সরকারের ধারাবাকিতায় ডিজিটালের হাত ধরে এবার স্মার্ট বাংলাদেশের স্বপ্ন!
সরকারের নানামুখী উন্নয়নের নারায়ণগঞ্জ এখন ডিজিটাল শহরে রুপান্তরিত হয়েছে। অভূতপূর্ব উন্নয়ন কার্যক্রম বাস্তবায়িত হওয়ায় এই জনপদের মানুষের জীবনযাত্রা এসেছে নতুন গতি। বর্তমান সরকারের একের পর উন্নয়ন কর্মযজ্ঞে নারায়ণগঞ্জবাসী স্বপ্ন দেখেন স্মার্ট বাংলাদেশের। আওয়ামী লীগ সরকারের আমলে নারায়ণগঞ্জে স্মরণকালের সবচেয়ে বড় উন্নয়ন প্রকল্প ডিএনডি প্রজেক্ট। যা সংসদ সদস্য একেএম শামীম ওসমানের নেতৃত্বে বাস্তবায়ন হয়েছে। সামান্য বৃষ্টিতে যে অঞ্চলটি পানিতে তলিয়ে যেত,দূর্ভোগ পোহাতেন লাখ লাখ মানুষ। সেই আশাহত,ভাগ্যাহত মানুষের আশার আলো জ্বালিয়েছেন তিনি।
এছাড়াও রাস্তাঘাট, ব্রীজ, কালভাট, মসজিদ,মাদ্রাসা,মন্দির থেকে শুরু করে কোনকিছুই বর্তমান সরকারের উন্নয়ন থেকে বাদ পড়েনি। যোগাযোগ ব্যবস্থা থেকে শুরু করে শিক্ষা,স্বাস্থ্য ও তথ্য প্রযুক্তি ঢাকা-নারায়ণগঞ্জ ডাবল রেললাইন’সহ ব্যাপক উন্নয়ন হয়েছে এখানে।
এক সময়ের উন্নয়নবঞ্চিত নারায়ণগঞ্জ ডিজিটাল শহরে রুপান্তরিত হয়েছে। শতভাগ বিদ্যুতায়ন,বিশুদ্ধ পানি,উন্নত ড্রেনেজ ব্যবস্থাসহ বাড়ির পাশে ছোট্ট পাকা সড়কটিও বদলে গেছে বলে জানিয়েছেন সিদ্ধিরগঞ্জ থানা যুবলীগ সভাপতি মতিউর রহমান মতি। বর্তমান প্রধানমন্ত্রীর নেতৃত্বে এগিয়ে যাবে লাল সবুজের বাংলাদেশ। নারায়ণগঞ্জ হবে দেশের সকল জেলার উন্নয়ণের রোল মডেল এমন প্রত্যাশা স্থানীয়দের।
