বিশেষ প্রতিবেদন

স্বাধীনতার ৫৩তম বার্ষিকীতে প্রবাসের ২৭ বীর মুক্তিযোদ্ধার গল্প

post-img

বাঙালির স্বাধীনতার ৫৩তম বার্ষিকী আসছে ২৬ মার্চ। অর্থাৎ সেদিন ৫৪তম স্বাধীনতা দিবস উদযাপন করবেন প্রবাস ও বাংলাদেশের বাঙালিরা। ৫৩ বছর আগে বাংলার অবিসংবাদিত নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবের ডাকে দামাল ছেলেরা কীভাবে হানাদার বাহিনীর বিরুদ্ধে সম্মুখ সমরে লিপ্ত হয়েছিলেন, কীভাবে হায়েনাদের কবল থেকে বাংলার মানুষ আর মাটিকে মুক্ত করেছেন, কী ছিল সেই উজ্জীবনী শক্তি ইত্যাদি অবলিলায় বিবৃত করেছেন আমেরিকায় বসবাসরত বীর মুক্তিযোদ্ধাগণ। প্রকৃতির নিয়মেই অনেকে ইন্তেকাল করেছেন এবং অনেকেই নানাবিধ রোগে আক্রান্ত। তাই ইচ্ছা সত্বেও হাতে লিখতে অথবা টাইপ করতে সক্ষম হননা অনেকেই মুক্তিযুদ্ধের অবিস্মরণীয় সেসব দিনগুলোর কথা। এ অবস্থায় বীর যোদ্ধাগণের বিরত্বের অবিশ্বাস্য ঘটনাবলি কী হারিয়ে যাবে? ভবিষ্যত প্রজন্ম এবং প্রজন্ম থেকে প্রজন্মান্তরের বাঙালিরা কী ভুলে যাবে একাত্তরের মুক্তিযুদ্ধের সত্যিকারের তথ্য? একাত্তরের ৭ মার্চ ঢাকার ঐতিহাসিক রেসকোর্স ময়দানে (আজকের সোহরাওয়ার্দি উদ্যান) লাখো জনতার উত্তাল সমুদ্রে মাত্র ১৮ মিনিটের বক্তব্যে বঙ্গবন্ধুর সেই যাদুকরি বক্তব্য কী ভবিষ্যত প্রজন্মকে অনুপ্রেরণা, মুক্তিকামি মানুষের লড়াইয়ে উৎসাহিত করার ভূমিকা রাখবে না?

এসব বিষয় সামনে রেখেই বীর মুক্তিযোদ্ধাগণের রনাঙ্গনের দিনগুলোর কথা ভিডিওতে ধারণের এ উদ্যোগ নেয়া হয়। বাংলাদেশ প্রতিদিন উত্তর আমেরিকা সংস্করণের নির্বাহী সম্পাদক বীর মুক্তিযোদ্ধা লাবলু আনসারের এ উদ্যোগ বাস্তবায়নে পাশে দাঁড়ান বঙ্গবন্ধু ফাউন্ডেশনের যুক্তরাষ্ট্র শাখার সাধারণ সম্পাদক মো. কাদের মিয়া, সেক্টর কমান্ডারস ফোরাম-মুক্তিযুদ্ধ’৭১ এর যুক্তরাষ্ট্র শাখার সভাপতি বীর মুক্তিযোদ্ধা লাবলু আনসার, সমাজসেবক ইঞ্জিনিয়ার মো. ফজলুল হক এবং ডা. সায়েরা হক দম্পতি, ওয়াশিংটন ইউনিভাসিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজির চ্যান্সেলর এবং সিইও ইঞ্জিনিয়ার আবুবকর হানিপ, বিশ্ববাংলা টোয়েন্টিফোর টিভির সিইও আলিম খান আকাশ এবং ব্লিং শু লিমিটেডের কর্ণধার হাসানুজ্জামান। মুক্তিযোদ্ধাগণের গল্প ভিডিওতে ধারণের কার্যক্রম শুরু হয় গত বছর। অর্ধ শতাধিক বীর মুক্তিযোদ্ধার গল্প ধারণে সর্বাত্মক সহায়তা দেন এনআরবি কানেক্ট টিভির আরিফুল ইসলাম, মো. নাঈম হাসান, জলি আহমেদ, সাংবাদিক আলমগীর কবির। সম্পাদনা করেছে ঢাকার লায়নিক মাল্টি মিডিয়া। এরমধ্য থেকে ২৭ জনের গল্প প্রথম পর্বে প্রকাশিত হচ্ছে। এরপর এই আমেরিকার আরো ক’জনের ভিডিও ধারণ করে চলতি বছরের ডিসেম্বরের মধ্যে দ্বিতীয় পর্ব প্রকাশের ইচ্ছা রয়েছে বলে সংশ্লিষ্টরা জানান।

প্রথম পর্বে রয়েছেন বীর বিক্রম খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধা এম এ মালেক, বীরপ্রতিক খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধা ক্যাপ্টেন (অব:) ডা. সিতারা রহমান, বীরপ্রতিক খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধা ক্যাপ্টেন (অব:) সৈয়দ মঈনুদ্দিন আহমেদ, বীর মুক্তিযোদ্ধা ডা. আবিদুর রহমান, বীর মুক্তিযোদ্ধা এম ফজলুর রহমান, বীর মুক্তিযোদ্ধা কামরুজ্জামান নান্নু, বীর মুক্তিযোদ্ধা রেজাউল বারি, বীর মুক্তিযোদ্ধা মো. আব্দুর রহমান, বীর মুক্তিযোদ্ধা আবুল বাশার চুন্নু, বীর মুক্তিযোদ্ধা আবু তাহের, বীর মুক্তিযোদ্ধা আবু তাহের ভূ’ইয়া, বীর মুক্তিযোদ্ধা মো. নাজিমউদ্দিন, বীর মুক্তিযোদ্ধা মো. শামসুল আলম চৌধুরী, বীর মুক্তিযোদ্ধা নান্নু আহমেদ, বীর মুক্তিযোদ্ধা লাবলু আনসার, বীর মুক্তিযোদ্ধা গুলজার হোসেন, বীর মুক্তিযোদ্ধা মো. লুৎফর রহমান, বীর মুক্তিযোদ্ধা মাসুদুল হক, বীর মুক্তিযোদ্ধা মো. আলী হোসেন, বীর মুক্তিযোদ্ধা নুরল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালাম, বীর মুক্তিযোদ্ধা মো. আমির আলী, বীর মুক্তিযোদ্ধা নাজমুল হক, বীর মুক্তিযোদ্ধা মো. মোজাম্মেল হক, বীর মুক্তিযোদ্ধা লায়লা হাসান, বীর মুক্তিযোদ্ধা মো. আমির হোসাইন, বীর মুক্তিযোদ্ধা মো. আনোয়ার হোসেন, বীর মুক্তিযোদ্ধা প্রাণ গোবিন্দ কুন্ডু। এই ২৭ বীর মুক্তিযোদ্ধার গল্পের পরিধি ১ ঘন্টা ১০ মিনিট ৫৪ সেকেন্ডে বন্দি করা হলেও ভবিষ্যতে বাংলার স্বাধীনতা, বাঙালির বীরত্বগাথা এবং সংগঠক থেকে ব্ঙ্গবন্ধু ও পরবর্তীতে শেখ মুজিবুর রহমানের জাতিরপিতা হয়ে উঠা নিয়ে যারা গবেষণা করবেন, ইতিহাসের পুঙ্খানুপুঙ্খ বিশ্লেষণের প্রয়াস চালাবেন-তাদের কাছে বীর মুক্তিযোদ্ধাগণের এই বিবরণী কিছুটা হলেও সহায়ক হবে বলে সংশ্লিষ্টরা আশা করছেন।

সম্পর্কিত খবর

About Us

NRBC is an open news and tele video entertainment platform for non-residential Bengali network across the globe with no-business vision just to deliver news to the Bengali community.