post
এনআরবি লাইফ

প্রবাসীর সহযোগীতায় নোয়াখালীতে ঈদ সামগ্রী বিতরণ

দুবাই প্রবাসী ছালাউদ্দিন সানির সহযোগীতায় নোয়াখালীর সেনবাগে ইফতার ও ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে। উপজেলার দক্ষিণ রাজারামপুরে সেচ্ছাসেবী সংগঠন সওদাগর পাড়া মানবসেবা ফাউন্ডেশন এ বিতরণ কার্যক্রম পরিচালনা করে। ফাউন্ডেশনের সভাপতি বাহার মিয়া সওদাগরের সভাপতিত্বে এতে উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা গোলাম সারওয়ার, ছায়েদল হক মিয়া, আবুল কালাম আজাদ, সোলেমান বাদশা বাবলু ও আবু নাছের চৌধুরী সহ অনেকে। এসময় প্রায় ২ শতাধিক হতদরিদ্র পরিবারের মাঝে চাউল,সয়াবিন,দুধ, শেমাইসহ বিভিন্ন সামগ্রী বিতরণ করা হয়।

post
এনআরবি লাইফ

মালয়েশিয়ায় বাংলাদেশি পাসপোর্ট বিতরণ

মালয়েশিয়ার বাংলাদেশ হাইকমিশন থেকে সরাসরি পাসপোর্ট পেয়েছেন দেড় হাজার প্রবাসী বাংলাদেশি। শনি ও রোববার দেশটির ছুটির দিনে হাইকমিশনের বিশেষ ব্যবস্থাপনায় তারা পাসপোর্ট সংগ্রহ করেন। দেশটিতে প্রবাসীদের চলমান বৈধকরণ কর্মসূচির অংশ হিসেবে এ কার্যক্রম পরিচালনা করছে হাইকমিশন। জানা যায়, দেড় হাজার পাসপোর্টসহ সরাসরি ও পোস্ট অফিসের মাধ্যমে এ পর্যন্ত মোট ২ লাখ ৮০ হাজার পাসপোর্ট বিতরণ করা হয়েছে। এছাড়া আগামী ৩০ ও ৩১ মার্চ জোহর প্রদেশের অগ্রণী রেমিট্যান্স হাউজ থেকে পাসপোর্ট বিতরণ ও কন্স্যুলার সেবা দেওয়া হবে। সেক্ষেত্রে ২৫ মার্চের মধ্যে আবেদনকারীদের আবেদন করতে বলা হয়েছে।

post
খেলা

আইসিসির আম্পায়ার প্যানেলে চার বাংলাদেশি নারী

চলতি বছরের সেপ্টেম্বর-অক্টোবরে বাংলাদেশে অনুষ্ঠিত হবে মেয়েদের টি-টোয়েন্টি বিশ্বকাপের নবম আসর। তার আগেই আইসিসি থেকে সুখবর পেলেন বাংলাদেশর চার আম্পায়ার। অনেক পর্যালোচনার পর বাংলাদেশের পাঁচজনকে আম্পায়ারকে প্যানেলে যুক্ত করেছে ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্তা সংস্থা (আইসিসি)।শুক্রবার (২২ মার্চ) এই তথ্য নিশ্চিত করেছেন বিসিবির আম্পায়ার্স বিভাগের প্রধান ইফতেখার আহমেদ। আইসিসির ডেভেলপমেন্ট প্যানেলে যুক্ত হয়েছেন চার আম্পায়ার সাথিরা জাকির জেসি, ডলি রানি, চম্পা চাকমা ও রোকেয়া সুলতানা। এ ছাড়াও আইসিসি ম্যাচ রেফারিদের আন্তর্জাতিক প্যানেলে জায়গা পেয়েছেন সুপ্রিয়া রাণী দাস। দেশের ক্রিকেটে আম্পায়ারিংয়ের জন্য এটিকে বড় অর্জন হিসেবে দেখছেন বিসিবির আম্পায়ার্স বিভাগের প্রধান। গণমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, এত দ্রুত এমন একটা স্বীকৃতি অনেক বড় অর্জন। তারা আরও আগে থেকেই শুরু করেছে। তবে আমরা ২০২২ সালের মার্চে প্রথম তাদের দায়িত্ব দেওয়া শুরু করেছিলাম। আরেকটি মার্চেই তারা আইসিসি প্যানেলে। অবশ্যই অনেক বড় ব্যাপার তিনি বলেন, দেশের নারী আম্পায়ারিংয়ের জন্যও এটি অনুপ্রেরণার বিষয়। তারা এখন এটিকে ক্যারিয়ার হিসেবে নিতে পারবে। বাংলাদেশের মেয়েরাও যে আম্পায়ারিং করছে, এই কয়েকজনের মাধ্যমে সেটি এখন বিশ্বেও প্রতিষ্ঠিত হয়ে গেল। এখন অন্যরাও এটিকে ক্যারিয়ার হিসেবে নেওয়ার সাহস করতে পারবে।ঘরের মাঠে আসন্ন বিশ্বকাপ নিয়ে তিনি আরও বলেন, তারা আইসিসি প্যানেলে ঢোকায় এখন বিশ্বকাপের দ্বারটা উন্মুক্ত হয়ে গেল। হয়তো এখনই তারা মূল আম্পায়ার হিসেবে সুযোগ পাবে না। তবে টিভি আম্পায়ার বা রিজার্ভ আম্পায়ার হিসেবে বাংলাদেশের কাউকে দেখা যেতেও পারে। এমন খুশি সংবাদের পর ফেসবুকে এক স্ট্যাটাসে জেসি লিখেছেন, খুশির সঙ্গে জানাচ্ছি যে, অবশেষে আমি আইসিসির ডেভেলপমেন্ট প্যানেলের অংশ হয়েছি। আমি কতটা খুশি এবং ভাগ্যবান সেই অনুভূতি প্রকাশের ভাষা জানা নেই। পরের ধাপের জন্য অপেক্ষা করছি। আমার জন্য দোয়া করবেন। এর আগে ২০২২ সালের মার্চে প্রথম শীর্ষ পর্যায়ে সুযোগ করে দেওয়া হয় সাথিরা, ডলি, সুপ্রিয়াদের। দুই বছরের ব্যবধানে আইসিসি প্যানেলে জায়গা করে নিলেন তারা। অন্যদিকে পুরুষ ক্রিকেটে আম্পায়ারিংয়ে আইসিসির আন্তর্জাতিক প্যানেলে আছেন বাংলাদেশের চার জন- শরফুদৌল্লা ইবনে শহীদ, মাসুদুর রহমান, গাজী সোহেল ও তানভির আহমেদ। এছাড়া আন্তর্জাতিক ম্যাচ রেফারি হিসেবে আছেন আখতার আহমেদ ও নিয়ামুর রশিদ। আম্পায়ারদের মধ্যে শরফুদৌল্লা গত বছর ভারতে অনুষ্ঠিত বিশ্বকাপে মূল আম্পায়ার হিসেবে মাঠে দায়িত্ব পালন করেছেন। চলতি বছর অস্ট্রেলিয়ায় গিয়ে টেস্ট ম্যাচও পরিচালনা করেছেন তিনি।

post
এনআরবি বিশ্ব

যুক্তরাষ্ট্রের গ্রিনকার্ড ফিরিয়ে দিচ্ছেন ব্যারিস্টার সুমন!

যুক্তরাষ্ট্রে স্থায়ী বসবাসের জন্য পাওয়া গ্রিনকার্ড ফিরিয়ে দিচ্ছেন সংসদ সদস্য ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন। বলেছেন, জন্ম-মৃত্যু সব এলাকার মানুষের সঙ্গেই বাধা তার।অন্যায়, অবিচার ও অসঙ্গতির বিরুদ্ধে লড়াই আগের মতোই অব্যাহত থাকবে বলে বার্তা দিয়েছেন সংসদ সদস্য ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন। ছবি: ভিডিও থেকে নেয়া অন্যায়, অবিচার ও অসঙ্গতির বিরুদ্ধে লড়াই আগের মতোই অব্যাহত থাকবে বলে বার্তা দিয়েছেন সংসদ সদস্য ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন। সংসদ সদস্য নির্বাচিত হওয়ার পর যুক্তরাষ্ট্র সফরে গেছেন ব্যারিস্টার সুমন। স্থানীয় সময় বুধবার (২০ মার্চ) তার সম্মানে এক ইফতার মাহফিলের আয়োজন করে যুক্তরাষ্ট্রের প্রবাসী বাংলাদেশি কমিউনিটি। ওই পার্টিতে উপস্থিত হয়েই এসব কথা বলেন ব্যারিস্টার সুমন। এসময় যেকোনো অন্যায়, অবিচার, অসঙ্গতির বিরুদ্ধে তার লড়াই আগের মতোই অব্যাহত থাকবে বলেও বার্তা দেন এ সাংসদ।ইফতারের আগে প্রবাসীদের উদ্দেশে বক্তব্য দেন সুমন। জানান, এ দফায় তার যুক্তরাষ্ট্রে যাওয়ার উদ্দেশ্য দেশটির গ্রিনকার্ড ফিরিয়ে দেয়া। জনপ্রতিনিধিদের অন্য কোনো দেশে ‘সেকেন্ড হোম’ কিংবা ‘সেইফ এক্সিট’ নেয়ার সুযোগ নেই বলেও জানান স্পষ্টবাদী হিসেবে পরিচিত এ নেতা। এদিন ব্যারিস্টার সুমন দৃঢ়তার সঙ্গে বলেন, অন্যায়-অবিচার কিংবা কোনো অসঙ্গতি দেখলে আগের মতোই প্রতিবাদ চালিয়ে যাবেন তিনি। সংসদেও তুলে ধরবেন নিজের অবস্থান।ওই ইফতার পার্টিতে স্থানীয় বিশিষ্ট ব্যক্তিদের মধ্যে উপস্থিত ছিলেন মোহাম্মদ এন মজুমদার, নূরুল আজিমসহ আরও অনেকে।

post
খেলা

৪ উইকেট নিয়ে নিজেকে মেলে ধরলেন মুস্তাফিজ

আইপিএলের প্রথম ম্যাচেই চেন্নাইয়ের একাদশে সুযোগ পেয়েছেন মুস্তাফিজুর রহমান। সুযোগটা ভালোভাবেই কাজে লাগাচ্ছেন বাংলাদেশের পেসার। আইপিএলে নিজের পঞ্চম দলের হয়ে প্রথম ম্যাচ খেলতে নেমেই নিতে শুরু করেছেন উইকেট দিয়ে। এখন পর্যন্ত দুই ওভারে ৭ রান দিয়ে নিয়েছেন ৪ উইকেট। মুস্তাফিজ তার প্রথম ওভারে মাত্র ৪ রান দিয়ে নিয়েছেন ২ উইকেট। তার প্রথম শিকার ফাফ ডু প্লেসি। রাচিন রবীন্দ্রের ক্যাচ বানিয়ে বেঙ্গালুরুর অধিনায়ককে ফেরান মুস্তাফিজুর রহমান। ২৩ বলে ৩৫ রান নেন মুস্তাফিজ। ওভারের তৃতীয় বলের পর তিনি উইকেট নেন ষষ্ঠ বলে। রজত পাতিদারকে উইকেটের পেছনে উইকেটকিপার মহেন্দ্র সিং ধোনির ক্যাচ বানান তিনি। ৩ বল খেলেও রানের খাতা খুলতে পারেননি তিনি।মুস্তাফিজকে দুই ওভার করিয়ে তাকে বোলার পরিবর্তন করেন চেন্নাইয়ের অধিনায়ক রুতুরাজ গায়কোয়াড়। পরে ইনিংসের ১২তম ওভারে কাটার মাস্টারকে আবার ফিরিয়ে আনেন। এসে বিরাট কোহলির পর তুলে নেন ক্যামেরন গ্রিনকে। ২ ওভারে ৪ উইকেট পেতে মোস্তাফিজ রান দিয়েছেন ৭টি।

post
অভিবাসন

মালয়েশিয়ায় মর্গে পড়ে আছে বাংলাদেশির মরদেহ, খোঁজ মিলছে না স্বজনদের

মালয়েশিয়ার পেরাক রাজ্যের ইপোহ শহরের রাজা মনজিৎ সিং ইপোহ হাসপাতাল মর্গে এক বাংলাদেশির মরদেহ পড়ে আছে। মৃতের হাতে লেখা পাসপোর্টে বিস্তারিত তথ্য না থাকায় এবং তার পরিবার ও স্বজনদের খুঁজে না পাওয়ায় মরদেহটি দেশে পাঠানো যাচ্ছে না বলে জানিয়েছে মালয়েশিয়াস্থ বাংলাদেশ হাইকমিশন। পাসপোর্ট অনুযায়ী, ওই বাংলাদেশির নাম মো. আবদুল সোবহান (৪৯)। তিনি কুমিল্লা জেলার নুরের জামানের ছেলে।প্রবাসী ওই বাংলাদেশির বিস্তারিত পরিচয় নিশ্চিতে চেষ্টা করছে বাংলাদেশ হাইকমিশন। মরদেহ শনাক্তে স্বজন বা অন্য পরিচিতজনদের হাইকমিশনে যোগাযোগ করতে বলা হয়েছে। হাইকমিশনের এক বিবৃতিতে বলা হয়, স্ট্রোকজনিত কারণে মো. আবদুল সোবহানকে ২০২২ সালে অপরিচিত এক ব্যক্তি হাসপাতালে ভর্তি করেছিলেন। চলতি বছরের ১৭ মার্চ চিকিৎসারত অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন। এ বিষয়ে হাসপাতাল কর্তৃপক্ষ বাংলাদেশ হাইকমিশনকে জানালে হাসপাতালে গিয়ে খোঁজ নেয় বাংলাদেশ হাইকমিশন। কিন্তু হাসপাতাল কর্তৃপক্ষ হাতে লেখা একটি পাসপোর্ট ছাড়া নিহতের পরিচিত কারো কোনো তথ্য দিতে পারেনি। দাবিদার না পাওয়া পর্যন্ত মো. আবদুল সোবহানের মরদেহ দেশে পাঠানো সম্ভব নয়। পরিচিত বা স্বজনদের মরদেহ শনাক্তে হাইকমিশনের প্রথম সচিব (শ্রম) সুমন চন্দ্র দাসের সঙ্গে +৬০১২৪৩১৩১৫০ মোবাইল নম্বরে যোগাযোগের জন্য হাইকমিশন থেকে অনুরোধ জানানো হয়েছে।

post
এনআরবি বিশ্ব

মার্কিনিদের মতো দুর্নীতি মুক্ত রাজনীতি করতে চান ব্যারিস্টার সুমন

মার্কিন রাজনীতিবিদদের মতো স্বচ্ছ ও দুর্নীতিমুক্ত রাজনীতি করতে চান বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্র সফররত হবিগঞ্জ-৪ (চুনারুঘাট-মাধবপুর) আসনের সংসদ সদস্য ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন। বুধবার স্থানীয় সময় সন্ধ্যায় নিউইয়র্কের কুইন্স প্যালেসে যুক্তরাষ্ট্র প্রবাসী বাংলাদেশি কমিউনিটির দেওয়া নাগরিক গণ সংবর্ধনায় এসব কথা বলেন তিনি।ব্যারিস্টার সুমন বলেন, একজন তিনশ কোটি টাকার সম্পত্তি দখল করে রেখেছিলেন। দুই বছর মামলা চালিয়ে আমি গতকাল উচ্চ আদালত থেকে রায় পেয়েছি এই তিনশ কোটি টাকার সম্পত্তি এখন বাংলাদেশ সরকার পাবে। এর দুইমাস আগে হোটেল শেরাটন নির্মাণের জন্য নুর আলীর বোরাক রিয়েল এস্টেট নামের প্রতিষ্ঠান ১৪ বছর ধরে সাতশ কোটি টাকা আটকিয়ে রেখেছিলেন। আমি মামলা করার পর বাধ্য হয়ে তারা সেই সাতশ কোটি টাকা বাংলাদেশ সরকারকে ফেরত দিয়েছেন। আপনি বাংলাদেশের মতো একটি যদি দেশকে যদি ১ হাজার কোটি টাকা দিতে পারেন তাহলে স্বাভাবিক ভাবেই সরকারের কাছ থেকে একটি পুরস্কার আশা করতেই পারেন। কিন্তু আমার ১৪ বছরের কর্মকাণ্ডে পুরস্কার তো দূরের কথা ভালোভাবে স্বীকৃতিটুকুও পাইনি। তিনি বলেন, মানুষ যেখানে সম্মান দেয় না সেখানে সম্মান দেয় স্বয়ং বিধাতা। এটার প্রমাণ দিয়েছে আমার এলাকার মানুষ। একজন রানিং মিনিস্টারের বিরুদ্ধে আমাকে ১ লাখ ভোটে পাশ করিয়েছে এলাকার ভোটাররা। ব্যারিস্টার সুমন দুঃখ প্রকাশ করে বলেন, সারাজীবন ছাত্রলীগ, যুবলীগ আর আওয়ামী লীগ করেছি তবুও আমি এখনও স্বতন্ত্র। স্বতন্ত্র হিসেবেই আমি সংসদ সদস্য নির্বাচিত হয়েছি। আমার দলের লোকেরাই এখন বলেন ‘আরে ও তো স্বতন্ত্র’। তিনি বলেন, এলাকার উন্নয়নের জন্য দুই মাসে ২৯ কোটি টাকা বরাদ্দ পেয়েছি। গত ৫০ বছরে কোনো এমপি জনগণকে বলেননি ২০ কোটি বা ২৯ কোটি টাকা পেয়েছেন। ব্যারিস্টার সুমন বলেন, আমি যেটা বরাদ্দ পেয়েছি এটা তো আমার বাপের টাকা না। এটা আমার এলাকার সাড়ে ৬ লাখ মানুষের টাকা। মানুষ তখনই টাকার কথা লুকায়, যখন টাকা মারার ধান্দা থাকে। তিনি মার্কিন রাজনীতিবিদদের উদাহরণ টেনে জানান, সেখানে কোনো তহবিল তছরুপের ঘটনা থাকলে তারা পদত্যাগ করেন। এছাড়া তিনি মার্কিনীদের মতো আন্তর্জাতিক মানের রাজনীতি করে দৃষ্টান্ত স্থাপন করতে চান। মইনুল ইসলামের সঞ্চালনায় ওই সংবর্ধনায় সভায় অন্যদের মধ্যে বক্তব্য দেন- আইনজীবী মোহাম্মদ এন মজুমদার, এম এ আজিজ, অ্যাটর্নি ব্রুস ফিসার, মিজানুর রহমান শেফাজ, হেলাল চৌধুরী ও এম উদ্দিন আলমগীর প্রমুখ। 

post
সংবাদ

ম্যারেজ ফান্ডের মাধ্যমে ঋণ দেয়া আহবান

যৌতুক ও মাদক বিরোধী আন্দোলন বাংলাদেশের প্রধান পৃষ্ঠপোষক পীরে ত্বরিকত আলহাজ্ব আল্লামা আবুল কাশেম নূরী বলেছেন, সমাজের জন্য যৌতুক একটি অভিশাপ। তাই যৌতুককে না বলে সরকারীভাবে ম্যারেজ ফান্ড গঠন করে বিয়ের জন্য ঋণ দেয়া প্রয়োজন। মাহে রমজান উপলক্ষে আবুধাবিতে ইউরস হোম রিয়েল এষ্টেট ম্যানেজমেন্ট এর আয়োজনে ইফতার মাহফিলে এ আহবান জানান তিনি। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কোম্পানির স্বত্বাধিকারী আলহাজ্ব মোহাম্মদ আবুল বশর। মাওলানা মোহাম্মদ ইয়াকুব আল ক্বাদেরী এবং সাইদুল ইসলাম জাবেদ এর পরিচালনায় প্রধান অতিথি ছিলেন বিশিষ্ট কমিউনিটি ব্যক্তিত্ব আলহাজ্ব ইফতেখার হোসেন বাবুল। প্রধান বক্তা ছিলেন বাংলাদেশ সমিতি ইউএই'র সভাপতি প্রকৌশলী মোয়াজ্জেম হোসেন, বাংলাদেশ সমিতি ইউএই এর সহ-সভাপতি আব্দুল কুদ্দুস খালেদ, যুগ্ন সম্পাদক রুহুল আমীন চৌধুরী, কমিউনিটি নেতা ইমন হোসেন ইমন, কমিউনিটি নেতা, ব্যবসায়ী মাওলানা আবুল কালাম আজাদ, ব্যবসায়ী মোহাম্মদ ওসমান, ব্যবসায়ী আবুল কাশেম, মোহাম্মদ আলী, দিদারুল আলম , আমিনূল ইসলাম টিপু, জাফর ইসলাম, নুর মোহাম্মদ, ইমরাদ হোসেন ইমু, ব্যবসায়ী আবুল কাশেম, স ম হারুনুর রশীদ, প্রকৌশলী আশীষ বড়ুয়া ও জামশেদুল আলম সহ অনেকে।

post
সংবাদ

ঈদে মহাসড়কে বন্ধ থাকবে ট্রাক-কাভার্ড ভ্যান

ঘরমুখো মানুষের যাতায়াত নির্বিঘ্ন করতে ঈদের আগে সাতদিন ও পরের তিন দিন দেশের সব সড়কে নির্মাণকাজ বন্ধ রাখার নির্দেশ দিয়েছেন, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। বৃহস্পতিবার সকালে বিআরটিএ'র সদর দফতরে ঈদ যাত্রা নির্বিঘ্ন ও নিরাপদ করার লক্ষ্যে, প্রস্তুতিমূলক সভায় তিনি এসব কথা বলেন। দীর্ঘ ২ ঘন্টার সভা শেষে আসন্ন ঈদে ঘরে ফেরা মানুষের যাত্রা স্বাচ্ছন্দ্য ও নিরাপদ করতে সকলকে নির্দেশ দেন সেতুমন্ত্রী। এসময়,সড়ক দুর্ঘটনা ঠেকাতে হাইওয়ে পুলিশের পাশাপাশি, বিআরটি এর সক্ষমতা বাড়ানোর তাগিদও দেন তিনি। ঈদুল ফিতরের আগে ও পরে মোট ৬ দিন মহাসড়কে ট্রাক-কাভার্ড ভ্যান চলাচল বন্ধ থাকবে বলেও জানান ওবায়দুল কাদের। 

post
ক্যাম্পাস লাইফ

জবি’র শিক্ষক শাহেদ ইমন বরখাস্ত, পদ থেকে অব্যাহতি চেয়ারম্যানকে

শিক্ষার্থীকে যৌন নিপীড়নের দায়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ফিল্ম অ্যান্ড টেলিভিশন বিভাগের প্রভাষক আবু শাহেদ ইমনকে বিশ্ববিদ্যালয় থেকে সাময়িক বরখাস্ত করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। একইসঙ্গে শিক্ষার্থীকে অসহযোগিতা করায় বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. জুনায়েদ হালিমকে চেয়ারম্যান পদ থেকে অব্যহতি দেওয়া হয়েছে। আজ ২১ মার্চ (বৃহস্পতিবার) বিকেলে এক জরুরি সিন্ডিকেট সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। সিন্ডিকেট সভা শেষে এই সিদ্ধান্তের কথা সংবাদিকদের জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. সাদেকা হালিম। উপাচার্য অধ্যাপক ড. সাদেকা হালিম বলেন, বিশ্ববিদ্যালয়ের ফিল্ম অ্যান্ড টেলিভিশন বিভাগের প্রভাষক আবু শাহেদ ইমনকে বিশ্ববিদ্যালয় থেকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। আর শিক্ষার্থীকে অসহযোগিতা করায় বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. জুনায়েদ হালিমকে চেয়ারম্যান পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

About Us

NRBC is an open news and tele video entertainment platform for non-residential Bengali network across the globe with no-business vision just to deliver news to the Bengali community.