গাজায় চলমান ৪ দিনের যুদ্ধবিরতির মেয়াদ শর্তসাপেক্ষে বাড়াতে আগ্রহ প্রকাশ করেছে হামাস ও ইসরায়েল।
টেলিগ্রামে দেয়া এক বিবৃতিতে হামাস বলেছে, ইসরায়েলের কারাগার থেকে বেশিসংখ্যক ফিলিস্তিনি বন্দীদের মুক্তি দেয়ার ব্যাপারে জোরলো তৎপরতা দেখা গেলে যুদ্ধবিরতির মেয়াদ বাড়াতে আগ্রহী তারা। অপরদিকে, গতকাল ইসরায়েলের যুদ্ধকালীন মন্ত্রিসভা বলেছে, হামাস যদি প্রতিদিন ১০ জন করে জিম্মিকে মুক্তি দেয়, তাহলে একদিন করে যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানো হতে পারে।
