post
এনআরবি সাফল্য

ওমানে রয়েল প্লাজা হোটেল ও রেস্তোরা উদ্বোধন

মধ্যপ্রাচ্যে বাংলাদেশের অন্যতম শ্রমবাজার ওমান। দেশটিতে প্রায় ৮ লাখ প্রবাসী বাংলাদেশির বসবাস। দেশটিতে বিভিন্ন পেশায় কর্মরত রয়েছেন বাংলাদেশিরা। অনেকে ব্যবসা করে পেয়েছেন সফলতা। তাদেরই একজন তরুণ উদ্যক্তা আবু ইউসুফ। ওমান থেকে সবচেয়ে বেশি রেমিট্যান্স প্রেরণ করে পেয়েছেন বাংলাদেশ সরকারের দেয়া সিআইপি অ্যাওয়ার্ড। কর্মসংস্থানের ব্যবস্থাও করেছেন অনেক বাংলাদেশির।ভাগ্যবদলের স্বপ্ন নিয়ে মধ্যপ্রাচ্যের দেশ ওমানে পাড়ি জমান ফেনী জেলার ফুলগাজীর আবু ইউসুফ। দেশটিতে গিয়ে নিজের মেধা এ সততা দিয়ে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন একজন সফল ব্যবসায়ী হিসেবে। খুব অল্প বয়সে মধ্যপ্রাচ্যে যে ক'জন বাংলাদেশী তরুণ সফলতা লাভ করেছেন, তাদের মধ্যে অন্যতম ওমান প্রবাসী ব্যবসায়ী আবু ইউসুফ। ওমানের রাজধানী মাস্কাট থেকে প্রায় ৬শ কিলোমিটার দূরের শহর দুকুম। যেখানে আল বারাকা গ্রুপের অঙ্গ প্রতিষ্ঠান ফোর স্টার মানের আবাসিক হোটেল রয়েল প্লাজা নির্মান করেছেন এই উদ্যোক্তা। প্রতিষ্ঠানটির উদ্বোধন করেন আল ওয়াস্তা এরিয়ার গভর্ণর শেখ আহমদ বিন মুসাল্লাম বিন সোহাইল জাদ্দাদ আল খাথিরী। এসময় তিনি বাংলাদেশি ব্যবসায়ীদের প্রশংসা করেন। হোটেলের সাথে রয়েল প্লাজা রেস্তোরারও উদ্বোধন করেন আগত প্রবাসী ব্যবসায়ীরা। এসব প্রতিষ্ঠানের মাধ্যমে বিশ্বের দরবারে বাংলাদেশের সুনাম বৃদ্ধি হচ্ছে বলে মনে করেন রেমিটেন্স যোদ্ধারা। প্রতিষ্ঠানটিকে এগিয়ে নিতে সকলের সহযোগিতা কামনা করেন আল বারাকা গ্রুপের চেয়ারম্যান আবু ইউছুপ। অনুষ্ঠানে হোটেলের স্থানীয় স্পন্সর ইউনিচ বিব হামিস আল বিরাশদিসহ ওমান ও বাংলাদেশী প্রবাসীদের শীর্ষ স্থানীয় ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

post
এনআরবি লাইফ

বান্ঞ্ছারামপুর কমিউনিটি ওমান এর যাত্রা শুরু

ব্রাহ্মণবাড়িয়া জেলা বান্ঞ্ছারামপুর উপজেলার প্রবাসীদের সংগঠন বান্ঞ্ছারামপুর কমিউনিটি ওমান এর যাত্রা শুরু হয়েছে।ওমানের বারকা অঞ্চলে একটি রিসোর্ট পার্কে মোহাম্মদ আবু সাঈদ সরকার নাঈমের সঞ্চালনায় এ আয়োজন করা হয়। মোহাম্মদ জহিরুল ইসলাম জীবনের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন ইকবাল কনন্ট্রাকশন কোম্পানির চেয়ারম্যান মোঃ ইকবাল। এসময় আরো উপস্থিত ছিলেন, প্রধান উপদেষ্টা আব্দুল অদুদ মোঃ রাকিব উদ্দীন, মোঃ শাহ্ আলম, আনোয়ার শিকদার, কবির হোসেন ও নবী মোস্তফা। পরে উপস্থিত বান্ঞ্ছারামপুর প্রবাসীদের সম্মতিক্রমে মোঃ ইকবাল হোসেনকে সভাপতি, জহিরুল ইসলাম জিবনকে সাধারণ সম্পাদক করে পাঁচ সদস্যের একটি আংশিক কমিটি ঘোষণা করা হয়।

post
এনআরবি চাকুরী

প্রবাসীদের চাকরির সুযোগ কুয়েতে, কাজ মরদেহ গোসল করানো

মধ্যপ্রাচ্যের দেশ কুয়েতের মিউনিসিপ্যালিটি বিভাগ নতুন চাকরির বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। যেখানে কুয়েতি নাগরিক এবং প্রবাসী উভয়ই আবেদন করতে পারবেন।বার্ষিক বাজেট প্রকাশের সময় শূন্যপদগুলোতে লোক নেওয়ার কথা জানায় মিউনিসিপ্যালিটি বিভাগ। এতে বলা হয় বর্তমানে ১ হাজার ৯০টি পদ খালি রয়েছে। যারমধ্যে ৩৬টি পদ হলো অন্ত্যেষ্টিক্রিয়া বিভাগে। এই পদে শুধুমাত্র প্রবাসীদের নেওয়া হবে। তাদের কাজ হবে মরদেহ গোসল করানো। এছাড়া লাশবাহী গাড়ি চালানোর জন্য ২৫ জন ড্রাইভার নেওয়া হবে।এছাড়া অ্যাকাউন্টস, আর্কিটেকচার, ইলেকট্রিসিটি ও মেকানিক্স বিভাগেও লোক নেওয়া হবে। তবে এসব পদে  প্রবাসীরা আবেদন করতে পারবেন কি না সে বিষয়টি নিশ্চিত নয়। সাধারণত প্রশাসনিক পদগুলো শুধুমাত্র কুয়েতিদের জন্য নির্দিষ্ট থাকে।দেশটির মিউনিসিপ্যালিটি বিভাগের নতুন বাজেট শুরু হবে ২০২৪ সালের এপ্রিল থেকে। এই বছরের জন্য বরাদ্দ দেওয়া হয়েছে ১৯০ মিলিয়ন কুয়েতি দিনার। যা বর্তমান বাজেটের তুলনায় ৯ মিলিয়ন দিনার বেশি।কুয়েতে বিভিন্ন সরকারি বিভাগে কাজ করেন ৪ লাখ ৮৩ হাজার ২০০ জন ব্যক্তি। যার মধ্যে প্রবাসী হলেন প্রায় ২৩ শতাংশ। গালফভুক্ত দেশগুলোর মধ্যে যা সর্বোচ্চ।সর্বশেষ জরিপ অনুযায়ী, কুয়েতে বর্তমানে ৪৬ লাখ মানুষ বাস করেন। যারমধ্যে ৩২ লাখই প্রবাসী বা ভিনদেশি।

post
এনআরবি সাফল্য

আমিরাতের বেড়েই চলেছে বাংলাদেশিদের ব্যবসা প্রতিষ্ঠান

আমিরাতের বিভিন্ন প্রদেশে বেড়েই চলেছে বাংলাদেশিদের বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান। সফলতাও অর্জন করছেন, অনেক প্রবাসী ব্যবসায়ী। এরই ধারাবাহিকতায় আমিরাতের রাজধানী আবুধাবির মোছাফফাতে যাত্রা শুরু করেছে, বাংলাদেশী মালিকানাধীন নতুন ব্যবসা প্রতিষ্ঠান তাসনীম আল মদিনা সুপার মার্কেট। আবুধাবির শিল্পনগরী মোছাফফার ৩৭ সানাইয়ার প্রথম গলিতে মার্কেটটি আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করে। উদ্বোধন উপলক্ষে, দোকানটিতে মাছ-মাংস ও ভোগ্যপণ্য সহ বিভিন্ন পন্যের ওপর চলছে বিশেষ অফার। আবুধাবির বিশিষ্ট ব্যবসায়ী হাজী সাঈদুর রহমান ফিতা এবং কেক কাটার মধ্য দিয়ে, মার্কেটটির উদ্বোধন করেন। এসময় উপস্থিত ছিলেন, প্রতিষ্ঠান এবং সিম্পল লাইফ কন্ট্রাক্টিং এন্ড রিয়েল এষ্টেট সোল প্রোপার্টিজ এল এল সি এর কর্ণধার হাফেজ তাজুল ইসলাম,কোম্পানির অফিস ব্যবস্থাপক মিজানুর রহমান, মার্কেটিং ম্যানেজার মোস্তাক আহমেদ,,মোহাম্মদ কাশেম, আক্তার হোসেন, আব্দুল্লাহ এবং মোহাম্মদ সোহেলসহ অনেক প্রবাসী। এই প্রতিষ্ঠানটির মাধ্যমে অনেক বাংলাদেশীর কর্মসংস্থান হবে বলে আশা করছেন প্রতিষ্ঠানটির স্বত্বাধিকারী।

post
এনআরবি লাইফ

লেবাননে ৩ প্রবাসী বাংলাদেশির মৃত্যু

লেবাননে গত ৭ দিনে ৩ বাংলাদেশির মৃত্যু হয়েছে। বুধবার দুপুরে দেশটির নাভাতিয়ার আদবা এলাকায় সুফিয়া বেগম ও বিকেলে দাওড়া এলাকায় মামুন ইকবাল নামে ২ বাংলাদেশির মৃত্যু হয়।তারা উভয়েই হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা যায় বলে জানা গেছে। সুফিয়া বেগমের বাড়ি গাজীপুর জেলার শ্রীপুর উপজেলায় ও মামুন ইকবালের বাড়ি ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবার চকবস্তা গ্রামে। এর আগে,গত ১০ জানুয়ারী নিলু বেগম নামে আরেক নারীও মারা যান। মৃত নিলু বেগমের বাড়ি নারায়নগঞ্জে। বর্তমানে তাদের মরদেহ স্থানীয় হাসপাতালের হিমঘরে রাখা হয়েছে। আইনী প্রক্রিয়া শেষে নিহত ৩ বাংলাদেশির মরদেহ শীগগিরই বাংলাদেশে পাঠানো হবে বলে জানিয়েছে বৈরুতের বাংলাদেশ দূতাবাস।

post
এনআরবি বিশ্ব

আমিরাত প্রবাসী বাংলাদেশিদের উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে ভর্তি শুরু

বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের অধীনে অসমাপ্ত পড়ালেখা চালিয়ে নেওয়ার সুযোগ পেলেন সংযুক্ত আরব আমিরাত প্রবাসীরা।আমিরাতে বসবাসরত প্রবাসী বাংলাদেশিরা জনতা ব্যাংকের দুবাই শাখায় নির্ধারিত ফি জমা দিয়ে উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের এসএসসি ও এইচএসসি প্রোগ্রামে ভর্তি হতে পারবেন। দুবাইয়ে বাংলাদেশ কনস্যুলেটের মিডিয়া উইং থেকে জানানো হয়, সংযুক্ত আরব আমিরাত প্রবাসী আগ্রহী বাংলাদেশি শিক্ষার্থীদের ভর্তি নির্দেশিকায় উল্লেখিত ওয়েবসাইট ব্যবহার করে অনলাইনে ভর্তির আবেদন সম্পন্ন করতে হবে। সংশ্লিষ্ট শিক্ষার্থী ভর্তি নির্দেশিকায় উল্লেখিত ভর্তি ফি এসএসসি প্রথম বর্ষ ৫১৫ দিরহাম এবং এইচএসসি প্রথম বর্ষ ৬৬০ দিরহাম জনতা ব্যাংক দুবাই শাখায় জমা দিয়ে রশিদের মূল কপি এবং সম্পন্নকৃত অনলাইন ভর্তি আবেদনের হার্ড কপি কনস্যুলেটের শিক্ষা উইংয়ে জমা দিতে হবে।

post
লাইফ স্টাইল

মুরগির রোস্ট রান্নার রেসিপি

বাড়িতে অতিথি এলে কিংবা যেকোনো উৎসব-আয়োজনে পোলাওয়ের সঙ্গে মুরগির রোস্ট না হলে চলে না যেন। বিশেষ করে বিয়েবাড়ির খাবারের আয়োজনে মুরগির রোস্ট থাকেই। সুস্বাদু এই পদ রান্না করার জন্য সঠিক রেসিপি জানা থাকা চাই। তাহলে আপনার রান্না করা মুরগির রোস্টের প্রশংসা করবে সবাই। একবার খেলে মুখে তার স্বাদ লেগে থাকবে অনেকদিন। চলুন জেনে নেওয়া যাক মুরগির রোস্ট রান্নার রেসিপি-তৈরি করতে যা লাগবে:মুরগি- ১টিআদা-রসুন বাটা- ৫ টেবিল চামচকাজু বাদাম- ৫ টেবিল চামচটক দই- ৪ টেবিল চামচপেঁয়াজ- ১৫০ গ্রামতেল- ১৫০ গ্রামকাঁচা মরিচ- ১০ পিসদুধ- ২৫০ গ্রামমাওয়া- ৫০ গ্রামজিরা গুঁড়া- ১০ গ্রামধনিয়া গুঁড়া- ১০ গ্রামটমেটো কেচাপ- ২০ গ্রামসাদা গোলমরিচ- ১০ গ্রামএলাচ- ৫টিদারুচিনি- ৫টিকিশমিশ- ১০ গ্রামলবণ- পরিমাণমতোতেজপাতা- ৫টিজয়ত্রী- ৫ গ্রামজায়ফল- ১টির অর্ধেক।যেভাবে তৈরি করবেন:মুরগি ৪ পিস করে কাটতে হবে। লবণ, হলুদ ও আদা-রসুন মাখিয়ে ভাজতে হবে। তারপর তেলের মধ্যে পেঁয়াজ, আদা ও রসুন বাটা দিয়ে ভুনতে হবে। এরপর তাতে কাঁচা মরিচ, টক দই, কাজু বাদাম, কিশমিশ, সাদা গোলমরিচ দিয়ে ভুনতে হবে। ভুনা হলে এর মধ্যে ভাজা চিকেন দিয়ে সঙ্গে গুঁড়াদুধ, ঘি, গরম মসলা গুঁড়া, মাওয়া, গোলাপজল ও অল্প পরিমাণ পানি দিয়ে মুরগিটাকে আরও কিছুক্ষণ রান্না করে নামাতে হবে। সঙ্গে জাফরান পোলাও ও ভাজা কাজু বাদাম দিয়ে গরম গরম মুরগির রোস্ট পরিবেশন করুন।

post
এনআরবি বিশ্ব

আওয়ামী লীগের নিরঙ্কুশ বিজয়ে আনন্দ উচ্ছ্বাস করেছে লেবানন আ.লীগ

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের নিরঙ্কুশ বিজয়ে আনন্দ উচ্ছ্বাস করেছে বাংলাদেশ আওয়ামী লীগ লেবানন শাখা।দেশটির স্থানীয় সময় বিকেল থেকেই প্রিয় দলকে ভালবেসে একে অপরকে মিষ্টিমুখ করিয়ে চলে এই আনন্দ। নির্বাচনে আওয়ামী লীগের এমন বিজয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ বাংলাদেশের জনগণকে ধন্যবাদ জানায় সংগঠনটির নেতৃবৃন্দ। চতুর্থবারের মত শেখ হাসিনার নেতৃত্বে স্মার্ট বাংলাদেশে পরিণত হবে, এমন প্রত্যাশা করেন তারা। সেইসাথে দেশে যারা অগ্নিসন্ত্রাস করেছে, তাদের উপযুক্ত শাস্তির দাবী জানান নেতারা। এসময় উপস্থিত ছিলেন ইস্কান্দার মোল্লা, এস এম জসিম, কবির মিয়াজি, শেখ কামাল, মশিউর রহমান, জাকির হোসেন ও হিমেল চৌধুরীসহ আরো অনেকে।

post
এনআরবি বিশ্ব

কুয়েতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তার ৭ বছরের কারাদণ্ড

কুয়েতে গাড়ি না ধোয়ার অজুহাতে মো. জামাল উদ্দিন নামে এক প্রবাসী বাংলাদেশি কর্মীকে মারধরের ঘটনায় দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তাকে সাত বছরের কারাদণ্ড দিয়েছেন ফৌজদারি আদালত। কুয়েতের আপিল আদালতের কাউন্সেলর নাসর সালেম আল-হেইদের নির্দেশনায় এই শাস্তি দেওয়া হয় তাকে। এর আগে মো. জামাল উদ্দিনের নিয়োগকর্তার (কফিল) অভিযোগের ভিত্তিতে গত বছরের ২৬ জানুয়ারি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ওই কর্মকর্তাকে গ্রেফতার করা হয়। জামাল উদ্দিন ওই কর্মকর্তার বাসায় খণ্ডকালীন (পার্টটাইম) কাজ করতেন। স্থানীয় গণমাধ্যম সূত্রে জানা যায়, অভিযুক্ত ব্যক্তি এমন আঘাত করেন যে, ওই বাংলাদেশি স্থায়ী সক্ষমতা হারায় এবং সামগ্রিক শারীরিক কার্যকারিতার অন্তত ৫০ শতাংশ অচলাবস্থায় পতিত হন, যে কারণে আসামিকে প্রাথমিকভাবে ১০ বছরের কারাদণ্ড দিয়েছিলেন আদালত। সূত্র জানায়, আসামির খালাস চেয়ে তার আইনজীবী আপিল আবেদন করলে, উচ্চ আদালত অভিযুক্ত কর্মকর্তাকে সাত বছরের কারাদণ্ড দেন।

post
এনআরবি বিশ্ব

প্রবাসীদের সম্মান করায় সরকারকে ধন্যবাদ জানিয়েছেন কুয়েত প্রবাসীরা

বৈধপথে অর্থ পাঠানোয় উৎসাহিত করতে সর্বোচ্চ রেমিট্যান্স প্রেরণকারীদের বাণিজ্যিক গুরুত্বপূর্ণ ব্যক্তি বা এনআরবি সিআইপি অ্যাওয়ার্ড দেয়া হয়। প্রবাসী বাংলাদেশীদের সম্মানে এ পুরষ্কার প্রদানে সরকারকে ধন্যবাদ জানিয়েছেন কুয়েত প্রবাসীরা। তবে বাংলাদেশের বিমানবন্দরসহ নানান খাতে হয়রানীর শিকার হওয়া এ রেমিট্যান্স যোদ্ধারা জানিয়েছেন ক্ষুব্ধ প্রতিক্রিয়া।জীবিকার তাগিদে বিশ্বের বিভিন্ন দেশে বসবাস করছেন প্রায় দেড় কোটি বাংলাদেশী। প্রবাসে থেকেও দেশের আর্থ-সামাজিক উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রাখছেন এই রেমিট্যান্স যোদ্ধারা। তাদের এ অবদানকে স্বীকৃতি জানাতে প্রতিবছর দেয়া হয় বাণিজ্যিক গুরুত্বপূর্ণ স্মারক সিআইপি অ্যাওয়ার্ড। দেশে প্রথম বারের মতো এ বছর পালন করা হয়েছে জাতীয় প্রবাসী দিবসও। প্রবাসীদের জন্য এমন স্বীকৃতি পেয়ে খুশি কুয়েতে বসবাসরত বাংলাদেশীরা। তবে দেশের বিমানবন্দর সহ নানান খাতের হয়রানীতে ক্ষুব্ধ এ রেমিট্যান্স যোদ্ধারা জানিয়েছেন সমাধানের আহবান। বিদেশে থেকেও মাতৃভূমির টানে দেশে বিনিয়োগ করছেন প্রবাসীরা। তাই তাদের নিরাপত্তা নিশ্চিতের আহবান প্রবাসী উদ্যোক্তাদের। ২০২৩ সালে দেশে বৈধ চ্যানেলে সর্বাধিক রেমিট্যান্স প্রেরণকারী ৫৯ ব্যক্তিকে সিআইপি মর্যাদা দিয়েছে সরকার।

About Us

NRBC is an open news and tele video entertainment platform for non-residential Bengali network across the globe with no-business vision just to deliver news to the Bengali community.