দস্যুদের হাতে জিম্মি আইয়ুবের বাড়ীতে উৎকণ্ঠা
সোমালিয়ান দস্যুদের হাতে জিম্মি ২৩ নাবিকের মধ্যে ইঞ্জিনিয়ার আইয়ুব খানের বাড়ি লক্ষীপুরের রায়পুর উপজেলার রাখালিয়া গ্রামে। তিনি ওই গ্রামের বিরন বেপারী বাড়ির মৃত আজহার মিয়ার ছোট ছেলে। জানা যায়, এক মাস আগে মারা যান আজহার মিয়া। এরমধ্যে আইয়ুবের জিম্মি হওয়ার খবরে আতঙ্কিত হয়ে পড়েছেন পরিবারটি। ছেলের শোকে বার বার কান্নায় ভেঙে পড়ছেন মা হোমায়রা বেগম। দ্রুত সময়ের মধ্যে তাদের মুক্তির দাবিও জানিয়েছেন আইয়ুবের পরিবারসহ এলাকাবাসী। গেল মঙ্গলবার ভারত মহাসাগরে জলদস্যুর কবলে পড়ে বাংলাদেশের পতাকাবাহী জাহাজ এমভি আবদুল্লাহ। এ সময় শিল্পগ্রুপ কেএসআরএমের মালিকানাধীন এসআর শিপিংয়ের জাহাজটি জিম্মি করে তারা।
