শিক্ষা

প্রয়োজনে শুক্রবারও শিক্ষাপ্রতিষ্ঠান খোলা থাকবে

post-img

নতুন কারিকুলামে শিক্ষা কার্যক্রম পরিচালনার জন্য প্রয়োজনে শুক্রবারও শিক্ষাপ্রতিষ্ঠান খোলা রাখতে হতে পারে বলে মন্তব্য করেছেন শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল।

মঙ্গলবার (৩০ এপ্রিল) সচিবালয়ে নিজ দপ্তরে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন শিক্ষামন্ত্রী। এ সময় তাকে প্রশ্ন করা হয় আগামী বছর থেকে গ্রীষ্মকালীন ছুটি বাতিল হবে কি না? প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।

মহিবুল হাসান চৌধুরী নওফেল বলেন, কারিকুলামের দিনগুলো যথাযথভাবে সম্পন্ন করার জন্য শনিবার শিক্ষাপ্রতিষ্ঠান খোলা রাখতে হচ্ছে। এখন শিক্ষা কার্যক্রম পরিচালনার জন্য আমাদের যতদিন প্রয়োজন, সেটা অর্জন করার জন্য যদি শুক্রবারও খোলা রাখতে হয়, আমাকে খোলা রাখতে হবে। হ্যাঁ, যদি দিবসগুলো সম্পন্ন হয়ে যায়, তখন আমাদের খোলা রাখার প্রয়োজন হবে না।

তিনি বলেন, ছুটি, কারিকুলাম, টেক্সটবুক পরিচালনাগত নানা বিষয়; যেটা শিক্ষার সঙ্গে সম্পৃক্ত, সেটা বিশেষায়িত কার্যক্রম। এ বিশেষায়িত কার্যক্রমে অনেক অংশীজন সম্পৃক্ত থাকেন। অনেক স্টেকহোল্ডারের সঙ্গে আলোচনা করে সিদ্ধান্তগুলো নিতে হয়। ছুটির বিষয়টিও ঠিক তেমনি। আবহাওয়া অধিদপ্তর থাকে, স্বাস্থ্য মন্ত্রণালয়ের সঙ্গে আমাদের কথা হয়। প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনা হয়।


সম্পর্কিত খবর

About Us

NRBC is an open news and tele video entertainment platform for non-residential Bengali network across the globe with no-business vision just to deliver news to the Bengali community.