পাকিস্তানের কেন্দ্র, পাঞ্জাব এবং খাইবার পাখতুনখাওয়া প্রদেশে সরকার গঠনকে সামনে রেখে বিশেষ কমিটি প্রতিষ্ঠা করেছে পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ পিটিআই। জাতীয় নির্বাচনে জয়ের পর প্রাদেশিক শাসন কৌশল ঠিক করতেই এ কমিটি করেছে কারান্তরীণ সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের দলটি।
গুরুত্বপূর্ণ এ বৈঠকের পর পিটিআই কোর কমিটি তাদের সিদ্ধান্ত এবং ভবিষ্যৎ পরিকল্পনার রূপরেখা দিয়ে একটি বিবৃতি প্রকাশ করেছে। এতে বলা হয়, পিটিআই কোর কমিটি বিশেষায়িত কয়েকটি কমিটি গঠন করেছে। এ প্রদেশগুলোর মতো গুরুত্বপূর্ণ অঞ্চলগুলোতে সরকার গঠনের কৌশল নিয়ে পরিকল্পনা করতে এসব কমিটি গঠন করা হয়েছে। কমিটির কাজ হচ্ছে, ওই অঞ্চলগুলোতে সরকারি এবং পার্লামেন্টে অবস্থানের জন্য সুপারিশ করা। আর এই সুপারিশের ভিত্তিতে গুরুত্বপূর্ণ সরকারি ও পার্লামেন্টারি পদের জন্য দ্রুত প্রার্থী মনোনয়ন করতেও পার্টির প্রতিশ্রুতি তুলে ধরা হয়েছে।
