post
আন্তর্জাতিক

খুলে গেলো সম্ভাবনার নতুন দুয়ার, ডব্লিউইউএসটির সামার কোয়ার্টারের ওরিয়েন্টেশন সম্পন্ন

যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়াস্থ ওয়াশিংটন ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি বিশ্ববিদ্যালয়ের সামার কোয়ার্টারে ভর্তি হওয়া শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন হয়ে গেলো ৬জুলাই বৃহস্পতিবার। যেখানে অংশ নেন দুইশোর মতো শিক্ষার্থী। বিশ্বের ১০০টিরও বেশি দেশের ছাত্রছাত্রী এখন পড়াশোনা করছেন ওয়াশিংটন ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজিতে। তাদের মধ্যে নতুন সিমেস্টারে যোগ দিয়েছেন দুই শতাধিক শিক্ষার্থী। ১০জুলাই থেকে শুরু হতে যাচ্ছে ২০২৩ এর সামার কোয়ার্টারের ক্লাস। ইনপার্সন ও অনলাইন মিলিয়ে হওয়া এবারের ওরিয়েন্টেশনে শিক্ষার্থীদের জন্য ছিলো নানা আয়োজন। এর মাধ্যমে বিশ্ববিদ্যালয় র্কতৃপক্ষ ছাত্রছাত্রীদের সামনে তুলে ধরেন ডব্লিউইউএসটির সার্বিক চিত্র। শিক্ষার্থীদের ধারনা দেওয়া হয় বিশ্ববিদ্যালয়ের পাঠদান থেকে শুরু করে নানা সুযোগ সুবিধা ও নিয়ম নীতির বিষয়ে। ডব্লিউইউএসটির চ্যান্সেলর বাংলাদেশি বংশোদ্ভুত আমেরিকান ইঞ্জিনিয়ার আবুবকর হানিপ শিক্ষার্থীদের প্রতি লেখাপড়ায় সর্বোচ্চ গুরুত্ব দেওয়ার আহ্বান জানান। তিনি বলেন, সফলভাবে পড়াশোনা শেষ করে শিক্ষার্থীরা যখন তাদের কর্মজগতে যোগ দেবে তখন তাদের সামনে খুলে যাবে অনেক বড় সম্ভাবনার দুয়ার। লক্ষ্যে পৌছাতে প্রত্যেককে সুনির্দিষ্ট পরিকল্পনা নিয়ে এগুনোর পরামর্শ দিয়ে আবুবকর হানিপ বলেন, লেখাপড়ায় ভালো গ্রেডই তৈরি করতে পারে ভালো সম্ভাবনা।ডব্লিউইউএসটি বিশ্ববিদ্যালয়ের প্রেসিডেন্ট ড. হাসান কারাবার্ক বলেন, নতুন কোয়ার্টারে অনেক শিক্ষার্থী পরিবার পরিজন ছেড়ে বিদেশের মাটিতে প্রথমবারের মতো পড়তে এসেছে। নতুন জায়গা নতুন পরিবেশ অনেকের মানিয়ে নিতে কষ্ট হবে, কেউ কেউ অসুস্থ হয়ে যেতে পারে, পরিবারকে মিস করবে, একেবারে নতুন সাবজেক্ট হওয়ায় বুঝতে কঠিন হবে, বিষয়গুলো ভাবনায় রয়েছে, বলেন ড. হাসান কারাবার্ক। তিনি আরও বলেন এখানে সম্ভাবনা অপরিসীম তবে তার জন্য প্রচণ্ড পরিশ্রম করতে হবে এবং অধ্যাবসায়ী হতে হবে। যোগাযোগ বাড়াতে হবে। ভবিষ্যতে যা খুব কাজে দিবে বলে প্রেসিডেন্ট পরামর্শ রাখেন। ওরিয়েন্টেশন কর্মসূচিতে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক রীতিপদ্ধতির উপর আলোচনা হয়। ডব্লিউইউএসটি কোন লক্ষ্য নিয়ে এগোচ্ছে, ক্যারিয়ার ডেভেলপমেন্টে ছাত্রছাত্রীদের জন্য বিশ্ববিদ্যালয় কিভাবে পাশে থাকবে সে সব বিষয়ে আলোকপাত করে শুরুতে বিশ্ববিদ্যালয়ের নিজস্ব এজেন্ডাগুলো সামনে নিয়ে আসেন ডব্লিউইউএসটির স্কুল অব বিজনেস এর পরিচালক অধ্যাপক ড. মার্ক এল রবিনসন। শিক্ষার্থীদের সামনে তাদের পড়াশোনার নানা ধরন পরীক্ষার মান বন্টনের বিষয়গুলো বিস্তারিত তুলে ধরেন ড. অ্যাপোসটোলস।ডব্লিউইউএসটির এডমিশন ম্যানেজার কিমবারলি সিম্পসন, স্টুডেন্ট ভিসায় আসার পর একজন শিক্ষার্থীকে যে সব নিয়ম মানতে হয় সে বিষয়ে সম্যক ধারনা দেন। ভর্তি পদ্ধতি, বিষয় পরিবর্তন, লাইব্রেরি ও আইটি ল্যাবের ব্যবহার সম্পর্কে কথা বলেন তিনি। এই আয়োজনে আরও বক্তব্য রাখেন ডব্লিউইউএসটির মার্কেটিং ডিরেক্টর হোসে ওর্তেগা, স্টুডেন্ট সাকসেস এন্ড ক্যারিয়ার সার্ভিস ম্যানেজার রিচেল রোজ, আইটি ম্যানেজার কাজী বারী, স্টুডেন্ট গভর্নমেন্ট অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট সেলিন ইয়েগিত। ওরিয়েন্টেশন শেষে ডব্লিউইউএসটির ক্যাম্পাস বিল্ডিংয়ের সামনে নতুন স্টুডেন্টদের সাথে গ্রুপ ফটোসেশন অংশ নেন চ্যান্সেলর, প্রেসিডেন্টসহ বিশ্ববিদ্যালয়ের সকল কর্মকর্তা। আর মধ্যান্হ ভোজের মধ্য দিয়ে শেষ হয় সামার ওরিয়েন্টেশন। খাবার গ্রহনের সময় নতুন সহপাঠীরা একে অপরের সাথে পরিচয় পর্ব সেড়ে গল্পে মেতে উঠেন একেকজন। ২০০৮ সালে প্রতিষ্ঠিত বিশ্ববিদ্যালয়টি ২০২১ সাল থেকে ওয়াশিংটন ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি হিসেবে যুক্তরাষ্ট্রে বাংলাদেশি উদ্যোক্তা ইঞ্জিনিয়ার আবুবকর হানিপের ব্যবস্থাপনা ও নেতৃত্বে পরিচালিত হচ্ছে। এটি যুক্তরাষ্ট্রে বাংলাদেশি আমেরিকানের হাতে পরিচালিত প্রথম পূর্ণাঙ্গ একটি বিশ্ববিদ্যালয়। এখানে তথ্য-প্রযুক্তি, সাইবার সিকিউরিটি ও এমবিএ-বিবিএ কোর্সে বর্তমানে বিশ্বের ১২১ দেশের ১৫ শ'র বেশি শিক্ষার্থী লেখাপড়া করছে।

post
আন্তর্জাতিক

আনন্দঘন ঈদ ভোজন ও সাংস্কৃতিক সন্ধ্যা

এলামী মোঃ কাউসার, কায়রো, মিশরগত ২৮ জুন বুধবার সন্ধ্যায় পবিত্র ঈদুল আদহা উপলক্ষে ‘বাংলাদেশ স্টুডেন্টস অর্গানাইজেশন,মিশর’ এর উদ্যোগে কায়রো শহরের সুপ্রসিদ্ধ তাইসির হলে উদযাপিত হয় আনন্দঘন ঈদুল আদহা ও সাংস্কৃতিক সন্ধ্যা। লাল সবুজের প্রিয় মাতৃভূমি বাংলাদেশ থেকে, ছয় হাজার কিলোমিটার দূরে, পরিবারের প্রিয়জনদের রেখে, নীলনদ আর পিরামিডের দেশে, শিক্ষার্থীদের একাকীত্বের ঈদ, আনন্দমুখর করার লক্ষ্যেই এই আয়োজন। ঈদের সন্ধ্যায় মহাগ্রন্থ আল-কুরআন তেলওয়াতের মাধ্যমে অনুষ্ঠানটি শুরু হয়। সাধারণ সম্পাদক, জনাব সাইমুম আল-মাহদী ও শিক্ষা-সংস্কৃতি সম্পাদক আবদুর রহমানের যৌথ উপস্থাপনায়, অনুষ্ঠানের সভাপতিত্ব করেন ইত্তেহাদের ২০২২-২৩ সেশনের কার্যকরী পরিষদের সভাপতি জনাব নাজিব শাওকি। সভাপতি মহোদয় উদ্ভোধনী বক্তব্যে বলেন, বিদেশের মাটিতে সকল বাংলাদেশী শিক্ষার্থী যেন মিলেমিশে আনন্দঘন পরিবেশে উদযাপন করতে পারে ঈদের আমেজ সেই লক্ষেই এ মিলনমেলা ও জাঁকজমকপূর্ণ সাংস্কৃতিক সন্ধ্যা। তিনি সকলকে কুরবানীর আত্মত্যাগের শিক্ষাকে হৃদয়ে ধারণ করার মাধ্যমে, সত্যিকারের মানুষ রুপে নিজেকে গড়ে তুলার আহ্বান‌ও জানান। সভাপতির উদ্ভোধনী বক্তব্যের পর ‘ইত্তেহাদ সাংস্কৃতিক ফোরাম’ এর শিল্পীবৃন্দ মন মাতানো সুরের মূর্সনায় উপস্থিত ছাত্র-ছাত্রী ও শিশু-কিশোরসহ সকলকে‌ই উপহার দেয় এক স্মরনীয় মুগ্ধ প্রহর। অনুষ্ঠানে পর্যায়ক্রমে সিনিয়র শিক্ষার্থীদের মধ্য হতে সকলের সাথে ঈদ শুভেচ্ছা বিনিময় করেন, মো. তাজদীদ বিন ওয়াদুদ ও জনাব মাজহারুল ইসলাম। সর্বশেষ দোয়া মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠানের সাংস্কৃতিক পর্বের সমাপ্তি ঘোষনা করেন উপদেষ্টা প্রধান শিহাব উদ্দীন। এরপর শুরু হয় ঈদ ভোজন পর্ব। ইত্তেহাদের পক্ষ থেকে কুরবানীকৃত গরুর ভুনা গোশতের মৌ মৌ ঘ্রাণ পূর্ণতা এনে দেয় সকল শিক্ষার্থীর ঈদ আনন্দে। সাংস্কৃতিক সন্ধ্যা ও ঈদ ভোজনসহ বাহারি আয়োজন উপভোগ করে উপস্থিত পাঁচশত শিক্ষার্থীর মুখে যখন আনন্দের হাসি ফুটে উঠে তখন আড়ালে ঘাম ঝরানো দায়িত্বশীলগণের হৃদয়‌ও পুলকিত হয়ে উঠে ত্যাগ ও কুরবানীর আমেজে।

post
আন্তর্জাতিক

ঢাকায় আসছে ইইউ প্রতিনিধি দল, যে আলোচনা হতে পারে

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের পরিবেশ ও পরিস্থিতি পর্যালোচনায় ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) অনুসন্ধানী মিশন ৯ জুলাই ঢাকায় আসছে। ছয় সদস্যের প্রতিনিধিদলের নেতৃত্ব দেবেন এ বিষয়ে অভিজ্ঞ ইতালীয় নাগরিক রিকার্ডো চিলিলিয়ার। প্রতিনিধি দলটি দুই সপ্তাহ বাংলাদেশে অবস্থান করে সংশ্লিষ্ট সরকারি-বেসরকারি বিভিন্ন পক্ষের সঙ্গে মতবিনিময় করবে। এই মিশনের সুপারিশের আলোকে বাংলাদেশের আগামী নির্বাচনে ইইউ পর্যবেক্ষক পাঠাবে কি না, সে বিষয়ে সিদ্ধান্ত হবে। অনুসন্ধানী মিশন প্রধানত জাতীয় সংসদ নির্বাচনে পর্যবেক্ষক দল পাঠানোর যৌক্তিকতা, প্রয়োজনীয়তা এবং সম্ভাব্যতা যাচাই করবে। তারা প্রধানত দুটি বিষয়ের ওপর জোর দেবে। একটি হচ্ছে নির্বাচনের আগে এদেশের রাজনৈতিক পরিবেশ ও দ্বিতীয়টি হচ্ছে নির্বাচনি কাঠামো। এসব বিষয় যাচাইয়ের জন্য বাংলাদেশের সরকারি কর্তৃপক্ষ, রাজনৈতিক দল, সুশীল সমাজ, শিক্ষাবিদ এবং গণমাধ্যমের প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় করবেন। চলতি বছরের ডিসেম্বর বা আগামী বছরের জানুয়ারিতে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। নির্বাচনের আগে অনুসন্ধানী মিশনের এ সফরটি খুবই তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে। নির্বাচন অংশগ্রহণমূলক না হলে ইইউ পর্যবেক্ষক পাঠাবে না। স্বাভাবিকভাবেই বিএনপি নির্বাচনে অংশ্রগহণ করে কি না-অনুসন্ধানী মিশনের মনোযোগ সেই দিকেই বেশি থাকবে। বিএনপি এখন পর্যন্ত দলীয় সরকারের অধীনে নির্বাচনে অংশ নেবে না বলেই তাদের অবস্থান জানিয়েছে। অপরদিকে সরকার সাংবিধানিক কাঠামোর বাইরে নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের প্রস্তাব মানতে নারাজ। উদ্ভূত পরিস্থিতিতে অবাধ ও সুষ্ঠু নির্বাচনের লক্ষ্যে রাজনৈতিক সমঝোতা জরুরি বলে মনে করে পর্যবেক্ষক মহল। তবে ইইউ মনে করে, যে কোনো রাজনৈতিক দলই দ্রুত তাদের সিদ্ধান্ত পালটাতে পারে। সেক্ষেত্রে জুলাইকে আগামী নির্বাচনের জন্য টার্নিং পয়েন্ট হিসাবে মনে করা হচ্ছে। এ কারণেই ইইউ জুলাইয়েই তাদের অনুসন্ধানী মিশন পাঠাচ্ছে। এ মাসেই যুক্তরাষ্ট্র ও ইইউ থেকে আরও একাধিক প্রতিনিধি বাংলাদেশে সফরে আসবেন। তারা অবাধ নির্বাচন ও মানবাধিকার পরিস্থিতি পর্যবেক্ষণ করবেন। সংশ্লিষ্ট সূত্র জানায়, ইইউ অনুসন্ধানী মিশন ঢাকায় অবস্থানকালে বেশ কয়েকটি দপ্তরের শীর্ষ ব্যক্তিদের সঙ্গে বৈঠক করবে। এর মধ্যে রয়েছে প্রধানমন্ত্রীর কার্যালয়, সুপ্রিমকোর্ট, নির্বাচন কমিশন, পররাষ্ট্র মন্ত্রণালয়, আইন মন্ত্রণালয়, অর্থ মন্ত্রণালয়, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়, পুলিশ সদর দপ্তর, অ্যাটর্নি জেনারেল কার্যালয় ও জাতীয় গোয়েন্দা সংস্থা। ইতোমধ্যে পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে এসব দপ্তরের সঙ্গে বৈঠকের সময়সূচি নির্ধারণের কার্যক্রম চলছে।

post
আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রে ধর্মীয় উৎসব আমেজে পবিত্র ঈদুল আযহা উদযাপিত !

মুসলিম বিশ্বসহ সমগ্র মানবতার কল্যাণ কামনার মধ্য দিয়ে যথাযথ ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসব আমেজে ২৮ জুন বুধবার যুক্তরাষ্ট্রে উদযাপিত হয়েছে পবিত্র ঈদুল আযহা। চমৎকার আবহাওয়া থাকায় বিভিন্ন মসজিদের ব্যবস্থাপনায় খোলা মাঠে ও মসজিদে ঈদ জামাতে মানুষের ঢল নেমেছিল। সকালে সপরিবারে মসজিদে মসজিদে নামাজ আদায় করেন তারা। মসজিদে মসজিদে ধ্বনিত হতে থাকে- আল্লাহু আকবর আল্লাহু আকবর... লা ইলাহা ইল্লাল্লাহু...আল্লাহু আকবর আল্লাহু আকবর... ওয়ালিল্লাহিল হামদ।যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়াস্থ অ্যাডামস সেন্টারে মুসলমানদের ঢল নামে ঈদের জামায়াত আদায়ের জন্য। মসজিদে চারটি জামাত অনুষ্টিত হয়। সেখানে যোগ দেন এই অঙ্গরাজ্যে বাংলাদেশি কমিউনিটির অনেকেই। এখানে বিপুল সংখ্যক নারী জামাতে অংশ নেন। এই মসজিদে নামাজ আদায় করেন কমিউনিটির সুপরিচিত মুখ ওয়াশিংটন ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি'র চ্যান্সেলর আবুবকর হানিপ ও সিএফএ ফারহানা হানিপ। যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়ার আর্লিংটনে বায়তুল মোকাররম মসজিদে চারটি জামাত অনুষ্টিত হয়। সকাল ৮টা ৯টা ১০টা ও ১১টায় অনুষ্ঠিত এসব জামাত। এই মসজিদেও বিপুল সংখ্যক বাংলাদেশি মুসলিম ঈদের নামাজ আদায় করেন। ভার্জিনিয়ার গ্রিনসভিলেও হয়েছিলো বিশাল জমায়েত। পুরষদের পাশাপাশি ছিলো নারীদের উপস্থিতি। ওয়াশিংটন ডিসি ইসলামিক সেন্টারে ঈদের জামাত অনুষ্ঠিত হয় সকাল সোয়া ১০টায়। ওয়াশিংটনের বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব আমেরিকা ইনক ঈদুল আজহার নামাজের আয়োজন করে। ভার্জিনিয়ার দার আল নূর মসজিদ, দার আল হুদা, ফাতেমা মসজিদসহ বিভিন্ন মসজিদে পবিত্র ঈদুল আজহার জামাত অনুষ্ঠিত হয়।নিউইয়র্কসহ আমেরিকার বিভিন্ন রাজ্যে বসবাসরত মুসলমানরা এদিন সপরিবারে নিকটস্থ মসজিদ ও খোলা মাঠে পবিত্র ঈদুল আজহার নামাজ আদায় করেন। নিউইয়র্কে ঈদের বড় জামাত অনুষ্ঠিত হয়েছে কুইন্সে জ্যামাইকা মুসলিম সেন্টারের আয়োজনে থমাস হাইস্কুল খেলার মাঠে। অন্য জামাতগুলোর মধ্যে ছিল জ্যাকসন হাইটসে নিউইয়র্ক ঈদগাহ, ব্রঙ্কসে বাংলাবাজার জামে মসজিদ, পার্কচেস্টার জামে মসজিদ, নর্থ ব্রঙ্কস জামে মসজিদ, ওজোন পার্কে মসজিদ আল আমান, এস্টোরিয়ায় আল আমিন মসজিদ, ব্রুকলিনে বাংলাদেশ মুসলিম সেন্টার ও বায়তুল জান্নাহ মসজিদ।এদিকে যুক্তরাষ্ট্রের জনবহুল ও বাংলাদেশি অধ্যুষিত নিউ জার্সি, পেনসিলভানিয়া, ম্যাসাচুসেটস, কানেকটিকাট, ক্যালিফোর্নিয়া, টেক্সাস, ফ্লোরিডা, ওহাইও, ইলিনয়স, কলারাডো, ডেলাওয়ার, জর্জিয়া, কানসাস, ম্যারিল্যান্ড, মিশিগান, সাউথ ক্যারোলিনা, ওয়াশিংটন ও কেন্টাকি’র বিভিন্ন মসজিদ ও ইসলামিক সেন্টার ও দেড় শতাধিক খোলা মাঠে ঈদের জামাত অনুষ্ঠিত হবে বলে খবর পাওয়া গেছে। এসকল মসজিদে মসজিদে খুতবায় ঈদুল আযহার নামাজের তাৎপর্য এবং বর্তমান মুসলিম বিশ্বে ত্যাগের মহিমায় মহিমান্বিত হয়ে মুসলমানদের কাজ করার উপর গুরুত্বারোপ করা হয়। মুসলিম বিশ্বের শান্তি, সমৃদ্ধি কামনা করে বিশেষভাবে মোনাজাত করা হয়। নামাজ শেষে মুসলিম ভ্রাতৃত্বের গৌরবে গৌরবান্বিত মুসল্লিরা কোলাকুলি করে পরষ্পরের প্রতি ঈদের শুভেচ্ছা বিনিময় করেন। ঈদের নামাজ শেষে প্রবাসের ধর্মপ্রাণ মুসলমানরা পশু কোরবানির মধ্য দিয়ে উদ্‌যাপন করেন এই ধর্মীয় উৎসব। অপরদিকে গ্রোসারীর মাধ্যমে অনেকেই মহান আল্লাহতায়ালার সন্তুষ্টির জন্য খাসী ও গরু কোরবানী দেন। যার কারণে দোকানগুলোতে ব্যস্ত সময় কাটাতে দেখা গেছে সবাইকে। কোরবানীর মাংস হাতে পাওয়ার পর সেই মাংস আত্বীয়-স্বজন, বন্ধু-বান্ধবদের বাসায় বাসায় গিয়ে বিতরণ করা হয়। ঈদের জামাত আদায় ও পশু কোরবানি এবং প্রিয় জনের সান্নিধ্যে থেকে নানারকম উপাদেয় খাবার খেয়ে দিনটি কাটিয়েছেন এখানকার মুসলিম কমিউনিটির মানুষগুলো

About Us

NRBC is an open news and tele video entertainment platform for non-residential Bengali network across the globe with no-business vision just to deliver news to the Bengali community.