post
আন্তর্জাতিক

অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ: আফরিন আক্তার

বাংলাদেশে অবাধ ও সুষ্ঠু নির্বাচনের গুরুত্ব প্রতিস্থাপন করেছেন যুক্তরাষ্ট্র পররাষ্ট্র দপ্তরের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি আফরিন আক্তার। ১৭ অক্টোবর মঙ্গলবার সাংবাদিকদের তিনি জানান, শেখ হাসিনার প্রতিশ্রুতি-কে সমর্থন করতে হলে নির্বাচন শান্তিপূর্ণভাবে ও সুষ্ঠু ভাবে পরিচালনা করা অত্যন্ত জরুরি। বাংলাদেশের পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেনের সঙ্গে তার বৈঠকে তিনি জানিয়েছেন যে, সুশীল সমাজ, গণমাধ্যম এবং অন্যান্য সকল পক্ষের জন্য গণতান্ত্রিক প্রক্রিয়ায় সহজভাবে অংশগ্রহণের সুযোগ থাকতে হবে। বাংলাদেশ সফরে এসে মঙ্গলবার কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করতে যান আফরিন আক্তার। সেখানে রোহিঙ্গাদের সাথে কথা বলা ছাড়াও বিভিন্ন সেবামূলক কার্যক্রম দেখেন তিনি।রোহিঙ্গাদের প্রত্যাবাসনের বিষয়ে তিনি জানিয়েছেন যে, এই প্রত্যাবাসন অবশ্যই 'স্বেচ্ছায়, মর্যাদাপূর্ণ ও নিরাপদ' ভাবে হতে হবে। মিয়ানমারের পরিস্থিতি এই মুহূর্তে প্রত্যাবাসনের জন্য উপযুক্ত না হওয়ায়, জোরপূর্বক প্রত্যাবাসনের প্রচেষ্টা নেয়া উচিত নয় বলে তিনি মন্তব্য করেছেন।যুক্তরাষ্ট্রের এই ডেপুটি অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি বাংলাদেশের প্রচেষ্টা এবং 'অবিশ্বাস্য উদারতার' উল্লেখ করে প্রশংসা করেছেন। তিনি বলেছেন যে, তারা রোহিঙ্গাদের নিরাপদ প্রত্যাবাসনের একটি স্থায়ী সমাধান খুঁজে বের করতে সহযোগিতা করতে প্রস্তুত। ২০১৭ সালে মিয়ানমারের দমন পীড়ন থেকে বাঁচতে প্রায় ১১ লাখ রোহিঙ্গা বাংলাদেশে আশ্রয় পেয়েছে।

post
আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রে বেড়ে চলেছে স্থুলকায় মানুষের সংখ্যা

বর্তমানে স্থুলতা বা স্বাভাবিকের তুলনায় বেশি ওজন একটি গুরুতর সমস্যায় পরিণত হয়েছে। বিশেষ করে যুক্তরাষ্ট্র ও ইউরোপের দেশগুলোতে এ সমস্যা উদ্বেগজনক পর্যায়ে পৌঁছেছে। সম্প্রতি যুক্তরাষ্ট্রে স্থুলকায় বা মোটা মানুষের সংখ্যা বাড়ছে।ওয়েস্ট ভার্জিনিয়া, লুইজিয়ানা ও ওকলাহোমা প্রদেশে সবচেয়ে বেশি স্থুলকায় মানুষ বসবাস করছে। সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন (সিডিসি) অনুসারে, এই প্রদেশগুলিতে প্রায় ৪০ শতাংশ প্রাপ্তবয়স্কের ‘বডি মাস ইন্ডেক্স’ বা বিএমআই ৪০ শতাংশ বা তার বেশি। রবার্ট উড জনসন ফাউন্ডেশনের স্বাস্থ্য-সংক্রান্ত দাতব্য সংগঠনের জেমি বাসেল মন্তব্য করেছেন, “সিডিসি-র সাম্প্রতিক তথ্য ভয়ানক।” তিনি পরিসংখ্যা দেখিয়ে বলেন, এক দশক আগে কোনও প্রদেশে প্রাপ্তবয়স্কদের মধ্যে স্থুলত্বের হার ৩৫ শতাংশ ছিল না, কিন্তু এখন এটি বাড়তির দিকে। অন্যান্য প্রদেশের মধ্যে যেগুলি স্থুলত্বের হার ৩৫ শতাংশ বা তার বেশি তা অ্যালাবামা, আরকানসা, ডেলাওয়্যার, জর্জিয়া ইত্যাদি। স্থুলত্বের প্রকোপ যুক্তরাষ্ট্রের মধ্য-পশ্চিম ও দক্ষিণাঞ্চলে সবচেয়ে বেশি প্রকাশ পায়। কৃষ্ণকায়, হিস্পানিক, আদিবাসী আমেরিকান ও আলাস্কার মূলনিবাসীদের মধ্যে এ হার তুলনামূলকভাবে বেশি। যুক্তরাষ্ট্রের প্রতিটি প্রদেশেই স্থুলত্বের হার অন্তত ২০ শতাংশ ছিল। স্থুলতা প্রতিরোধ ও প্রতিকারের জন্য বাড়তি সাহায্যের বিষয়কে “জরুরি অগ্রাধিকার” বলে অভিহিত করেছে সিডিসি।

post
আন্তর্জাতিক

ইসরায়েলের হামলায় লেবাননে রয়টার্সের সাংবাদিক নিহত

লেবাননের দক্ষিণাঞ্চলে গোলাবর্ষণ শুরু করেছে ইসরায়েলের সামরিক বাহিনী। এতে সেখানে সংবাদ সংগ্রহ করতে যাওয়া এক সাংবাদিক নিহত হয়েছেন। রয়টার্স নিশ্চিত করেছে ইসরায়েলের হামলায় তাদের এক সাংবাদিক নিহত হয়েছেন এবং তার নাম ইশাম আব্দুল্লাহ। এক বিবৃতিতে সংবাদ সংস্থা রয়টার্স গভীর শোক প্রকাশ করেছে। বিবৃতিতে সংস্থাটি বলেছে, ইশাম দক্ষিণ লেবাননে কাজ করা রয়টার্সের ক্রুদের সঙ্গে সরাসরি সিগন্যাল দেওয়ার কাজ করছিলেন। তারা জানিয়েছে, ইসরায়েলের এ হামলায় রয়টার্সের অপর দুই সাংবাদিক আল-সুদানি এবং মাহের নাজেহ আহত হয়েছেন। এখন তাদের হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। ১৩ অক্টোবর শুক্রবার সাংবাদিকদের একটি দল লেবাননের দক্ষিণাঞ্চলে সংবাদ সংগ্রহ করতে যান। সেখানে রয়টার্স, আল জাজিরা এবং এপির সাংবাদিকরা সবাই ‘প্রেস’ লেখা সংবলিত নিরাপত্তা ভেস্ট পরে ছিলেন। তারা একটি পাহাড়ের উপর খোলা স্থানে সবাই একসাথে অবস্থান করছিলেন। ধারণা করা হচ্ছে, ইসরায়েলি সেনাবাহিনী একটি ট্যাংক থেকে তাদের উপর সরাসরি গোলা ছোড়ে। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত একটি ভিডিওতে দেখা গেছে, হঠাৎ করেই সেখানে একটি বড় বিস্ফোরণের শব্দ হয় এরপর চারপাশ ধোঁয়ায় ছেয়ে যায়। এদিকে হামাস ও ইসরায়েলের মধ্যে যুদ্ধ শুরুর পর এখন পর্যন্ত ১০ সাংবাদিক নিহত হয়েছেন বলে জানিয়েছে প্রেস গেজেট।

post
আন্তর্জাতিক

ইসরায়েলি এক নারী ও দুই শিশুকে মুক্তি দিয়েছে হামাস

ইসরায়েলি এক নারী ও তার দুই শিশু সন্তানকে মুক্তি দিয়েছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্র গোষ্ঠী হামাস। ইসরায়েলে অভিযান চালানোর সময় তারা গাজা উপত্যকাভিত্তিক ফিলিস্তিনি এই গোষ্ঠীর হাতে আটক হয়েছিল। এদিকে তাদের মুক্তি দেওয়ার একটি ভিডিও প্রকাশ করেছে হামাস। বৃহস্পতিবার (১২ অক্টোবর) পৃথক দুই প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম আল আরাবিয়া এবং আল জাজিরা। প্রতিবেদনে বলা হয়েছে, গাজা উপত্যকায় ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাসের হাতে আটক হওয়া এক ইসরায়েলি নারী এবং তার দুই সন্তানকে মুক্তি দেওয়া হয়েছে বলে গ্রুপটির সশস্ত্র শাখার এক বিবৃতিতে বলা হয়েছে। হামাসের সামরিক শাখা ইজ্জেদিন আল-কাসাম ব্রিগেডস এক বিবৃতিতে বলেছে, ‘একজন ইসরায়েলি বসতি স্থাপনকারী এবং তার দুই সন্তানকে সংঘর্ষের সময় আটক করার হলেও পরে ছেড়ে দেওয়া হয়েছে।’ আল জাজিরা বলছে, হামাসের কাসাম ব্রিগেডস একটি ভিডিও প্রকাশ করেছে যাতে দেখা যাচ্ছে, আটককৃত এক নারী ও তার দুই শিশুকে মুক্তি দেওয়া হয়েছে। বুধবার রাতে আল জাজিরাতে প্রচারিত ফুটেজটি দূর থেকে ধারণ করা হয়েছে। সেখানে পেছন থেকে অজ্ঞাতনামা এক নারী এবং ওই দুই শিশুকে দেখানো হয়েছে। ওই ভিডিও ফুটেজে বেশ কয়েকজন যোদ্ধাকে - যারা সম্ভবত হামাস যোদ্ধা - একটি বেড়ার কাছে খোলা জায়গায় ওই নারী ও তার দুই শিশুকে রেখে চলে যেতে দেখা যায়, যা ইসরায়েল এবং গাজার মধ্যে সীমান্ত হতে পারে বলে মনে করা হচ্ছে। ভিডিওটি কবে ধারণ করা হয়েছে তা স্পষ্ট নয়। তবে ইসরায়েলি কর্তৃপক্ষ এখনও ভিডিওটির বিষয়ে কোনও মন্তব্য করেনি। হামাসের সশস্ত্র শাখা কাসাম ব্রিগেডস এক বিবৃতিতে বলেছে, ওই নারী একজন ইসরায়েলি নাগরিক। বার্তাসংস্থা এএফপির এক প্রতিবেদনে বলা হয়েছে, ‘একজন ইসরায়েলি বসতি স্থাপনকারী এবং তার দুই সন্তানকে সংঘর্ষের সময় আটক করা হলেও পরে তাকে ছেড়ে দেওয়া হয়েছে।’ আল জাজিরার হোদা আবদেল-হামিদ পশ্চিম জেরুজালেম থেকে বলছেন, হামাসের প্রকাশিত ওই ভিডিও ফুটেজটিকে ইসরায়েলি মিডিয়া ‘এক চিমটি লবণ’ হিসেবে আখ্যায়িত করছে। তিনি জানান, ‘একজন প্রতিবেদক বলেছেন- হামাস ক্ষতি মেরামতের চেষ্টা করছে এবং এটি কেবল একটি মিডিয়া স্টান্ট। অন্যান্য ইসরায়েলি চ্যানেল বলছে, বন্দি মুক্তির এই ঘটনা আগে ঘটেছে। কেউ কেউ বলছেন, গত শনিবার এই ঘটনা ঘটেছে এবং হামাস এখন তার আন্তর্জাতিক ভাবমূর্তি উন্নত করার চেষ্টা করছে।’ প্রসঙ্গত, মুসলিমদের তৃতীয় পবিত্র ধর্মীয় স্থান আল-আকসা মসজিদের পবিত্রতা লঙ্ঘন এবং অবৈধ বসতিস্থাপনকারীদের অত্যাচারের জবাব দিতে গত শনিবার ইসরায়েলে ‘অপারেশন আল-আকসা ফ্লাড’ নামে সামরিক অভিযান শুরু করে ফিলিস্তিনি স্বাধীনতাকামী সশস্ত্র গোষ্ঠী হামাস। এরপর থেকে টানা ছয়দিনের এই সংঘাতে নিহত ইসরায়েলিদের সংখ্যা ১২০০ ছাড়িয়েছে। নিহতদের মধ্যে বহু সেনাসদস্য, নারী ও শিশু রয়েছে। এছাড়া আহত হয়েছে আরও হাজার হাজার ইসরায়েলি। এছাড়া আরও বহু মানুষকে বন্দি করেছে হামাস। আল জাজিরা বলছে, ইসরায়েলে নজিরবিহীন হামলার সময় গত শনিবার থেকে আনুমানিক ১৫০ জনকে বন্দি করেছে হামাস। পরে গত শনিবার থেকে ইসরায়েলের অবিরাম বিমান হামলা গাজার পুরো আশপাশের এলাকাকে ধ্বংসস্তূপে পরিণত করেছে এবং কমপক্ষে ১২০০ জন ফিলিস্তিনি নিহত ও আরও হাজার হাজার আহত হয়েছেন। জাতিসংঘের ফিলিস্তিনি শরণার্থী সংস্থা বলেছে, ইসরায়েলের হাতে অবরুদ্ধ ফিলিস্তিনি এই ভূখণ্ডে আড়াই লাখ মানুষ বাস্তুচ্যুত হয়েছেন। পর্যবেক্ষকরা এটিকে ‘মানবিক বিপর্যয়’ হিসেবে আখ্যায়িত করেছে। ইসরায়েলি সেনাবাহিনী বলছে, গত শনিবার থেকে ইসরায়েলে ১৫৫ সেনাসহ ১২০০ জনেরও বেশি মানুষ মারা গেছে।

post
আন্তর্জাতিক

ইসরায়েলে হামাসের নতুন করে রকেট হামলা

ইসরায়েলের আসকেলন শহরে রকেট হামলা চালিয়েছে হামাস। (১০ অক্টোবর) মঙ্গলবার স্থানীয় সময় বিকেল ৫টা পর্যন্ত শহরবাসীদের সুরক্ষিত স্থানে যেতে বলে নির্দেশ দেন তারা। আর নির্দিষ্ট সময় শেষ হওয়ার পরই সেখানে মুহুর্মুহু রকেট ছোড়ে গাজার এ সশস্ত্র বাহিনী। বিবিসির সাংবাদিক অ্যালিস কাডি প্রতিবেদন করেছেন যে, গাজা উপত্যকা থেকে এক পর্যায়ে বিপুল পরিমাণ রকেট ছোড়া হয়েছে। হামলার আগের সময়টিতে আশ্রয়কেন্দ্রে অনেক মানুষ আশ্রয় নিয়েছিলো। নতুন রকেট হামলার খবর জানতে পেলে শহরে আতঙ্ক ও উদ্বিগ্নতা ছড়িয়ে পড়ে। অ্যালিস কাডি জানিয়েছেন, সেখানে রকেটের বিস্ফোরণের শব্দ শোনা গেছে। আগে থেকেই স্থানীয় মানুষকে নিরাপদ স্থানে যাওয়ার জন্য মোবাইল বার্তা পাঠানো হয়েছে। অবস্থা ধীরে ধীরে জটিল থেকে জটিল হয়ে যাচ্ছে, যখন হামাস ইসরায়েলে রকেট ছুড়ছে, তখন ইসরায়েল গাজা উপত্যকায় বিমান হামলা চালিয়ে যাচ্ছে। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্যানুসারে অনুসারে, ইসরায়েলের বিমান হামলায় এখন পর্যন্ত প্রায় ৮৩০ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। আল জাজিরা সংবাদ সংস্থা প্রতিবেদন করেছে, গাজা উপত্যকায় গত তিন দিনে প্রচুর বিমান হামলা চলছে। এই হামলায় অনেক বাড়ি, মসজিদ ও অন্যান্য স্থাপনা ধসে গেছে বা সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে। ইসরায়েলের প্রতিশোধ হিসেবে গাজা উপর 'পূর্ণ অবরোধ' আরোপ করা হয়েছে। তারা ঘোষণা করেছেন, গাজায় কোনো পন্য প্রবেশ করানো হবে না। এদিকে, রাফাহ ক্রসিং বন্ধ করে দেওয়া হয়েছে ও সেখানে বোমা হামলা চালানোর হুমকি দেওয়া হয়েছে। ইসরায়েলের আসকেলন শহরকে লক্ষ্য করে নতুন করে রকেট হামলা চালিয়েছে হামাস। মঙ্গলবার (১০ অক্টোবর) স্থানীয় সময় বিকেল ৫টার মধ্যে আসকেলন থেকে বেসামরিক মানুষকে সরে যাওয়ার সময়সীমা বেঁধে দেয় তারা। 

post
আন্তর্জাতিক

অমর্ত্য সেনের মৃত্যুর গুজব

১০ আক্টোবর মঙ্গলবার ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়া, ডেকান হেরাল্ডসহ অনেকে খবর প্রকাশ করে যে নোবেলজয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেন মারা গেছেন। এই তথ্যের উৎস হিসেবে তাদের উল্লেখ করা হয়েছে মাত্র দু'দিন আগে নোবেলজয়ী ক্লাউডিয়া গোল্ডিনের এক্স অ্যাকাউন্ট (সাবেক টুইটার)। যে টুইটে ক্লাউডিয়া লেখেন ‘মর্মান্তিক সংবাদ। আমার অত্যন্ত কাছের অধ্যাপক অমর্ত্য সেন কয়েক মিনিট আগে মারা গেছেন। কিছু বলার ভাষা নেই।’ প্রায় সঙ্গে সঙ্গেই সামাজিক যোগাযোগমাধ্যমে খবরটি প্রায় দাবানলের মতো ছড়িয়ে পড়ে। হাজার হাজার পাঠক ও দর্শক দুঃখ প্রকাশ করতে শুরু করেন, কেউ কেউ অমর্ত্য সেনের সঙ্গে নানা সময়ে তাঁদের কাজ, যোগাযোগ ও সান্নিধ্য পাওয়ার খবরও বলেন ফেসবুকের পাতায়। কিন্তু পরে জানা যায় যে খবরটি ভুয়া। ভারতের শীর্ষ ফ্যাক্ট চেকার একটি কম্পানী উনি জানায়, ভুয়া খবরটি একটি এক্স (সাবেক টুইটার) অ্যাকাউন্ট থেকে ছড়িয়েছে।’ অমর্ত্য সেনের মেয়ে নন্দনা সে খবরটি অসত্য বলে প্রতিস্থাপন করেছেন। তিনি কলকাতার জনপ্রিয় আনন্দবাজার সংবাদমাধ্যমকে জানান, তার বাবা সুস্থ ও ভালো আছেন। গত সোমবার রাত পর্যন্তও তিনি তার সঙ্গে সময় কাটিয়েছেন। নন্দনা তার এক্স অ্যাকাউন্ট থেকে টুইট করে এ তথ্য নিশ্চিত করেছেন। একটি ছবি দিয়ে তিনি টুইটে লিখেছেন, "বন্ধুরা, আপনাদের চিন্তার জন্য ধন্যবাদ। বাবা পুরোপুরি ভালো ও সুস্থ আছেন।"

post
আন্তর্জাতিক

হামাস-ইসরাইল যুদ্ধে নিহতের সংখ্যা ১৫০০ ছাড়িয়ে

চতুর্থ দিনে গড়িয়েছে হামাস ও ইসরাইলের মধ্যকার যুদ্ধ। দুই পক্ষ মিলে ইতোমধ্যে নিহতের সংখ্যা দেড় হাজার ছাড়িয়ে গেছে। এ ছাড়া কয়েক হাজার মানুষ আহত হয়েছে। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় প্রায় দেড় লাখ লোক উদ্বাস্তুতে পরিণত হয়েছে। জিও নিউজ জানিয়েছে, উদ্ভূত পরিস্থিতিতে হামাস-নিয়ন্ত্রিত গাজা স্ট্রিপের (উপত্যকা) বিরুদ্ধে ইসরাইলের স্থল আক্রমণের আশঙ্কা বাড়ছে। কারণ ইসরাইল ‘সম্পূর্ণ অবরোধে’র পদক্ষেপ বাড়িয়ে দিয়েছে। অর্থাৎ গাজায় বিদ্যুৎ, খাদ্য ও জ্বালানি সরবরাহ বন্ধ করে দিয়েছে। ইসরাইলের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মতে, হামাসের হামলায় বেসামরিক ও নিরাপত্তা বাহিনীর সদস্যসহ কমপক্ষে এক হাজার ইসরায়েলি নিহত হয়েছে। অন্যদিকে ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ইসরাইলি হামলায় গাজায় সাত শতাধিক ফিলিস্তিনি নিহত এবং প্রায় চার হাজার আহত হয়েছে। এদিকে আল-জাজিরা জানিয়েছে, হামাসের কাসাম ব্রিগেড বলেছে যে, তারা ইসরাইলি বেসামরিক জিম্মিদের তারা মৃত্যুদণ্ড কার্যকর করা শুরু করবে যদি ইসরাইল কোনো পূর্ব সতর্কতা ছাড়াই বেসামরিক আবাসিক এলাকায় আরেকটি বোমা ফেলে। হামাসের কাসাম ব্রিগেডের মুখপাত্র আবু ওবেদা আল-জাজিরাকে বলেছেন, ‘সতর্কতা ছাড়াই নিরপরাধ বেসামরিক নাগরিকদের লক্ষ্যবস্তু করার প্রতিবাদে আমাদের হেফাজতে থাকা বন্দিদের মৃত্যুদন্ড কার্যকর করা করা হবে। এমনকি আমরা সেই মৃত্যুদণ্ড কার্যকরের ঘটনা সরাসরি প্রচার করতে বাধ্য হব। ‘আমরা এই সিদ্ধান্তের জন্য দুঃখিত; কিন্তু আমরা এর জন্য ইহুদিবাদী শত্রু (ইসরাইল) এবং তাদের নেতৃত্বকে দায়ী করব,’ বলেন আবু ওবেদা। ইসরাইলি সেনাবাহিনী বলেছে, তারা দেশটির ইতিহাসে সবচেয়ে বড় সেনা সমাবেশের পর শিগগিরই আক্রমণে যাবে।

post
আন্তর্জাতিক

অর্থনীতিতে নোবেল পেলেন যুক্তরাষ্ট্রের ক্লডিয়া গোল্ডিন

অর্থনীতিতে এ বছর নোবেল পুরস্কার পেয়েছেন যুক্তরাষ্ট্রের হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ক্লডিয়া গোল্ডিন। শ্রম বাজারে নারীর ভূমিকা সম্পর্কে নতুন ধারণা এনে দেওয়ার স্বীকৃতি হিসেবে এ বছরের অর্থনীতিতে নোবেল পুরস্কারের জন্য তাকে মনোনীত করে নোবেল কমিটি। সোমবার বিকেলে সুইডেনে স্টকহোম থেকে অর্থনীতিতে নোবেল বিজয়ী হিসেবে ক্লডিয়ার নাম ঘোষণা করে রয়্যাল সুইডিশ অ্যাকাডেমি অব সায়েন্সেস। অধ্যাপক গোল্ডিন এ বিষয়ে ২০০ বছরেরও বেশি সময়ের তথ্য সংগ্রহ করেছেন। শতাব্দীর পর শতাব্দী ধরে নারীর উপার্জন এবং শ্রমবাজারে অংশগ্রহণ সম্পর্কে প্রথমবারের মতো বিস্তৃত গবেষণা করেছেন অর্থনীতিতে নোবেলবিজয়ী ক্লডিয়া গোল্ডিন। এর মাধ্যমে তিনি দেখিয়েছেন, সময়ের সঙ্গে সঙ্গে কীভাবে এবং কেন উপার্জন ও কর্মসংস্থানের হারে লিঙ্গ পার্থক্য পরিবর্তিত হয়েছে। নিউ ইয়র্কে ১৯৪৬ সালে জন্ম ক্লডিয়া গোল্ডিনের। ১৯৭২ সালে ইউনিভার্সিটি অব শিকাগো থেকে পিএইচডি ডিগ্রি অর্জন করেন তিনি। বর্তমানে তিনি হার্ভার্ড ইউনিভার্সিটির অধ্যাপনায় যুক্ত। অর্থনীতিতে নোবেল পুরস্কার দেওয়া শুরু হয় ১৯৬৯ সাল থেকে। এর আগে, গত বছর অর্থনীতিতে নোবেল জিতেছিলেন ৩ মার্কিন নাগরিক। তারা হলেন—বেন এস বারন্যাঙ্কে, ডগলাস ডব্লিউ ডায়মন্ড, ফিলিপ এইচ ডিবভিগ। ব্যাংক ও অর্থনৈতিক সংকট নিয়ে গবেষণা করায় এ পুরস্কার দেওয়া হয় তাদের। এ বছর গত ২ অক্টোবর চিকিৎসাবিজ্ঞানে, ৩ অক্টোবর পদার্থে, ৪ অক্টোবর রসায়নে, ৫ অক্টোবর সাহিত্যে এবং ৬ অক্টোবর শান্তিতে নোবেল বিজয়ীর নাম ঘোষণা করা হয়। অর্থনীতিতে নোবেল পুরস্কারের মাধ্যমে চলতি বছরের নোবেল পুরস্কার ঘোষণার পর্ব শেষ হল। পুরস্কারের অর্থমূল্য হিসেবে ১ কোটি ১০ লাখ সুইডিশ ক্রোনার পাবেন গোল্ডিন। ডিনামাইট আবিষ্কারক সুইডেনের বিজ্ঞানী আলফ্রেড নোবেলের ১৮৯৫ সালে করে যাওয়া একটি উইল অনুযায়ী নোবেল পুরস্কার প্রচলন করা হয়। প্রথম পুরস্কার দেওয়া শুরু হয় ১৯০১ সালে।

post
আন্তর্জাতিক

ইসরায়েল-ফিলিস্তিনে নিহত ছাড়াল ১৩০০

গাজা ভূখণ্ড নিয়ন্ত্রণকারী গোষ্ঠী হামাসের হামলার পর গত ৩ দিনে ইসরায়েল ও গাজায় নিহতের সংখ্যা ১ হাজার ৩০০ জন ছাড়িয়ে গেছে। নিহতদের মধ্যে ৮ শতাধিক ইসরায়েলের এবং ৫৬০ জন ফিলিস্তিনের। এ প্রসঙ্গে বিশ্বের বিভিন্ন স্থানে বিভিন্ন রকম প্রতিক্রিয়ার দেখা দিয়েছে। আন্তর্জাতিক সংবাদমাধ্যমের অনুযায়ী, এই হামলা ও প্রতিহামলায় ইসরায়েলের নাগরিকদের পাশাপাশি বিভিন্ন দেশের লোকজন নিহত হয়েছেন। দৈনিক খালিজ টাইমস প্রকাশিত তথ্য অনুযায়ী, অন্তত ১০টি দেশের নাগরিক হত্যা ও অপহরণের শিকার হয়েছেন। এই দেশগুলো হলো যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ফ্রান্স, জার্মানি, আয়ার‌ল্যান্ড, মেক্সিকো, ব্রাজিল, নেপাল, থাইল্যান্ড এবং ইউক্রেন। যুদ্ধে নিহত হয়েছেন অন্তত ১০ জন যুক্তরাষ্ট্র ও ১২ জন থাই নাগরিক। এর পাশাপাশি, ১১ জন থাই নাগরিক অপহরণের শিকার হয়েছেন। গত শনিবার ভোররাতে গাজা ভূখণ্ড নিয়ন্ত্রণকারী গোষ্ঠী হামাস কর্তৃক ইসরায়েলের বিভিন্ন স্থাপনায় রকেট হামলা চালানো হয়। এই রকেট হামলার জেরে নানা বিপুল পরিমাণ ক্ষতি হয়েছে। এই সংঘাতে হামাসের কয়েকজন যোদ্ধা মোটরচালিত গ্লাইডার ও হ্যাং গ্লাইডার ব্যবহার করে ইসরায়েলে প্রবেশ করে। ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী আইডিএফ এবং হামাসের উচ্চ পর্যায়ের একাধিক সূত্র থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী, সূর্যের আলো পুরোপুরি ফোটার আগেই ৩ হাজারেরও বেশি রকেট ইসরায়েলকে লক্ষ্য করে ছোড়া হয়েছে। এদের লক্ষ্য ছিল ইসরায়েলের সেনাবাহিনীর কেন্দ্রীয় কমাণ্ড ও অন্যান্য কার্যালয়। ইসরায়েল ও গাজা ভূখণ্ডের মধ্যে এই নতুন সংঘাতের প্রেক্ষাপটে আন্তর্জাতিক সম্প্রদায়ের উপর বড় ধরণের প্রভাব এরই মধ্যে পড়তে শুরু করেছে। যুদ্ধের অব্যাহতি পরিস্থিতির কারণে সারা বিশ্বে বড় রকম নেতিবাচক প্রভাব পরবে বলে বিশ্লেষকরা আশংকা করছেন। 

post
আন্তর্জাতিক

ইসরায়েল-হামাস যুদ্ধে নিহতের সংখ্যা ১১০০ ছাড়াল

ফিলিস্তিনি সংগঠন হামাসের হামলায় প্রায় ৭০০ ইসরায়েলি নিহত ও বেশ কয়েকজনকে অপহরণের জবাবে রোববার গাজা উপত্যকায় হামলা চালিয়ে কয়েক শ ফিলিস্তিনিকে হত্যা করে ইসরায়েল। এতে উভয় পক্ষের অন্তত ১ হাজার ১০০ জন নিহত হয়েছেন, আহত হয়েছেন কয়েক হাজার। এ ঘটনায় হামাসের বিরুদ্ধে আনুষ্ঠানিকভাবে যুদ্ধ ঘোষণা করেছে ইসরায়েল। বার্তাসংস্থা রয়টার্স জানিয়েছে, ইসরায়েলের ইতিহাসের সবচেয়ে রক্তক্ষয়ী হামলার প্রতিশোধ হিসেবে ইতোমধ্যে কয়েক শ মানুষকে হত্যা করেছে ইসরায়েল। ৫০ বছর আগে ইয়োম কিপ্পুর যুদ্ধে মিশর ও সিরিয়ার হামলার পর গত শনিবার ইসরায়েলের বিভিন্ন শহরে হামাসের আক্রমণ ছিল মারাত্মক। যা দীর্ঘদিন ধরে চলা এই সংঘাতকে আরও ভয়াবহ পরিণতির দিকে পরিচালিত করেছে।হামাসের হামলার জবাবে গাজায় আবাসিক এলাকা, সুড়ঙ্গ, মসজিদ এবং হামাস কর্মকর্তাদের বাড়িতে বিমান হামলা করে ইসরায়েল। দেশটির প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর 'শক্তিশালী প্রতিশোধের' শপথে ৪০০ জনেরও বেশি মানুষকে হত্যা করেছে তারা। এর আগে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন ইসরায়েলের জন্য 'অতিরিক্ত সহায়তার' নির্দেশনা দিয়েছেন। হোয়াইট হাউস এক বিবৃতিতে বাইডেনের নির্দেশনার কথা জানায়।

About Us

NRBC is an open news and tele video entertainment platform for non-residential Bengali network across the globe with no-business vision just to deliver news to the Bengali community.