মালদ্বীপে বাংলাদেশী শ্রমিকদের প্রশংসা করেছেন দেশটির অর্থ প্রতিমন্ত্রী আহমেদ সাঈদ মোস্তফা।
মালদ্বীপে অবস্থিত তান্দুরিফিল্ম রেস্টুরেন্টের প্রবাসী বাংলাদেশী কর্মীদের আয়োজনে নৈশভোজে অংশগ্রহণ করে মন্ত্রী একথা বলেন। তিনি বলেন, বাংলাদেশী শ্রমিকরা পরিশ্রমি ও মেধাবী। তাদের কর্মদক্ষতার ফলে দেশটিতে বাংলাদেশের সুনাম বৃদ্ধি পাচ্ছে। মো: আরিফুল ইসলামের তত্ত্বাবধানে মালদ্বীপের অর্থ প্রতিমন্ত্রী আহমেদ সাঈদ মোস্তফাকে প্রবাসীদের পক্ষ থেকে ফুলের শুভেচ্ছা জানানো হয়।
