সংবাদ

পাটজাত পণ্যে সরকার প্রণোদনা দেবে

post-img

রপ্তানিযোগ্য পাটজাত পণ্যের উৎপাদনে মনোযোগী হওয়ার তাগিদ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেই সঙ্গে পাট থেকে উৎপাদিত রপ্তানি পণ্যে সরকার প্রণোদনা দেবে বলেও জানান করেন প্রধানমন্ত্রী।

বৃহস্পতিবার রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ‘জাতীয় পাট দিবস-২০২৪’ উদযাপন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে ৬টি পাটকলের উদ্বোধন ঘোষণা করেন তিনি। এদিন পাটের তৈরি শাড়ি পরেই জাতীয় পাট দিবস উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। এসময়ে সোনালি আঁশ হিসেবে পরিচিত বাংলাদেশের পাট, দেশের সোনালি ভবিষ্যতের জন্য হাতছানি দিচ্ছে বলেও উল্লেখ করেন প্রধানমন্ত্রী। একইসঙ্গে পাট পণ্যকে কৃষি পণ্য হিসেবে স্বীকৃতি দিয়ে, বিভিন্ন সুবিধার আওতায় আনা হচ্ছে বলেও জানান তিনি।

পাট পণ্যকে বহুমুখীকরণের ওপর গুরুত্ব দিয়ে প্রধানমন্ত্রী বলেন, পাট পণ্য রপ্তানিতে নতুন নতুন বাজার খুঁজে বের করতে হবে। পাট খাতের সমৃদ্ধির ধারা চলমান রাখতে এবং এই খাতে বিশেষ অবদান রাখার জন্য এ বছর পাট দিবসে ১১ ব্যক্তি ও প্রতিষ্ঠানকে পুরস্কার দেন প্রধানমন্ত্রী।


সম্পর্কিত খবর

About Us

NRBC is an open news and tele video entertainment platform for non-residential Bengali network across the globe with no-business vision just to deliver news to the Bengali community.