post
আন্তর্জাতিক

জাপানের সঙ্গে বাংলাদেশের চুক্তি সই

আরও ১১ লাখ ৩৫ হাজার গ্যাসের মিটার পেতে জাপান ব্যাংক ফর ইন্টারন্যাশনাল কো-অপারেশনের-জেবিকের সঙ্গে একটি সমঝোতা স্মারক করেছে জ্বালানি বিভাগ। দুপুরে সচিবালয়ে তিন বছরের জন্য সই করা এই সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়। জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের যুগ্ম সচিব মোছা. লায়লাতুন ফেরদৌস ও জাপান ব্যাংক ফর ইন্টারন্যাশনাল কো-অপারেশন ব্যাংকের দিল্লিস্থ প্রধান প্রতিনিধি কোরিহারা তুশিহিকো এতে সই করেন। এ সময় বাংলাদেশে বিনিয়োগে জাপানি কোম্পানিগুলোর আগ্রহ বাড়ছে উল্লেখ করে জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বলেন,ভবিষ্যতে আরও মিটার কারখানা তৈরিতে বিভিন্ন জাপানি কোম্পানি ইচ্ছা প্রকাশ করেছে।  

post
আন্তর্জাতিক

গাজায় নিহত শিশুর সংখ্যা ৬ হাজার ছাড়িয়েছে

ফিলিস্তিনের গাজা উপত্যকায় ইসরায়েলি বাহিনীর গত দেড় মাসের অভিযানে নিহত শিশুদের সংখ্যা ৬ হাজার এবং নারীদের সংখ্যা ৪ হাজার ছাড়িয়ে গেছে। মোট নিহতের সংখ্যা পৌঁছেছে ১৪ হাজার ৫৩২ জনে। এই নিহতদের পাশাপাশি আহত হয়েছেন ৩৫ হাজারেরও বেশি ফিলিস্তিনি। এই আহতদের মধ্যেও নারী ও শিশুদের হার ৭৫ শতাংশের ঊর্ধ্বে। সাধারণ ফিরিস্তিনিরা ছাড়াও গত দেড় মাসে গাজায় নিহত হয়েছেন ২০৫ জন ডাক্তার-নার্স-চিকিৎক, ২৫ জন ফায়ার সার্ভিস কর্মী এবং ৬৪ জন সাংবাদিক। বৃহস্পতিবার এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানিয়েছে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়। এদিকে পৃথক এক বিবৃতিতে গাজার প্রশাসনিক কার্যালয় জানিয়েছে, ইসরায়েলি বিমান বাহিনীর গত দেড় মাসের গোলা বর্ষণে উপত্যকার ৪৫টি বাসভবন ১০২টি সরকারি ভবন, ২৬৬টি স্কুল এবং ৮৫টি মসজিদ সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে। সেই সঙ্গে ক্ষতিগ্রস্ত হয়েছে ২ লাখ ৩৩ হাজার বাসভবন, ১৭৪টি মসজিদ এবং ৩টি গির্জা। এছাড়া গাজার ২৬টি হাসাপাতাল এবং ৫৫টি স্বাস্থ্যকেন্দ্র আর স্বাস্থ্যসেবা দেওয়ার মতো অবস্থায় নেই বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করেছে প্রশাসনিক কার্যালয়। গত ৭ অক্টোবর ভোরে ইসরায়েলে অতর্কিত হামলা চালায় গাজা উপত্যকার নিয়ন্ত্রণকারী গোষ্ঠী হামাসের যোদ্ধারা। উপত্যকার উত্তরাঞ্চলীয় ইরেজ সীমান্ত বেড়া ভেঙে ইসরায়েলে প্রবেশ করে নির্বিচারে সামরিক-বেসামরিক লোকজনকে হত্যা করে তারা। সেই সঙ্গে জিম্মি হিসেবে গাজায় ধরে নিয়ে যায় ২৪২ জনকে। ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) জানিয়েছে, এই জিম্মিদের মধ্যে ইসরায়েলিদের সংখ্যা ১০৪ জন। বাকি ১৩৮ জনের মধ্যে যুক্তরাষ্ট্র, থাইল্যান্ড, জার্মানি, ফ্রান্স, আর্জেন্টিনা, রাশিয়া ও ইউক্রেনের নাগরিকরা রয়েছেন। হামাসের এই হামলার জবাবে ৭ অক্টোবর থেকেই গাজায় অভিযান শুরু করে ইসরায়েলি বিমান বাহিনী। ১৬ অক্টোবর থেকে সেই অভিযানে যোগ দেয় স্থল বাহিনীও। কাতার ও মিসরের মধ্যস্থতায় সম্প্রতি চার দিনের যুদ্ধবিরতি চুক্তিতে রাজি হয়েছে হামাস এবং ইসরায়েলের সরকার। আগামী শুক্রবার থেকে শুরু হবে এই যুদ্ধবিরতি।

post
আন্তর্জাতিক

অপ্রতিরধ্য ভারতের হৃদয় ভেঙে ওয়ানডে বিশ্বকাপের হেক্সা জয় অস্ট্রেলিয়ার

আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে বিশ্বের সবচেয়ে বড় দর্শক সমাগম সাক্ষী হয়ে থাকলো এক অসাধারণ ক্রিকেট ম্যাচের, যেখানে ভারতের স্বপ্ন ভেঙে চুরমার হয়ে গেল অস্ট্রেলিয়ার পেশাদারিত্বের কাছে। ট্রাভিস হেডের মনোমুগ্ধকর সেঞ্চুরি এবং দুর্দান্ত বোলিং-ফিল্ডিংয়ে তারা জয় করে নিলো ষষ্ঠ বিশ্বকাপ শিরোপা। হেক্সা মিশন সম্পন্ন করে ভারতের মাটিতে উড়ালো বিজয় কেতন। আগের সব ম্যাচে এ দলটি ছিল অপরাজিত অপ্রতিরধ্য। কিন্তু ফাইনালে এসে থেমে গেলো বিরাট-শামীদের জয় রথ। অজিরা জয় ছিনিয়ে নিলো ম্যাচটাকে এরকমক একপেশে বানিয়ে। অথচ বিশ্বকাপ মিশন তারা শুরু করেছিলো প্রথম দুই ম্যাচ হেরে। সেই অস্ট্রেলিয়া কিনা অসাধারণ প্রত্যাবর্তন ঘটিয়ে টানা নয় ম্যাচ জিতে হয়ে গেলো ২০২৩'র বিশ্বচ্যাম্পিয়ন। প্যাট কামিন্সের অসাধারণ অধিনায়কত্ব ও কৌশলগত সিদ্ধান্ত অস্ট্রেলিয়ার এই জয়ে ছিলো অনন্য ভূমিকা। তার নেতৃত্বে অস্ট্রেলিয়া না কেবল টেস্ট চ্যাম্পিয়নশিপ, বরং জয় করে নিলো ওয়ানডে বিশ্বকাপও। ট্রাভিস হেডের অসাধারণ ব্যাটিং এবং মার্নাস লাবুশেনের সাথে তার জুটি ছিল এই জয়ের মূল চাবিকাঠি। ১২০ বলে ১৩৭ রানের ঐতিহাসিক ইনিংস খেলেন ট্রাভিস হেড। এক প্রান্ত আগলে রেখে ১১০ বলে ৫৮ রানের মহামূল্য অপরাজিত ইনিংস খেলেন লাবুশেন। ম্যাচের শুরুর সময়টাও ছিল বেশ রোমাঞ্চকর। টস হেরে আগে ব্যাটিং পেয়ে খুশিই হয়েছিলেন রোহিত। তার চাওয়া ছিল আগে ব্যাটিং করাই। কিন্তু ভারতের ব্যাটিং লাইন আপে রোহিত শর্মা, বিরাট কোহলি ও লোকেশ রাহুলের প্রচেষ্টা সত্ত্বেও দল বড় স্কোর গড়তে ব্যর্থ হয়। পরে অস্ট্রেলিয়ার দারুণ বোলিং ও ফিল্ডিংয়ে ভারত ২৪০ রানে আটকে যায়, পাঁচ বারের চ্যাম্পিয়নদের জন্য যা ছিলো সহজ লক্ষ্য। যদিও ৪৭ রানে তারা হারিয়ে বসেছিলো ৩ উইকেট। কিন্ত অজিদের চেনা পেশাদারিত্বে পিষ্ট হয় ভারতের তৃতীয় বিশ্বকাপ জয়ের স্বপ্ন। ফাইনালে ৪২ বল হাতে রেখে ৬ উইকেটের জয়ে বিশ্বকাপ ইতিহাসের সফলতম দল হিসেবে অস্ট্রেলিয়া জিতে নিল তাদের ষষ্ঠ শিরোপা। ম্যান অব দ্যা ম্যাচ হয়েছেন ট্রাভিস হেড। আর কোন বিশ্বকাপে সর্বোচ্চ ব্যাক্তিগত রান সংগ্রাহক হিসেবে ৭৬৫ করে ম্যান অব দ্যা টুর্নামেন্ট হয়েছেন বিরাট কোহলি। স্বভাবতই ম্যাচ শেষে দুই দলের অনুভূতির বিপরীত চিত্র দেখা যায়। একপাশে যখন রোহিত-সিরাজদের চোখে পানি, পাশেই চলছিলো ওয়ার্নার-ম্যাক্সওয়েলদের বিজয় উৎসব। এই জয় অস্ট্রেলিয়ার ক্রিকেট ইতিহাসে যোগ হলো আরেকটি গৌরবময় অধ্যায়।  

post
আন্তর্জাতিক

কমনওয়েলথ পর্যবেক্ষক দলের সঙ্গে নির্বাচন কমিশনের বৈঠক, ফলপ্রসু আলোচনার দাবী ইসির

বাংলাদেশের আসন্ন জাতীয় সংসদ নির্বাচন নিয়ে দেশী বিদেশী নানা মহলে রয়েছে মিশ্র আলোচনা। বিদেশীরা কোন দেশের আভ্যন্তরীন নির্বাচনের বিষয়ে হস্তক্ষেপ করার সুযোগ নেই। কিন্তু তারা নির্বাচনের পরিবেশ ও রাজনৈতিক দলগুলোর সহাবস্থান নিশ্চিতের জন্য পর্যবেক্ষন করে। এরই অংশ হিসেবে আগামী ৭ জানুয়ারির ভোট নিয়ে নির্বাচন কমিশনের কাছে সার্বিক প্রস্তুতি জেনেছে কমনওয়েলথ সদরদপ্তরের নির্বাচনপূর্ব পরিস্থিতি মূল্যায়ন প্রতিনিধি দল। অন্য অংশীজনের সঙ্গে বসে লন্ডনে ফিরে প্রতিবেদন দেওয়ার পরই চূড়ান্ত সিদ্ধান্ত আসবেন তারা। তবে নির্বাচন কমিশনের সঙ্গে ভালো আলোচনা হয়েছে বলেই জানান প্রতিনিধি দলের প্রধান লিনফোর্ড এন্ড্রো।আজ রবিবার আগারগাঁওয়ে নির্বাচন ভবনে সিইসি কাজী হাবিবুল আউয়ালের সঙ্গে সকালে চার সদস্যের প্রতিনিধি দল সভা করে। তফসিল ঘোষণার চার দিনের মাথায় সফরররত প্রতিনিধি দলের সঙ্গে পূর্বনির্ধারিত এ বৈঠক হয়। এতে সিইসিসহ নির্বাচন কমিশনাররা উপস্থিত ছিলেন। এছাড়া, সভায় লন্ডনের কমনওয়েলথ সেক্রেটারিয়েটের হেড অব ইলেক্টরাল সাপোর্ট সেকশন লিনফোর্ড এন্ড্রো, পলিটিক্যাল অ্যাডভাইজার লিনডে মাললেকা, এক্সিকিউটিভ অফিসার জিপি ওজাগো ও এসিসটেন্ট রিসার্চ অফিসার সার্থক রায় অংশ নেন। প্রতিনিধি দলের প্রধান লিনফোর্ড এন্ড্রো জানান, প্রি ইলেকশন এসেমেন্ট মিশনের সহকর্মীদের নিয়ে শনিবার বাংলাদেশে এসেছে নির্বাচনপূর্ব পরিস্থিতি মূল্যায়নে কমনওয়েলথের সদস্য রাষ্ট্রের যেকোনো দেশে অবজার্ভ করতে প্রতিনিধি পাঠানো এক ধরনের প্রথা। ২২ নভেম্বর এই দলটি চলে যাবার কথা। তারপর কমনওয়েলথ সেক্রেটারি জেনারেলের কাছে সুপারিশসহ প্রতিবেদন দেবেন তারা। এদিকে, বৈঠক শেষে নির্বাচন কমিশন সচিব মো. জাহাংগীর আলম, সাংবাদিকদের জানান,নির্বাচন পদ্ধতি, ভোট প্রয়োগসহ সুষ্ঠু নির্বাচনে, রিটার্নিং ও প্রিজাইডিং কর্মকর্তাদের ভূমিকা নিয়ে, কমনওয়েলথের প্রাক-নির্বাচনী পর্যবেক্ষক দলের সঙ্গে আলোচনা হয়েছে। তবে বৈঠকে রাজনৈতিক পরিস্থিতি নিয়ে কোনো আলোচনা হয়নি বলে জানান তিনি। নির্বাচনী কর্মপদ্ধতি,আইন-কানুন ও বিধি-বিধান নিয়েই তাদের সঙ্গে আলোচনা হয়েছে বলে জানান ইসি সচিব।

post
আন্তর্জাতিক

যুদ্ধ-সংঘাত বন্ধে বিশ্বনেতাদের ঐক্যবদ্ধ হওয়ার আহবান প্রধানমন্ত্রীর

যুদ্ধ-সংঘাত বন্ধে বিশ্ব নেতাদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বলেন, যুদ্ধরত দেশগুলো এবং জড়িত আন্তর্জাতিক নেতাদের মধ্যে সত্যিকারের আস্থা ও পারস্পরিক শ্রদ্ধাবোধ তৈরি করা জরুরি। সকালে গনভবন থেকে ভার্চুয়াল প্ল্যাটফর্মে আয়োজিত, দ্বিতীয় ভয়েস অব গ্লোবাল সাউথ সামিটে যুক্ত হয়ে তিনি এসব কথা বলেন। বৈশ্বিক সংকট মোকাবেলায় বিশ্বনেতাদের প্রতি পাঁচটি প্রস্তাব উপস্থাপন করেন প্রধানমন্ত্রী। দ্বিতীয় ভয়েস অফ গ্লোবাল সাউথ ২০২৩ শীর্ষ সম্মেলনে, বিশ্ব নেতাদের সাথে সকালে গনভবন থেকে ভার্চুয়ালী যুক্ত হন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা। অনুষ্ঠানে বক্তৃতাকালে প্রধানমন্ত্রী বলেন, এক দেশ থেকে অন্য দেশের মধ্যে আস্থার ঘাটতি এবং আন্তর্জাতিক আইনের প্রতি শ্রদ্ধার অভাব রয়েছে। ইউরোপে চলমান যুদ্ধ এবং ফিলিস্তিনকে গণহত্যার দিকে নিয়ে যাচ্ছে। এসব বন্ধে কার্যকর পদক্ষেপ নিতে হবে।স্যাংশন-পাল্টা স্যাংশনের প্রভাব শুরু ইউরোপ নয়, দক্ষিণ এশিয়া অঞ্চলেও পড়ছে। নতুন নতুন চ্যালেঞ্জ মোকাবেলায়,বিশ্বকে এক হওয়ার আহ্বান জানিয়ে, বৈশ্বিক সংকট মোকাবেলায় বাংলাদেশ খাদ্য নিরাপত্তা, জনসংখ্যা নিয়ন্ত্রণ,জলবায়ু নিয়ন্ত্রণসহ বিশ্বনেতাদের প্রতি পাঁচটি প্রস্তাব উপস্থাপন করেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা। একটি উন্নত ভবিষ্যতের জন্য আন্তর্জাতিক আর্থিক প্রতিষ্ঠান এবং স্টেকহোল্ডারদের উদারভাবে, গ্লোবাল সাউথকে সমর্থন করারও আহ্বান জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

post
আন্তর্জাতিক

সংলাপে বসার আর কোন সুযোগ নেই,পিটার হাসকে ওবায়দুল কাদের

সংলাপে বসার এখন আর কোন সুযোগ নেই, বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। সচিবালয়ে মার্কিন রাষ্ট্রদূত পিটার হাসের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের একথা জানিয়েছেন। এর আগে, শর্তহীন সংলাপে বসার আহবান জানিয়ে যুক্তরাষ্ট্রের চিঠি হস্তান্তর করেন পিটার হাস। চিঠির বিষয়ে দলীয়প্রধান শেখ হাসিনার সঙ্গে আলাপ করবেন বলে জানান ওবায়দুল কাদের। বুধবার সচিবালয়ে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের সঙ্গে বৈঠক করেন বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস।এসময় জাতীয় নির্বাচন নিয়ে শর্তহীন সংলাপে বসার আহ্বান জানিয়ে যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু’র চিঠি পৌঁছে দেন তিনি। বৈঠক শেষে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সাংবাদিকদের সাথে কথা বলেন। এসময় এক প্রশ্নের জবাবে তিনি বলেন, সংলাপের এখন আর কোন সুযোগ নেই। তবে চিঠিটির বিষয়ে দলীয় সভাপতিকে অবগত করবেন বলেও জানান আওয়ামী লীগ সাধারণ সম্পাদক। এদিকে, মার্কিন রাষ্ট্রদুত পিটার হাস সাংবাদিকদের জানান, আগামী নির্বাচনে তার দেশ কারো পক্ষে নয়। যুক্তরাষ্ট্র অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন দেখতে চায়।

post
আন্তর্জাতিক

বাংলাদেশের তিন রাজনৈতিক দলকে শর্তহীন সংলাপের আহবান যুক্তরাষ্ট্রের !

নির্বাচনী ইস্যুতে শর্তহীন সংলাপের আহবান জানিয়ে বাংলাদেশের প্রধান তিন রাজনৈতিক দলকে চিঠি দিয়েছে যুক্তরাষ্ট্র। দেশটির দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু’র চিঠি দলগুলোর কাছে চিঠি পৌঁছে দিচ্ছেন ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত পিটার ডি হাস। সোমবার জাতীয় পার্টিকে চিঠিটি দেয়া হয়েছে। পরে জাতীয় পার্টির মহাসচিব মুজিবুল হক বলেন, চিঠিতে উল্লেখ করা হয়েছে যে বাংলাদেশে অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ এবং অংশগ্রহণমূলক নির্বাচন প্রত্যাশা করে যুক্তরাষ্ট্র। এতে শর্তহীন সংলাপের আহ্বানও জানানো হয়েছে। আওয়ামী লীগ ও বিএনপির কাছেও এটি পৌঁছে দেয়া হবে বলে জানিয়েছেন পিটার হাস।

post
আন্তর্জাতিক

সাধারণের জন্য সামাজিক ব্যবসা, কোন ব্যক্তিগত লাভের উদ্দেশ্য নেই: ড. মুহাম্মদ ইউনূস

গ্রামীণ টেলিকমের চেয়ারম্যান ও নোবেল জয়ী ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, তার উদ্যোগই ব্যক্তিগতভাবে লাভের জন্য তিনি করেন নি। গ্রামীণ ব্যাংক কিংবা অন্য বড় কোনো প্রতিষ্ঠানই সব জনগনের জন্য। আজ বৃহস্পতিবার বিকেলে তৃতীয় শ্রম আদালতে শ্রম আইন লঙ্ঘনের অভিযোগে তার বিরুদ্ধে করা মামলার আত্মপক্ষ সমর্থন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন ।ড. ইউনূস বলেন, অভিযোগের বিষয়ে যা বলার সেটি লিখিতভাবেই জমা দেয়া হয়েছে, চাইলে, যাতে সবাই দেখতে পারে। তিনি বলেন, মানুষ ব্যবসা প্রতিষ্ঠান করে মুনাফা করার জন্য। আমরাও বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠা করে বড় করেছি। কিন্তু এসব কার্যক্রমই সামাজিক ব্যবসা। যেখানে ব্যবসার মাধ্যমে সাধারণ মানুষের উপকার হয়। এর মূল বিষয়টি হলো, এসব ব্যবসায় যিনি বিনিয়োগ করছেন তিনি কোনো মুনাফা নেবেন না। কাজেই আমি হচ্ছি এই সামাজিক ব্যবসার প্রবক্তা। বিশ্বব্যাপী এটি আমি প্রচার করার চেষ্টা করেছি। এসব কার্যক্রমের ভেতরে আমার ব্যক্তিগতভাবে মুনাফা করার কোনো উদ্দেশ্য ছিল না। বাকিরাও কোনো ধরনের অপরাধ করেননি উল্লেখ করে তিনি বলেন, আমার সঙ্গে যারা আছেন তারাও মুনাফা অর্জনের জন্য দায়িত্ব পালন করেননি। মানুষের উপকার করাটাই মূল লক্ষ্য। ব্যবসা প্রতিষ্ঠানে মালিক মুক্ত থেকেছেন দাবি করে ড. ইউনূস বলেন, আমার উদ্দেশ্য ছিল আমি মালিকানা মুক্ত থাকব। সে জন্য কোনো কিছুতেই আমি মালিক হইনি। আমি সেটাই ফলো করে যাচ্ছি। যেখানে আমি নিজেই মালিকানামুক্ত থাকতে চাই সেখানে আমি আরেকজনের কাছ থেকে কেড়ে আনব কেন? প্রসঙ্গত, কলকারখানা ও প্রতিষ্ঠান অধিদপ্তরের শ্রম পরিদর্শক আরিফুজ্জামান ২০১১ সালের ৯ সেপ্টেম্বর ঢাকার তৃতীয় শ্রম আদালতে বাদী হয়ে ড. মুহাম্মদ ইউনুসসহ মোট চারজনের বিরুদ্ধে মামলা দায়ের করেন। মামলায় গ্রামীণ টেলিকমের এমডি মো. আশরাফুল হাসান, পরিচালক নুরজাহান বেগম এবং মো. শাহজাহানকে আসামি করা হয়। মামলায় শ্রমিক কল্যাণ ফাউন্ডেশনের নির্দিষ্ট লভ্যাংশ জমা না দেওয়া, শ্রমিকদের চাকরি স্থায়ী না করা, গণছুটি নগদায়ন না করায় শ্রম আইন ৪ এর ৭, ৮, ১১৭ ও ২৩৪ ধারায় অভিযোগ আনা হয়।

post
আন্তর্জাতিক

ইসরায়েলি হামলায় পরিবারের ৪২ সদস্যসহ ফিলিস্তিনি সাংবাদিক নিহত

অবরুদ্ধ গাজা নগরীতে ইসরায়েলি বিমান হামলায় ফিলিস্তিনি সাংবাদিক মোহাম্মদ আবু হাসিরা ও তার পরিবারের ৪২ সদস্য নিহত হয়েছেন। ফিলিস্তিনের সরকারি সংবাদ সংস্থা ওয়াফায় কর্মরত ছিলেন ওই সাংবাদিক। মঙ্গলবার ওয়াফার পক্ষ থেকে আবু হাসিরা ও তার পরিবারের ৪২ সদস্যের প্রাণহানির তথ্য নিশ্চিত করা হয়েছে বলে খবর দিয়েছে ফরাসি বার্তা সংস্থা এএফপি। ওয়াফা বলছে, গাজা নগরীর পশ্চিমে জেলেদের মাছ ধরার একটি বন্দরের কাছে মোহাম্মদ আবু হাসিরার বাড়ি লক্ষ্য করে বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। এতে তিনি ও তার পরিবারের ৪২ সদস্য নিহত হয়েছেন। নিহতদের মধ্যে আবু হাসিরার ছেলে ও ভাইও রয়েছেন। ফিলিস্তিনি এই সংবাদ সংস্থার প্রতিবেদনে বলা হয়েছে, গত রোববার থেকে সোমবার মধ্যরাতে গাজা নগরীর পশ্চিমে আবু হাসিরার বাসভবন লক্ষ্য করে বোমা হামলা চালায় ইসরায়েল। পরে মঙ্গলবার ধ্বংসস্তূপের নিচ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। এর আগে, গত বৃহস্পতিবার ফিলিস্তিনের সরকারি টেলিভিশনের খবরে বলা হয়, গাজা উপত্যকার দক্ষিণে ইসরায়েলের বিমান হামলায় তাদের এক প্রতিনিধি নিহত হয়েছেন। সাংবাদিকদের অধিকার নিয়ে কাজ করা আন্তর্জাতিক সংস্থা কমিটি টু প্রটেক্ট জার্নালিস্ট (সিপিজে) বলছে, এক মাস আগে হামাস-ইসরায়েল যুদ্ধ শুরু হওয়ার পর থেকে এখন পর্যন্ত গাজা উপত্যকা এবং ইসরায়েল কমপক্ষে ৩৭ জন সাংবাদিক ও গণমাধ্যম কর্মী নিহত হয়েছেন। গত ৭ অক্টোবর হামাস-ইসরায়েলের যুদ্ধ শুরু হওয়ার পর থেকে গাজা উপত্যকা ও পশ্চিম তীরে ইসরায়েলের হামলায় ফিলিস্তিনিদের প্রাণহানির সংখ্যা ১০ হাজার ছাড়িয়েছে। ইসরায়েলের নির্বিচার হামলায় আহত হয়েছেন আরও হাজার হাজার ফিলিস্তিনি। আর হামাসের হামলায় ইসরায়েলে নিহত হয়েছেন এক হাজার ৪০০ জনের বেশি। হামাসকে গাজা উপত্যকা থেকে নির্মুল করার লক্ষ্যে স্থল, আকাশ ও সমুদ্রপথে হামলা চালিয়ে আসছে ইসরায়েল। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু বলেছেন, হামাসকে ক্ষমতাচ্যুত এবং ২৪০ জনের বেশি জিম্মিকে ফিরিয়ে আনার লক্ষ্যে ইসরায়েলি সামরিক বাহিনী উপত্যকায় লড়াই করছে।

post
আন্তর্জাতিক

ইমরান খানকে ফোনে ছেলেদের সঙ্গে কথা বলতে দেওয়া হচ্ছে না

আদিয়ালা কারাগারের প্রধান আদালতের নির্দেশ মানছেন না বলে অভিযোগ করেছেন ইমরান খানের আইনজীবী শেরাজ আহমেদ রঞ্জা। আদিয়ালা কারাগারের সুপারের বিরুদ্ধে বিশেষ আদালতে পিটিশন দায়ের করেছেন তিনি। পাকিস্তানের বিশেষ আদালত আদিয়ালা কারাগারের সুপারকে সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের সঙ্গে তার ছেলেদের কথা বলিয়ে দিতে মোবাইলের ব্যবস্থা করতে বলেছিলেন আদালত। পিটিশনে ইমরান খানের আইনজীবী শেরাজ আহমেদ বলেন, তবে আদালিয়া কারাগারের সুপার আদালতের নির্দেশ মানেননি। পিটিশনে বলা হয়, জেল সুপার জেনেশুনে ও ইচ্ছাকৃতভাবে আদালতের নির্দেশ অমান্য করছেন। কারা কর্মকর্তার বিরুদ্ধে আদালত অবমাননা মামলা হওয়া উচিত। কারণ, তাকে আদালত সুনির্দিষ্টভাবে অবিলম্বে ইমরানকে তার সন্তানদের সঙ্গে কথা বলার সুযোগ তৈরি করে দিতে বলেছিলেন। ইমরান খানের ছেলে সুলাইমান খান ও কাসিম খান তার সাবেক স্ত্রী জেমিমার সঙ্গে যুক্তরাজ্যে বসবাস করেন। ২০০৪ সালে তাদের বিচ্ছেদ হয়। গত সপ্তাহে বিশেষ আদালতের বিচারক আবুয়াল হাসনাত জুলকারনাইন পিটিআই নেতা ইমরান খানকে তার ছেলেদের সঙ্গে মোবাইলে কথা বলার অনুমতি দেন। আদেশে বলা হয়, প্রতি শনিবার তিনি চাইলে সন্তানদের সঙ্গে কথা বলতে পারবেন। পিটিশনের পর আদালত আদালিয়া কারাগারের সুপারকে নোটিশ দিয়েছেন এবং দ্রুত এর জবাব দিতে বলেছেন। ৮ নভেম্বর পর্যন্ত শুনানি মুলতবি রাখা হয়েছে।

About Us

NRBC is an open news and tele video entertainment platform for non-residential Bengali network across the globe with no-business vision just to deliver news to the Bengali community.