প্রধানমন্ত্রী শেখ হাসিনা আবারও ডামি উপজেলা নির্বাচন করতে যাচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
বৃহস্পতিবার দুপুরে নয়াপল্টন বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সাতদিনের ধারাবাহিক কর্মসূচির প্রথম দিনে, তীব্র তাপদাহে অতিষ্ঠ জনসাধারণের মাঝে বোতলজাত পানি ও স্যালাইন বিতরণকালে তিনি এসব কথা বলেন। এসময়ে রিজভী বলেন, আসন্ন উপজেলা নির্বাচনে আওয়ামী লীগ নেতারাও অংশ নেয়ার সুযোগ পাচ্ছে না। মন্ত্রী-এমপিদের পরিবার ও আত্মীয়-স্বজনদের কাছে জনগণ জিম্মি হয়ে পড়েছে।
