post
আন্তর্জাতিক

ঢাকা-কায়রো রুটে ইজিপ্টএয়ারের সরাসরি ফ্লাইট শুরু ১৪ মে

এলামী মোঃ কাউসার, কায়রো, মিশরমিশরের কায়রো থেকে ঢাকা রুটে ফ্লাইট পরিচালনার অনুমতি পেয়েছে দেশটির সরকারি মালিকানাধীন এয়ারলাইন্স প্রতিষ্ঠান ইজিপ্ট এয়ার। সম্প্রতি বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) কাছে আবেদনের পরিপ্রেক্ষিতে এ অনুমতি পায় তারা।বিষয়টি নিশ্চিত করেছে ইজিপ্ট এয়ার। তারা জানায়, আগামী ১৪ মে এ রুটে প্রথম ফ্লাইট পরিচালনা করবে প্রতিষ্ঠানটি। ইতোমধ্যে ফ্লাইটের টিকিট বিক্রি শুরু হয়েছে।মার্চের ২৯ তারিখে বেবিচকের সহকারী পরিচালক (এয়ার ট্রান্সপোর্ট) মো. ওয়াহিদুজ্জামান ওই অনুমতি পত্রে সই করেন। নাম প্রকাশে অনিচ্ছুক ইজিপ্টএয়ারের একজন কর্মকর্তা বলেন, ইজিপ্টএয়ার ঢাকা-কায়রো রুটে প্রাথমিকভাবে সপ্তাহে দু’টি ফ্লাইট পরিচালনা করবে। এয়ারলাইন্সটি এই রুটে যাত্রী বহনে বোয়িং ৭৮৭-৯ মডেলের একটি এয়ারক্রাফট ব্যবহার করবে।এছাড়া ওই রুটে ফ্লাইট সংখ্যা আরও বাড়ানোর জন্য বেবিচকের কাছে অনুমতি চাইবে এয়ারলাইন্সটি।এভিয়েশন সংশ্লিষ্টরা বলছেন, এই রুটে ফ্লাইট চালু শুরু হলে সেটি এভিয়েশন খাতে নতুন মাত্রা যোগ করবে। সেই সঙ্গে দেশের আকাশ পথের সংযোগ সীমাও বৃদ্ধি পাবে। পরিসংখ্যান বলছে, বাংলাদেশ এবং মিশর এ দু’দেশের মধ্যে ২০১৯ সালে মোট ১৭৩২০ জন্য টু-ওয়ে যাত্রী যাতায়াত করে, যার মধ্যে কায়রো-ঢাকা শহরের যাত্রী ছিল ৭৫ শতাংশ। এই সময়ে সরাসরি ফ্লাইট না থাকায় প্রায় ৩৫ শতাংশ যাত্রী দুবাই হয়ে কায়রোতে এক-স্টপেজ রুটে যাত্রা করেন।বর্তমানে ইজিপ্টএয়ার আফ্রিকা, ইউরোপ, এশিয়া এবং আমেরিকার ৮১টি গন্তব্যে যাত্রী ও মালবাহী পরিষেবা পরিচালনা

post
আন্তর্জাতিক

বিশ্বের সর্ব বৃহৎ ইফতার মাহফিলের আয়োজন করেছে সৌদি আরব

ইন্দোনেশিয়ায় বিশ্বের সর্ব বৃহৎ ইফতার মাহফিলের আয়োজন করেছে সৌদি আরব।দেশটির সুমাত্রার দ্বীপের পাদাং শহরে গত সোমবার ৮ হাজার রোজাদারের জন্য ১২০০ মিটার দীর্ঘ ওই ইফতারির টেবিল বসানো হয়। খবর আরব রিউজের। সৌদি আরবের ইসলামবিষয়ক মন্ত্রী এবং জাকার্তায় নিযুক্ত সৌদি কূটনীতিকরা এ ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন। এতে আরও উপস্থিত ছিলেন, পশ্চিম সুমাত্রার গভর্নর মাহিলদি আনসারুল্লাহ, সৌদি দূতাবাসের ধর্মবিষয়ক অ্যাটাচে আহমেদ বিন হামজি, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের প্রধান, ইসলামিক সংস্থার নেতা এবং ইন্দোনেশিয়ার বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা। পশ্চিম সুমাত্রার গভর্নর মাহিলদি আনসারুল্লাহ বলেন, এই ইফতার মাহফিলের বিষয়টি রেকর্ডের জন্য আমরা গিনেস ওয়ার্ল্ড রেকর্ড বুক কর্তৃপক্ষকে পাঠাচ্ছি। তিনি এ বিশাল ইফতার পার্টি আয়োজনের জন্য সৌদির বাদশাহ সালমান এবং মোহাম্মদ বিন সালমানকে আন্তরিক ধন্যবাদ জানান।  

post
আন্তর্জাতিক

'ভালোবাসার জন্য' শিক্ষার্থীদের এক সপ্তাহের ছুটি ঘোষণা

পূর্ব এশিয়ার দেশ চীনের নয়টি কলেজের শিক্ষার্থীদের এক সপ্তাহের ছুটি দেওয়া হয়েছে। মূলত ভালোবাসা উপভোগের জন্য সপ্তাহব্যাপী শ্রেণি কার্যক্রম বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। চীনের এ ৯টি কলেজ এমন সময় এ উদ্যোগ নিল যখন দেশটিতে জন্মহার আশঙ্কাজনকহারে কমে গেছে। কলেজগুলো পরিচালনা করে ফান মেই এডুকেশন গ্রুপ নামের একটি সংস্থা। গত সপ্তাহে সংস্থাটি ঘোষণা দেয় ১ এপ্রিল থেকে ৭ এপ্রিল পর্যন্ত শিক্ষক এবং শিক্ষার্থীরা ‘ভালোবাসায় পড়ার জন্য মুক্ত’ থাকবেন।ওই ৯টি কলেজের অন্যতম একটি হলো মিনইয়াং এভিয়েশন ভোকেশনাল কলেজ। এ শিক্ষা প্রতিষ্ঠানটির ডিন লিয়াং গুহি ছুটির ব্যাপারে বলেছেন, ‘আমাদের প্রতিষ্ঠান বসন্তের ছুটি চালু করেছে এই আশায় যে শিক্ষার্থীরা প্রকৃতিকে ভালোবাসতে শিখতে পারবে, জীবনকে ভালোবাসবে এবং ভালোবাসা উপভোগ করবে।’ তিনি আরও বলেছেন, ‘আমি আশা করি শিক্ষার্থীরা স্বচ্ছ পানি ও সবুজ পাহাড় এবং বসন্তের আসল সৌন্দর্য্য উপভোগ করতে পারবে। এটি শুধুমাত্র শিক্ষার্থীদের মানসিক বিকাশই ঘটাবে না, সঙ্গে শ্রেণিকক্ষে শিক্ষার কনটেন্ট সমৃদ্ধ ও দৃঢ় করবে।’ জানা গেছে এই ৯টি কর্মমুখী কলেজে পড়াশুনা করে বিমান খাতের শিক্ষার্থীরা। ২০১৯ সাল থেকেই শিক্ষার্থীদের বসন্তের ছুটি দেওয়া হয়। তবে এবারের ছুটির থিম দেওয়া হয়েছে ‘ভালোবাসা।’ছুটির মধ্যে অবশ্য শিক্ষার্থীদের হোমওয়ার্কও দেওয়া হয়েছে। সেটি হলো— তারা ছুটির মধ্যে কী কী করবে সেগুলো ডায়েরিতে লিপিবদ্ধ করতে হবে অথবা ভিডিও প্রতিবেদন তৈরি করতে হবে। ছুটির কারণে যেন শিক্ষা কার্যক্রম ব্যহত না হয় বা শিক্ষার্থীরা পিছিয়ে না যান সে কারণে পরবর্তীতে বাড়তি ক্লাস নিয়ে সেগুলো পুষিয়ে দেওয়া হবে। তবে এখন শিক্ষার্থীদের ভালোবাসায় মনযোগী হওয়ার জন্য বলা হয়েছে। এদিকে বিশেষজ্ঞদের ধারণা, চীনে জন্মহার অত্যাধিক কমে যাওয়ার কারণে এবারের ছুটির থিম দেওয়া হয়েছে ভালোবাসা। দেশটির সরকার জনসংখ্যা বৃদ্ধিতে তরুণদের বিভিন্নভাবে উদ্বুদ্ধ করার চেষ্টা করছে। সূত্র ইয়াহু নিউজ

post
আন্তর্জাতিক

আইএওটিপির-২০২৩'র সেরা অ্যাটর্নিদের একজন হলেন বাঙ্গালী মেয়ে মোহাইমিনা

ইন্টারন্যাশনাল অ্যাসোসিয়েশন অব টপ প্রোফেশনালাস অ্যাওয়ার্ড-২০২৩ এর শীর্ষ অ্যাটর্নিদের তালিকায় জায়গা করে নিয়েছেন বাঙ্গালী পরিবারের সন্তান অ্যাটর্নি মোহাইমিনা হক। যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে তার প্রতিষ্ঠিত পিএলএলসি ল’ ফার্মের মাধ্যমে পেশাগত জগতে বিশেষ ভূমিকা রাখায় তিনি এই সম্মানে ভূষিত হয়েছেন। চলতি বছরের ২ ডিসেম্বরে নিউইয়পিকের আইকনিক প্লাজা হোটেলের আইএওটিপির বার্ষিক গালা নাইটে তাকে অ্যাওয়ার্ড প্রদানের মাধ্যমে সম্মানিত করা হবে। প্রতি বছর বিভিন্ন পেশায় অসামান্য অবদান রাখার জন্য ডাক্তার, ইঞ্জিনিয়ার, অ্যাটর্নি, এ্যাক্সিকিউটিভ শিল্পী ও অন্য পেশাদের মধ্য থেকে সেরাদের তালিকা প্রকাশ করে আইএওটিপি। পেশাগত দক্ষতা, একাডেমিক কৃতিত্ব, নেতৃত্বের দক্ষতা, কর্মক্ষেত্রে স্থায়ীত্বসহ অন্যান্য অনুষঙ্গ বিচার করে তৈরি করা হয় সেরাদের তালিকায়। সে সব যোগ্যতার ভিত্তিতে এই বছরের সেরা অ্যাটর্নিদের তালিকায় যারা জায়গা করে নিয়েছেন মোহাইমিনা হক। মোহাইমিনা হক তার ক্লায়েন্টদের কাছে পরিচিত ‘অ্যাটর্নি মিনা’ নামে। ব্যাক্তিগত ও যে কোন প্রতিষ্ঠানের জটিল সব কেস দক্ষতা ও আন্তরিকতার সাথে সমাধান দিয়ে থাকেন তিনি। যার কারণে গ্রেটার ওয়াশিংটন ডিসিতে মিনা বেশ পরিচিত একটি নাম। আইনী পরামর্শক হিসেবে পেশাগত জগতে বেশ জনপ্রিয় তিনি। সেবা গ্রহনকারীদের পরার্মশ দেয়া থেকে আদালতে গিয়ে প্রতিনিধিত্ব করা পর্যন্ত ব্যাপক সহায়তা করার বিশেষ সুনাম রয়েছে তার। কর্পোরেট আইন, অভিবাসন আইন, টর্ট আইনসহ আর বেশ কিছু বিষয়ে মিনা আইনি সেবা দিয়ে এসেছেন সফলতার সাথে। এছাড়া ব্যক্তিগত সমস্যা, বাণিজ্যিক চুক্তি, ফ্র্যাঞ্চাইজি আইন, মানহানি, ভোক্তা অর্থ এবং ট্রেডমার্ক, শক্তিশালী ট্র্যাক রেকর্ড, মিথ্যা বিজ্ঞাপনসহ বিভিন্ন বিষয়ে ওয়াশিংটন ডিসি-তে আইনী সেবা প্রদান করে থাকেন। এই সফলতার হার বিবেচনা করেই আইএওটিপির সেরা অ্যাটর্নিদের তালিকায় জায়গা করে নিয়েছেন মোহাইমিনা। সোশাল ও পাবলিক পলিসি বিষয়ের উপর জর্জটাউন বিশ্ববিদ্যালয় থেকে মোহাইমিনা হক তার স্নাতক এবং স্নাতকোত্তর করেন। এরপর তিনি আমেরিকান ইউনিভার্সিটির ওয়াশিংটন কলেজ অফ ল থেকে মর্যাদাপূর্ণ কাম লাউড ডিস্ট্রিঙ্কশনের সঙ্গে স্নাতক সম্পন্ন করেন। পেশাগত জীবন শুরুর পর তিনি মার্কিন যুক্তরাষ্ট্রের সিনেটের প্রয়াত সিনেটর এডওয়ার্ড কেনেডির অফিসে নির্বাচকদের জন্য অভিবাসন মামলায় কাজ করেছিলেন। কাজ করেছেন ভার্জিনিয়া সিনেটর মার্ক ওয়ার্নারের হয়েও। এছাড়া তিনি ওবামা প্রশাসনের সময় হোয়াইট হাউসে ইন্টার্নশিপের জন্য যারা নির্বাচিত হয়েছিলেন তাদের মধ্যে একজন ছিলেন। তারই ধারাবাহিকতায় তিনি প্রেসিডেন্টের কার্যনির্বাহী অফিসে ডোমেস্টিক পলিসি কাউন্সিলে দায়িত্ব পালন করেন। বিশ্বব্যাপী কাজ করার জন্য তিনি বিভিন্ন অ্যাওয়ার্ড অর্জন করেন। চলতি বছর তাকে আইএওটিপি-এর ক্ষমতাপ্রাপ্ত নারী পুরস্কারের জন্য এবং টাইমস স্কোয়ারের বিখ্যাত নাসডাক বিলবোর্ডে প্রদর্শনের জন্য বিবেচনা করা হচ্ছে। এছাড়া ২০২১ সালে ওয়াশিংটনিয়ান ম্যাগাজিন মোহাইমিনা হককে একজন অসাধারণ নারী হিসেবে উল্লেখ করা হয়েছে। মোহাইমিনার জন্ম বাংলাদেশে সম্ভ্রান্ত এক পরিবারে। তারা দাদা ফিরুজোর রহমান মাস্টার ছিলেন ফরিদপুরের বিখ্যাত একজন ব্যবসায়ী। আর নানা আদিলুদ্দিন আহমেদ ছিলেন যুক্ত ফ্রন্টের সাবেক মন্ত্রী। মোহাইমিনা এক বছর বয়সে যুক্তরাষ্ট্রে চলে আসেন। তারা বাবা মিজানুর রহমান বাংলাদেশ চেম্বার অব ইন্ড্রাসি বিসিআইয়ের একজন ডিরেক্টর। দুই ভাই বোনের মধ্যে মোহাইমিনা বড়। একই পেশায় আছেন মোহাইমিনার স্বামী মো: এহতেশামুল হকও। তিনি প্রযুক্তি ও লেনদেন বিষয়ক অ্যাটর্নি। দুই কন্যা ও স্বামীসহ পরিবার নিয়ে মোহাইমিনা বসবাস করেন ওয়াশিংটন ডিসি মেট্রো এলাকায়।

post
আন্তর্জাতিক

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় ২০ ওমরাহযাত্রী নিহত, আহত ২৯

সৌদি আরবের দক্ষিণাঞ্চলীয় আসির প্রদেশে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় ২০ ওমরাহযাত্রী নিহত ও ২৯ জন আহত হয়েছেন। সোমবার (২৭ মার্চ) স্থানীয় সময় বিকেলে নিয়ন্ত্রণ হারিয়ে ওমরাহযাত্রীদের বহনকারী ওই বাস আকাবা শার নামক এলাকার একটি সেতুর সঙ্গে সজোরে ধাক্কা খায়। এতে বাসটি উলটে যায় ও একপর্যায়ে সেটিতে আগুন ধরে যায়। দেশটির রাষ্ট্রীয় টিভি চ্যানেল আল-এখবারিয়া জানায়, রেড ক্রিসেন্টের একটি দলসহ জরুরি সংস্থাগুলো দুর্ঘটনাস্থলে গিয়ে উদ্ধারকাজ পরিচালনা করে। আহত যাত্রীদের নিকটবর্তী হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। হতাহতদের মধ্যে বিভিন্ন দেশের নাগরিক রয়েছেন।এদিকে সৌদি আরবের কোনো রাষ্ট্রীয় সংবাদমাধ্যমই ঠিক কী কারণে এমন দুর্ঘটনা ঘটলো, তা স্পষ্টভাবে উল্লেখ করেনি। শুধু বলা হচ্ছে, ‘বাসটির সমস্যা’ হয়েছিল। তবে বেসরকারি গণমাধ্যমগুলো বলছে, বাসটির ব্রেকে সমস্যা হয়েছিল। এর আগে, ২০১৯ সালের অক্টোবরে মদিনার কাছাকাছি এক সড়ক দুর্ঘটনায় ৩৫ জন নিহত ও ৪ জন আহত হয়েছিলেন।

post
আন্তর্জাতিক

মুসলিম কমিউনিটির ব্যবসায়িক সম্পর্ক উন্নয়নের লক্ষ্য স্টার্লিংয়ে হলো প্রথম আমিন-অ্যাডাম অ্যাক্সপো

যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়ার স্টার্লিংয়ে মুসলিম কমিউনিটিকে নিয়ে প্রথমবারের মতো আয়োজিত হলো আমিন-অ্যাডাম অ্যাক্সপো। ১৮ মার্চ শনিবার আমিন প্রজেক্ট ও অ্যাডাম সেন্টারের যৌথ আয়োজনে অনুষ্ঠিত হয় একদিনের এই অ্যক্সপো।ডিএমভি এরিয়ার অর্ধশতাধিক নানা রকম পণ্য ও সেবামূলক প্রতিষ্ঠানের অংশ গ্রহনের বাণিজ্যিক এই প্রদর্শনীতে ভিড় করে মুসলিম কমিউনিটির হাজারো দর্শনার্থী। বেশ কিছু অন্যান্য কমিউনিটি বেজড কাজের পাশাটাশি মুসলিম ব্যবসায়ী ও উদোক্তাদের এক সাথে মিলিত করা এবং তাদের ব্যবসায়িক উন্নয়নের লক্ষ্যে দুই বছর আগে থেকে কাজ শুরু করে আমিন প্রজেক্ট। সেই প্রজেক্টের অধীনে বিজেনেস নেটওয়ার্কের অংশ হিসেবে অ্যাডাম সেন্টারের সাথে যৌথভাবে আয়োজন করে এই অ্যাক্সপোর। একদিনের এই অ্যাক্সপোতে দর্শনার্থীদের এমন সাড়া দেখে অভিভুত আয়োজকরা।অ্যাডাম সেন্টারের পুরোটা জায়গা জুড়ে বিস্তৃত ছিলো এই আয়োজন। নানা রকম পণ্যের সেম্পল, হালাল নিউট্রেশন পণ্য, বিশ্ববিদ্যালয়, আইটি ট্রেইনিং, চাকরির নিয়োগ, হেলথ সার্ভিস, রিয়েলেস্টেট, মটগেজ, ইন্সুইরেন্স, ডিজিটাল মার্কেটিং সার্ভিস, হ্যান্ডিক্রাপট, স্কিন ক্যারিয়ারের প্রতিষ্ঠানসহ নানা রকম ব্যবসায়ীক প্রতিষ্ঠান অংশ নিয়েছিলো প্রদর্শনীতে। প্রতিটি স্টলের প্রতিনিধিরা দর্শকদের সাথে ব্যস্ত সময় কাটিয়েছেন দিনভর। নিজেদের পণ্য ও সেবার তথ্য পৌছে দিতে পেরেছেন সরাসরি।নারী উদ্যেক্তাদের অংশগ্রহন ছিলো চোখে পড়ার মত। ডিএমভির বাইরের দূরের স্টেট থেকে অংশ নিয়েছে কেউ কেউ। ঈদের কেনাকাটার সুযোগ ছিলো এখানে। মুসলিম কমিউনিটির বিভিন্ন দেশের নারী উদ্যেক্তারা হরেক রকম কাপড়ের স্টল নিয়ে বসেছিলো অ্যক্সপোতে। দর্শকদের সবচেয়ে বেশি ভিড় ছিলো কাপড়ের স্টলগুলোতে। ওয়াশিংটন ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি এবং সফট স্কিল ডেভেলপমেন্টের আইটি ইনস্টিটিউট পিপলএনটেকর মতো বড় প্রতিষ্ঠানও অংশ নিয়েছিলো প্রদর্শনীতে। ডব্লিউইউএসটির চ্যান্সেলর আবুবকর হানিপের সাথে সরাসরি কথা বলার সুযোগ পেয়েছেন শিক্ষার্থী ও অভিভাবকগণ। উপস্থিত ছিলেন পিপলএনটেকের প্রেসিডেন্ট ফারহানা হানিপও। সার্বিক আয়োজন ও ব্যবস্থাপনা দেখে প্রশংসা করেন আগত দর্শনার্থীরাও। হালাল খাবারের বেশ কয়েকটি স্টল বসেছিলো অ্যাডাম সেন্টারের নীচ তলাতে। শুধু ব্যবসায়িক সম্পর্ক উন্নয়নই নয়, মাহে রমজানরের আগে মুসলিম কমিউনিটির একে অপরের সাথে দেখা হবার সুযোগ তৈরি হয়েছিলো এই আমিন-অ্যাক্সপোর মাধ্যমে।

post
আন্তর্জাতিক

আইটিখাতে ভবিষ্যত প্রজন্ম গঠনে ডব্লিউইউএসটির দারুণ সম্ভাবনা দেখছেন সিনেটর পিটার্সেন

যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি পরিদর্শন করে গেলেন ভার্জিনিয়ার ফেয়ারফ্যাক্স স্টেট সিনেটর জন চ্যাপম্যান পিটারসেন। সোমবার ডব্লিউইউএসটি পরিদর্শন শেষে তিনি বলেন, চ্যান্সেলর আবুবকর হানিপের নেতৃত্বে ডব্লিউইউএসটি ভবিষ্যত প্রজন্ম গঠনে যেভাবে এগিয়ে চলছে তা প্রশংসার দাবিদার। যে কোন প্রয়োজনে এই বিশ্ববিদ্যালয়ের কাজে আসতে চান বলে জানান তিনি। এর আগে গত ১৮ জানুয়ারি ভার্জিনিয়া সিনেট অ্যাসেম্বলিতে ওয়াশিংটন ইউনিভার্সিটি অব সাইন্স টেকনোলজিকে বিশেষ রিকগনিশন দেন ভার্জিনিয়ার চল্লিশজন সেনেটর। সেই বিশেষ মুহুর্তের পর সিনেটর পিটারসেন এবার নিজেই পরিদর্শন করলেন তার নির্বাচনী এলাকার বিশ্ববিদ্যালয় ডব্লিউইউএসটি। এসেই ক্যাম্পাস ঘুরে দেখেন পিটারসেন। বিভিন্ন কক্ষ ঘুরে সে সম্পর্কে ব্রিফিং নেন তিনি। পরে ডব্লিউইউএসটির হলরুমে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক- কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময়ে বসেন। প্রেসিডেন্ট হাসান কারাবার্কের পরিচালনায় উপস্থিত সবাই পরিচিত হন সিনেটর পিটারসনের সাথে। আধা ঘন্টার ওই মতবিনিময়ে সিনেটরের সামনে তুলে ধরা হয় ওয়াশিংটন ইউনিভাসির্টি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজির শিক্ষাপদ্ধতি, নিজেদের বিশেষত্ব, বিশ্ববিদ্যালয়ের মিশন ও ভিশন। মার্কেটিং ডিরেক্টর হোসে উর্তেগার উপস্থাপনার পর পিটারসেন তার মন্তব্যে ডব্লিউইউএসটির দারুন সম্ভাবনার কথা উল্লেখ করেন। তিনি বলেন, ভবিষ্যত যেদিকে হাটছে এই বিশ্ববিদ্যালয় সেই প্রজন্ম তৈরি করার লক্ষ্যেই কাজ করছে। প্রথম বাংলাদেশি আমেরিকান হিসেবে ইঞ্জিনিয়ার আবুবকর হানিপের এই উদ্যোগের প্রশংসা করেন সিনেটর চ্যাপম্যান পিটারসেন। এই মিশনে তিনি নিজেও সংযুক্ত হবার প্রত্যাশা ব্যক্ত করেন। বলেন, তার এলাকায় পরিচালিত এই বিশ্ববিদ্যালয়ের যে কোন প্রয়োজনে তিনি পাশে থাকতে চান। গত ২৫ বছর ধরে ডেমোক্রেটের একজন প্রতিনিধি হয়ে আমেরিকায় মুলধারায় রাজনীতি করে আসছেন পিটারসেন। সিনেট অ্যাসেম্বলির বিশেষ সম্মাননার পর তার এই পরিদর্শনে উচ্ছসিত চ্যান্সেরল ইঞ্জিনিয়ার আবুবকর হানিপ। তিনি বলেন, ওয়াশিংটন ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যন্ড টেকনোলজির দায়িত্ব নেবার পর থেকে এমন কাউকে খুজছিলেন যার পরামর্শে আরও সঠিকভাবে বিশ্ববিদ্যালয়টি এগিয়ে যেতে পারবেন। এতোদিনে সেই মানুষটা মনে হয় তিনি পেয়ে গেছেন। যিনি নিজ আগ্রহে হাত বাড়িয়ে দিয়েছেন। পরিদর্শনে আসার জন্য সিনেটর পিটারসনকে ধন্যবাদ জানান, ডব্লিউইউএসটির প্রধান অর্থকমর্কতা ফারহানা হানিপ।এই আয়োজনে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের দুই ভাইস প্রেসিডেন্ট ড. জাফর পিরিম ও ড. শ্যান চো এবং স্কুল অব বিজনেস'র পরিচালক ড. মার্ক এল রবিনসন ছাড়াও ডব্লিউইউএসটির সব বিভাগের শিক্ষক ও কর্মকর্তাগণ। সিনেটর পিটারসেনের হাতে বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে তুলে দেয়া হয় বিশেষ উপহার। এরপর নিজ আগ্রহে সবার সাথে ছবি তোলায় অংশ নেন সিনেটর। তার বর্তমান সিনেটর মেয়াদের শেষ কার্য দিবস আসছে ৩১ মার্চ। সেদিন রাতে একটি নৌশভোজের আয়োজন করতে যাচ্ছেন তিনি। সেই নৌশভোজে সবাইকে আমন্ত্রন জানিয়ে বিদায় নেন সিনেটর পিটারসেন। বলে যান, সময় পেলেই আবারও ছুটে আসবেন ডব্লিউইউএসটির ক্যাম্পাসে। 

post
আন্তর্জাতিক

ওমরাহ পালনে বয়স্কদের জন্য ইলেকট্রিক গাড়ির ব্যবস্থা করেছে সৌদি সরকার

বয়স্ক ও শারীরিক বিশেষ চাহিদাসম্পন্ন দর্শনার্থী ও ওমরাহ পালনকারীদের জন্য ৯ হাজারেরও বেশি ইলেকট্রিক গাড়ির ব্যবস্থা করেছে সৌদি আরব। ওমরাহ পালন ও পবিত্র দুই মসজিদে যাতায়াতের সময় ওমরাহকারীরা যেন সমস্যার সম্মুখীন না হন, সে জন্য এই পদক্ষেপ নিয়েছে কর্তৃপক্ষ। খবর সৌদি গেজেট ও অ্যারাবিয়ান বিজনেসের। মসজিদুল হারাম ও মসজিদে নববী কর্তৃপক্ষ বয়স্ক ও শারীরিক বিশেষ চাহিদাসম্পন্ন ব্যক্তিরা ২৪ ঘণ্টায় এই ইলেকট্রিক গাড়ির সুবিধা নিতে পারবেন। তানাকল (পরিবহণ) নামে একটি অ্যাপের মাধ্যমে ব্যবহারকারীরা এসব গাড়ি অগ্রিম বুক করতে পারবেন। এ ছাড়া অ্যাপটি দিয়ে টিকিটও কেনা যাবে। এ ছাড়া সৌদি কর্তৃপক্ষ মসজিদের কার্যক্রম নিরীক্ষণের জন্য রোবট এবং স্মার্টঅ্যাপের মতো উচ্চপ্রযুক্তির ব্যবহার করছে। 

post
আন্তর্জাতিক

উড়োজাহাজ চলার সময় মাঝ আকাশেই দরজা খোলার চেষ্টা !

উড়োজাহাজ চলার সময় মাঝ আকাশেই এর জরুরি বের হওয়ার দরজা খোলার চেষ্টা করেন এক যাত্রী। বাধা দেওয়া হলে উড়োজাহাজের এক ক্রুকে ভাঙা ধাতব চামচ দিয়ে গলায় আঘাত করেন তিনি। পরে ফ্রান্সিসকো সেভেরো টরেস (৩৩) নামের ওই যাত্রীকে গ্রেপ্তার করা হয়। গতকাল সোমবার মার্কিন কৌঁসুলিরা বলেছেন, ইউনাইটেড এয়ারলাইনসের একটি উড়োজাহাজে এমন ঘটনা ঘটেছে। ফ্রান্সিসকো সেভেরো টরেস যুক্তরাষ্ট্রের ম্যাসাচুসেটস অঙ্গরাজ্যের লিওমিনস্টার এলাকার বাসিন্দা। গতকাল প্রাথমিকভাবে তাঁকে আদালতে হাজির করা হয়। তাঁকে জামিন না দিয়ে আটক রাখা হয়েছে। গত বৃহস্পতিবার পরবর্তী শুনানি অনুষ্ঠিত হবে। টরেসের আইনজীবীর মন্তব্য জানার চেষ্টা করেছিল রয়টার্স। তবে ওই আইনজীবী তাতে সাড়া দেননি। কৌঁসুলিরা বলেন, বোস্টনে ফ্লাইটটি অবতরণের প্রায় ৪৫ মিনিট আগে উড়োজাহাজের ক্রু ককপিটে একটি সতর্কসংকেত পান। সংকেত অনুযায়ী তিনি বুঝতে পারেন, উড়োজাহাজের প্রথম শ্রেণি ও কোচ অংশের মাঝখানের একটি দরজা অরক্ষিত আছে। কৌঁসুলিরা বলেন, দরজার কাছে টরেসকে দাঁড়িয়ে থাকতে দেখে অপর একজন ক্রু-এর সন্দেহ হয়। এর পর তাঁর এক সহকর্মী (উড়োজাহাজের ক্রু) টরেসের মুখোমুখি হন। টরেস তখন ক্রু-এর কাছে জানতে চান তিনি কিছু করেছেন বলে ক্যামেরায় রেকর্ড আছে কি না। কিছুক্ষণের মধ্যেই একটি ভাঙা ধাতব চামচ নিয়ে টরেস ওই ক্রু-এর গলার দিকে তিনবার আঘাত করেন। এরপর উড়োজাহাজের অন্য যাত্রী ও ক্রুরা তাঁকে থামান। পরে উড়োজাহাজটি বোস্টন লগান আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। ইউনাইটেড এয়ারলাইনসের এক বিবৃতিতে বলা হয়, ‘যেকোনো ধরনের সহিংসতার ক্ষেত্রে আমরা জিরো টলারেন্স নীতি অনুসরণ করি। তদন্ত চলাকালীন এ যাত্রী ইউনাইটেড এয়ারলাইনসের ফ্লাইটে নিষিদ্ধ থাকবেন। আমরা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে তদন্তকাজে সহায়তা করছি।’ টরেসের বিরুদ্ধে বিপজ্জনক অস্ত্র ব্যবহার করে ফ্লাইট ক্রুদের সঙ্গে সংঘর্ষে জড়ানোর চেষ্টার অভিযোগ আনা হয়েছে। দোষী সাব্যস্ত হলে তাঁর যাবজ্জীবন সাজা হতে পারে।

post
আন্তর্জাতিক

এবার অর্থনৈতিক সংকটে ৯০ হাজার পাকিস্তানি হজ করতে পারবেন না

অর্থনৈতিক সংকট চরম আকার ধারণ করায় এ বছর ৯০ হাজার পাকিস্তানি হজ পালন করতে পারবেন না। রিজার্ভ-সংকট আর মুদ্রার বড় পতনের কারণে অর্থনৈতিক ব্যবস্থা চরমে। বৈদেশিক মুদ্রার ঘাটতির কারণে বিদেশে বসবাসরত প্রায় ৯০ হাজার পাকিস্তানিকে হজের কোটা দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। খবর দ্য এক্সপ্রেস ট্রিবিউনের। এর অর্থ দাঁড়াচ্ছে, বৈদেশিক মুদ্রার অভাবে প্রায় ৯০ হাজার মানুষ পাকিস্তান থেকে এ বছর হজে যেতে পারবেন না। পাকিস্তানে নিত্যপ্রয়োজনীয় জিনিসের দাম বাড়ছেই। মূল্যস্ফীতি চরম পর্যায়। ভয়াবহ দুঃসময় কাটাতে নানা উদ্যোগ নিচ্ছে দেশটি। এরই মধ্যে বিদ্যুৎ সাশ্রয়ে এক ধরনের ফ্যানের উৎপাদন বন্ধ করেছে। রাতে দোকানপাট বন্ধসহ নানাভাবে সমস্যা সমাধানের চেষ্টা করে যাচ্ছে শাহবাজ সরকার। এর মধ্যে দেশটির হজের কোটা দিয়ে দেওয়া হচ্ছে তাদের প্রবাসী নাগরিকদের। এর ফলে এই ৯০ হাজার কোটা হিসেবে সুযোগ পাবেন বিদেশে অবস্থানরত পাকিস্তানিরা। দেশ থেকে অর্থ বাইরে যাওয়া ঠেকাতে এ উদ্যোগ বলে সরকারের সূত্রগুলো বলছে। এ উদ্যোগের ফলে প্রায় ৪০ কোটি ডলার (৪০০ মিলিয়ন ডলার) দেশের বাইরে যাওয়া বন্ধ করা যাবে বলে ভাবছে দেশটির সরকার। সম্প্রতি পাকিস্তানের অর্থমন্ত্রী ইসহাক দার ও ধর্মবিষয়ক মন্ত্রী মুফতি আবদুল শাকুরের মধ্যে এক বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে সিদ্ধান্ত হয় যে কোটার অর্ধেক বা ৮৯ হাজার ৬০৫ অনাবাসী পাকিস্তানিদের হজের জন্য সুযোগ দেওয়া হবে। এ উদ্যোগের ফলে অনাবাসী পাকিস্তানিরা হয় নিজেরাই কোটা নিতে পারেন বা পাকিস্তান থেকে কাউকে পৃষ্ঠপোষকতা করতে পারেন।

About Us

NRBC is an open news and tele video entertainment platform for non-residential Bengali network across the globe with no-business vision just to deliver news to the Bengali community.