ইংল্যান্ডে কথায় কথায় বাড়ি মালিকরা ভাড়াটিয়াদের আর উচ্ছেদ করতে পারবে না। আগামী জাতীয় নির্বাচনের আগেই এর জন্য কঠোর আইন পাস করা হবে বলে ঘোষণা দিয়েছেন হাউসিং সেক্রেটারী মাইকেল গোভ।
২০১৯ সালে ভাড়াটিয়াদের কোন কারণ ছাড়া উচ্ছেদ করা যাবে,এমন একটি বিল পাশ করা হয়। তাতে ফলাফল যথাযথ না হওয়ায় আরো কঠোর হওয়ার ঘোষণা দিলেন গোভ। ব্রিটেনে বাড়ি ভাড়া বেড়ে যাওয়ায় অনেক ভাড়াটিয়া হিমসিম খাচ্ছেন। এতে করে বাড়ি মালিকরা কথায় কথায় ভাড়াটিয়াদের উচ্ছেদ করার ফলে চাপ বেড়েছে কাউন্সিলগুলোতে। এ সংকট দূরীকরণের উদ্দেশ্যে হাউজিং সেক্রেটারী আরো কঠোর হওয়ার ঘোষণা দিলেন।
