আন্তর্জাতিক

গাজার হাসপাতালে ইসরায়েলি বিমান হামলা, ৫০০ জনের মৃত্যু

post-img

অবরুদ্ধ গাজা শহরের একটি হাসপাতালে ইসরায়েলি বিমান হামলায় কয়েকশ মানুষের মৃত্যুর খবর দিয়েছে হামাস নিয়ন্ত্রিত ওই ভূখণ্ডের স্বাস্থ্য কর্তৃপক্ষ।

গাজার সিভিল ডিফেন্স কর্তৃপক্ষের প্রধান আল জাজিরা টেলিভিশনকে বলেছেন, মঙ্গলবার আল-আহলি আল-আরাবি হাসপাতালে ওই হামলায় তিনশর বেশি মানুষ নিহত হয়েছেন।

আর গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের এক কর্মকর্তা বলেছেন, নিহতের সংখ্যা অন্তত ৫০০।

ইসরায়েলের সামরিক বাহিনী বলছে, ওই হাসপাতালে বোমা ফেলার বিষয়ে বিস্তারিত তথ্য তাদের হাতে নেই।

রয়টার্স লিখেছে, এর আগে একটি স্কুলে ইসরায়েলি বিমান হামলায় অন্তত ছয়জন নিহত হওয়ার খবর দেয় জাতিসংঘের ফিলিস্তিনি শরণার্থী সংস্থা ইউএনআরডব্লিউএ। গত কয়েক দিনে বাস্তুচ্যুত ফিলিস্তিনিরা ওই স্কুল ভবনকে আশ্রয়কেন্দ্র হিসেবে ব্যবহার করছিলেন।

হাসপাতালে বিমান হামলায় যারা নিহত হয়েছেন তাদের অধিকাংশও গাজার বাস্তুচ্যুত বাসিন্দা। নিরাপত্তার আশায় তারা হাসপাতালের একটি হল এবং বাইরের মাঠে আশ্রয় নিয়েছিলেন।

পশ্চিম তীরে ফিলিস্তিন সরকারের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা হাসপাতালে ওই হামলার ঘটনাকে ‘গণহত্যা’ হিসেবে বর্ণনা করেছেন। আর গাজায় হামাস কর্তৃপক্ষের একজন মুখপাত্র এ ঘটনাকে ‘যুদ্ধাপরাধ’ বলে ব্যাখ্যা করেছেন।

সম্পর্কিত খবর

About Us

NRBC is an open news and tele video entertainment platform for non-residential Bengali network across the globe with no-business vision just to deliver news to the Bengali community.