post
শিক্ষা

মাধ্যমিকের ৩১ বইয়ে ১৪৭ ভুল

মাধ্যমিকের চারটি শ্রেণির ৩১টি বইয়ে ১৪৭টি ভুল সংশোধনের সুপারিশ করেছে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের (এনসিটিবি) গঠিত উচ্চ পর্যায়ের কমিটি। এসব বই হলো— ষষ্ঠ শ্রেণির গণিত, বিজ্ঞান, বৌদ্ধধর্ম শিক্ষা, স্বাস্থ্য সুরক্ষা, জীবন ও জীবিকা; সপ্তম শ্রেণির ইতিহাস ও সামাজিক বিজ্ঞান, স্বাস্থ্য সুরক্ষা, ইংলিশ, গণিত; অষ্টম শ্রেণির বিজ্ঞান, ডিজিটাল প্রযুক্তি, জীবন ও জীবিকা, গণিত, ইংলিশ, বিজ্ঞান, ইতিহাস ও সামাজিক বিজ্ঞান, ইসলাম শিক্ষা, খ্রিষ্টধর্ম শিক্ষা; নবম শ্রেণির ইংলিশ, গণিত, ইতিহাস ও সামাজিক বিজ্ঞান, জীবন ও জীবিকা, শিল্প ও সংস্কৃতি, বাংলা, বিজ্ঞান, ডিজিটাল প্রযুক্তি, স্বাস্থ্য সুরক্ষা, বৌদ্ধধর্ম শিক্ষা ও খ্রিষ্টধর্ম শিক্ষা। এর আগে নানা আলোচনা-সমালোচনার মধ্যে নতুন বইয়ের ভুলত্রুটি ই-মেইলে জানানোর অনুরোধ করে সংবাদ বিজ্ঞপ্তি প্রকাশ করে এনসিটিবি। গেল বছর প্রথম, ষষ্ঠ ও সপ্তম শ্রেণিতে নতুন শিক্ষাক্রম বাস্তবায়ন করা হয়েছে। এ বছর সেটা করা হবে দ্বিতীয়, তৃতীয়, অষ্টম ও নবম শ্রেণিতে। ২০২৫ সালে পঞ্চম ও দশম শ্রেণিতে, ২০২৬ সালে একাদশ এবং ২০২৭ সালে দ্বাদশ শ্রেণিতে এই শিক্ষাক্রম চালু হবে। পরীক্ষামূলকভাবে এসব শ্রেণিতে প্রণয়ন করা হয়েছে পাঠ্যবই। বিভিন্ন শ্রেণির পাঠ্য বইয়ের ভুল-ত্রুটি সংশোধনে প্রতিটি বইয়ের জন্য একজন করে বিশেষজ্ঞকে দায়িত্ব দেওয়া হয়েছিল। ভুল ধরে তারা তা এনসিটিবির উচ্চপর্যায়ের কমিটি কাছে জমা দেয়। সম্প্রতি এই কমিটি ষষ্ঠ থেকে নবম শ্রেণির ৩১ বইয়ের ভুল ও সংশোধনীগুলো নিয়ে একটি প্রতিবেদন শিক্ষা মন্ত্রণালয় উচ্চপর্যায়ে পাঠায়। সেখান থেকে ভূলগুলোর সংশোধনী দেওয়ার জন্য নির্দেশনা দেওয়া হয়।

post
শিক্ষা

শনিবার স্কুল খোলা: প্রতিবাদে শিক্ষকদের কর্মবিরতি ঘোষণা

সাপ্তাহিক ছুটির দিন শনিবার স্কুল খোলা রাখার প্রতিবাদে কর্মবিরতি পালনের ঘোষণা দিয়েছেন মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকরা। ঘোষিত কর্মসূচি অনুযায়ী- শনিবার (১১ মে) সকাল ১০টা থেকে বেলা ১১টা পর্যন্ত এক ঘণ্টার কর্মবিরতি পালন করবেন তারা। এসময়ে ক্লাস-পরীক্ষাসহ সব কার্যক্রম বন্ধ রাখবেন শিক্ষকরা। সোমবার (৬ মে) বিকেলে গণমাধ্যমে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে বাংলাদেশ মাধ্যমিক সহকারী শিক্ষক সমিতির কেন্দ্রীয় সভাপতি জাহাঙ্গীর হোসেন ও সাধারণ সম্পাদক নূরে আলম বিপ্লব এ ঘোষণা দেন। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, শনিবার শিক্ষাপ্রতিষ্ঠান খোলা না রাখার জন্য শিক্ষক সমাজের পক্ষে আগেই বিবৃতি দেওয়া হয়েছে, যা গণমাধ্যমে গুরুত্বসহকারে প্রকাশিত হয়েছে। সরকারের এমন একতরফা সিদ্ধান্তে শিক্ষার্থী-শিক্ষক-অভিভাবকরা সংক্ষুব্ধ। এতে আরও বলা হয়, এ পরিস্থিতিতে প্রতিবাদস্বরূপ ‌‘কর্মবিরতি’ পালনের জন্য মাধ্যমিক পর্যায়ের সব স্তরের শিক্ষক-কর্মচারীদের প্রতি আহ্বান জানানো হচ্ছে। সরকারের সিদ্ধান্ত বাতিল না করলে প্রতি শনিবার পুরো কর্মদিবস ‘কর্মবিরতি’র মতো কঠোর কর্মসূচির ঘোষণা দেওয়া হবে। শনিবার শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রাখার যৌক্তিকতা তুলে ধরে তারা বলেন, কোনো প্রাকৃতিক দুর্যোগ শিক্ষক কিংবা শিক্ষার্থীর সৃষ্ট নয়। পরিস্থিতি বিবেচনায় শিক্ষাপ্রতিষ্ঠান সাময়িক বন্ধ হতেই পারে, আগেও হয়েছে। সে কারণে নির্ধারিত ছুটি কমিয়ে দেওয়া কোনোভাবেই কাম্য নয়।

post
সংবাদ

প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রীর সাথে বিসিএ’র সভা

যুক্তরাজ্যে,প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরীর সাথে মতবিনিময় করেছে, বাংলাদেশ ক্যাটারার্স এসোসিয়েশন-বিসিএ। বিসিএর লণ্ডনের হ্যারো রোডের কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। বিসিএ প্রেসিডেন্ট ওলী খান এমবিই‘র সভাপতিত্বে, অনুষ্ঠান পরিচালনা করেন সেক্রেটারি জেনারেল মিঠু চৌধুরী। অনুষ্ঠানে প্রতিমন্ত্রীকে সম্মাননা ক্রেস্ট তুলে দেন, সংগঠনটির মেম্বারশীপ সেক্রেটারি ইয়ামীম দিদার, ভাইস প্রেসিডেন্ট শামসুল ইসলাম শাহীন ও সেলু মিয়া। বক্তব্য রাখেন, বিসিএর চিফ ট্রেজারার টিপু রহমান, সাবেক প্রেসিডেন্ট এম এ মুনীম ওবিই, কামাল ইয়াকুব, ওর্গানাইজিং সেক্রেটারি ফরহাদ হোসেন টিপু, প্রেস এন্ড পাবলিকেশন সেক্রেটারি নাজ ইসলাম, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট সৈয়দ হাসান ও আব্দুল করিম নাজিম, ডেপুটি সেক্রেটারি নাসির উদ্দিন, এনইসি মেম্বার এম কে জামান জুয়েল, যুক্তরাজ্য আওয়ামী লীগের ভাইস প্রেসিডেন্ট জালাল উদ্দিন, সাংগঠনিক সম্পাদক আহাদ চৌধুরী সহ অন্যান্যরা। এসময় শফিকুর রহমান চৌধুরীর কাছে সংগঠনটির বিভিন্ন দাবী এবং বাংলাদেশে তাদের সম্ভাব্য বিনিয়োগ পরিকল্পনা তুলে ধরা হয়।

post
প্রবাস রাজনীতি

উপজেলা নির্বাচন: প্রবাসীদের মাঝে উৎসব

আগামী ৮মে অনুষ্ঠিত হবে প্রথম ধাপের উপজেলা পরিষদ নির্বাচন। সেই নির্বাচনের হাওয়া বইছে, প্রবাসে অবস্থানরত নেতাকর্মীদের মাঝে। ইতালির মিলানে মাদারীপুর জেলা কল্যান সমিতির শ্রম বিষয়ক সম্পাদক মাসুম মোল্লার আয়োজনে, মাদারীপুর সদর উপজেলা পরিষদ নির্বাচনে, আনারস প্রতিকের উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। সিসিলি প্রতিনিধি ইরান শিকদার জানান,সদর উপজেলার দুদখালী ইউনিয়নের বিশিষ্ট সমাজ সেবক বাবুল মোল্লার বাড়িতে, এই উঠান বৈঠক অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন, চেয়ারম্যান প্রার্থী আসিবুর রহমান, আসিব খানের মা ও মাদারীপুর-০২ আসনের সংসদ সদস্য শাজাহান খানের স্ত্রী সৈয়দা রোকেয়া বেগম। এছাড়া, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি সৈয়দ সাখাওয়াত হোসেন সেলিম, দুধখালী ইউপি চেয়ারম্যান ফারুক খান,রিয়াজুল ইসলাম শহিদ ও দবির মোল্লাসহ অনেকে।

post
শিক্ষা

বয়সসীমা বাড়ানোর সিদ্ধান্ত প্রধানমন্ত্রীর ওপর

চাকরিতে প্রবেশের বয়সসীমা বাড়ানোর বিষয়ে শিক্ষামন্ত্রীর প্রস্তাব পেয়েছেন জানিয়ে জনপ্রশাসনমন্ত্রী ফরহাদ হোসেন বলেন, এটি রাষ্ট্রের নীতিগত সিদ্ধান্তের বিষয়। প্রধানমন্ত্রীর কাছে এ প্রস্তাব উপস্থাপিত হওয়ার পর এ বিষয়ে সিদ্ধান্ত হবে। রোববার (৫ মে) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এক প্রশ্নের জবাবে মন্ত্রী এ কথা বলেন। সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা সাধারণভাবে ৩৫ ও কোটার ক্ষেত্রে ৩৭ বছর করার সুপারিশ করেছেন শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী। সম্প্রতি এ সুপারিশ করে জনপ্রশাসন মন্ত্রীর কাছে চিঠি পাঠিয়েছেন মন্ত্রী। বর্তমানে সরকারি চাকরিতে প্রবেশের সর্বোচ্চ বয়সসীমা ৩০ বছর। তবে বীর মুক্তিযোদ্ধাসহ বিভিন্ন কোটার ক্ষেত্রে এ বয়স ৩২ বছর। দীর্ঘদিন ধরে চাকরিপ্রার্থীরা বয়সসীমা বাড়ানোর দাবি জানিয়ে আসছেন। এ বিষয়ে দৃষ্টি আকর্ষণ করলে জনপ্রশাসনমন্ত্রী বলেন, ‘শিক্ষা মন্ত্রণালয় একটা প্রস্তাব আমাদের কাছে পাঠিয়েছে। তবে চাকরিতে প্রবেশের বয়সসীমা কত হবে এটি রাষ্ট্রের নীতিগত সিদ্ধান্তের বিষয়। এটি প্রধানমন্ত্রীর কাছে উপস্থাপিত হওয়ার পর এ বিষয়ে সিদ্ধান্ত হবে। যে কোনো বিষয়ে নীতিগত সিদ্ধান্ত একটি প্রক্রিয়া অনুসরণ করে হয়। আমরা বিষয়টি নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা করবো। তিনি পরামর্শ দেবেন কোন প্রক্রিয়া অনুসরণ করে জায়গায় যাওয়া যায়।’ তিনি বলেন, ‘এরই মধ‌্যে প্রধানমন্ত্রীর সামনে বিষয়গুলো উত্থাপিত হয়েছে। একাদশ সংসদের সংসদ সদস‌্যরা এ বিষয়ে প্রশ্ন তুলেছিলেন, সেই প্রশ্নের উত্তর আমি নিজে দিয়েছি, প্রধানমন্ত্রীও কিন্তু সেসব প্রশ্নের উত্তর দিয়েছেন। সেখানে তিনি বলেছেন, চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩০ বছর হবে, তবে বীর মুক্তিযোদ্ধার সন্তানদের ক্ষেত্রে দুই বছর বেশি অর্থাৎ ৩২ বছর হবে।’

post
বাংলাদেশ

হারানো আস্থা ফিরে পেয়েছে সেনাবাহিনী

পঁচাত্তরের ১৫ই আগস্টের পর জনগণের আস্থা হারানো সেনাবাহিনী, বর্তমান সরকারের প্রচেষ্টায় আবারো আস্থার জায়গায় ফিরে এসেছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রোববার ঢাকা সেনানিবাসের দরবারে যোগ দিয়ে তিনি এসব কথা বলেন। এছাড়া, আগামী বিশ্বের সাথে তাল মিলিয়ে চলতে বাংলাদেশ সেনাবাহিনীকে আধুনিক প্রযুক্তি নির্ভর হিসেবে গড়ে তুলতে সরকার কাজ করছে বলেও জানান প্রধানমন্ত্রী। এর আগে সকালে সেনানিবাসে নবনির্মিত আর্মড ফোর্সেস ইনস্টিটিউট অব প্যাথলজি ও সেনা প্রাঙ্গণ ভবনের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপর সেনাবাহিনীর সদস্যদের উদ্দেশ্যে দেয়া ভাষনে প্রধানমন্ত্রী জানান, জাতির পিতার হত্যার মধ্য দিয়ে সেনাবাহিনী জনগণের আস্থা হারিয়েছিল। তবে, সরকারের নানা উদ্যোগের ফলে আবারও আস্থায় ফিরেছে এই বাহিনী। জাতির পিতার পদাঙ্ক অনুসরণ করে, বাংলাদেশ সেনাবাহিনীকে আধুনিক ও তথ্য প্রযুক্তি নির্ভর হিসেবে করে গড়ে তোলা হচ্ছে জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, যুগোপযোগী সেনাবাহিনী গড়ে তোলাই সরকারের মূল লক্ষ্য। এ সময় শান্তি রক্ষা মিশনে সেনাবাহিনীর দক্ষতার প্রশংসা করে, আগামীতে আরও ভালো করার প্রত্যাশা জানান প্রধানমন্ত্রী।

post
সংবাদ

রেলের ভাড়া বৃদ্ধির সিদ্ধান্ত অনৈতিক

রেলের দুর্নীতি-লুটপাট, অপচয় ও অব্যবস্থাপনা বন্ধ না করে যাত্রীর পকেট লুট করতে ভাড়া বৃদ্ধির সিদ্ধান্তককে অনৈতিক ও গণবিরোধী হিসাবে আখ্যায়িত করে বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি-বাংলাদেশ ন্যাপ ভাড়া বৃদ্ধির সিদ্ধান্ত প্রত্যাহার করে দুর্নীতি, লুটপাট ও অব্যবস্থাপনার সঙ্গে জড়িতদের শাস্তির দাবি জানিয়েছে। শনিবার (৪ মে) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে পার্টির চেয়ারম্যান জেবেল রহমান গানি ও মহাসচিব এম. গোলাম মোস্তফা ভুইয়া এ দাবি জানান। বাস মালিকদের সুবিধা দিতে রেয়াত সুবিধা প্রত্যাহারের নামে বাসের চেয়ে রেলের ভাড়া বৃদ্ধির সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে অভিযোগ করে তারা বলেন, নিত্যপণ্যের অস্বাভাবিক মূল্যবৃদ্ধির ফলে সাধারণ মানুষের জীবন অতিষ্ঠ। মানুষের প্রকৃত আয় কমে গেছে। এরপর গণপরিবহন রেলের টিকিটের মূল্যবৃদ্ধি সাধারণ মানুষের জীবনকে আরও কঠিন করে তুলবে। পণ্যের পরিবহন ব্যয় বৃদ্ধি পাবে, ফলে নিত্যপণ্যের মূল্য আরও বৃদ্ধি পাবে। যার খেসারত সাধারণ মানুষকেই দিতে হবে। নেতৃদ্বয় বলেন, ৪ মে থেকে রেলের ভাড়া বৃদ্ধির সিদ্ধান্ত হঠকারী ও মানুষের ওপর নতুন অত্যাচারের শামিল। এই পাঁয়তারা কাটা ঘায়ে নুনের ছিটার মতো। বড় বড় প্রকল্পের নামে রেলকে আধুনিকায়ন করার কথা বলা হলেও প্রকৃত অর্থে সেই টাকার যথাযথভাবে ব্যবহার না হয়ে লুট হচ্ছে। লুটের মাধ্যমে দেশের টাকা বিদেশে পাচার হয়ে যাচ্ছে। লুটেরাদের দৌরাত্ম্যের কুফল ভোগ করতে হচ্ছে সাধারণ মানুকে। অথচ সরকার তাদেরই পোষণ করে চলছে। বাংলাদেশ ন্যাপ নেতৃদ্বয় আরও বলেন, রেলের কতিপয় কর্মকর্তা-কর্মচারীদের দুর্নীতি বন্ধ না করে ভাড়া বৃদ্ধির মাধ্যমে রেলের লোকসান কমানো সম্ভব নয়। এমন সিদ্ধান্ত আকাশ কুসুম কল্পনা। এর আগেও কয়েক দফা ভাড়া বাড়িয়ে লোকসান লাঘব করতে ব্যর্থ হয়েছে। রেল বড় বড় প্রকল্প নিয়ে ব্যস্ত, কিন্তু যাত্রীসেবার দিকে কোন নজর নেই।

post
শিক্ষা

শিক্ষাপ্রতিষ্ঠান খুলছে রোববার

সারা দেশে আগামীকাল রোববার স্কুল-কলেজ-মাদ্রাসা খুলছে। তীব্র তাপপ্রবাহের কারণে বিভিন্ন জেলায় বন্ধ থাকলেও তাপমাত্রা স্বাভাবিক হওয়ায় রোববার থেকে সব স্তরের শিক্ষাপ্রতিষ্ঠান খোলা থাকবে। শনিবার (৪ মে) শিক্ষা মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা আবুল খায়ের এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, শিক্ষার্থীদের স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করতে গত সপ্তাহে দেশের বিভিন্ন জেলায় শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ছিল। সর্বশেষ আজ শনিবারও দেশের ২৫ জেলার মাধ্যমিক স্কুল, কলেজ, মাদ্রাসা ও কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ছিল। তবে তাপমাত্রা কমায় আগামীকাল রোববার থেকে দেশের সব মাধ্যমিক স্কুল, কলেজ, মাদ্রাসা ও কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানে পাঠদান কার্যক্রম অব্যাহত রাখার সিদ্ধান্ত নিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। শিক্ষা মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ, শিক্ষা মন্ত্রণালয় কর্তৃক গত ২৫ এপ্রিলে প্রকাশিত প্রজ্ঞাপন নং ৩৭.০০.০০০০.০৭১.০৪.০০২.০২ (অংশ)-২১৪ এর শর্তাদি পালন সাপেক্ষে আগামীকাল রোববার থেকে দেশের সব মাধ্যমিক স্কুল, কলেজ, মাদ্রাসা ও কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানে পাঠদান কার্যক্রম অব্যাহত থাকবে।

post
সংবাদ

ভোটকেন্দ্রে সহিংসতা হলে প্রার্থীতা বাতিল

ভোটকেন্দ্রে সহিংসতা, অসদাচরন ও ব্যালট ছিনতাইয়ের মতো ঘটনা ঘটলে নির্বাচন ও প্রার্থীতা বাতিলের পাশাপাশি নির্বাচন কমিশনের যত ধরনের ব্যবস্থা নেয়ার ক্ষমতা আছে তা প্রয়োগ করা হবে- বলে সাফ জানিয়েছেন নির্বাচন কমিশনার রাশেদা সুলতানা। শনিবার দুপুরে রাজশাহী জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, নওগাঁ ও জয়পুরহাট উপজেলার প্রতিদ্বন্দ্বী প্রার্থী ও নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে নির্বাচন কমিশনার রাশেদা সুলতানা একথা বলেন। এসময় রাজশাহী বিভাগীয় কমিশনার ড. দেওয়ান মুহাম্মদ হুমায়ুন কবীর, রাজশাহী রেঞ্জের ডিআইজি আনিসুর রহমানসহ অনেকে উপস্থিত ছিলেন।

post
সংবাদ

ঢাকা-ভাঙ্গা কমিউটার ট্রেন উদ্বোধন

মাদারীপুরের শিবচরে ভাঙ্গা-ঢাকা-ভাঙ্গা রুটে চন্দ্রনা কমিউটার ও ভাঙ্গা কমিউটার ট্রেনের উদ্বোধন করা হয়েছে। শনিবার সকালে শিবচর রেল স্টেশনে ভাঙ্গা-ঢাকা-ভাঙ্গা রুটে চন্দ্রনা কমিউটার ও ভাঙ্গা কমিউটার ট্রেনের উদ্বোধন করেন জাতীয় সংসদের চীফ হুইপ নূর ই আলম চৌধুরী লিটন এমপি। এই সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রেলমন্ত্রী জিল্লুর হাকিম এমপি। বাংলাদেশ রেলওয়ে মহাপরিচালক সরদার শাহাদাত চৌধুরী,রেলপথ মন্ত্রণালয়ের সম্পকিত স্থায়ী কমিটির সভাপতি এবিএম ফজলে করিম চৌধুরী এমপি,মাদারীপুর জেলা প্রশাসক মোহাম্মদ মারুফুর রশীদ খান,জেলা পরিষদের চেয়ারম্যান মুনীর চৌধুরীসহ স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

About Us

NRBC is an open news and tele video entertainment platform for non-residential Bengali network across the globe with no-business vision just to deliver news to the Bengali community.