post
আন্তর্জাতিক

বিশেষ কমিটি গঠন করলো পিটিআই

পাকিস্তানের কেন্দ্র, পাঞ্জাব এবং খাইবার পাখতুনখাওয়া প্রদেশে সরকার গঠনকে সামনে রেখে বিশেষ কমিটি প্রতিষ্ঠা করেছে পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ পিটিআই। জাতীয় নির্বাচনে জয়ের পর প্রাদেশিক শাসন কৌশল ঠিক করতেই এ কমিটি করেছে কারান্তরীণ সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের দলটি।গুরুত্বপূর্ণ এ বৈঠকের পর পিটিআই কোর কমিটি তাদের সিদ্ধান্ত এবং ভবিষ্যৎ পরিকল্পনার রূপরেখা দিয়ে একটি বিবৃতি প্রকাশ করেছে। এতে বলা হয়, পিটিআই কোর কমিটি বিশেষায়িত কয়েকটি কমিটি গঠন করেছে। এ প্রদেশগুলোর মতো গুরুত্বপূর্ণ অঞ্চলগুলোতে সরকার গঠনের কৌশল নিয়ে পরিকল্পনা করতে এসব কমিটি গঠন করা হয়েছে। কমিটির কাজ হচ্ছে, ওই অঞ্চলগুলোতে সরকারি এবং পার্লামেন্টে অবস্থানের জন্য সুপারিশ করা। আর এই সুপারিশের ভিত্তিতে গুরুত্বপূর্ণ সরকারি ও পার্লামেন্টারি পদের জন্য দ্রুত প্রার্থী মনোনয়ন করতেও পার্টির প্রতিশ্রুতি তুলে ধরা হয়েছে।

post
আন্তর্জাতিক

জামিন পেলেন ইমরান খান

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) প্রতিষ্ঠাতা ইমরান খানকে ১৪টি মামলায় জামিন দেওয়া হয়েছে। পিটিআইয়ের আরেক নেতা শাহ মাহমুদ কুরেশিও ১৩টি মামলায় জামিন পেয়েছেন। তিনি সাবেক পররাষ্ট্রমন্ত্রী ছিলেন। শনিবার (১০ ফেব্রুয়ারি) রাওয়ালপিন্ডির সন্ত্রাসবিরোধী আদালত (এটিসি) এ রায় দেন।সংবাদ মাধ্যমটি জানায়, এটিসি ৯ মে দাঙ্গা সংশ্লিষ্ট ১২টি মামলায় ইমরান খানের জামিন মঞ্জুর করেছেন। এ ছাড়া সেনাবাহিনীর সদর দপ্তর এবং সেনা জাদুঘরে হামলা নিয়ে আরও দুই মামলায় তাকে জামিন দেওয়া হয়েছে।ইমরান ও মাহমুদ কুরেশির জামিন আবেদনের শুনানি করেন এটিসির বিচারক মালিক এজাজ আসিফ। শুনানিতে আদালত বলেন, ইমরানকে গ্রেপ্তার করে রাখার কোন এখতিয়ার নেই। ৯ মে দাঙ্গা সংশ্লিষ্ট মামলায় সব আসামি জামিনে রয়েছেন।ইমরান খানের নামে গত কয়েক মাসে প্রায় ২০০ মামলা দেওয়া হয়েছে। সম্প্রতি চার মামলায় দোষী সাব্যস্ত করে ইমরানকে ৩৪ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। ১০ বছরের জন্য তাকে নির্বাচনে নিষিদ্ধ করা হয়েছে।তবে পিটিআই ও ইমরান-সমর্থকদের দাবি, রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত ভাবে তাকে এসব সাজা দেওয়া হয়েছে। বর্তমানে কারাগারে বন্দি তিনি।উল্লেখ্য, ২৬৫ আসনের মধ্যে ২৫২টি আসনের ফল ঘোষণা করা হয়েছে ইতোমধ্যে। ঘোষিত ফলে নওয়াজ শরিফের পাকিস্তান মুসলিম লীগ ও বিলাওয়াল ভুট্টোর পাকিস্তান পিপলস পার্টির চেয়ে বেশ ভালো ব্যবধানে এগিয়ে আছেন স্বতন্ত্র প্রার্থীরা। তাদের অধিকাংশই কারাবন্দি ইমরান খানের পিটিআই সমর্থিত স্বতন্ত্র প্রার্থী। তবে ফলাফলের দ্বিতীয় ও তৃতীয় অবস্থানে রয়েছে পিএমএল-এন ও পিপিপি। এই দুটি দলই জোট গঠনের বিষয়ে একমত হয়েছে বলে খবর পাওয়া গেছে।জিও নিউজের প্রতিবেদন অনুযায়ী, ২৬৫ আসনের মধ্যে এখন পর্যন্ত ২৫২টি আসনের ফল ঘোষণা করেছে পাকিস্তান নির্বাচন কমিশন। এতে স্বতন্ত্র প্রার্থীরা পেয়েছেন ১০৬টি আসন। তাদের মধ্যে ইমরান খানের দল পিটিআই সমর্থিত প্রার্থী ৯৯ জন। অন্যদিকে নওয়াজ শরিফের পিএমএল-এন পেয়েছে ৭৩টি আসন এবং বিলাওয়াল ভুট্টোর পিপিপি পেয়েছে ৫৩টি আসন।

post
আন্তর্জাতিক

পাকিস্তানের নির্বাচনে জয়ী পিটিআই সমর্থকেরা

সব প্রতিবন্ধকতা ছাপিয়ে ভোটের মাঠে জয়ী হলেন পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান। তাঁর দল পাকিস্তান তেহরিক–ই–ইনসাফ পিটিআই দলীয়ভাবে নির্বাচন করতে না পারলেও এবার দেশটির জাতীয় নির্বাচনে সবচেয়ে বেশি আসনে জয়ী হয়েছেন পিটিআই–সমর্থিত প্রার্থীরা। পাকিস্তানে জাতীয় নির্বাচনের ভোটগ্রহণ শেষ হয় গত বৃহস্পতিবার। এরপর থেকে শনিবার ভোররাত পর্যন্ত ঘোষিত ফলে,সবচেয়ে বেশি আসনে জয়ী হয়েছেন স্বতন্ত্র প্রার্থীরা। স্বতন্ত্র প্রার্থীদের প্রায় সবাই পিটিআইয়ের সমর্থন নিয়ে নির্বাচনে লড়েছেন। পাকিস্তান নির্বাচন কমিশনের সর্বশেষ তথ্য অনুযায়ী, ২৬৫টি আসনের মধ্যে ২৫০ আসনের ফল পাওয়া গেছে। এর মধ্যে সবচেয়ে বেশি ৯৯ আসনে জয় পেয়েছেন ইমরান খানের দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই)। এরপরই পিএমএলএন ৭১ আসনে, পিপিপি ৫৩ আসনে ও এমকিউএম ১৭ আসনে জয়ী হয়েছে। এ ছাড়া অন্যান্য দল পেয়েছে ১০টি আসন ।

post
আন্তর্জাতিক

ইংল্যান্ডে ক্যান্সার চিকিৎসায় অবহেলার রেকর্ড

ইংল্যান্ডে ক্যান্সার রোগের চিকিৎসায় অবহেলা অতীতের সব রেকর্ড ছাড়িয়ে গেছে। এতে করে অসংখ্য ক্যান্সার রোগীর জীবন পড়েছে চরম ঝুঁকিতে। ২০২৩ সালের ক্যান্সার চিকিৎসার পরিস্থিতি গবেষণা শেষে বিবিসি এ সংবাদ প্রকাশ করেছে। এতে বলা হয়েছে, ৬৪ শতাংশ রোগীর ৬২ দিনের মধ্যে চিকিৎসা পাওয়ার ভাগ্য হলেও, প্রায় লক্ষাধিক রোগীর সে ভাগ্য হয়নি। ক্যান্সার রোগীর চিকিৎসায় গত ১১ বছরে এমন অবনতি হয়নি বলেও জানানো হয় ওই প্রতিবেদনে। ম্যাকমিলান ক্যান্সার সাপোর্টের প্রধান নির্বাহী গিমা পিটারস একে অত্যন্ত উদ্বেগজনক বলেও মন্তব্য করেছেন। ইংল্যান্ডে প্রায় তিন মিলিয়ন ক্যান্সার রোগী রয়েছে উল্লেখ করে তিনি জানিয়েছেন, এদের মধ্যে বড় একটি অংশই বয়স্ক রোগী। এনএইচএস ইংল্যান্ডের এক মুখপাত্র জানিয়েছেন, গত এক দশক ধরে ক্যান্সার রোগীর সংখ্যা আশংকাজনক হারে বেড়েছে। এতে করে চিকিৎসক এবং স্বাস্থ্য সেবায় জড়িতদের চাপ বেড়েছে। সেই সাথে যোগ হয়েছে চিকিৎসকদের ধর্মঘট। কেবল ইংল্যান্ড নয় পুরো ব্রিটেনেই ক্যান্সার রোগী সেবার বেহাল দশা বলেও উল্লেখ করা হয় প্রতিবেদনে।

post
আন্তর্জাতিক

২৪৬ আসনের ফল : পার্থক্য বাড়িয়ে চলেছেন ইমরানের সমর্থিতরা

পাকিস্তানের সাধারণ নির্বাচনে এখন পর্যন্ত ২৬৬টি আসনের মধ্যে ২৪৬টির ফলাফল ঘোষণা করা হয়েছে। এতে দেখা গেছে, ইমরান খানের দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) সমর্থিত স্বতন্ত্র প্রার্থীরা সবচেয়ে বেশি আসন পেয়ে এগিয়ে রয়েছেন।কাতার ভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার প্রকাশিত ফলাফলে ফলাফলে দেখা গেছে, ২৪৬ আসনের মধ্যে স্বতন্ত্র প্রার্থীরা ৯৯টি আসনে জয় পেয়েছেন। যার অধিকাংশই ইমরান খানের পিটিআই সমর্থিত স্বতন্ত্র প্রার্থী। এ ছাড়া নওয়াজ শরীফের পাকিস্তান মুসলিম লিগ-নওয়াজ (পয়স্বিনী-এন) ৭০টি আসন, বিলাওয়ালের পাকিস্তান পিপলস পার্টি ৫২টি আসনে জয় পেয়েছে। আর ২৫টি আসনে জিতেছেন অন্য প্রার্থিরা।ভোট স্থগিত হয়েছে ১টি কেন্দ্রের। এর আগে, বৃহস্পতিবার (৮ ফেব্রুয়ারি) পাকিস্তানে জাতীয় ও প্রাদেশিক পরিষদে নির্বাচন অনুষ্ঠিত হয়। কারাগারে বন্দি থাকায় এবারের নির্বাচনে অংশ নিতে পারেননি দেশটির সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান। এ ছাড়া তার দল পিটিআইকে এবার নির্বাচনী প্রতীক ‘ব্যাট’ ব্যবহারের সুযোগ দেওয়া হয়নি। ফলে ইমরানের দলের লোকেরা স্বতন্ত্র হিসেবে নির্বাচনে অংশ নেন।পাকিস্তানে জাতীয় পরিষদে মোট আসন সংখ্যা ৩৩৬টি। এর মধ্যে ২৬৬টিতে ভোট হয়েছে। বাকি আসনগুলো নারী ও অন্যান্য ধর্মাবলম্বীদের জন্য সংরক্ষিত। দেশটিতে কোনো দল যদি এককভাবে সরকার গঠন করতে চায়— তাহলে সংরক্ষিতসহ মোট ১৭২টি আসন পেতে হবে। সে হিসেবে যদি পিটিআই এককভাবে সরকার গঠন করতে চায় তাহলে তাদের নির্বাচন হওয়া আসনগুলো থেকে অন্তত ১৫০টিতে জয়ী হতে হবে। সবশেষ ফলাফল অনুযায়ী, এখন পর্যন্ত নির্বাচনে অংশ নেওয়া কোনো দল এককভাবে সংখ্যাগরিষ্ঠতা পায়নি। ফলে শেষ পর্যন্ত দেশটিতে জোট সরকার গঠন হওয়ার সম্ভাবনা রয়েছে।

post
আন্তর্জাতিক

বাংলাদেশ-মালয়েশিয়ার ক্রমবর্ধমান সম্পর্ক জোরদার

দক্ষিণ-পূর্ব এশিয়ার অন্যতম দৃশ্যমান অর্থনৈতিক শক্তি মালয়েশিয়ার সঙ্গে রয়েছে বাংলাদেশের দীর্ঘদিনের গভীর দ্বিপক্ষীয় সম্পর্ক। দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশসমূহের মধ্যে মালয়েশিয়া প্রথম স্বাধীন বাংলাদেশকে স্বীকৃতি দেয়। ১৯৭২ সালের ৩১ জানুয়ারি দুই দেশের মধ্যে কূটনৈতিক সম্পর্ক স্থাপনের পর ২০২২ সালে পালিত হয়েছে বাংলাদেশ ও মালয়েশিয়ার মধ্যে দ্বিপক্ষীয় সম্পর্কের সুবর্ণজয়ন্তী।গত কয়েক দশক ধরে মালয়েশিয়া বাংলাদেশের জন্য অন্যতম বড় শ্রমবাজার হিসেবে বিবেচিত হয়ে আসছে এবং বর্তমানে ১২ লক্ষাধিক প্রবাসী বাংলাদেশি বিভিন্ন সেক্টরে কর্মরত রয়েছেন। শ্রমবাজারে দৃশ্যমান ও সক্রিয় উপস্থিতির পাশাপাশি প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘোষিত ‘অর্থনৈতিক কূটনীতি’ জোরদারে মালয়েশিয়ার সরকার ও বেসরকারি সেক্টরের সঙ্গে নিবিড়ভাবে কাজ করে যাচ্ছে কুয়ালালামপুরে বাংলাদেশ হাইকমিশন। এরই ধারাবাহিকতায় বাংলাদেশ ও মালয়েশিয়ার বিদ্যমান অর্থনৈতিক ও ব্যবসায়িক সম্পর্ক দৃঢ়তর করার অভিপ্রায়ে ৫ ফেব্রুয়ারি ২০২৪ বাংলাদেশের হাইকমিশনার মো. শামীম আহসান ন্যাশনাল চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি, মালয়েশিয়ার (এনসিসিআইএম) প্রেসিডেন্ট তান শ্রী দাতো সোহ থিয়ান লাইয়ের সঙ্গে তার কার্যালায়ে বৈঠক করেছেন। বৈঠকে পারস্পারিক বাণিজ্য প্রসার ও বিনিয়োগ সুবিধার ক্ষেত্রে অধিকতর সহযোগিতা, দক্ষতা ভাগাভাগি এবং দুই দেশের মধ্যে বাণিজ্যিক ও অর্থনৈতিক সম্পর্ক আরও জোরদার করাসহ অভিন্ন স্বার্থের বিষয়গুলো প্রাধান্য পায়। এ ছাড়া দুই দেশের বাণিজ্য মন্ত্রণালয় ও শীর্ষ ব্যবসায়িক চেম্বারসমূহের সমন্বয়ে বাংলাদেশ-মালয়েশিয়া জয়েন্ট বিজনেস কাউন্সিল গঠন বিষয়ে বৈঠকে আলোচনা হয়। বৈঠকে উপস্থিত ছিলেন এনসিসিআইএমের সদস্য চাইনিজ চেম্বার, ইন্ডিয়ান চেম্বার ও আন্তর্জাতিক চেম্বারের ঊর্ধ্বতন ব্যবসায়িক প্রতিনিধিবৃন্দ এবং বাংলাদেশ হাইকমিশনের প্রথম সচিব (বাণিজ্যিক) প্রণব কুমার ঘোষ ও প্রথম সচিব (রাজনৈতিক) রেহানা পারভীন। এর আগে রাবার উন্নয়নের ক্ষেত্রে সহযোগিতা বৃদ্ধিসহ পাম অয়েল সেক্টরে দক্ষতা ভাগাভাগি এবং দুই দেশের মধ্যে বাণিজ্যিক ও অর্থনৈতিক সম্পর্ককে আরও জোরদার করার বিষয় নিয়ে, মালয়েশিয়ার প্ল্যান্টেশন অ্যান্ড কমোডিটিজ মন্ত্রণালয়ের সেক্রেটারি জেনারেল দাতো হাজি মাদ জাইদি মোহাম্মদ কারলির সঙ্গে তার কার্যালয়ে আলোচনা করেন হাইকমিশনার মো. শামীম আহসান। মালয়েশিয়ায় নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার মো. শামীম আহসান জানান, বাংলাদেশের সঙ্গে ব্যবসা ও বিনিয়োগ সম্প্রসারণে মালয়েশিয়ার ন্যাশনাল চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সঙ্গে ইতিবাচক আলোচনা হয়েছে। মালয়েশিয়া বাংলাদেশে ৮ম শীর্ষ বিনিয়োগকারী দেশ এবং বিনিয়োগের পরিমাণ ৮৩২.৭০ মিলিয়ন মার্কিন ডলার (সেপ্টেম্বর ২০২৩) এ বিষয়টি তুলে ধরে তিনি মালয়েশিয়ার ব্যবসায়ীদের অন্যান্য দেশের ন্যায় পৃথক অর্থনৈতিক অঞ্চল প্রতিষ্ঠাসহ বাংলাদেশের ১০০টি অর্থনৈতিক এলাকায় বিনিয়োগের জন্যও আহ্বান জানিয়েছেন।

post
আন্তর্জাতিক

হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে যুক্তরাষ্ট্রের পাঁচ সেনা নিহত

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে দেশটির পাঁচ মেরিন সেনা নিহত হয়েছেন। মঙ্গলবার তাদের বহনকারী হেলিকপ্টারটি নিখোঁজ হয়। আজ বৃহস্পতিবার (৮ ফেব্রুয়ারি) মেরিন কর্পস তাদের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে। যুক্তরাষ্ট্রের সেনাবাহিনী জানিয়েছে, সেনারা সিএইচ-৫৩ই সুপার স্ট্যালন হেলিকপ্টারে নেভাডার ক্রিক বিমান ঘাঁটি থেকে মিরারমার মেরিন কর্পস এয়ার স্টেশনে যাচ্ছিল। পথিমধ্যে হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়। থার্ড মেরিন এয়ারক্রাফট উইংয়ের কমান্ডার মেজর জেনারেল মাইকেল বোর্গস্কাচল এক বিবৃতিতে বলেছেন, “ভারাক্রান্ত মন ও অত্যান্ত দুঃখের সঙ্গে জানাচ্ছি আমাদের থার্ড মেরিন এয়ারক্রাফট উইং এবং ‘ফ্লাইং টাইগার’-এর প্রশিক্ষণ চলার সময় আমাদের পাঁচ সেনা নিহত হয়েছেন।” নিহত সেনাদের মরদেহ এখনো উদ্ধার করা সম্ভব হয়নি। তবে তাদের উদ্ধারে সব ধরনের চেষ্টা চলছে। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন জানিয়েছেন, সেনাদের মৃত্যুর খবর শোনার পর তিনি ‘মর্মাহত’ হয়েছেন। বিবৃতিতে তিনি বলেছেন, “আমি তাদের পরিবার, স্কোয়াড্রন এবং মেরিন ক্রপসের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি। আমরা আমাদের পাঁচজন সেরা যোদ্ধাকে হারানোয় দুঃখ প্রকাশ করছি।” গত কয়েক বছরে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর বেশ কয়েকটি হেলিকপ্টার ও বিমান দুর্ঘটনার কবলে পড়েছে। গত বছরের নভেম্বরে জাপানে একটি সামরিক ছোট বিমান বিধ্বস্ত হয়ে আট সেনা নিহত হন। সেই একই মাসে ভূমধ্যসাগরে অনুশীলন চলার সময় একটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে পাঁচজন নিহত হন। অন্যদিকে আগস্টে অস্ট্রেলিয়ায় আরেকটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে তিন সেনা প্রাণ হারান।

post
আন্তর্জাতিক

স্বাধীন ফিলিস্তিনি রাষ্ট্রের পক্ষে সৌদি

স্বাধীন ফিলিস্তিনি রাষ্ট্রের রাজধানী পূর্ব জেরুজালেমের স্বীকৃতি না দেওয়া পর্যন্ত ইসরায়েলের সঙ্গে কোনো ধরনের কূটনৈতিক সম্পর্ক শুরু করা হবে না বলে আবারও যুক্তরাষ্ট্রকে স্পষ্ট করে জানিয়েছে সৌদি আরব।সৌদি আরবের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়। বিবৃতিতে বলা হয়েছে, গাজা স্ট্রিপে ‘ইসরায়েলের আগ্রাসন’ অবশ্যই বন্ধ করতে হবে এবং ভূখন্ডটি থেকে ইসরায়েলি বাহিনীকে সম্পূর্ণরূপে প্রত্যাহার করে নিতে হবে। ২০২০ সালের দিক থেকে উপসাগরীয় দেশ আরব আমিরাত এবং বাহরাইন ইসরায়েলের সাথে সম্পর্ক স্থাপনের জন্য অনেকটা ইতিবাচকভাবে অগ্রসর হয়। এরপর থেকেই আনুষ্ঠানিকভাবে ইসরায়েল ও সৌদি আরবের মধ্যকার সম্পর্ক উন্নয়নে আলোচনা শুরু হয়েছিল।

post
আন্তর্জাতিক

বিজিপির আরও ১৪৯ সদস্য বাংলাদেশে প্রবেশ

অভ্যন্তরীণ সংঘর্ষের জেরে মিয়ানমারের বর্ডার গার্ড পুলিশ-বিজিপি সহ আরও ১৪৯ জন সদস্য বাংলাদেশে অনুপ্রবেশ করেছে।মঙ্গলবার সকালে বান্দরবানের নাইক্ষংছড়ির তুমব্রু,উখিয়ার পালংখালী ও টেকনাফে হোয়াইক্যং সীমান্ত দিয়ে তারা বাংলাদেশে প্রবেশ করে। এ নিয়ে এখন পর্যন্ত আশ্রয় নিয়েছে ২৬৪জন। নতুন করে আসা বিজিপি সদস্যদের নিরস্ত্র করে, বান্দরবানের থাইংখালি ঘূর্ণিঝড় আশ্রয়কেন্দ্র ও পালংখালি বিওপিতে রাখা হয়েছে। তাদেরকে পরবর্তীতে ঘুমধুম সীমান্ত এলাকায় আশ্রয়ে থাকা, অন্য বিজিপি সদস্যদের কাছে নেয়া হতে পারে। অভ্যান্তরীণ সংঘর্ষে জেরে মিয়ানমারের বর্ডার গার্ড পুলিশসহ আরও ১৪৯ জন সদস্য বাংলাদেশে প্রবেশ করেছে। সকালে বান্দরবান দিয়ে তারা বাংলাদেশে প্রবেশ করে। এই নিয়ে এখন পর্যন্ত আশ্রয় নিয়েছে ২৫৫ জন। নতুন করে আসা বিজিপি সদস্যদের নিরস্ত্র করে বান্দরবানের থাইংখালি ঘূর্ণিঝড় আশ্রয়কেন্দ্র অ পালংখালি বিওপিতে রাখা হয়েছে । তাদেরকে পরবর্তীতে ঘুমধুম সীমান্ত এলাকায় আশ্রয় নেয়া অন্য বিজিপি সদস্যদের কাছে নেয়া হতে পারে। প্রাণে বাঁচতে গত কয়েকদিনে অস্ত্রসহ বাংলাদেশে পালিয়ে এসেছে দেশটির সীমান্তরক্ষী পুলিশের সদস্যরা।

post
আন্তর্জাতিক

পর্তুগালে ইসলামের পক্ষে সমাবেশ

পর্তুগালে ইসলাম বিদ্বেষী কর্মকান্ডের প্রতিবাদে সমাবেশ করেছেন বিভিন্ন রাজনৈতিক-সামাজিক সংগঠনসহ পর্তুগিজ নাগরিকেরা। রাজধানী লিসবনের বাংলাদেশি অধ্যুষিত অঞ্চলে একটি কট্টরপন্থি গোষ্ঠী ইসলামের বিরুদ্ধে সমাবেশের ঘোষণা দিলে এ প্রতিবাদ সভা করা হয়। প্রতিবাদে একাত্বতা জানাতে লারগো ইনটেনদেন্ট চত্বরে সমবেত হন কয়েক হাজার মানুষ।তাদের সঙ্গে প্রবাসী বাংলাদেশিসহ বিভিন্ন ধর্ম-বর্ণের মানুষও যুক্ত হন। আয়োজনের অন্যতম উদ্যোক্তা সমাজকর্মী আন্তোনিও টোঙ্গা জানান, ইসলাম বিরোধী ফ্যাসিবাদীদের বিরুদ্ধে প্রতিক্রিয়া জানাতে ও দেশটিতে বসবাসকারীদের অধিকারের প্রশ্নে সবাই এক হয়েছেন। সম্প্রতি কট্টর ডানপন্থি ওই গোষ্ঠীটি পর্তুগালে মুসলিমদের আগমন ও ইসলামের বিরুদ্ধে সমাবেশের ডাক দেয়।

About Us

NRBC is an open news and tele video entertainment platform for non-residential Bengali network across the globe with no-business vision just to deliver news to the Bengali community.