post
আন্তর্জাতিক

সরে দাঁড়ালেন হ্যালি, রিপাবলিকান পার্টির প্রার্থী ট্রাম্প

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান পার্টির প্রার্থী হিসেবে মনোনয়ন নিশ্চিত হলো ডোনাল্ড ট্রাম্পের। সাউথ ক্যারোলাইনার সাবেক গভর্নর নিকি হ্যালি ছিলেন ট্রাম্পের সবশেষ প্রতিদ্বন্দ্বী। স্থানীয় সময় আজ বুধবার সকালে সাউথ ক্যারোলাইনার চার্লসটনে নির্বাচন থেকে সরে দাঁড়ানোর আনুষ্ঠানিক ঘোষণা দেন হ্যালি। এতে রিপাবলিকান পার্টি থেকে ডোনাল্ড ট্রাম্পের প্রার্থিতা নিশ্চিত হচ্ছে। আর ডেমোক্রেটিক পার্টির প্রার্থী হিসেবে থাকছেন বর্তমান প্রেসিডেন্ট জো বাইডেন। খবর সিএনএনর‘সুপার টুয়েসডেতে’ অনুষ্ঠিত ১৫টি অঙ্গরাজ্যে রিপাবলিকান পার্টির প্রাইমারিতে (দলীয় প্রার্থী বাছাইয়ের) ১৪টিতে জয় পান সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একমাত্র ভারমন্ট অঙ্গরাজ্যে জয় পেয়েছিলেন তার একমাত্র প্রতিদ্বন্দ্বী হ্যালি। ট্রাম্প প্রেসিডেন্ট থাকার সময় হ্যালিকে জাতিসংঘে যুক্তরাষ্ট্রের দূত হিসেবে নিয়োগ দিয়েছিলেন। রিপাবলিকান পার্টির মনোনয়ন দৌড়ে থাকা এক ডজন প্রার্থীর মধ্যে হ্যালি ট্রাম্পের সবশেষ প্রতিদ্বন্দ্বী, যিনি সরে দাঁড়ালেন। সরে দাঁড়ানোর আনুষ্ঠানিক ঘোষণার পর ডোনাল্ড ট্রাম্পকে অভিনন্দন জানিয়ে তিনি বলেছেন, যারা ট্রাম্পকে সমর্থন করেননি, তাদের ভোট তাকে অর্জন করে নিতে হবে। হ্যালির একজন উপদেষ্টা বলেন, যদিও সুপার টুয়েসডেতে হ্যালির টিম ভারমন্টে জয় পেয়েছে এবং ভার্জিনিয়ার শহরতলিতে শক্ত সমর্থন দেখাতে পেরেছে। কিন্তু প্রতিদ্বন্দ্বিতায় টিকে থাকতে যে পরিমাণ ভোট পাওয়া দরকার, তা পাওয়া যায়নি। এদিকে বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে বলা হয়েছে, প্রেসিডেন্ট নির্বাচন সামনে রেখে সুপার টুয়েসডেতে ১৪টি অঙ্গরাজ্যে ডেমোক্রেটিক পার্টির প্রাইমারিও অনুষ্ঠিত হয়েছে। এর সব কটিতে জয়ী হয়েছেন বর্তমান প্রেসিডেন্ট জো বাইডেন। তবে আমেরিকান সামোয়া অঞ্চলে অনুষ্ঠিত ককাসে হেরে গেছেন তিনি। আগামী প্রেসিডেন্ট নির্বাচনে প্রার্থী হিসেবে দলের মনোনয়নপ্রত্যাশী বাইডেন যাঁর কাছে হেরেছেন, তিনি খুব স্বল্প পরিচিত একজন ব্যবসায়ী। তাঁর নাম জ্যাসন পামার। প্রশান্ত মহাসাগরীয় ছোট অঞ্চল আমেরিকান সামোয়ায় ডেমোক্র্যাটদলীয় ককাসে ভোট পড়েছে ৯১টি। এর মধ্যে প্রেসিডেন্ট প্রার্থী পদে বাইডেনের প্রতিদ্বন্দ্বী জ্যাসন পামার পেয়েছেন ৫১টি ভোট। আর বাইডেন পেয়েছেন ৪০টি। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে পামার লিখেছেন, ‘আমেরিকান সামোয়ায় প্রেসিডেন্ট প্রার্থী পদের প্রাথমিক বাছাইয়ে আমার বিজয়ের খবর ঘোষণা করতে পেরে সম্মানিত বোধ করছি।’ তাঁকে সমর্থন দেওয়ায় স্থানীয় ভোটারদের প্রতি কৃতজ্ঞতা জানান তিনি। আমেরিকান সামোয়ায় জয়লাভের মধ্য দিয়ে জ্যাসন পামার শুধু চারজন প্রতিনিধির সমর্থন নিশ্চিত করেছেন। সেদিক থেকে প্রার্থী মনোনয়নের দৌড়ে তাঁর অবস্থান বাইডেনের ধারেকাছে নেই। সামোয়ায় হারলেও বাইডেনের প্রার্থিতা পাওয়ার ক্ষেত্রে এর কোনো প্রভাব পড়বে না বললেই চলে। এর আগে ২০২০ সালে আমেরিকান সামোয়া অঞ্চলে ডেমোক্রেটিক পার্টির প্রাথমিক বাছাইয়ে জয়ী হয়েছিলেন ধনকুবের মাইকেল ব্লুমবার্গ। যদিও তিনি প্রার্থী হিসেবে মনোনয়ন পাননি। প্রসঙ্গত, গত সপ্তাহে মিশিগান অঙ্গরাজ্যে অনুষ্ঠিত ডেমোক্র্যাট প্রাইমারিতে লক্ষাধিক নিবন্ধিত ভোটার ‘আনকমিটেড’ (ইচ্ছুক নই) ভোট দেন। ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি আগ্রাসনে বাইডেনের নিরঙ্কুশ সমর্থনের প্রতিবাদে এমন অবস্থান নেন এই ভোটাররা।

post
আন্তর্জাতিক

এক ঘণ্টা পর ফিরলো ফেসবুক

জনপ্রিয় সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক, মেসেঞ্জার, ইনস্টাগ্রাম ও থ্রেডস হঠাৎ লগআউট হয়ে যাওয়ার পর আবার ফিরে এসেছে। বিশ্বব্যাপী মেটার এই জনপ্রিয় মাধ্যমের ব্যবহারকারীরা বাংলাদেশ সময় রাত সাড়ে ৯টার দিকে আচমকা এ সমস্যায় পড়েন। প্রায় এক ঘণ্টার বেশি সময় নিষ্ক্রিয় থাকার পর রাত সাড়ে ১০টার দিকে আবার সক্রিয় হয় ফেসবুকসহ মেটার অন্যান্য সামাজিক যোগাযোগ মাধ্যমগুলো। ওয়েবসাইটের কার্যক্রম পর্যবেক্ষণকারী ওয়েবসাইট ডাউনডিটেক্টরের হিসাব বলছে, বাংলাদেশ সময় আজ মঙ্গলবার রাতে সমস্যা শুরুর পর থেকে রাত সাড়ে ৯টা পর্যন্ত ৫ লাখ ৮৩ হাজারের বেশি ব্যবহারকারী ফেসবুক লগ–আউট হয়ে যাওয়াসহ নানা সমস্যা মুখে পড়েন। ইনস্টাগ্রাম নিয়ে একই সমস্যায় পড়েন ৮৪ হাজারের বেশি ব্যবহারকারী।তবে ফেসবুক যখন ডাউন ছিল তখন নিজের এক্স (সাবেক টুইটার) হ্যান্ডেলে মেটার প্রধান নির্বাহী কর্মকর্তা মার্ক জাকারবার্গ বলেন, ‘চিল গাইস,কয়েক মিনিট অপেক্ষা করুন, সব ঠিক হয়ে যাবে।’ ফক্স টু নাউ ডট কমের তথ্যমতে, যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যেও এ ধরনের সমস্যা দেখা দেয়। 

post
আন্তর্জাতিক

বৃটেনে ট্যাক্সের হার কমানোর সিদ্ধান্ত

বৃটেনে আগামী বুধবার জাতীয় বাজেট ঘোষণা করবেন চ্যান্সেলর জেরেমি হান্ট। এদিন তিনি ট্যাক্সের হার কমাবেন বলেও জানিয়েছেন। ট্যাক্স কমানোর জন্য পার্লামেন্ট সদস্যদের চাপের মুখে এই সিদ্ধান্তের কথা জানালেন তিনি।এদিকে দেশটিতে চলমান অর্থনৈতিক সংকটের মধ্যে ট্যাক্স কমালে তা হুমকি হতে পারে বলেও শঙ্কা রয়েছে। তাই জেরেমি হান্ট বললেন, ট্যাক্স কর্তনের বিষয়টি তিনি সতর্কতার সাথেই বিবেচনা করবেন। অন্যদিকে লেবার দল বলছে, ট্যাক্স কর্তন ব্যবসায়ীদের সুবিধা বাড়ানোর জন্য, তাতে করে সাধারণ মানুষের কোন লাভ হবে না। এছাড়া চ্যান্সেলরের বক্তব্যকে ১৪ বছরের ক্ষমতার আরেকটি ব্যর্থতা বলেও মন্তব্য করেছে টরি পার্টি।

post
আন্তর্জাতিক

বাইডেনকে ঠেকাতে আরব-আমেরিকানদের ঐক্যের ডাক

যুক্তরাষ্ট্রের আরব বংশোদ্ভূত মার্কিন মুসলমান অধ্যুষিত প্রদেশ মিশিগানে আসন্ন নির্বাচনে বর্তমান প্রেসিডেন্ট বাইডেনকে পরাজিত করার জন্য ঐক্যবদ্ধ হচ্ছে স্থানীয় মুসলিমরা। গাজা যুদ্ধে ইসরায়েলের পাশে অনড় অবস্থানে থাকার কারণে তারা এমন সিদ্ধান্তের কথা ব্যক্ত করেছেন। রাজনৈতিক সংগঠক সামারা লুকমান গত এক সপ্তাহ ধরে নামাজের পর মসজিদের বাইরে প্রচারপত্র বিলি করেছেন। ‘ফিলিস্তিনের জন্য ভোট করুন, বাইডেনের জন্য নয়’ এসব শ্লোগানে চালানো হচ্ছে প্রচারণা।মিশিগানে গাজায় যুদ্ধ বন্ধের দাবিতে সোচ্চার শক্তিশালী আরব-আমেরিকান কমিউনিটি। ফিলিস্তিনের পতাকা, ব্যানার হাতে শ্লোগানে মুখরিত মুসলিম অধ্যুষিত ডিয়ারবোর্নের রাজপথ। একইসাথে আওয়াজ ওঠে প্রেসিডেন্ট জো বাইডেনের বিরুদ্ধে। ইয়েমেনি বংশোদ্ভূত এই অ্যাকটিভিস্ট আরবিতে বলেন, ‘বাইডেনকে ভোট দেবেন না।’ পথচারী অনেকেই তার সাথে একমত পোষণ করে বলছেন, ‘অবশ্যই’।মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে মিশিগানকে ‘সুইং স্টেট’ বা দোদুল্যমান অঙ্গরাজ্য হিসেবে বিবেচনা করা হয়। দোদুল্যমান অঙ্গরাজ্যগুলোর মধ্যে অন্যতম মিশিগান। এখানে কে জিতবে তা বলা কঠিন। ২০২০ সালের নির্বাচনে গুরুত্বপূর্ণ এই অঙ্গরাজ্যে মাত্র দেড় লাখ ভোটের ব্যবধানে জিতেছিলেন বাইডেন। গাজা উপত্যকায় মৃত্যুর মিছিল বড় হতে থাকায় এখানকার বাসিন্দারা, যারা একসময় ডেমোক্র্যাট প্রার্থীকে বেছে নিয়েছিলেন, তারাই এখন বাইডেনের বিরুদ্ধে অবস্থান নিচ্ছেন। যেখানে বেশিরভাগই আরব-আমেরিকান। চলতি মাসের শুরুতে সেখানে প্রচারণায় গিয়েছিলেন জো বাইডেন। কৃষ্ণাঙ্গ নেতাদের সাথে সাক্ষাৎ করলেও এড়িয়ে যান মুসলিম কমিউনিটিকে। তখনও বাইডেনের বিরুদ্ধে বিক্ষোভ সমাবেশ করেছিল মুসলিম আমেরিকানরা। নাখোশ মুসলিম ভোটারদের কমিউনিটি এবার আরও একাট্টা। ডিয়ারবোর্নের মেয়র আব্দুল্লাহ হামাউদ বলেছেন, মিশিগানে হাজার হাজার মুসলিম ভোটার রয়েছে, যারা তাদের সমর্থন তুলে নেয়ার পরিকল্পনা করছে। ডোনাল্ড ট্রাম্পের মতো ব্যক্তি আবার দায়িত্ব নিতে পারেন সে ঝুঁকি থাকা সত্ত্বেও বাইডেনকে ভোট দিতে নারাজ তারা। অনেকে প্রেসিডেন্টের কাছে প্রশ্ন করেন, গণতন্ত্র ধ্বংস ঠেকাতে কী পদক্ষেপ নেবেন তিনি?ডেমোক্র্যাটদের সমর্থন দিলেও বাইডেন প্রার্থী হলে তাকে বর্জনের ঘোষণা দিয়েছেন মুসলিম কমিউনিটির নেতারা। এমনকি ডোনাল্ড ট্রাম্পসহ যে কাউকে ভোট দিতেও রাজি তারা।আমেরিকান মুসলিম পলিটিক্যাল অ্যাকশন কমিটির প্রধান ড. মোহাম্মদ আলম বলেন, এটা যুদ্ধ নয়। গণহত্যার মাধ্যমে জাতিগত নিধন। যথেষ্ট হয়েছে। দিন শেষে জো বাইডেন নিজেকে ব্যর্থ প্রমাণ করেছেন। ডোনাল্ড ট্রাম্পের অভিশংসন ইস্যুতে আমেরিকান মুসলিমরা ৩ লাখ স্বাক্ষর সংগ্রহ করেছিলাম। অথচ তার নির্দেশে বিশ্বে একটি বোমাও পড়েনি। জো বাইডেন প্রার্থী হলে, ডোনাল্ড ট্রাম্পকেই ভোট দেবো। বাইডেনের বিপরীতে শয়তান দাঁড়ালেও তাকেই ভোট দেবো।এর আগে, ২০২০ সালের নির্বাচনে ৬৪ শতাংশ মুসলিম ভোট পেয়েছিলেন জো বাইডেন। ডোনাল্ড ট্রাম্পের ঝুলিতে পড়েছিল ৩৫ শতাংশ। তবে যুক্তরাষ্ট্রের সংবাদ সংস্থা এপি’র একটি জরিপ বলছে, গাজায় ইসরায়েলি আগ্রাসন শুরুর পর বাইডেনের সমর্থন নেমে এসেছে ১৭ শতাংশে। কাকে ভোট দেবেন তা নিয়ে অনিশ্চয়তায় ২৫ শতাংশ মুসলিম আমেরিকান ভোটার।

post
আন্তর্জাতিক

গাজায় অবিলম্বে যুদ্ধবিরতির দাবিতে যুক্তরাষ্ট্রে বিক্ষোভ ইহুদিদের

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে গাজায় অবিলম্বে যুদ্ধবিরতির দাবিতে বিক্ষোভ করেছে বিপুল সংখ্যক ইহুদি। শুক্রবার এক প্রতিবেদনে এ তথ্য জানায়।প্রতিবেদনে বলা হয়, বৃহস্পতিবার, কট্টর ইসরায়েলপন্থি গ্রুপ ‘আমেরিকান ইসরায়েল পাবলিক অ্যাফেয়ার্স কমিটি’র নিউইয়র্ক অফিসের সামনে হয় এই প্রতিবাদ কর্মসূচি। এসময় গাজায় গণহত্যা বন্ধের দাবি তোলেন বিক্ষোভকারীরা। এমনকি, ফিলিস্তিনিদের স্বাধীনতার দাবিতেও দেন স্লোগান। ইহুদিদের সংগঠন ‘জিউস ভয়েজ ফর পিস’ এর উদ্যোগে এ বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। দীর্ঘদিন ধরেই সংগঠনটি ইসরায়েল সরকারের ফিলিস্তিনি নীতির বিরোধিতা করে আসছে।

post
আন্তর্জাতিক

অর্ধশতাব্দী পর চাঁদের বুকে মার্কিন যান

৫২ বছর পর চাঁদে সফল অবতরণ করল যুক্তরাষ্ট্রের মহাকাশযান। বৃস্পতিবার স্থানীয় সময় সন্ধ্যা ৬টা ২৩ মিনিটে চাঁদের দক্ষিণ মেরু এলাকার মাটি স্পর্শ করে যানটি।সফলভাবে অবতরণ করা মহাকাশযানটির নাম ওডিসিয়াস। চন্দ্রাভিযানে অর্থায়ন করেছে যুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা প্রতিষ্ঠান নাসা। ওডিসিয়াসের আকৃতি ষড়ভুজাকার। টেক্সাসভিত্তিক প্রতিষ্ঠান ইনটুইটিভ মেশিন এই চন্দ্রযাত্রার সার্বিক দ্বায়িত্বের পরিচালনায় ছিল। এর আগে, জানুয়ারিতে একটি মার্কিন প্রাতিষ্ঠানের চন্দ্রাভিযান ব্যর্থ হলে বেসরকারি প্রতিষ্ঠানগুলোর মহাকাশে চন্দ্রাভিযান পরিচালনার সক্ষমতা নিয়ে প্রশ্ন ওঠে। তবে অডিসিয়াস ব্যক্তিমালিকানাধীন প্রকল্পে সাফল্য পেয়ে সেই বিতর্কে অনেকটাই পানি ঢেলে দিল। সর্বশেষ ১৯৭২ সালে নাসা অ্যাপোলো-১৭ নামে সফল একটি চন্দ্রাভিযান পরিচালনা করেছিল।

post
আন্তর্জাতিক

ফিলিস্তিনবাসীর নিজস্ব রাষ্ট্র গঠনের অধিকার রয়েছে: শেখ হাসিনা

গাজায় গণহত্যা বন্ধে বিশ্বনেতাদের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। স্থানীয় সময় শনিবার মিউনিখে নিরাপত্তা সম্মেলনের ফাঁকে এক সাক্ষাৎকারে তিনি এ আহ্বান জানান।প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশ সবসময় গণহত্যার বিরুদ্ধে দাঁড়িয়েছে। আমি মনে করি গাজায় যা ঘটছে, তা গণহত্যা। তাই আমরা কখনই এটিকে সমর্থন করি না। ফিলিস্তিনি জনগণের বেঁচে থাকার ও তাদের নিজস্ব রাষ্ট্র গঠনের অধিকার রয়েছে। প্রধানমন্ত্রী বলেন, গাজার জনগণের বেঁচে থাকার অধিকার আছে। সেখানে যা ঘটছে তা খুবই দুঃখজনক। তাই আমাদের উচিত তাদের সাহায্য করা এবং এই আক্রমণ ও যুদ্ধ বন্ধ করা। শেখ হাসিনা বিশ্বনেতাদের প্রতি ‘ফিলিস্তিনের দুর্দশাগ্রস্ত শিশু, নারী ও জনগণকে সাহায্য করার আহ্বান জানিয়ে বলেন, বাংলাদেশ এরই মধ্যে তাদের জন্য কিছু সহায়তা পাঠিয়েছে। দক্ষিণ গাজার রাফা শহরে ইসরায়েলি অভিযানের বিষয়ে প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশ কখনই এ ধরনের আক্রমণকে সমর্থন করেনি। তিনি আরও বলেন, ১৯৬৭ সালের জাতিসংঘ প্রস্তাবে দুটি রাষ্ট্রের তত্ত্ব রয়েছে। এটি বাস্তবায়ন করা উচিত।’

post
আন্তর্জাতিক

জার্মানিতে ব্যস্ত সময় পার করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা

মিউনিখ নিরাপত্তা সম্মেলনের বিশ্বনেতাদের সঙ্গে বৈঠক ও প্রবাসীদের আমন্ত্রণে সংবর্ধনা সভায় উপস্থিতির মধ্য দিয়ে জার্মানিতে ব্যস্ত সময় পার করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।সফরের তৃতীয় দিনও মিউনিখ নিরাপত্তা সম্মেলনের ফাঁকে বেশ কয়েকজন বিশ্বনেতার সঙ্গে বৈঠক করেন সরকারপ্রধান। এর আগে শেখ হাসিনার সঙ্গে বৈঠক করেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শংকর। এরপর বিকেলে প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক করেন জার্মান চ্যান্সেলর ওলাফ শলজ। দেশটির অর্থনৈতিক সহযোগিতা ও উন্নয়ন বিষয়ক মন্ত্রী সেভেনইয়া শুলজও সৌজন্য সাক্ষাৎ করেন বঙ্গবন্ধু কন্যার সঙ্গে। এছাড়াও যুক্তরাজ্যের পররাষ্ট্র, কমনওয়েলথ এবং উন্নয়ন বিষয়ক মন্ত্রী লর্ড ক্যামেরনের সঙ্গে পারস্পরিক সহযোগীতা নিয়ে ব্যাপক আলোচনা হয়। এছাড়াও সরকার প্রধানের সঙ্গে আজারবাইজানের প্রেসিডেন্ট আইহাম আলিয়েভের বৈঠক হয়েছে।

post
আন্তর্জাতিক

যুদ্ধ বন্ধের উপায় জেলেনস্কিকে খুঁজতে বললেন শেখ হাসিনা

রাশিয়ার সঙ্গে ইউক্রেইনের যে যুদ্ধ চলছে তা বন্ধের উপায় খুঁজে বের করতে ইউক্রেইনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।শনিবার সকালে মিউনিখ নিরাপত্তা সম্মেলনের (এমএসসি) ফাঁকে এক বৈঠকে তিনি এ আহ্বান জানান বলে বাসস জানিয়েছে।সম্মেলনস্থল হোটেল বায়েরিশার হফে দুই নেতার এ বৈঠক হয়, যেখানে পররাষ্ট্রমন্ত্রী হাছান মাহমুদ উপস্থিত ছিলেন।বৈঠকের পর ব্রিফিংয়ে পররাষ্ট্রমন্ত্রী বলেন, “প্রধানমন্ত্রী শেখ হাসিনা সব সময় বলেন, ‘আমরা সব ধরনের যুদ্ধের বিরুদ্ধে’। আজ জেলেনস্কির সঙ্গে আলোচনার সময় কীভাবে রাশিয়া-ইউক্রেইন যুদ্ধ বন্ধ করা যায়, সে বিষয়েও তিনি বারবার আলোচনা করেছেন।”বৈঠকে দুই নেতা গাজায় নিরপরাধ নারী-পুরুষের ওপর হামলা কীভাবে বন্ধ করা যায়- তা নিয়েও আলোচনা করেন বলে জানান হাছান।যুদ্ধ কারও জন্য মঙ্গল বয়ে আনতে পারে না মন্তব্য করে শেখ হাসিনা বলেন, “যুদ্ধের মাধ্যমে অন্যরা উপকৃত হতে পারে। কিন্তু যুদ্ধ লিপ্ত দেশগুলোর জন্য তা কল্যাণ বয়ে আনতে পারে না এবং তাদের জনগণকে যুদ্ধে ক্ষতিগ্রস্ত হতে হয়।”এ প্রসঙ্গে ১৯৭১ সালে মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশের মানুষের দুর্ভোগের স্মৃতি স্মরণ করেন প্রধানমন্ত্রী। পাশাপাশি তখন পাকিস্তানি হানাদার বাহিনীর বন্দিদশায় তাকে যে অমানবিক কষ্ট সহ্য করতে হয়েছিল এবং একমাত্র ছেলে সজীব ওয়াজেদ জয়ের জন্মের কথাও স্মরণ করেন তিনি।পররাষ্ট্রমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী ও জেলেনস্কির মধ্যে আলোচনায় বাংলাদেশের পররাষ্ট্রনীতি ‘সবার সঙ্গে বন্ধুত্ব, কারও সঙ্গে শত্রুতা নয়’ স্পষ্টভাবে উঠে আসে।এক প্রশ্নের জবাবে হাছান বলেন, স্বাধীনতার সময় বাংলাদেশ ও রাশিয়ার মধ্যে গড়ে ওঠা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ক্ষতিগ্রস্ত হবে না।“রাশিয়ার সঙ্গে আমাদের সম্পর্ক খুবই চমৎকার। মুক্তিযুদ্ধের সময় রাশিয়া আমাদের পাশে দাঁড়িয়েছে এবং যুদ্ধের পর বাংলাদেশের পুনর্গঠনে অগ্রণী ভূমিকা পালন করেছে। তারা (শেখ হাসিনা ও ভলোদিমির জেলেনস্কি) শুধু যুদ্ধ বন্ধের জন্য আলোচনা করেছেন।”

post
আন্তর্জাতিক

ভয়াবহ হয়ে উঠেছে গাজার রাফা

ভয়াবহ হয়ে উঠেছে গাজার দক্ষিণাঞ্চলীয় রাফা শহরের পরিস্থিতি। সেখানকার মানুষ খাবারের জন্য মরিয়া হয়ে উঠেছে। জাতিসংঘের মানবিক সংস্থা-ওসিএইচএ জানিয়েছে, জনবহুল শহরটিতে মানবিক সংকটের মধ্যেই, খাদ্য সংকটে মরিয়া হয়ে উঠেছেন তারা। খাবার না পেয়ে তাদের মধ্যে তীব্র হতাশা তৈরি হয়েছে। ক্ষুধার্ত এ মানুষগুলোর জন্যে জরুরি ভিত্তিতে খাবার প্রয়োজন। এদিকে আশদোদ বন্দর দিয়ে গাজায় পাঠানো আটার একটি বড় চালান আটকে দিয়েছে ইসরায়েলি বাহিনী। এর আগে ইসরায়েল দাবি করেছে,গাজার দক্ষিণাঞ্চলের প্রধান হাসপাতালে অভিযান চালিয়ে বেশ কয়েকজন সন্দেহভাজনকে আটক করেছে তারা। গত ৭ অক্টোবর ইসরায়েলের সীমান্তে প্রবেশ করে হামাসের স্বাধীনতাকামী যোদ্ধারা হামলা চালানোর পর থেকেই গাজায় প্রতিরক্ষা অভিযান শুরু করে ইসরায়েল।

About Us

NRBC is an open news and tele video entertainment platform for non-residential Bengali network across the globe with no-business vision just to deliver news to the Bengali community.