এনআরবি লাইফ

যুক্তরাষ্ট্রে দুর্বৃত্তের ছুরিকাঘাতে বাংলাদেশি নিহত

post-img

যুক্তরাষ্ট্রের মেরিল্যান্ড অঙ্গরাজ্যের বাল্টিমোরে দুর্বৃত্তের ছুরিকাঘাতে মোহাম্মদ হানিফ (৫০) নামে এক বাংলাদেশি নিহত হয়েছেন। স্থানীয় সময় রোববার চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

এর আগে, শুক্রবার হানিফ হামলার শিকার হন। পরে তাকে স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করা হয়।

জানা যায়, মেরিল্যান্ড অঙ্গরাজ্যের বাল্টিমোর শহরে একটি দোকানে কাজ করতেন মোহাম্মদ হানিফ। শুক্রবার কাজের সময় কয়েকজন কৃষ্ণাঙ্গ তরুণ দোকানে ঢুকে সিগারেট নিয়ে চলে যায়। এসময় হানিফ তাদের বাধা দেন। তবুও দুর্বৃত্তরা চলে যেতে চাইলে পেছনে ধাওয়া করেন হানিফ। এ সময় তাকে এলোপাতাড়ি ছুরিকাঘাত করে পালিয়ে যায় দুর্বৃত্তরা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে গুরুতর আহত হানিফকে হাসপাতালে ভর্তি করে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি রোববার মারা যান।

নিহত হানিফের জানাজা আগামী মঙ্গলবার বাদ জোহর মেরিল্যান্ডের ফ্রেডরিকের ইসলামিক সোসাইটি মসজিদে অনুষ্ঠিত হবে। জানাজা শেষে আল-ফিরদৌস মেমোরিয়াল গার্ডেনে দাফন করা হবে। হানিফের বাড়ি নোয়াখালী জেলার বেগমগঞ্জ উপজেলার আমিনবাজারে। 

সম্পর্কিত খবর

About Us

NRBC is an open news and tele video entertainment platform for non-residential Bengali network across the globe with no-business vision just to deliver news to the Bengali community.