post
এনআরবি লাইফ

দক্ষ পেশাজীবী তৈরির প্রত্যয় নিয়ে দুবাইতে হয়ে গেলো দুই দিনব্যাপী ‘গ্লোবাল বিজনেস কনফারেন্স-২০২৩

নতুন প্রজন্মকে দক্ষ পেশাজীবী হিসেবে তৈরির করার প্রত্যয় নিয়ে দুবাইতে হয়ে গেলো দুই দিনব্যাপী ‘গ্লোবাল বিজনেস কনফারেন্স- ২০২৩। বিশ্বব্যাপী বাংলাদেশী প্রবাসীদের সবচেয়ে বৃহৎ সংগঠন এনআরবি ওয়ার্ল্ড এবং যুক্তরাষ্ট্র ভিত্তিক ম্যাগাজিন বিজনেস আমেরিকা যৌথভাবে দুবাইয়ের বিখ্যাত হোটেল মিলেনিয়াম প্লাজা ডাউন টাউনে গত ২২-২৪ ডিসেম্বরে এ কনফারেন্সের আয়োজন করে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংযুক্ত আরব আমিরাতে নিয়োজিত বাংলাদেশের মাননীয় রাষ্টদূত মোহাম্মদ আবু জাফর, গেস্ট অব অনার হিসাবে উপস্থিত ছিলেন এনআরবি ওয়ার্ল্ডের চিফ অ্যাডভাইজার এবং কেপিসি গ্রুপের চেয়ারম্যান অ্যান্ড ফাউন্ডার ড. কালি প্রদীপ চৌধুরি এবং দুবাইয়ের আল মাতিয়া গ্রুপের চেয়ারম্যান ও সিইও জুমা মাদানী, ।বিশেষ অতিথি হিসেবে ছিলেন, স্কটিশ মেম্বার অব পার্লামেন্টি ও শ্যাডো মিনিস্টার অব কালচার ফয়সাল চৌধুরী, জর্জিয়া স্টেটের সিনেট শেখ রহমান এবং সংযুক্ত আরব আমিরাতেরর বাংলাদেশি কনস্যুলেট জেনারেল বি এম জামাল হোসেন। এছাড়া অনুষ্ঠানে ২৫টি দেশের প্রায় ৫০০ বিশ্বখ্যাত ব্যবসায়িক প্রতিষ্ঠান, তাদের কর্ণধার ও প্রফেশনালসরা উপস্থিত ছিলেন। ২২ ও ২৩ ডিসেম্বর দুদিনব্যাপী এই কনফারেন্সে বৈধে পথে রেমিট্যান্সের প্রেরণ, উদ্ভাবন, ব্র্যান্ডিং, স্মার্ট বাংলাদেশ গঠন ও সরকারের ২০৪১ সালের পরিকল্পনা বাস্তবায়ন, বাংলাদেশের শিক্ষা খাত, তথ্যপ্রযুক্তি ও স্কিল ডেভেলপ বিষয়ে একাধিক মতবিনিময় হয়।উদ্বোধনী বক্তব্যে ভয়েস অব আমেরিকার প্রখ্যাত সাংবাদিক, এনআরবি ওয়ার্ল্ডের উপদেষ্টা এবং বিজনেস আমেরিকা ম্যাগাজিনের চিফ এডিটর রকেয়া হায়দার বলেন, 'আমরা এখানে একত্রিত হয়েছি একে অপরের সাথে যোগাযোগ ও সম্পর্ক স্থাপনের জন্য।'কনফারেন্সে আমিরাতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মুহাম্মদ আবু জাফর বলেন, 'বিশ্বের বিভিন্ন দেশে অবস্থানরত প্রসিদ্ধ ব্যবসায়ীরা যদি দেশে বিনিয়োগে বেশি বেশি আগ্রহ দেখান, তাহলে দেশ আরও এগিয়ে যেতে বেশি সময় লাগবে না৷ তিনি আরও বলেন, গ্লোবাল বিজনেস কনফারেন্সের মাধ্যমে নতুন নতুন পরিকল্পনা ও ব্যবসার সুযোগ তৈরি হবে৷'আমেরিকার সফল ব্যবসায়ী ড. কালী প্রদীপ চৌধুরী বলেন, 'বিনিয়োগের মাধ্যমে দেশকে এগিয়ে নিতে হবে৷ দেশের ব্যাপারে ব্যবসায়ীদের আন্তরিক হতে হবে।'গ্লোবাল বিজনেস কনফারেন্সে এনআরবি ওয়ার্ল্ডের প্রেসিডেন্ট মুহাম্মদ শাহিদুজ্জামান বলেন, 'বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নে এবং বাংলাদেশকে বিশ্ব দরবারে অর্থনৈতিক সমৃদ্ধশালী দেশ হিসেবে উপস্থাপন করতে আমরা ঐক্যমতে পৌঁছেছি৷'সেক্রেটারি জেনেরাল- এনআরবি ওয়ার্ল্ড, মোহাম্মদ আইয়ুব আলী তার বক্তব্যে বলেন, দেশে বৈধ পথে টাকা পাঠাতে সকল প্রতিবন্ধকতা দূর করে একটি সুষ্ঠ চ্যানেল তৈরি করতে সরকারকে অনুরোধ জানান।যুক্তরাষ্ট্রের জর্জিয়া অঙ্গরাজ্যের সিনেটর শেখ রহমান তার বক্তব্যে বলেন, 'এখন বিজয়ের মাস, বাংলাদেশ জন্ম না হলে আমিও আজকে ইউএসএ’র সিনেটর হতে পারতাম না।'কোডারস ট্রাস্ট-এর কর্ণধার আজিজ আহমেদ তার বক্তব্যে বলেন, 'আমাদের দায়বদ্ধতা আছে। সবাই এগিয়ে আসলেই এনআরবি ওয়ার্ল্ড নামের এই সংগঠনটি এগিয়ে যাবে।'কনফারেন্সে ডিজিটাল ইন্টেলের প্রতিষ্ঠাতা লিটন বাউলের নেতৃত্বে ‘স্কিল ডেভেলপমেন্ট’ বিষয়ক একটি প্যানেলও ছিল। ‘স্কিল ডেভেলপমেন্ট’ বিষয়ক আলোচনায় ব্যবহারিক দক্ষতা অর্জন এবং গতিশীল পেশাদার মাইলফলক এর সাথে খাপ খাইয়ে নেওয়ার কৌশল সম্পর্কে আলোচনা করা হয়েছে। প্যানেলিস্ট দের মধ্যে ছিলেন ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির চেয়ারম্যান সবুর খান; ওয়াশিংটন ইউনিভার্সিটি অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজির চ্যান্সেলর ইঞ্জিনিয়ার আবুবকর হানিপ, বিএসবি-ক্যামব্রিয়ান এডুকেশন গ্রুপের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান এলএন.এম.কে. বাশার, পিপলএনটেকের প্রেসিডেন্ট ফারহানা হানিপ। গ্লোবাল বিজনেস কনফারেন্স-২০২৩ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বাংলাদেশ সহবিশ্বের বিভিন্ন দেশে অবস্থিত বাংলাদেশী উদ্যোক্তা ব্যাবসায়ীদের সাফল্যের স্বীকৃতি স্বরূপ বিভিন্ন ক্যাটাগরিতে প্রায় শতাধিক প্রতিষ্ঠান ও উদ্যোক্তা ব্যক্তিত্বকে ‘ইন্টারন্যাশনাল বিজনেস এক্সিলেন্স অ্যাওয়ার্র্ড-২০২৩’ প্রদান করা হয়।  এবার যারা প্রেস্টিজিয়াস অ্যাওয়ার্ড পেয়েছেন তারা হলেন:লাইফ টাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড পেয়েছেন- ড.কালি প্রদীপ চৌধুরি, চেয়ারম্যান অ্যান্ড ফাউন্ডার, কে পি সি গ্রুপ, বেস্ট ইন্টারন্যাশনাল বিজনেস লিডার অব দ্য ইয়ার অ্যাওয়ার্ড- ইকবাল আহমেদ ওবিই ডিবিএ, চেয়ারম্যান ইউকে বি সি আই, চেয়ারম্যান এন্ড চিফ এক্সিকিউটিভ, সি মার্ক গ্রুপ অব কোম্পানিজ, বেস্ট পারফিউম কোম্পানি অব দ্য ইয়ার- মোহাম্মদ মাহতাবুর রহমান (নাসির), চেয়ারম্যান এন্ড ম্যানেজিং ডিরেক্টও, আল হারমাইন পারফিউমস গ্রুপ অব কোম্পানিজ, চেয়ারম্যান ,এন আর বি ব্যাংক লিমিটেড, বেস্ট ইননোভেটিভ ডিজিটাল স্কিলস অ্যাওয়ার্ড অব দ্য ইয়ার-আজিজ আহমেদ, কো-ফাউন্ডার, কোডারস ট্রাস্ট, সিইও, ইউটিসি এসোসিয়েটস, বেস্ট এভিয়েশন কোম্পানি অব দ্য ইয়ার-মোহাম্মদ শহীদুজ্জামান, ম্যানেজিং ডিরেক্টও, শহীদ ট্রাভেলস অ্যান্ড ট্যুরস প্রাইভেট লিমিটেড, বেস্ট ফ্রাগরেন্স কোম্পানি অব দ্য ইয়ার জিএফবি গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ, ইউএসএ, চেয়ারম্যান গোলাম ফারুক ভূইয়াঁ, আউটস্ট্যান্ডিং এডুকেটর অব দ্য ইয়ার-ওয়াশিংটন ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি (ডব্লিউইউএসটি), মোস্ট ইমপ্যাক্টফুল কোম্পানি অব দ্য ইয়ার ড. এম জি মাওলা মিয়া।অনুষ্ঠানে অতিথিরা বিজনেস আমেরিকা ম্যাগাজিন ২০২৩-এর বিশেষ স্মারক সংখ্যা উন্মোচন করেন এবং এনআরবি ওয়ার্ল্ড এর ওয়েবসাইট উন্মোচন করেন।

post
এনআরবি সাফল্য

মিশরে এই প্রথম শুরু হলো বাংলাদেশি রেস্টুরেন্টের নতুন পদযাত্রা

এলামী মোঃ কাউসার,কায়রো, মিশর স্বাধীনতার পর থেকে মিশরের সাথে বাংলাদেশের দ্বিপাক্ষীয় সম্পর্ক থাকলেও এখন পর্যন্ত বাংলাদেশ সরকার অর্থনৈতিকভাবে মিশর প্রবাসীদের কাছ থেকে তেমন কোন সফলতা নিয়ে আসতে পারিনি। তবে বিগত কয়েক বছর ধরে মিশরে প্রবাসীদের যে সফলতা দেখা দিয়েছে তাতে খুব বেশি দেরি নয় যে সরকার অর্থনৈতিকভাবে লাভবান হবে না সেটা হয়তো বা খুব নিকটবর্তী। আপনারা হয়তো বা বিভিন্ন সংবাদ মাধ্যমে জেনে থাকবেন, মিশর প্রবাসীরা বিভিন্ন ব্যবসা-বাণিজ্যের মাধ্যমে প্রবাসে বাংলাদেশীদের মুখ উজ্জ্বল কর আসছে। তার মধ্যেই আশার বাণী ছড়িয়েছে কুড়িগ্রাম জেলার কচাকাটা থানার মোল্লাপাড়া গ্রামের মৃত একরামুল হকের ছেলে আলতামাস মাহমুদ রিফা। বিগত তিন বছর হলো মিশরে আসার পরেই সে বিভিন্ন অনলাইন প্লাটফর্মসহ নিজের ইউটিউব চ্যানেলে সর্বদাই ব্যস্ত থাকতো। হঠাৎ তার মাথায় উত্তোক্তা হওয়ার স্বপ্ন জাগে! স্বপ্ন দেখা বাকি তবে সেটা বাস্তবে রূপ দিতে দেরি হয়নি তার। তাই তো সে মিশরের কায়রোতে যেখানে বাংলাদেশী ও ভারতীয় ছাত্রদের অনেক আনাগোনা সেখানে কায়রো বিশ্ববিদ্যালয়ের পাশে প্রথম ইন্দো বাংলা রেস্টুরেন্টের মাধ্যমে প্রথম বাংলা খাবারের হোটেলের মুখ দেখল প্রবাসী বাংলাদেশীরা এবং ছাত্র-ছাত্রীরা। আশ্চর্যজনক বিষয় হলো খাবার হোটেল উদ্বোধনের প্রথম দিনেই সেখানে ছিল উপচে পড়া ভিড় এবং খাবারের মান এবং মূল্য সকলের ভেতরে থাকার কারণে প্রথম দিনেই দুইটা পর্যন্ত বিক্রয় হতে থাকে। আলতামাস মাহমুদ আল আজহার বিশ্ববিদ্যালয়ের ইসলামিক "ল" ডিপার্টমেন্টের দ্বিতীয় বর্ষের ছাত্র। সে ছাত্রবস্তাতেই তার এই উদ্যোক্তা হওয়ার খবরটা ছড়িয়ে পড়লে সকলেরই মনে এক আনন্দের হিল্লোল বয়ে যায় তার দেখাদেখি অনেকেই স্বপ্নবুনতে শুরু করেছে যে পড়াশোনার পাশাপাশি বিদেশের মাটিতে কিছু করা যায় কিনা। আলতামাস মাহমুদ এনআরবিসি টিভি প্রতিনিধিকে জানান যে, "আমরা পড়াশোনার পাশাপাশি কিছু করতে চাই তবে বাংলাদেশ সরকার যদি আমাদের মাধ্যমে অথবা যে সমস্ত প্রবাসীরা এখানে বিভিন্ন ব্যবসা-বাণিজ্য করতে ইচ্ছুক তাদের জন্য যদি কাজের অনুমতি পত্রের (ওয়ার্ক পারমিট) ব্যবস্থা করে দিতে পারে যেটা নাকি ২০১৬ সালের পরে বাতিল হয়ে গেছে বাংলাদেশীদের জন্য সেটা আবার চালু হলে আমরা প্রবাসীরা যারা ব্যবসা-বাণিজ্য করতে ইচ্ছুক তারা অনেক উপকৃত হতাম।" এদিকে প্রবাসী কমিউনিটিতে সংশ্লিষ্ট ব্যক্তি বর্গগণ মনে করেন যে অনেকদিন পর আমরা প্রবাসে হয়তোবা বাংলা খাবারের স্বাদ পাব তবে এটা চালু হওয়ায় আমরা অনেক খুশি হয়েছি, তবে প্রতিষ্ঠানটি যাতে স্থায়িত্ব হয় এতে করে প্রতিষ্ঠানটির স্বতাধিকারী যিনি তিনি যেমন লাভবান হবেন ঠিক তেমনি ভাবে প্রবাসী বাংলাদেশীরা ও অনেকভাবে উপকৃত হবে।

post
অভিবাসন

সৌদি আরবে এক সপ্তাহে ১৯ হাজার অভিবাসী গ্রেপ্তার

সৌদি আরবে গেল দুই দিনে বৈধ কাগজপত্র বিহীন শতাধিক বাংলাদেশিকে আটক করেছে দেশটির নিরাপত্তা বাহিনীর সদস্যরা।এক বিবৃতিতে সৌদির স্বরাষ্ট্রমন্ত্রণালয় জানায়, চলতি মাসে মাত্র এক সপ্তাহে শ্রম আইন ও সীমান্ত নিরাপত্তা বিধি লঙ্ঘনের অপরাধে প্রায় ১৯ হাজার অভিবাসীকে গ্রেপ্তার করা হয়েছে। আটকৃতদের মধ্যে ৩৬ শতাংশ ইয়েমেনি, ৬২ শতাংশ ইথিওপিয়ান এবং ২ শতাংশ বিভিন্ন দেশের নাগরিক। অবৈধ ও বেআইনি কাজ জড়িত সন্দেহে সৌদি সরকারের সাঁড়াশি অভিযানে এখন পর্যন্ত মোট গ্রেপ্তার অভিবাসীর সংখ্যা প্রায় ৪৪ হাজার। তাদেরকে নিজ নিজ দেশের দূতাবাসের মাধ্যমে দেশ ফেরত পাঠানোর উদ্যোগ নিচ্ছে সৌদি আরব। এদিকে, রিয়াদ এবং এর আশপাশের এলাকায় গত দুই দিনে অভিযান চালিয়ে অবৈধভাবে অবস্থানের অভিযোগে শতাধিক বাংলাদেশিকে আটক করা হয়। এদের মধ্যে কয়েকজন বৈধ কাগজপত্র দেখানোর পর ছাড়া পেয়েছেন। এক সতর্কবার্তায় সৌদি স্বরাষ্ট্রমন্ত্রণালয় জানিয়েছে, দেশটিতে যে কোন ধরনের বেআইনি কার্যক্রমে জড়িতদের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। দেশটিতে অনুপ্রবেশকারীদের কোনো ধরনের সহায়তা বা পরিষেবা প্রদান করলে ১৫ বছর পর্যন্ত কারাদণ্ডসহ কঠোর শাস্তির মুখোমুখি হতে হবে। এছাড়া ১০ লাখ সৌদি রিয়াল জরিমানাসহ সম্পদ বাজেয়াপ্ত করা হবে।

post
এনআরবি লাইফ

লিবিয়া থেকে দেশে ফিরেছে আরও ১৪০ বাংলাদেশি

লিবিয়ার পূর্বাঞ্চলের দারনা শহরে বন্যায় ক্ষতিগ্রস্ত ১১৩ জন ও বেনগাজীর গানফুদা ডিটেনশন সেন্টারে আটক ২৭ জনসহ মোট ১৪০ জন বাংলাদেশি আন্তর্জাতিক অভিবাসন সংস্থার (আইওএম) সহযোগিতায় দেশে ফিরেছে। বৃহস্পতিবার পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে পাঠা‌নো এক বিজ্ঞপ্তিতে জানা‌নো হয়, ১৪০ বাংলাদেশি অভিবাসী আজ সকাল সাড়ে ৬টায় লিবিয়ার বুরাক এয়ারের একটি ফ্লাইটে ঢাকা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন। প্রত্যাবাসনকৃত অসহায় এসব বাংলাদেশি নাগরিককে বিমানবন্দরে অবতরণের পর পররাষ্ট্র মন্ত্রণালয় আইওএমের কর্মকর্তাবৃন্দ হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অভ্যর্থনা জানান। এসময় আইওএমের পক্ষ থেকে প্রত্যাবাসনকৃত প্রত্যেককে পকেট মানি হিসেবে ৫ হাজার ৯১৯ টাকা এবং কিছু খাদ্যসামগ্রী উপহার দেওয়া হয়। চল‌তি বছরের জুলাই থেকে আজ পর্যন্ত ত্রিপলি ও বেনগাজীর ডিটেনশন সেন্টারে আটকসহ বিপদগ্রস্ত মোট ৯৭৫ জন বাংলাদেশিকে দেশে ফিরিয়ে আনা হয়েছে। খুব শিগগিরই অনিয়মিত সব বাংলাদেশি নাগরিককে লিবিয়া থেকে বাংলাদেশে প্রত্যাবাসন করা হবে ব‌লে জানায় পররাষ্ট্র মন্ত্রণালয়।

post
আন্তর্জাতিক

যুদ্ধবিরতির প্রস্তাবে পক্ষে যেতে পারে যুক্তরাষ্ট্র

ফিলিস্তিনের গাজা উপত্যকায় যুদ্ধবিরতির প্রস্তাবের ওপর আজ মঙ্গলবার জাতিসংঘের নিরাপত্তা পরিষদে ভোটাভুটি হবে। এবারের প্রস্তাবে যুক্তরাষ্ট্র ‘পক্ষে’ ভোট দিতে পারে। পক্ষে না গেলেও অন্তত ভোট দান থেকে বিরত থাকতে পারে দেশটি।সোমবার এ ভোট হওয়ার কথা ছিল। সংযুক্ত আরব আমিরাতের উত্থাপিত এ প্রস্তাবে বলা ছিল, ‘গাজায় তাৎক্ষণিকভাবে সব হামলা বন্ধ করতে হবে, জিম্মিদের বিনা শর্তে মুক্তি দিতে হবে এবং গাজার সাধারণ মানুষের কাছে বিপুল ত্রাণ পৌঁছানোর ব্যবস্থা করতে হবে।’তবে সোমবার ভোট স্থগিত করা হয়। মূলত যুক্তরাষ্ট্র যেন নতুন করে যুদ্ধবিরতির প্রস্তাবে ভেটো না দেয়— সেজন্য নিরাপত্তা পরিষদের অন্যান্য দেশগুলোর কূটনীতিকরা মার্কিন কূটনীতিকদের সঙ্গে আলোচনায় বসেন।বিষয়টির সঙ্গে সংশ্লিষ্ট একটি সূত্র জানিয়েছে, যুক্তরাষ্ট্র প্রস্তাবটির ভাষায় পরিবর্তন আনার দাবি জানিয়েছে। গাজায় হামলা বন্ধের বদলে ‘হামলা স্থগিত’ রাখার মতো শব্দ ব্যবহার করতে চাইছে তারা। আর এ বিষয়টি নিয়েই আলোচনা চলছে। যেন যুক্তরাষ্ট্র প্রস্তাবটির পক্ষে ভোট দেয়— পক্ষে না গেলেও অন্তত যেন ভোট দানে বিরত থাকে।গত ৯ ডিসেম্বর গাজায় যুদ্ধবিরতির প্রস্তাব নিয়ে ভোটাভুটি হয়। কিন্তু সেটিতে সঙ্গে সঙ্গে ভেটো দেয় যুক্তরাষ্ট্র। এতে ইসরায়েল খুশি হলেও; বিশ্বের অন্যান্য দেশগুলো মার্কিনিদের নৈতিকতা নিয়ে প্রশ্ন তোলে। যুক্তরাষ্ট্রের সেই ভেটোর পর গাজায় বর্বরতা বৃদ্ধি করে দখলদার ইসরায়েলি সেনারা। তবে বিশ্বের অন্যান্য দেশগুলো যুদ্ধবিরতির পক্ষে সরব হওয়ার পর যুক্তরাষ্ট্রের অবস্থানে পরিবর্তন আসার সম্ভাবনা রয়েছে।

post
এনআরবি বিশ্ব

আবুধাবীতে বিজয় দিবস পালিত

আবুধাবীতে নানান আয়োজনে মহান বিজয় দিবস উদযাপন করেছে বাংলাদেশ দূতাবাস। আমিরাতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ আবু জাফরের নেতৃত্বে জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়। এরপর বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানান দূতাবাসের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ, বাংলাদেশ সমিতি ইউএই, আবুধাবিস্থ বাংলাদেশ স্কুল এন্ড কলেজ, জনতা ব্যাংক, বঙ্গবন্ধু পরিষদ আবুধাবি ও অঙ্গসংগঠন এবং মহিলা সমিতিসহ অন্যান্য সামাজিক এ পেশাজীবি সংগঠন।দূতাবাসের শ্রম সচিব লুৎফুন নাহারের পরিচালনায় বাণী পাঠ করেন যথাক্রমে মিনিস্টার আব্দুল আউয়াল, মিশন উপপ্রধান মিজানুর রহমান, শ্রম কাউন্সিলর হাজেরা সাব্বির হোসেন এবং এস এম মাজহারুল ইসলাম। আলোচনায় অংশ নেন বাংলাদেশ সমিতি ইউএই এর সভাপতি প্রকৌশলী মোয়াজ্জেম হোসেন, আবুধাবীস্থ বাংলাদেশ স্কুল এন্ড কলেজের অধ্যাপক আবু তাহের, বঙ্গবন্ধু পরিষদ আবুধাবির সিনিয়র সহ সভাপতি ইমরাদ হোসেন ইমু, শওকত আকবর, সাধারণ সম্পাদক নাসির তালুকদার, এনবিআর এর সভাপতি প্রকৌশলী এজাজ কলিমুল্লাহ, আশীষ বড়ুয়া, জাকির হোসেন জসীম, আজিম উদ্দিন সিকদার, বশির ভূইয়া, আক্তার হোসেন রাজু, সজল চৌধুরী, সাইফুন নাহার জলী, কানিজ ফাতেমা প্রমুখ।

post
এনআরবি বিশ্ব

লিবিয়া থেকে আরও ১৩৬ বাংলাদেশী ফিরেছে

অবৈধ অভিবাসনের দায়ে লিবিয়া থেকে আরও ১৩৬ বাংলাদেশি দেশে ফিরেছেন। আর্ন্তজাতিক অভিবাসন সংস্থা- আইএমও  এর সহযোগিতায় লিবিয়ার বাংলাদেশ দূতাবাসের মাধ্যমে তারা দেশে ফেরেন। দেশটির রাজধানী ত্রিপোলির বেনগাজী ডিটেনশন সেন্টারে এ অভিবাসীরা আটক ছিলেন।বৃহস্পতিবার তারা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করলে পররাষ্ট্র মন্ত্রণালয় এবং আইএমও  এর পক্ষ থেকে অভ্যর্থনা জানানো হয়। এসময় প্রত্যেককে পকেট মানি হিসেবে ৬ হাজার ৫৮ টাকা এবং খাদ্যসমগ্রী উপহার দেয়া হয়। এবিষয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের পরিচালক মোস্তফা জামিল খান গনমাধ্যমকে জানান, ভবিষ্যতে আর কেউ যেন দালালের খপ্পরে পড়ে অবৈধ পথে বিদেশে পা না বাড়ায় সে বিষয়ে সচেতনতা তৈরিতে এ অভিবাসীরা ভূমিকা রাখতে পারেন। এর আগে নভেম্বর এবং এ মাসে আইএমও ’র সহযোগীতায় চারটি ফ্লাইটে ৫৩৪ বাংলাদেশিকে ফেরত পাঠানো হয়। লিবিয়ায় আটকে পড়া অনিয়মিত বাংলাদেশিদের ফেরত পাঠানোর প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্টরা।

post
এনআরবি লাইফ

দেশীয় সংস্কৃতি জাগ্রত করতে বাহরাইনে উৎসব

প্রবাসে দেশীয় সংস্কৃতি বোধ জাগ্রত এবং নতুন প্রজন্মের কাছে বাংলার ঐতিহ্য তুলে ধরতে পিঠা উৎসব অনুষ্ঠিত হয়েছে বাহরাইনে। দেশটিতে বাংলাদেশী ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন বাংলাদেশ বিজনেস ফোরাম বাহরাইনের উদ্যোগে এ আয়োজন করা হয়।মহান বিজয় দিবস উপলক্ষে দেশটির হামালায় এই উৎসবের উদ্বোধন করেন বাংলাদেশ দূতাবাস এবং কমিউনিটি সদস্যরা। বাংলাদেশ বিজনেস ফোরাম বাহরাইনের সভাপতি আইনুল হকের সভাপতিত্বে শুভেচ্ছা বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক মোহাম্মদ জসিম উদ্দিন। এতে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ দূতাবাসের চার্জ দ্য অ্যাফেয়ার্স এ.কে.এম মহিউদ্দিন কায়েস। গেস্ট অফ ওনার ছিলেন গোল্ড সিলভার হোমস লিমিটেড কোম্পানির চেয়ারম্যান অধ্যাপক ফারুক আহমেদ। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংগঠনটির সিনিয়র যুগ্মসম্পাদক মকবুল আহমেদ, সাংগঠনিক সম্পাদক আক্তারুজ্জামান সরকার, যুগ্ম সম্পাদক মিজানুর রহমান,হান্নান,ক্রিড়া সম্পাদক আবদুস সাত্তার  সমাজকল্যাণ সম্পাদক রফিকুল ইসলাম ,সহকারী সাংগঠনিক সম্পাদক সোহেল মিয়া,প্রচার সম্পাদক আল মারুফ, সদস্য নুরুল ইসলাম। এছাড়াও আরো উপস্থিত ছিলেন বিজনেস ফোরামের উপদেষ্টা মো. সফি উদ্দিন আহমদ, গিয়াসউদ্দিন মিয়াজি, ড. মফিজুর রহমান, মোহাম্মদ কায়েস আহমেদ, সাবেক সভাপতি ও কার্যনির্বাহী সদস্য আবুল কালাম আজাদ অর্থ সম্পাদক নোমান উদ্দিন মনির। অনুষ্ঠানে মোহাম্মদ আবদুল এবং আমীর হামজার যৌথ পরিচালনায় খেলাধুলার আয়োজন করা হয়। পরে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করেন প্রবাসীরা।

post
আন্তর্জাতিক

ইরানে হামলায় ১১ পুলিশ কর্মকর্তা নিহত

ইরানের দক্ষিণ-পূর্বাঞ্চলের একটি পুলিশ স্টেশনে সন্ত্রাসী হামলায় ১১ জন পুলিশ কর্মকর্তা নিহত হয়েছেন। তাছাড়া এতে আহত হয়েছেন বেশ কয়েকজন। শুক্রবার রাতে দেশটির সীমান্তবর্তী প্রদেশ সিস্তান-বেলুচিস্তানের রাস্ক শহরে এ হামলা চালান বিদ্রোহী বালুচ যোদ্ধারা। ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনের বরাত দিয়ে এ খবর জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।বিষয়টি নিশ্চিত করে সিস্তান-বেলুচিস্তান প্রদেশের ডেপুটি গভর্নর আলি রেজা মারহেমতি বলেন, তেহরানের দক্ষিণপূর্বাঞ্চল থেকে ১৪০০ কিলোমিটার দূরে অবস্থিত রাস্ক শহরে বিদ্রোহী বেলুচ যোদ্ধাদের গুলিতে একজন সিনিয়র পুলিশ কর্মকর্তা ও সেনারা নিহত হয়েছেন। তাছাড়া পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে বেশ কয়েকজন হামলাকারীও নিহত হয়েছেন। এই হামলার জন্য দেশটির রাষ্ট্রীয় টেলিভিশনের প্রকাশিত প্রতিবেদনে জইশ আল-আদল নামক একটি বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠীকে দায়ী করা হয়েছে। এর আগে ওই গোষ্ঠী একটি বাসে আত্মঘাতী বোমা হামলা চালিয়ে ইরানের বিপ্লবী গার্ড বাহিনীর ২৭ সদস্যকে হত্যা করেছে।ইরানের সিস্তান-বেলুচিস্তান শিয়া মুসলিম অধ্যুষিত। অন্যদিকে পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশের অধিকাংশ মানুষই সুন্নি মুসলিম। গত কয়েক বছর ধরে এই দুই অঞ্চলের সীমান্তবর্তী এলাকায় ঘন ঘন সাম্প্রদায়িক সংঘাত হচ্ছে। এছাড়া দুই দেশের অস্ত্র ও মাদক সরবরাহকারীদের কাছেও রুট হিসেবে সিস্তান-বেলুচিস্তান ও বেলুচিস্তানের সীমান্তপথ বেশ জনপ্রিয়। জইশ আল আদিলের দাবি, বেলুচিস্তানের জনগণের স্বাধীকার ও জীবনমান উন্নয়নের জন্য সংগ্রাম করছে তারা। গত কয়েক বছরে সিস্তান বেলুচিস্তানে বেশ কয়েকটি হামলা চালিয়েছে গোষ্ঠীটি।

post
আন্তর্জাতিক

গাজায় ইসরায়েলি হামলা চলবে:নেতানিয়াহু

ফিলিস্তিনের গাজা উপত্যকায় ইসরায়েলি বাহিনীর অভিযান আরও কয়েক মাস চলবে বলে জানিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। শুক্রবার যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা বিষয়ক উপদেষ্টা জ্যাক সুলিভানের সঙ্গে এক বৈঠকে চলমান এই যুদ্ধ সম্পর্কে ইসরায়েলের অবস্থান স্পষ্ট করেছেন তিনি।বৈঠক শেষে এক বিৃবতিতে নেতানিয়াহু বলেন, ‘হামাসকে সম্পূর্ণ ধ্বংস করাই চলমান এই অভিযানের একমাত্র লক্ষ্য। আমি আমার মার্কিন বন্ধুকে জানিয়েছি, আমাদের সাহসী যোদ্ধাদের লড়াই ব্যর্থ হতে দেবো না। যে সেনা জওয়ানদের আমরা হারিয়েছি, তাদের প্রতি শ্রদ্ধা জানাতেই এই লড়াই চালিয়ে যেতে হবে।’‘অর্থাৎ স্পষ্টভাবে বললে, হামাসকে সম্পূর্ণভাবে শেষ না করা পর্যন্ত আমাদের লড়াই চলবে এবং এতে আরও কয়েক মাস সময় লাগবে।’ইসরায়েলি বাহিনীর অভিযানে গাজায় হতাহত ফিলিস্তিনিদের নিয়ে বৈঠকে উদ্বেগ প্রকাশ করেন জ্যাক সুলিভান। উপত্যকায় বেসামরিক ফিলিস্তিনিদের হতাহতের হার হ্রাস করতে অভিযানের পদ্ধতি পরিবর্তনেরও আহ্বান জানান তিনি। তবে সেই আহ্বান নাকচ করে দিয়ে নেতানিয়াহু বলেন, বর্তমানে যে পদ্ধতিতে অভিযান চলছে, আপাতত তাতে পরিবর্তন আনা সম্ভব নয়।’গত ৭ অক্টোবর ফিলিস্তিনের গাজা উপত্যকার নিয়ন্ত্রণকারী গোষ্ঠী হামাসের যোদ্ধারা ইসরায়েলের ভূখণ্ডে অতর্কিত হামলা চালানোর পর ওই দিন থেকেই গাজায় অভিযান শুরু করে ইসরায়েলি বিমান বাহিনী। পরে ১৬ অক্টোবর থেকে অভিযানে যোগ দেয় স্থল বাহিনীও। ইসরায়েলি বাহিনীর টানা দেড় মাসের অভিযানে কার্যত ধ্বংসস্তুপে পরিণত হয়েছে গাজা উপত্যকা, নিহত হয়েছেন প্রায় ১৯ হাজার বেশি ফিলিস্তিনি। নিহত এই ফিলিস্তিনিদের মধ্যে নারী ও শিশুর হার ৭০ শতাংশ।গত প্রায় আড়াই মাস ধরে চলা যুদ্ধে সহায় সম্বল হারিয়ে শরণার্থী শিবিরে আশ্রয় নিয়েছেন লাখ লাখ ফিলিস্তিনি। অভিযান বন্ধের জন্য দিন দিন ইসরায়েলের ওপর বাড়ছে আন্তর্জাতিক সম্প্রদায়ের চাপ।যতই কূটনৈতিক চাপ থাকুক, গাজায় অভিযান এখনই বন্ধ হবে না,বলেছেন নেতানিয়াহু।

About Us

NRBC is an open news and tele video entertainment platform for non-residential Bengali network across the globe with no-business vision just to deliver news to the Bengali community.