বাংলাদেশ

মনোনয়নপত্র বাছাইয়ে রিটার্নিং কর্মকর্তাদের করা আপিল শুনানির দ্বিতীয় দিন আজ

post-img

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়নপত্র বাছাইয়ে,রিটার্নিং কর্মকর্তাদের সিদ্ধান্তের বিরুদ্ধে করা আপিল শুনানির দ্বিতীয় দিন ছিল আজ।  


সকাল ১০টায় নির্বাচন কমিশন ভবনে, প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়ালের সভাপতিত্বে শুনানি শুরু হয়ে চলে, বিকেল ৪টা পর্যন্ত। দ্বিতীয় দিনে মোট ১০০ জনের আপিল শুনানি করে কমিশন। প্রার্থিতা ফিরে পেয়েছেন তৃণমূল বিএনপির প্রার্থী মো. নাজমুল ইসলাম, চিত্রনায়িকা মাহিয়া মাহি, কুষ্টিয়া-৪ আসনের স্বতন্ত্র প্রার্থী আব্দুর রউফ এবং মুন্সিগঞ্জ-২ আসনের সাংস্কৃতিক মুক্তিজোটের প্রার্থী নূরে আলম সিদ্দিকসহ অনেকে। বাতিল হওয়া প্রার্থীরা হাইকোর্টে আপিল করবেন বলে জানিয়েছেন।


সম্পর্কিত খবর

About Us

NRBC is an open news and tele video entertainment platform for non-residential Bengali network across the globe with no-business vision just to deliver news to the Bengali community.