post
আন্তর্জাতিক

প্রফেসর ইউনূস ইস্যুতে জাতিসংঘের গভীর উদ্বেগ

শান্তিতে নোবেল পুরস্কার বিজয়ী বাংলাদেশি প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস সংক্রান্ত ইস্যুতে বাংলাদেশ থেকে পাওয়া রিপোর্টে গভীর উদ্বেগ প্রকাশ করেছে জাতিসংঘ। একজন সাংবাদিকের প্রশ্নের জবাবে এ উদ্বেগ জানান মহাসচিব অ্যান্তনিও গুতেরাঁর মুখপাত্র স্টিফেন ডুজাররিক। নিয়মিত সংবাদ সম্মেলনে ওই সাংবাদিক তার কাছে প্রশ্ন করেন- আজ (বৃহস্পতিবার) নোবেলজয়ী প্রফেসর মুহাম্মদ ইউনূস সাংবাদিকদের বলেছেন, শাসকগোষ্ঠীর লোকজন তার গ্রামীণ সংশ্লিষ্ট সব অফিস দখল করেছে। আপনি জানেন যে, তার বিরুদ্ধে সরকার নতুন নতুন অভিযোগ দাখিল করেছে। এই গুরুতর পরিস্থিতি সম্পর্কে জাতিসংঘ মহাসচিব কি অবহিত?জবাবে স্টিফেন ডুজাররিক বলেন, ইউনূসের বিষয়টি আমরা খুব বেশি অবগত। আমি পুনর্বার বলবো যে, বহু বছর ধরে জাতিসংঘের একজন অত্যন্ত মূল্যবান অংশীদার মিস্টার ইউনূস। তিনি আমাদের অফিসিয়াল এবং আনঅফিসিয়াল সক্ষমতায়- উভয় ক্ষেত্রে আমাদেরকে পরামর্শ দিয়ে আসছেন। সহস্রাব্দের উন্নয়ন লক্ষ্যমাত্রা, টেকসই উন্নয়নলক্ষ্যমাত্রা এবং সাধারণভাবে আমাদের উন্নয়নমূলক কাজকে ঘিরে যেসব উদ্যোগ তা সমর্থন করেন তিনি। তাকে নিয়ে বাংলাদেশ থেকে যেসব রিপোর্ট আমাদের কাছে আসছে তাতে আমরা গভীরভাবে উদ্বিগ্ন।

post
আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রের কারাগারে ৮ বছরে আত্মহত্যা ১৮৭, খুন ৮৯ কয়েদির

যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় সরকারের নিয়ন্ত্রণাধীন কারাগারসমূহে ২০২১ সাল পর্যন্ত ৮ বছরে ১৮৭ জন কয়েদি আত্মহত্যা এবং খুন হয়েছেন ৮৯ জন। দুর্ঘটনায় মারা গেছেন আরো ৫৬ জন। অজ্ঞাত কারণে মৃত্যু হয়েছে ১২ কয়েদির। দেশটির বিচার বিভাগীয় মহাপরিদর্শক মাইকেল হরোউইটজ ১৫ ফেব্রুয়ারি এ তথ্য ইউএস সিনেটকে জানিয়েছেন। উল্লেখ্য, ফেডারেল ব্যুরো অব প্রিজনের (বিওপি) অধীনে সারা আমেরিকায় শতাধিক কারাগারে বন্দির সংখ্যা হচ্ছে ১৫৫০০০। এর বাইরে স্টেট প্রশাসন ও স্থানীয় পর্যায়ের কারাগারের সংখ্যা হচ্ছে ৪৬৮২টি। ইমিগ্রেশন-ডিটেনশন সেন্টারের সংখ্যা ১৮১। আরো রয়েছে, কিশোর-কিশোরী সংশোধনাগার-১৩২৩টি। তবে সিনেটে শুনানির জন্যে কেবলমাত্র কেন্দ্রীয় সরকারের পরিচালনাধীন কারাগারসমূহকে বেছে নেয়া হয়েছে। কারণ, এগুলো সর্বোচ্চ পর্যবেক্ষণে রয়েছে বলে দাবি করা হয়। এতদসত্বেও কীভাবে খুনের ঘটনা ঘটছে-এটাই প্রশ্ন জনপ্রতিনিধিগণের। এছাড়া- বন্দিশালায় প্রতিনিয়ত প্রতিটি কারাকক্ষ পরিদর্শন করার কথা। তাহলে আত্মহত্যার সুযোগ হয় কীভাবে। প্রাপ্ত তথ্য অনুযায়ী, গলায় ফাঁস দিয়ে এবং মাত্রাতিরিক্ত ওষুধ সেবনের মাধ্যমে আত্মহত্যার ঘটনা বেশি ঘটেছে। ইউএস সিনেটে জুডিশিয়ারি কমিটির চেয়ারম্যান ডিক ডারবিন (ইলিনয়-ডেমক্র্যাট) বলেছেন, ২৮ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে শুনানি। হত্যা এবং আত্মহত্যা রোধ করা সম্ভব ছিল যদি সংশ্লিষ্টরা যথাযথ ভাবে দায়িত্ব পালন করতেন। কারাগারে বন্দিরা কীভাবে নির্যাতনের শিকার হচ্ছেন-সেটিও খতিয়ে দেখতে চাই। দায়ীদের চিহ্নিত এবং জবাবদিহিতার আওতায় আনতে হবে। আর এমন দাবি অনেক পুরনো।  

post
আন্তর্জাতিক

যুক্তরাজ্যে উপনির্বাচনে ঋষি সুনাকের ভরাডুবি

যুক্তরাজ্যে দুই আসনে বিশেষ নির্বাচনে বড় ‘ধাক্কা’ খেলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী ঋষি সুনাক। দুটি জেলায় উপনির্বাচনে জয়ী হয়েছেন লেবার পার্টি নেতা। শুক্রবার উপনির্বাচনের ফলাফল ঘোষণায় দেখা গেছে, দক্ষিণ-পশ্চিম ইংল্যান্ডের কিংসউডের হাউস অব কমন্সের আসনে জয়ী হয়েছেন লেবার পার্টির প্রার্থী ড্যামিয়েন ইগান। দেশটির কেন্দ্রের ওয়েলিংবরোক শহরের আসনটি জিতেছেন দলটির নেতা জেন কিচেন। প্রতিবেদন থেকে জানা গেছে, ২০১৯ সালের জাতীয় নির্বাচনে এ দুই আসনে বড় ব্যবধানে জিতেছিলেন রক্ষণশীলরা। কিন্তু বৃহস্পতিবারের বিশেষ নির্বাচনে তাদের ভরাডুবি হয়েছে। নির্বাচনে দু’জন লেবার পার্টির নেতাকে জিতিয়েছেন ব্রিটিশ ভোটাররা। নির্বাচনের ফলাফলে দেখা গেছে, ব্রেক্সিট পার্টি নামে পরিচিত কট্টর ডানপন্থি সংস্কার পার্টি তৃতীয় হয়েছে। ধারণা করা হচ্ছে, এর ফলে রক্ষণশীলদের ওপর আরও চাপ সৃষ্টি হয়েছে। এই কারণে রক্ষণশীলদের মধ্যে খারাপ অবস্থা তৈরি হয়েছে।জানা গেছে, গত মাসে কিংসউডের আসন ছেড়েছেন কনজারভেটিভ দলের নেতা ও সাবেক প্রতিমন্ত্রী ক্রিস স্কিডমোর। এদিকে ওয়েলিংবরোকের সাবেক সংসদ সদস্য পিটার বোনকে যৌন অসদাচরণের অভিযোগে ক্ষমতাচ্যুত করা হয়েছে।

post
আন্তর্জাতিক

বিশ্বের সবচেয়ে ধনী ১০ দেশের তালিকা প্রকাশ

মোট দেশজ উৎপাদন (জিডিপি), মাথাপিছু আয় এবং জনগণের ক্রয়ক্ষমতা হিসেবে হিসেবে বিশ্বের শীর্ষ ১০টি ধনী দেশের তালিকা প্রকাশ করেছে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম ঋণদাতা সংস্থা আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ)।এ তালিকায় শীর্ষে রয়েছে ইউরোপের ছোটো দেশ লুক্সেমবার্গ। মাত্র ২ হাজার ৫৮৬ বর্গকিলোমিটার আয়তনের দেশটির জনগণের মাথাপিছু আয় ১ লাখ ৪০ হাজার ৩১২ ডলার। আইমএফের তালিকায় লুক্সেমবার্গের পরে রয়েছে যথাক্রমে আয়ারল্যান্ড—মাথাপিছু আয় ১ লাখ ১৭ হাজার ৯৮৮ ডলার সুইজারল্যান্ড—মাথাপিছু আয় ১ লাখ ১০ হাজার ২৫১ ডলার নরওয়ে— মাথাপিছু আয় ১ লাখ ২ হাজার ৪৬৫ ডলার সিঙ্গাপুর— মাথাপিছু আয় ৯১ হাজার ৭৩৩ ডলার আইসল্যান্ড— মাথাপিছু আয় ৮৭ হাজার ৮৭৫ ডলার কাতার— মাথপিছু আয় ৮৪ হাজার ৯০৬ ডলার যুক্তরাষ্ট্র— মাথাপিছু আয় ৮৩ হাজার ৬৬ ডলার ডেনমার্ক— মাথাপিছু আয় ৭২ হাজার ৯৪০ ডলার ম্যাকাও এসএআর— মাথাপিছু আয় ৭০ হাজার ১৩৫ ডলার

post
আন্তর্জাতিক

ড. ইউনূসকে হয়রানি করা হচ্ছে: ম্যাথিউ মিলার

শান্তিতে নোবেল পুরস্কার বিজয়ী অধ্যাপক ড. ইউনূসের বিরুদ্ধে শ্রম আইনের মামলায় অস্বাভাবিক গতিতে বিচার করা হয়েছে বলে মন্তব্য করেছেন মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ম্যাথিউ মিলার। তিনি বলেছেন, শান্তিতে নোবেল পুরস্কার বিজয়ী অধ্যাপক ড. ইউনূসকে হয়রানি ও ভীতি প্রদর্শন করা হচ্ছে। স্থানীয় সময় মঙ্গলবার যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়ের নিয়মিত ব্রিফিংয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।ওই প্রশ্নে সাংবাদিক জানতে চান, সোমবার গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, অজ্ঞাতপরিচয়ে ২০ জনের একটি দল ড. মুহাম্মদ ইউনূসের অফিস দখল করতে যায়। আপনি জানেন যে, বাংলাদেশের শাসকগোষ্ঠী একপেশে জাতীয় সংসদ, বিচার বিভাগ, মিডিয়াকে নিয়ন্ত্রণে নিয়েছে। এখন গ্রামীণের মতো প্রতিষ্ঠানে তাদের চোখ পড়েছে। এ পরিস্থিতিতে আপনার দৃষ্টিভঙ্গি কী? ম্যাথিউ মিলার আরও বলেন, এ নিয়ে সারা বিশ্ব থেকে যে ব্যাপক নিন্দা জানানো হয়েছে, যুক্তরাষ্ট্রও তার সঙ্গে আছে। বাংলাদেশের শ্রম আইন ব্যবহার করে ড. ইউনূসকে হয়রানি ও ভীতি প্রদর্শন করা হচ্ছে বলে আন্তর্জাতিক পর্যবেক্ষকরা উদ্বেগ জানিয়েছে, যুক্তরাষ্ট্রও এ বিষয়ে উদ্বিগ্ন। তিনি বলেন, আমরা উদ্বিগ্ন যে, শ্রম আইন এবং দুর্নীতি বিরোধী আইনের অপব্যবহারের ফলে আইনের শাসন নিয়ে প্রশ্ন উঠতে পারে এবং ভবিষ্যতে সরাসরি বিদেশি বিনিয়োগ রোধ করতে পারে। যেহেতু আপিল প্রক্রিয়া চলমান তাই বাংলাদেশ সরকারকে এ বিষয়ে সুষ্ঠু ও স্বচ্ছ আইনি প্রক্রিয়া নিশ্চিত করতে উৎসাহিত করি। 

post
আন্তর্জাতিক

আমিরাতে ব্যাপক শিলাবৃষ্টি

আমিরাতে শীতকালে সামান্য বৃষ্টিপাত হলেও এমন শিলাবৃষ্টি হওয়ার ঘটনা আগে ঘটেনি। শিলাবৃষ্টির ফলে অনেক গাড়ীর গ্লাস ভেঙ্গে গিয়েছে। দোকানপাটসহ ঘরবাড়ির পার্কিং সেডগুলোতেও হয় ব্যাপক ক্ষতি। দমকা হাওয়ার কারণে গাছপালাও পড়ে গেছে অনেক জায়গাতে। কোথাও কোথাও রাস্তায় শিলা ও বরফের আস্তর পড়তেও দেখা গেছে। বৃষ্টির কারণে নীচু এলাকার রাস্তা-ঘাটে পানি জমে যায়। আবহাওয়া দপ্তরের  আগাম সর্তকতায় এবং সরকারের তাৎক্ষণিক পদক্ষেপে সোমবার শিক্ষা প্রতিষ্ঠানসহ বিভিন্ন প্রতিষ্ঠানও বন্ধ রাখা হয়। এদিন বিশেষ ঝুঁকিপূণ্য সড়ক গুলোও সাময়িক বন্ধ রাখা হয়। তবে দেশটির পুলিশ বাহিনীসহ বিশেষ বাহিনীগুলোর তৎপরতায় দুর্ঘটনা রোধ করা সম্ভব হয়েছে অনেকাংশে। এদিকে দেশটির প্রবাসী বাংলাশিদের প্রত্যাশা- প্রকৃতির এই পরিবর্তন যেন মারাত্বক ক্ষতির কারণ না হয়ে ওঠে, সেই বিষয়ে এখনি প্রদক্ষেপ নিতে হবে বিশ্ব শাসকদের।

post
আন্তর্জাতিক

আমিরাতে আহলে সুন্নাতের নতুন শাখার অভিষেক

সংযুক্ত আরব আমিরাতে বাংলাদেশ আহলে সুন্নাত ওয়াল জামাত প্রবাসী পরিষদ রাস আল খাইমার আল রামস-শাখা এবং আল নাখিল শাখার অভিষেক অনুষ্ঠিত হয়েছে।মোহাম্মদ নাজিমুদ্দিন ও আবু তালেবের পরিচালনায় অনুষ্ঠান শুরু হয়। প্রথম অধিবেশনে সভাপতিত্ব করেন আহলে সুন্নাত ওয়াল জামাত প্রবাসী পরিষদ আল নাখিল শাখার সিনিয়র সহ সভাপতি রফিকুল ইসলাম ভান্ডারী। দ্বিতীয় অধিবেশনে সভাপতিত্ব করেন আবু বক্কর। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় পরিষদের সভাপতি হযরত আল্লামা মাওলানা আবুল হাশেম আল কাদেরী। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় পরিষদের সাধারণ সম্পাদক নুর মোহাম্মদ। বিশেষ বক্তা হিসেবে উপস্থিত ছিলেন আহলে সুন্নাত ওয়াল জামাত প্রবাসী পরিষদ আল্ নাখিল শাখার নবনিযুক্ত সভাপতি ইঞ্জিনিয়ার জসিম উদ্দিন ভুইয়া এবং আল্ রামস শাখার নবনিযুক্ত সভাপতি জনাব শরীফুজ্জামান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাস আল খাইমা বাজার শাখার সভাপতি মারুফ শাহ আল কাদেরী,আব্দুর রহমান, জামাল, কাজী, মোঃ জাহাঙ্গীর, ছগীর আহমদ, আফসার নুরী, রিদওয়ান হক, জাকের হোসেন, শফিউল আজম, নজরুল ইসলাম, ফখরুদ্দীন ফারুক, শফিউল আজম, আবু তালেব, নাজিম উদ্দিন ও মোঃ আব্দুর রহমান সহ আরও অনেকে।

post
আন্তর্জাতিক

পাকিস্তানে শাহবাজের নেতৃত্বে জোট সরকার

পাকিস্তানে জোট সরকার গঠনের ঘোষণা দিয়েছে নওয়াজ শরিফ নেতৃত্বাধীন পিএমএল-এন ও পাকিস্তান পিপলস পার্টি-পিপিপি সহ কয়েকটি দল। এ দলগুলোই দুই বছর আগে ইমরান খান সরকারকে উৎখাত করে শাহবাজ শরিফের নেতৃত্বে জোট সরকার গঠন করেছিল। মঙ্গলবার রাতে ইসলামাবাদে দলগুলোর নেতাদের বৈঠক হয়। পরে যৌথ সংবাদ সম্মেলনে পিপিপির কো-চেয়ারম্যান আসিফ আলী জারদারি নতুন জোট সরকার গঠনের ঘোষণা দেন। এ সময় শাহবাজ শরিফও একই কথা বলেন। নতুন এই সরকারেরও নেতৃত্বে থাকবেন শাহবাজ শরিফ। এত দিন পিএমএল-এন থেকে প্রধানমন্ত্রী প্রার্থী হিসেবে নওয়াজ শরিফের কথা বলা হয়েছিল। কিন্তু হঠাৎ করেই নওয়াজ প্রধানমন্ত্রী প্রার্থী হিসেবে ছোট ভাই শাহবাজকে মনোনীত করার ঘোষণা দেন।

post
আন্তর্জাতিক

ইংল্যান্ডে ভাড়াটিয়াদের উচ্ছেদে কঠোরতা

ইংল্যান্ডে কথায় কথায় বাড়ি মালিকরা ভাড়াটিয়াদের আর উচ্ছেদ করতে পারবে না। আগামী জাতীয় নির্বাচনের আগেই এর জন্য কঠোর আইন পাস করা হবে বলে ঘোষণা দিয়েছেন হাউসিং সেক্রেটারী মাইকেল গোভ।২০১৯ সালে ভাড়াটিয়াদের কোন কারণ ছাড়া উচ্ছেদ করা যাবে,এমন একটি বিল পাশ করা হয়। তাতে ফলাফল যথাযথ না হওয়ায় আরো কঠোর হওয়ার ঘোষণা দিলেন গোভ। ব্রিটেনে বাড়ি ভাড়া বেড়ে যাওয়ায় অনেক ভাড়াটিয়া হিমসিম খাচ্ছেন। এতে করে বাড়ি মালিকরা কথায় কথায় ভাড়াটিয়াদের উচ্ছেদ করার ফলে চাপ বেড়েছে কাউন্সিলগুলোতে। এ সংকট দূরীকরণের উদ্দেশ্যে হাউজিং সেক্রেটারী আরো কঠোর হওয়ার ঘোষণা দিলেন।

post
আন্তর্জাতিক

ইসরায়েলি হামলায় রাফাহতে ৬৭ মৃত্যু

গাজার রাফাহ নগরী বিশ্বের জনবহুল এলাকাগুলোর মধ্যে অন্যতম। সেখানে আশ্রয় নেওয়া পরিবারগুলো কয়েকবার বাস্তুচ্যুত হয়েছেন। ইসরায়েলি হামলা থেকে বাঁচতে বিভিন্ন জায়গা থেকে বার বার পালিয়ে রাফাহ শহরে আশ্রয় নিয়েছেন অন্তত ১৪ লাখ ফিলিস্তিনি। তারা সেখানে খাবার-পানির জন্য সংগ্রাম করছে। তার মধ্যেই ইসরায়েলের চলমান অভিযান এই মানুষগুলোর মধ্যে আতঙ্ক ছড়াচ্ছে। ইসরায়েলের বিমান হামলায় রাফাহ নগরীতে এরই মধ্যে প্রাণ হারিয়েছে ৬৭ জন। গাজার হামাস-পরিচালিত স্বাস্থ্য মন্ত্রণালয় মৃতের সংখ্যার এ হিসাব দিয়েছে। সেখানকার এক চিকিৎসক বলেছেন, মানুষের মনে এখন একটাই প্রশ্ন, তারা কোথায় যাবে?” ফিলিস্তিনিদের জন্য মানবিক ত্রাণ ও কর্মসংস্থান বিষয়ক জাতিসংঘ সংস্থা ইউএনআরডব্লিউএ প্রধান ফিলিপ ল্যাজারিনি বলেছেন, রাফায় ইসরায়েলের সামরিক অভিযান নিয়ে একটি গভীর আতঙ্কের আবহ তৈরি হয়েছে।

About Us

NRBC is an open news and tele video entertainment platform for non-residential Bengali network across the globe with no-business vision just to deliver news to the Bengali community.