বাংলাদেশ

প্রার্থিতা নিয়ে নির্বাচন কমিশনে ৫ দিনে ৫৬১টি আবেদন, কাল থেকে শুনানি

post-img

সংসদ নির্বাচনের প্রার্থীতা নিয়ে ইসি ৫ দিনে মোট ৫৬১টি আবেদন জমা। এরমধ্যে বেশিরভাগ আবেদনই যাচাই-বাছাইয়ে বাদ পড়াদের প্রার্থিতা ফেরত চেয়ে। এছাড়া কিছু বৈধ প্রার্থীর প্রার্থিতা বাতিল করার জন্যও আপিল করেছেন অনেকে। কাল থেকে এসবের শুনানি শুরু হবে। এদিকে ইসি সচিব জানিয়েছেন, নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করলে কোন ছাড় নয়।  


জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে যাচাই-বাছাইয়ে বাদপড়া প্রার্থীরা মনোনয়নপত্রের বৈধতা ফিরে পেতে ৫ থেকে ৯ ডিসেম্বর পর্যন্ত আপিল জমা দিয়েছেন নির্বাচন কমিশনে। এই ৫ দিনে মোট আবেদন জমা পড়েছে ৫৬১টি। এই আবেদনের প্রেক্ষিতে আগামীকাল থেকে শুরু হবে আপিল শুনানি।
আপিল জমা দিতে আসা অনেক প্রার্থী এক শতাংশ ভোটারের সমর্থনের বিষয়টি নিয়ে প্রতিক্রিয়া জানিয়েছেন। আপিল কার্যক্রমে শেষে শনিবার বিকেলে ইসি সচিব জাহাঙ্গীর আলম সাংবাদিকদের বলেন, নির্বাচনে কেউ প্রতিবন্ধকতা সৃষ্টি করলে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে বলে জানিয়েছেন  নির্বাচন কমিশন সচিব মো: জাহাঙ্গীর আলম।

সম্পর্কিত খবর

About Us

NRBC is an open news and tele video entertainment platform for non-residential Bengali network across the globe with no-business vision just to deliver news to the Bengali community.