post
আন্তর্জাতিক

হামাস ও ইসরায়েল যুদ্ধবিরতি বাড়ানোর সম্ভাবনা

গাজায় চলমান ৪ দিনের যুদ্ধবিরতির মেয়াদ শর্তসাপেক্ষে বাড়াতে আগ্রহ প্রকাশ করেছে হামাস ও ইসরায়েল।টেলিগ্রামে দেয়া এক বিবৃতিতে হামাস বলেছে, ইসরায়েলের কারাগার থেকে বেশিসংখ্যক ফিলিস্তিনি বন্দীদের মুক্তি দেয়ার ব্যাপারে জোরলো তৎপরতা দেখা গেলে যুদ্ধবিরতির মেয়াদ বাড়াতে আগ্রহী তারা। অপরদিকে, গতকাল ইসরায়েলের যুদ্ধকালীন মন্ত্রিসভা বলেছে, হামাস যদি প্রতিদিন ১০ জন করে জিম্মিকে মুক্তি দেয়, তাহলে একদিন করে যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানো হতে পারে।

post
এনআরবি প্রজন্ম

প্রবাসের বাংলাদেশী শিক্ষার্থীদের পাশের হার শতভাগ হলেও, কমেছে জিপিএ ফাইভ

ঢাকা শিক্ষা বোর্ডের অধীনে বাহরাইন থেকে এবারের এইচএসসি পরীক্ষায় অংশ নিয়েছিল ৪৯ জন বাংলাদেশি শিক্ষার্থী। এরমধ্যে ২ জন জিপিএ ৫সহ শতভাগ ছাত্র-ছাত্রী পাস করেছে। শতভাগ ফলাফল পেয়ে উচ্ছ্বসিত প্রবাসী এ শিক্ষার্থীরা।বাংলাদেশ দূতাবাসের তত্ত্বাবধানে রাজধানী মানামার বাংলাদেশ স্কুল অ্যান্ড কলেজ থেকে তারা পরিক্ষায় অংশ নেয়। বাংলাদেশের সাথে মিল রেখে একই সময়ে অনুষ্ঠিত হয় পরীক্ষা। ফলাফলও প্রকাশ করা হয় একই দিনে। সন্তানদের সাফল্যে উচ্ছ্বসিত প্রবাসের অভিভাবকরাও। বাংলাদেশ দূতাবাসের চার্জ দ্য অ্যাফেয়ার্স একেএম মহিউদ্দিন কায়েস, ছাত্র-ছাত্রীদের এমন সাফল্য প্রাপ্তিতে শুভেচ্ছা জানিয়েছেন। ছাত্র-ছাত্রীদের ভালো ফলাফলে খুশি স্কুল কর্তৃপক্ষও। ২০১৫ সাল থেকে এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণ করছে প্রতিষ্ঠানটির শিক্ষার্থীরা।এসব তথ্য গনমাধ্যমকে জানিয়েছেন বাংলাদেশ স্কুল অ্যান্ড কলেজের ভাইস প্রিন্সিপাল সাহিদা বেগম।

post
এনআরবি চাকুরী

আরব আমিরাতে সফল বাঙা্লী ব্যবসায়িরা,ঝুঁকছেন সামাজিক উন্নয়নেও, সুফল পাচ্ছেন প্রবাসী বাংলাদেশীরা

সংযুক্ত আরব আমিরাতে সুনামের সাথে ব্যবসা করে যাচ্ছেন অনেক প্রবাসী ব্যবসায়ী। সফলতাও পেয়েছেন অনেকে। দেশটিতে ব্যবসার পাশাপাশি বিভিন্ন সামাজিক সংগঠনের মাধ্যমে নিজ এলাকার উন্নয়নেও অংশ নিচ্ছে তাদের কেউ কেউ। এমনি একজন ব্যবসায়ী মোহাম্মদ উস্তার সর্দার। বিভিন্ন সামাজিক সংগঠনের মাধ্যমে নিজ এলাকার অসহায় মানুষের পাশে দাঁড়াচ্ছেন অভিভাবক হিসেবে। হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার মোহাম্মদ আব্দুস সাত্তার এর ছেলে "মোহাম্মদ উস্তার সর্দার"। ২০০৬ সালে পাড়ি জমান সংযুক্ত আরব আমিরাতে। প্রায় দশ বছর বিভিন্ন কোম্পানিতে চাকুরির পর ২০১৬ সালে প্রতিষ্ঠা করেন নিজের ব্যবসা প্রতিষ্ঠান। বর্তমানে তার অধীনে কাজ করছে প্রায় অর্ধশত বাংলাদেশী।তার প্রতিষ্ঠান 'দার আল রিম বিল্ডিং মেইনটেনেন্স এন্ড প্রিন্টিং ট্রেডিং' ইলেকট্রিক, সেনেটারী, হার্ডওয়ার সামগ্রী বিক্রয় ও ভবন মেরামত এর যাবতীয় কাজ করে আসছে সুনামের সাথে। এছাড়াও তার আরো একটি প্রতিষ্ঠান 'কালব আল আসাদ সুপার মার্কেট এলএলসি' থেকে সুলভ মূল্যে বাংলাদেশী খাদ্য সামগ্রী বিক্রয় করে আসছে। চুনারুঘাট প্রবাসী সমাজ কল্যাণ সংস্থার সহ-সভাপতি হিসেবে দ্বায়িত্ব পলন করছেন তিনি। সামাজিক সংগঠনের মাধ্যমে নিজ এলাকার অসহায় মানুষের নিয়মিত সহযোগিতা করছেন এই প্রবাসী ব্যবসায়ী।

post
এনআরবি বিশ্ব

কুয়েতে হোটেল মোটেলে বাড়ছে বাংলাদেশী কর্মীর সংখ্যা

মধ্য প্রাচ্যের ধনী দেশ কুয়েতে অন্তত ২০ লাখ বাংলাদেশীর বসবাস। এরমধ্যে প্রায় ৩ হাজার বাংলাদেশী কাজ করছেন দেশটির হোটেল-মোটেল সেক্টরে।যেখানে উর্ধতন কর্মকর্তাসহ প্রায় সকল ক্ষেত্রেই বাড়ছে প্রবাসী বাংলাদেশীদের সংখ্যা। কিন্তু উপযুক্ত যোগ্যতার অভাবে অন্যদের থেকে পিছিয়ে পড়ছেন অনেকে। তাই দক্ষতা বাড়ানোর পরামর্শ দিয়েছেন কমিউনিটি নেতারা। বিশ্বের সবচেয়ে শক্তিশালী মুদ্রার দেশ কুয়েত। খনিজ সম্পদের এ দেশটিতে হোটেলসহ বিভিন্ন সেক্টরে কাজের জন্য প্রতিনিয়ত পাড়ি জমাচ্ছে হাজারো বাংলাদেশী। দেশটির বিভিন্ন তারকা হোটেলে উর্ধতন পদেও কাজ করছেন অনেক বাংলাদেশী।কিন্তু উপযুক্ত দক্ষতা ও যোগ্যতার অভাবে সেক্টরটিতে পিছিয়ে পড়ছেন বাংলাদেশীরা। আবার ভিসা জটিলতায়ও আটকে যাচ্ছে সম্ভাবনাময় রেমিট্যান্স যোদ্ধারা।পর্যটন নির্ভর কুয়েতের হোটেল-মোটেলে দক্ষিণ এশিয়ার সব থেকে কম যোগ্যতার শ্রমিকদের মধ্যে রয়েছে বাংলাদেশীরা। শ্রমিকদের দক্ষ করে না পাঠানোর কারণে এই সংকট সৃষ্টি হয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট প্রবাসীরা।তাই দক্ষ জনশক্তি রপ্তানীর মাধ্যমে বৈদেশিক আয় নিশ্চিত করার আহবান জানিয়েছেন দেশটিতে অবস্থানরত প্রবাসী বাংলাদেশীরা।

post
বাংলাদেশ

নিত্যপণ্যের দাম বৃদ্ধিতে এবার অযুহাত অবরোধ !

অবরোধের কারণে পণ্যের সরবরাহ ব্যাহত হওয়ার প্রভাব পড়েছে রাজধানীর বাজারে। চাল-চিনিসহ বিভিন্ন নিত্যপণ্যের দাম বেড়েছে, তবে কমেছে পচনশীল পন্যের দাম। সরবরাহ সংকটের অজুহাত বিক্রেতাদের। বাজারদর সহনীয় রাখতে নজরদারির তাগিদ দিয়েছেন ক্রেতারা। দফা দফায় অবরোধের কারণে, সড়কপথে পণ্য পরিবহন ব্যাহত হওয়ায় প্রভাব পড়েছে রাজধানীর বাজারগুলোতে।বেশ কিছুদিন ধরেই চড়া প্রায় সকল নিত্যপণ্যের দাম। শুক্রবার কারওয়ান বাজারে এ নিয়ে ক্রেতা-বিক্রেতাদের মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। তবে কাচাবাজারে সবজিসহ পচনশীল পন্যগুলোর দাম পড়তির দিকে। সাধারণ ক্রেতাদের প্রত্যাশা সপ্তাহঘুরে বাজারদর যেন সাধ্যের মধ্যে থাকে।

post
আন্তর্জাতিক

ইসরায়েলের হামলায় গত ২৪ ঘণ্টায় ৭০৪ ফিলিস্তিন নিহত

গাজায় গত ২৪ ঘন্টায় ইসরায়েলি বিমান হামলায় ৭০৪ জন নিহত হয়েছে, যার মধ্যে ৩০৫ জন শিশু, ১৭৩ জন নারী এবং ৭৮ জন বয়স্ক। হামাস পরিচালিত স্বাস্থ্য মন্ত্রণালয় এই হিসাব জানিয়েছে। এদিকে ইসরায়েলের সেনাবাহিনী বলেছে, তারা শেষ ২৪ ঘন্টায় ৪০০ সন্ত্রাসী লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে এবং তাদের হামাসের কয়েকজন কমান্ডারকে নিহত হয়েছে। গত ৭ অক্টোবর ইসরায়েলে ফিলিস্তিনি মুক্তিকামী সশস্ত্র গোষ্ঠী হামাসের যোদ্ধাদের হামলায় কমপক্ষে ১৪ শ’ জন নিহত এবং ২০৩ জন জিম্মি হওয়ার পর ইসরায়েল এর জবাবে গাজায় পাল্টা হামলা শুরু করে। এরপর থেকে অবিরাম বিমান হামলা চলছে। ইসরায়েলের লাগাতার বিমান হামলায় এখন পর্যন্ত গাজায় প্রায় ৫ হাজার ৮০০ মানুষ নিহতের হিসাব দিয়েছে সেখানকার স্বাস্থ্য মন্ত্রণালয়। জাতিসংঘ জরুরি মানবিক সহায়তা পৌঁছানোর জন্য ইসরাইলকে নিরাপদ ব্যবস্থা করে দিতে আহবান জানিয়েছে। কারণ গাজার অনেক হাসপাতালে বিদ্যুৎ, ওষুধ ও কর্মীর ঘাতক অভাবে সেবা বন্ধ। পানির ঘাটতির জন্য সংকট বেড়েছে। বিবিসির প্রতিবেদন অনুযায়ী, ইসরায়েল গাজার বিদ্যুৎ ও খাদ্য সরবরাহ বন্ধ করেছে। জাতিসংঘ সামান্য ত্রাণ গাজায় পৌঁছেছে মিশরের রাফাহ সীমান্ত দিয়ে, যেটা পরিমাণে একেবারেই নগন্য। ওই এলাকায় মানুষের সংখ্যা ৪ লাখ থেকে ১২ লাখে পৌঁছেছে। এদিকে, ইসরায়েল হামাসকে সম্পূর্ণ নির্মূল করে ফেলতে চায় বলে জানিয়েছে আইডিএফ এর চিফ অব স্টাফ লেফটেন্যান্ট জেনারেল হারজি হালেভি।

post
আন্তর্জাতিক

আল-আকসা মসজিদ বন্ধ করে দিল ইসরায়েল

আল-আকসা মসজিদে মুসলিমদের প্রবেশ বন্ধ করেছে ইসরায়েল কর্তৃপক্ষ। ২৪ অক্টোবর মঙ্গলবার জেরুজালেমে অবস্থিত এই মসজিদটি বন্ধ করে দেওয়া হয়। ফিলিস্তিনের সংবাদমাধ্যম ওয়াফার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।ইসলামিক ওয়াকফ বিভাগ জানিয়েছে, এদিন হঠাৎ করেই মসজিদের সব গেট বন্ধ করে দেয় ইসরায়েলের পুলিশ। বাধা দেওয়া হয় সব বয়সী মুসলিমদের প্রবেশে। বিভাগটি আরও জানায়, মঙ্গলবার সকালের দিকে মসজিদে প্রবেশ কড়াকড়ি করে দখলদার বাহিনী। প্রথমদিকে শুধু বয়স্কদের প্রবেশে অনুমতি দেওয়া হয়। পরে সবার ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়। তবে মুসলিমদের বাধা দেওয়া হলেও মসজিদ প্রাঙ্গণে প্রবেশ করতে পেরেছে ইহুদিরা। অর্থাৎ সেখানে ইহুদিদের প্রার্থনা করার সুযোগ দিয়েছে ইসরায়েলি পুলিশ। যদিও এটি মুসলিমদের জন্য নির্ধারিত স্থান। এদিকে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ২৪ ঘণ্টায় সাত শতাধিক মানুষকে হত্যা করেছে ইসরায়েল। সেখানে প্রতিদিনই ইসরায়েলের বিমান হামলায় শত শত মানুষ নিহত হচ্ছে। ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাস নিয়ন্ত্রিত গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, গত ৭ অক্টোবর থেকে এখন পর্যন্ত গাজায় ৫ হাজার ৭৯১ জন ফিলিস্তিনি নাগরিক নিহত হয়েছে। গত ৭ অক্টোবর ইসরায়েলে আকস্মিক হামলা চালায় হামাস। এরপরেই গাজায় পাল্টা অভিযান শুরু করে ইসরায়েলি বাহিনী। টানা কয়েকদিন ধরেই গাজায় হামলা অব্যাহত রেখেছে ইসরায়েল।

post
আন্তর্জাতিক

গাজার হাসপাতালে ইসরায়েলি বিমান হামলা, ৫০০ জনের মৃত্যু

অবরুদ্ধ গাজা শহরের একটি হাসপাতালে ইসরায়েলি বিমান হামলায় কয়েকশ মানুষের মৃত্যুর খবর দিয়েছে হামাস নিয়ন্ত্রিত ওই ভূখণ্ডের স্বাস্থ্য কর্তৃপক্ষ। গাজার সিভিল ডিফেন্স কর্তৃপক্ষের প্রধান আল জাজিরা টেলিভিশনকে বলেছেন, মঙ্গলবার আল-আহলি আল-আরাবি হাসপাতালে ওই হামলায় তিনশর বেশি মানুষ নিহত হয়েছেন। আর গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের এক কর্মকর্তা বলেছেন, নিহতের সংখ্যা অন্তত ৫০০। ইসরায়েলের সামরিক বাহিনী বলছে, ওই হাসপাতালে বোমা ফেলার বিষয়ে বিস্তারিত তথ্য তাদের হাতে নেই। রয়টার্স লিখেছে, এর আগে একটি স্কুলে ইসরায়েলি বিমান হামলায় অন্তত ছয়জন নিহত হওয়ার খবর দেয় জাতিসংঘের ফিলিস্তিনি শরণার্থী সংস্থা ইউএনআরডব্লিউএ। গত কয়েক দিনে বাস্তুচ্যুত ফিলিস্তিনিরা ওই স্কুল ভবনকে আশ্রয়কেন্দ্র হিসেবে ব্যবহার করছিলেন। হাসপাতালে বিমান হামলায় যারা নিহত হয়েছেন তাদের অধিকাংশও গাজার বাস্তুচ্যুত বাসিন্দা। নিরাপত্তার আশায় তারা হাসপাতালের একটি হল এবং বাইরের মাঠে আশ্রয় নিয়েছিলেন। পশ্চিম তীরে ফিলিস্তিন সরকারের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা হাসপাতালে ওই হামলার ঘটনাকে ‘গণহত্যা’ হিসেবে বর্ণনা করেছেন। আর গাজায় হামাস কর্তৃপক্ষের একজন মুখপাত্র এ ঘটনাকে ‘যুদ্ধাপরাধ’ বলে ব্যাখ্যা করেছেন।

post
আন্তর্জাতিক

শান্তিতে নোবেল পেলেন কারাবন্দী ইরানের নার্গিস মোহাম্মদী

এ বছর শান্তিতে নোবেল পুরস্কার পেয়েছেন ইরানের কারাবন্দী মানবাধিকারকর্মী নার্গিস মোহাম্মদি । ৬ অক্টোবর শুক্রবার নরওয়ের বিকাল ৩টার সময় নরওয়ের নোবেল কমিটি শান্তিতে নোবেল জয়ী হিসেবে তার নাম ঘোষণা করে। নোবেল কমিটি বলেছে, রানে নারীদের নিপীড়নের বিরুদ্ধে এবং সবার জন্য মানবাধিকারের পক্ষে সোচ্চার থাকার জন্য তাকে এই পুরস্কারে ভূষিত করা হয়েছে।  ৫১ বছর বয়সী নার্গিস মোহাম্মদি একজন সাংবাদিক ও মানবাধিকারকর্মী। নারীদের হিজাব পরা বাধ্যতামূলক করা ও মৃত্যুদণ্ডের বিরুদ্ধে কাজ করায় তাঁকে বেশির ভাগ সময় কারাগারে থাকতে হয়েছে। ইরানের শাসকরা তাকে ১৩ বার গ্রেফতার করেছে, পাঁচবার দোষী সাব্যস্ত করেছে, সব মিলিয়ে ৩১ বছরের কারাদণ্ড ও ১৫৪টি বেত্রাঘাত করেছে। তিনি এখনও কারাগারে। ২০০৩ সালে শান্তিতে নোবেলজয়ী আরেক ইরানি নারী শিরিন এবাদির নেতৃত্বাধীন এনজিও ডিফেন্ডার্স অব হিউম্যান রাইটস সেন্টার-এর ভাইস প্রেসিডেন্টের দায়িত্বে রয়েছেন নার্গিস। ১৯তম নারী হিসেবে মোহাম্মদী ১২২ বছর পুরনো নোবেল শান্তি পুরস্কারটি পেলেন। বৃহস্পতিবার সাহিত্যে নোবেল পুরস্কার পেয়েছেন নরওয়ের লেখক ও নাট্যকার ইয়োন ফসে। তার আগে গত বুধবার ন্যানো প্রযুক্তির অগ্রগতিতে ভূমিকা রাখার জন্য রসায়নে নোবেল পুরস্কারের জন্য তিন বিজ্ঞানীর নাম ঘোষণা করা হয়। তাঁরা হলেন আলেক্সি ইয়াকিমভ, মুঙ্গি বাওয়েন্ডি ও লুই ব্রুস। তার আগের দিন পদার্থবিজ্ঞানে নোবেল পুরস্কার পান পিয়ের আগোস্তিনি, ফেরেন্স ক্রাউজ ও অ্যান লিয়ের। এই বিজ্ঞানীরা অতি ক্ষুদ্র সময়ে অ্যাটোসেকেন্ডে আলোকতরঙ্গের স্পন্দন তৈরির পদ্ধতি উদ্ভাবন করেন। তাঁদের এ গবেষণা আরও দ্রুতগতির ইলেকট্রনিকস ও রোগনির্ণয় পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। আর করোনার এমআরএনএ টিকা তৈরিতে ভূমিকার জন্য চিকিৎসাবিজ্ঞানে নোবেল পেয়েছেন দুই গবেষক ক্যাটালিন ক্যারিকো ও ড্রিউ ওয়েইসম্যান। ৯ অক্টোবর অর্থনীতিতে নোবেল পুরস্কার বিজয়ীর নাম ঘোষণা করা হবে।নোবেল পুরস্কার প্রবর্তন করেন সুইডিশ বিজ্ঞানী আলফ্রেড নোবেল। তাঁর ইচ্ছা অনুসারে প্রতিবছর চিকিৎসা, পদার্থবিজ্ঞান, রসায়ন, সাহিত্য, শান্তি ও অর্থনীতিতে নোবেল পুরস্কার দেওয়া হয়। গবেষণা, উদ্ভাবন ও মানবতার কল্যাণে যাঁরা অবদান রাখেন, তাঁরা পান বিশ্বের সবচেয়ে মর্যাদাপূর্ণ এই পুরস্কার।

post
আন্তর্জাতিক

আনন্দঘন ঈদ ভোজন ও সাংস্কৃতিক সন্ধ্যা

এলামী মোঃ কাউসার, কায়রো, মিশরগত ২৮ জুন বুধবার সন্ধ্যায় পবিত্র ঈদুল আদহা উপলক্ষে ‘বাংলাদেশ স্টুডেন্টস অর্গানাইজেশন,মিশর’ এর উদ্যোগে কায়রো শহরের সুপ্রসিদ্ধ তাইসির হলে উদযাপিত হয় আনন্দঘন ঈদুল আদহা ও সাংস্কৃতিক সন্ধ্যা। লাল সবুজের প্রিয় মাতৃভূমি বাংলাদেশ থেকে, ছয় হাজার কিলোমিটার দূরে, পরিবারের প্রিয়জনদের রেখে, নীলনদ আর পিরামিডের দেশে, শিক্ষার্থীদের একাকীত্বের ঈদ, আনন্দমুখর করার লক্ষ্যেই এই আয়োজন। ঈদের সন্ধ্যায় মহাগ্রন্থ আল-কুরআন তেলওয়াতের মাধ্যমে অনুষ্ঠানটি শুরু হয়। সাধারণ সম্পাদক, জনাব সাইমুম আল-মাহদী ও শিক্ষা-সংস্কৃতি সম্পাদক আবদুর রহমানের যৌথ উপস্থাপনায়, অনুষ্ঠানের সভাপতিত্ব করেন ইত্তেহাদের ২০২২-২৩ সেশনের কার্যকরী পরিষদের সভাপতি জনাব নাজিব শাওকি। সভাপতি মহোদয় উদ্ভোধনী বক্তব্যে বলেন, বিদেশের মাটিতে সকল বাংলাদেশী শিক্ষার্থী যেন মিলেমিশে আনন্দঘন পরিবেশে উদযাপন করতে পারে ঈদের আমেজ সেই লক্ষেই এ মিলনমেলা ও জাঁকজমকপূর্ণ সাংস্কৃতিক সন্ধ্যা। তিনি সকলকে কুরবানীর আত্মত্যাগের শিক্ষাকে হৃদয়ে ধারণ করার মাধ্যমে, সত্যিকারের মানুষ রুপে নিজেকে গড়ে তুলার আহ্বান‌ও জানান। সভাপতির উদ্ভোধনী বক্তব্যের পর ‘ইত্তেহাদ সাংস্কৃতিক ফোরাম’ এর শিল্পীবৃন্দ মন মাতানো সুরের মূর্সনায় উপস্থিত ছাত্র-ছাত্রী ও শিশু-কিশোরসহ সকলকে‌ই উপহার দেয় এক স্মরনীয় মুগ্ধ প্রহর। অনুষ্ঠানে পর্যায়ক্রমে সিনিয়র শিক্ষার্থীদের মধ্য হতে সকলের সাথে ঈদ শুভেচ্ছা বিনিময় করেন, মো. তাজদীদ বিন ওয়াদুদ ও জনাব মাজহারুল ইসলাম। সর্বশেষ দোয়া মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠানের সাংস্কৃতিক পর্বের সমাপ্তি ঘোষনা করেন উপদেষ্টা প্রধান শিহাব উদ্দীন। এরপর শুরু হয় ঈদ ভোজন পর্ব। ইত্তেহাদের পক্ষ থেকে কুরবানীকৃত গরুর ভুনা গোশতের মৌ মৌ ঘ্রাণ পূর্ণতা এনে দেয় সকল শিক্ষার্থীর ঈদ আনন্দে। সাংস্কৃতিক সন্ধ্যা ও ঈদ ভোজনসহ বাহারি আয়োজন উপভোগ করে উপস্থিত পাঁচশত শিক্ষার্থীর মুখে যখন আনন্দের হাসি ফুটে উঠে তখন আড়ালে ঘাম ঝরানো দায়িত্বশীলগণের হৃদয়‌ও পুলকিত হয়ে উঠে ত্যাগ ও কুরবানীর আমেজে।

About Us

NRBC is an open news and tele video entertainment platform for non-residential Bengali network across the globe with no-business vision just to deliver news to the Bengali community.