জ্যামাইকা বাংলাদেশ এসোসিয়েশন ইনক- জেবিএ প্রথম সফল উদ্যোগ জ্যামাইকায় বসবাসরত শীতাত মানুষের মাঝে কম্বল বিতরন
জ্যামাইকা বাংলাদেশ এসোসিয়েশন জেবিএ প্রথম সফল উদ্যোগ মানবিকতার অংশ হিসেবে গত ৬ ই ডিসেম্বর ২০২৩ এ হিলসাইড ও হোমলনের মাঝে লিটল বাংলাদেশ চত্বরে শীতাত মানুষের মাঝে কম্বল বিতরন করা হয় । এমন সমাজ সেবা মূলক কাজে তীব্র শীতের মাঝেও উপস্থিত ছিলেন বরো প্রেসিডেন্ট ডোনাভান রিচাড। তিনি এই কার্যক্রমের উদ্বোধন করেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন মেয়র অফিসের সাউথ এশিয়ান লায়াশন শুক্রানি ধানপাত পেট্রেশিয়া । এই সময় আরো উপস্থিত ছিলেন জেবিএ সভাপতি বিশিষ্ট ব্যবসায়ী শাহ নেওয়াজ, সিনি: সহ সভাপতি আহসান হাবীব,সাধারন সম্পাদক রাব্বী সৈয়দ, উপদেষ্টা আকাশ রহমান,শেখ ইলিয়াস হাবীব ,নূরুল আজীম সহ কমিটির প্রায় সবাই ।সংগঠনের প্রথম আয়োজনে এমন মহৎতী উৎদোগ উদীয়মান একটি নতুন সংগঠনের জন্য খুবই আশা ব্যান্জক।প্রচন্ড শৈত্যপ্রবাহ ও স্নোফল উপেক্ষা করে সংগঠনের উদ্দোগে কমিটির সদস্যরা শতফূত ভাবে বিনা স্বাথে এই কম্বল বিতরন কাযক্রমে অংশ গ্রহন করেন ।ডিসেম্বরের এই ঠান্ডায় অনেক নিন্ম আয়ের মানুষ কষ্ট করছে,তাদের দূর্ভোগ লাগবে সংগঠনের পক্ষ থেকে এই আয়োজন করা হয় যা খুবই সময় উপযোগীও যথার্থ ছিলো।প্রায় তিনশ এর অধিক কম্বল দেয়া হয় এবং আগের দিন থেকে ই নামের তালিকা তৈরী করা হয় ।বিপুল সংখ্যক দেশী বিদেশী মানুষ সুশৃঙ্খল ভাবে লাইনে দারিয়ে এই কম্বল সংগ্রহ করেন।জেবিএ এমন মহৎ উৎদোগের প্রশংসা করে বরো প্রেসিডেন্ট বলেন”জ্যমাইকায় একটা বিশাল জনগোষ্ঠী বাঙ্গালী,এই টাফ টাইমে শীতার্থ মানুষের পাশে দারানো কে আমি সাধুবাদ জানাই।” সভাপতি শাহনেওয়াজ বলেন, “ব্লান্কেট কার্যক্রমের আওতায় আমরা প্রকৃতপক্ষে যাদের প্রয়োজন তাদের পর্যাপ্ত পরিমান ব্লান্কেট দিয়ে যাবো যতক্ষন আমরা পারি।” সিনি:সহ সভাপতি আহসান হাবিব ও সাধারন সম্পাদক রাব্বী সৈয়দ জেবিএ প্রথম আয়োজনকে সফল করতে কমিটির যারা কম্বল ডোনেট করেছেন তাদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।কম্বল বিতরনের কার্যক্রম যাদের অক্রান্ত পরিশ্রম সুন্দরভাবে সম্পন্ন হয়েছে তারা হলেন -মো:আলী,ডিউক খান,সেলিম খান,অনিক রাজ,বেলাল আহমেদ ,আহনাফ আহমেদ, মোতালিব শিকদার , আসাদুজ্জামান বাবু,মোতালিব শিকদার,এডভোকেট সামিউল কবির ,বদরুদ্দোজা সাগর ,কাজী জামান বিটু,মনিউর রহমান জাহাঙ্গীর,সোহেল সীমান্ত,রিনা সাহা,হুমায়ন কবির তুহিন,আকাশ রহমান,রুবাইয়া রহমান,মো:কবির, এডভোকেট মাহবুর রহমান বকুল, এডভোকেট মতিউর রহমান, সিরাজুল ইসলাম লিপন সহ আরো অনেকে। গেষ্ট হিসেবে ছিলেন ফকরুল ইসলাম দেলোয়ার,এবি এম ওসমান গুনী,আল আমিন রাসেল,কামরুল ইসলাম সনি,আবুল কাশেম সহ আরো অনেকে ।উল্লেখ্য, নিউইয়র্ক সিটির বৃহত্তর জ্যামাইকায় ক্রমবর্ধমান বাংলাদেশী কমিউনিটির শিল্প, সংস্কৃতি সহ বিভিন্ন সামাজিক কর্মকান্ডেকে আরো সু-শৃঙ্খল ও গতিশীল করার লক্ষ্যে একটি ঐক্যবদ্ধ সামাজিক সংগঠনের প্রত্যাশাই নতুন সংগঠনের লক্ষ্য বলে জানান সংশ্লিস্টরা ।
