মধ্য প্রাচ্যের ধনী দেশ কুয়েতে অন্তত ২০ লাখ বাংলাদেশীর বসবাস। এরমধ্যে প্রায় ৩ হাজার বাংলাদেশী কাজ করছেন দেশটির হোটেল-মোটেল সেক্টরে।যেখানে উর্ধতন কর্মকর্তাসহ প্রায় সকল ক্ষেত্রেই বাড়ছে প্রবাসী বাংলাদেশীদের সংখ্যা। কিন্তু উপযুক্ত যোগ্যতার অভাবে অন্যদের থেকে পিছিয়ে পড়ছেন অনেকে। তাই দক্ষতা বাড়ানোর পরামর্শ দিয়েছেন কমিউনিটি নেতারা। বিশ্বের সবচেয়ে শক্তিশালী মুদ্রার দেশ কুয়েত। খনিজ সম্পদের এ দেশটিতে হোটেলসহ বিভিন্ন সেক্টরে কাজের জন্য প্রতিনিয়ত পাড়ি জমাচ্ছে হাজারো বাংলাদেশী। দেশটির বিভিন্ন তারকা হোটেলে উর্ধতন পদেও কাজ করছেন অনেক বাংলাদেশী।
কিন্তু উপযুক্ত দক্ষতা ও যোগ্যতার অভাবে সেক্টরটিতে পিছিয়ে পড়ছেন বাংলাদেশীরা। আবার ভিসা জটিলতায়ও আটকে যাচ্ছে সম্ভাবনাময় রেমিট্যান্স যোদ্ধারা।পর্যটন নির্ভর কুয়েতের হোটেল-মোটেলে দক্ষিণ এশিয়ার সব থেকে কম যোগ্যতার শ্রমিকদের মধ্যে রয়েছে বাংলাদেশীরা। শ্রমিকদের দক্ষ করে না পাঠানোর কারণে এই সংকট সৃষ্টি হয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট প্রবাসীরা।তাই দক্ষ জনশক্তি রপ্তানীর মাধ্যমে বৈদেশিক আয় নিশ্চিত করার আহবান জানিয়েছেন দেশটিতে অবস্থানরত প্রবাসী বাংলাদেশীরা।
