সংবাদ

বিসিএ’র সাথে প্রবাসী প্রতিমন্ত্রীর মতবিনিময়

post-img

প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরীর সাথে মতবিনিময় করেছে বাংলাদেশ ক্যাটারার্স এসোসিয়েশন বিসিএ।

মঙ্গলবার বিসিএ কার্যালয়ে প্রেসিডেন্ট ওলী খান এমবিই‘র সভাপতিত্বে এ আয়োজন করা হয়। সেক্রেটারী জেনারেল মিঠু চৌধুরীর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরী। এসময় এমপির কাছে বিসিএর পক্ষ থেকে বিভিন্ন দাবী দাওয়া ও বাংলাদেশে তাদের সম্ভাব্য বিনিয়োগ পরিকল্পনা তুলে ধরা হয়। মতবিনিময় সভায় বক্তব্য রাখেন বিসিএর চিফ ট্রেজারার টিপু রহমান, কামাল ইয়াকুব, ফরহাদ হোসেন টিপু, নাজ ইসলামএবং সৈয়দ হাসানসহ আরো অনেকে।


সম্পর্কিত খবর

About Us

NRBC is an open news and tele video entertainment platform for non-residential Bengali network across the globe with no-business vision just to deliver news to the Bengali community.