post
খেলা

এমবাপ্পের গোলে শেষ ষোলোতে ফ্রান্স, ঝুলে গেছে ডাচরা

ডি গ্রুপে ফ্রান্স ও নেদারল্যান্ডসকেই সেরা দুই ধরে নিয়েছিলেন অনেকে। অস্ট্রিয়া ও পোল্যান্ডের মধ্যে তৃতীয় স্থান নিয়েই কাড়াকাড়ি হওয়ার কথা। কিন্তু সব হিসাব উলটে দিয়ে অস্ট্রিয়া হয়েছে গ্রুপ চ্যাম্পিয়ন। ফ্রান্স শেষ ষোলোতে উঠেছে রানার্সআপ হয়ে। অপরদিকে পরের রাউন্ডে যেতে কিছুটা ঝুলে গেছে ডাচরা। যদিও শেষ ষোলোতে ওঠার ভালো সুযোগ এখনও রয়েছে তাদের সামনে।গ্রুপের শেষ ম্যাচে নেদারল্যান্ডসকে উত্তেজনাপূর্ণ ম্যাচে ৩-২ গোলে হারিয়েছে অস্ট্রিয়া। অন্য ম্যাচে ফ্রান্সকে ১-১ গোলে আটকে দিয়েছে পোল্যান্ড। আর এতে তিন ম্যাচে ছয় পয়েন্ট নিয়ে গ্রুপ সেরা হয়েছে অস্ট্রিয়া, পাঁচ পয়েন্ট নিয়ে দ্বিতীয় ফ্রান্স ও চার পয়েন্ট নিয়ে তৃতীয় নেদারল্যান্ডস। অস্ট্রিয়ার কাছে হেরে তৃতীয় হয়েও শেষ ষোলোতে যাওয়ার সুযোগ থাকছে ডাচদের সামনে। কারণ, ছয় গ্রুপে তৃতীয় হওয়া সেরা চারটি দলও যাবে শেষ ষোলোতে। ডাচরা হতে পারে সেই চার দলের একটি। অন্যদিকে ইউরোতে নিজের প্রথম গোলের দেখা পেয়েছেন কিলিয়ান এমবাপ্পে। পেনাল্টি থেকে ফ্রান্সকে এগিয়ে দেওয়া গোলটি করেন সামনের মৌসুমে রিয়াল মাদ্রিদের হয়ে নাম লেখানো এমবাপ্পে। পোল্যান্ডের হয়ে রবার্ট লেভানডফস্কি গোল শোধ করেন পেনাল্টি থেকেই। ১-১ গোলের ড্র হওয়ার ফ্রান্স আর গ্রুপ চ্যাম্পিয়ন হতে পারেনি। অন্য ম্যাচটি হয়েছে দুর্দান্ত, যেখান থেকে চোখ ফেরানোর উপায় ছিল না। ম্যাচের ৬ মিনিটে মালেনের আত্মঘাতী গোল এগিয়ে দেয় অস্ট্রিয়াকে। দ্বিতীয়ার্ধের শুরুতে কোডি গাকপোর দারুণ ফিনিশে সমতায় ফেরে ডাচরা। এরপর আবার অস্ট্রিয়াকে এগিয়ে দেন স্মিড। যা নেদারল্যান্ডস শোধ করে দেয় আরেকবার, এবার ত্রাতা মেম্পিস ডিপাই। কিন্তু ৮০ মিনিটে সাবিতজারের করা গোল অস্ট্রিয়াকে ম্যাচে তৃতীয়বারের মতো এগিয়ে দিলে আর ফিরতে পারেনি নেদারল্যান্ডস। তাই জয় দিয়ে শুরু করেও গ্রুপে তৃতীয় হতে হয়েছে রোনাল্ড কোম্যানের দলকে। অপরদিকে ফ্রান্সের কাছে হেরে ইউরো শুরু করা অস্ট্রিয়াই হয়েছে গ্রুপ সেরা।

post
খেলা

সবার আগে কোপার শেষ আটে আর্জেন্টিনা

ড্র করলেই কোপা আমেরিকার কোয়ার্টার ফাইনাল নিশ্চিত হতো আর্জেন্টিনার। চিলির বিপক্ষে ম্যাচ সেদিকেই এগোচ্ছিল। কিন্তু লাউতারো মার্তিনেস ম্যাচটা আর ড্র হতে দিলেন কই!৮৮ মিনিটে মার্তিনেসের দেওয়া একমাত্র গোলে চিলিকে হারিয়েছে আর্জেন্টিনা। এই জয় কোপা আমেরিকার কোয়ার্টার ফাইনালে তুলে দিয়েছে আলবিসেলেস্তেদের৷ দুই ম্যাচে দুই জয়ে ৬ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে মেসি-মার্তিনেসরা। কোপা আমেরিকায় চিলির সঙ্গে খেলা হলে আর্জেন্টাইন ভক্ত-সমর্থকদের মনে হয়তো ভেসে ওঠে পুরোনো স্মৃতি। ২০১৫,২০১৬ টানা দুইবার মহাদেশীয় শ্রেষ্ঠত্বের এই টুর্নামেন্টে আর্জেন্টিনাকে কাঁদিয়ে শিরোপা জেতে চিলি। সেই চিলির বিপক্ষে আজ দাপট দেখিয়ে খেলেছে আর্জেন্টিনা। ৬৪ শতাংশ বল দখল রেখে প্রতিপক্ষের লক্ষ্য বরাবর আর্জেন্টিনা নেয় ৬ শট। চিলি বল দখলে রাখে ৩৬ শতাংশ। প্রতিপক্ষের লক্ষ্য বরাবর ৩ শট নেয় তারা। আর্জেন্টিনার মতো সুযোগ হাতছাড়া করেছে চিলিও। মার্তিনেসের গোলই শেষ পর্যন্ত ব্যবধান গড়ে দিয়েছে। ৮৮ মিনিটে মার্তিনেসের গোলটাও হয়েছে অসাধারণ। লিওনেল মেসির কর্নার থেকে পাওয়া সুযোগ মার্তিনেস বেশ দক্ষতার সঙ্গে চিলির রক্ষণভাগকে বোকা বানিয়ে লক্ষ্যভেদ করেন। আর্জেন্টাইন স্ট্রাইকারের গোলটিই শেষ পর্যন্ত ম্যাচের ব্যবধান গড়ে দেয়।

post
খেলা

বাংলাদেশের ভাগ্য লিখবে ভারত

চলমান টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে বাংলাদেশের বিদায় এক প্রকার নিশ্চিতই! তবে কাগজে-কলমে এখনও টিকে আছে সেমির স্বপ্ন। তবে সেই সম্ভাবনাটা নেহাতই কলমের কালিতে! অনেকটাই সমুদ্র থেকে পয়সা খুঁজে পাওয়ার মতো। সমীকরণের খড়কুটো আঁকড়ে ধরেই আটলান্টিক পাড়ে বেঁচে থাকার স্বপ্ন বুনছে টাইগাররা।বাংলাদেশের সেমির স্বপ্ন টিকিয়ে রাখতে অস্ট্রেলিয়ার বিপক্ষে জিততে হতো আফগানিস্তানকে। শক্তিমত্তা কিংবা সাম্প্রতিক ফর্ম সব দিক বিবেচনায় অজিদের জয়টাই স্বাভাবিক ছিল। তবে সেসব ভুল প্রমাণ করে টি-টোয়েন্টিতে প্রথমবার অজিদের হারায় আফগানরা। একই সঙ্গে বাংলাদেশের স্বপ্নও বাঁচিয়ে রাখে তারা। এবার দ্বিতীয় ধাপে বাংলাদেশের ভাগ্য লিখবে ভারত। আজ অস্ট্রেলিয়ার বিপক্ষে তাদের জয়ই পারে বাংলাদেশকে আসরে টিকিয়ে রাখতে। ভারত হারলেই আসর থেকে ছিটকে যাবে টাইগাররা। আজ রাতে অস্ট্রেলিয়ার মুখমুখি হবে ভারত। সেন্ট লুসিয়ায় বাংলাদেশ সময় রাত ৮টা ৩০ মিনিটে শুরু হবে ম্যাচটি।

post
খেলা

কাতারে প্রবাসীদের ত্রিদেশীয় ফুটবল টুর্নামেন্ট

পবিত্র ঈদুল আযহা উপলক্ষে কাতারে প্রবাসী কর্ণফুলী ক্রীড়া পরিষদের উদ্যোগে দিনব্যাপী ত্রিদেশীয় ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে।বানিজ্যিক নগরী মাইজার গ্যালিলিও ইন্টারন্যাশনাল স্কুল মাঠে এ আয়োজন করা হয়। খেলায় কাতার, ওমান ও আরব আমিরাত এর ৮টি দল অংশ নেয়। আয়োজক কমিটির সিনিয়র সহ-সভাপতি তসলিম গণির সঞ্চালনায় এতে সভাপতিত্ব করেন সিনিয়র উপদেষ্টা আব্দুস সালাম। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, কাতারস্থ বাংলাদেশ দূতাবাসের শ্রম কাউন্সিলর মো: মাশহুদুল কবির। খেলা উদ্বোধন করেন, পিক কুইক গ্রুপের চেয়ারম্যান আলমগীর হোসেন আলী। এতে বিশেষ অতিথি ছিলেন, কাতার বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মিজানুর রহমান ও রাঙ্গুনিয়া প্রবাসী কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক মবিনুল হক চৌধুরী। এসময় উপস্থিত ছিলেন, জাহাঙ্গীর আলম,কাজী ফারুক পেয়ারু,আলমগীর,মোতালেব চৌধুরী, রাজীব বড়ুয়া,শাহজাহান সাজু, মোঃ জাহাঙ্গীর ,আব্দুল শুক্কুর ,আব্দুল মতিন ও আবু তৈয়বসহ অনেকে। টুনামেন্ট পরিচালনা করেন, সৈয়দুল হক ,মোজাইদুল হক রাশেদ ,মোঃ আলনগীর ,মোঃ মামুন ও মোঃ দিদার।

post
খেলা

চীনকে হারিয়ে চ্যাম্পিয়ন বাংলাদেশ

জুনিয়র এএইচএফ কাপ হকিতে বাংলাদেশের শ্রেষ্ঠত্ব অক্ষুন্ন রইলো। গত আসরের মতো এবারও অপরাজিত চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ। গত আসরে স্বাগতিক ওমানের বিপক্ষে টাইব্রেকারে শিরোপা জিতেছিল বাংলাদেশ। এবার সিঙ্গাপুরে অনুষ্ঠিত অনূর্ধ্ব-২১ এই টুর্নামেন্টে নির্ধারিত সময়ের মধ্যেই ৪-২ গোলে চীনকে হারিয়েছে তারা।জুনিয়র এএইচএফ কাপ মূলত জুনিয়র এশিয়া কাপের বাছাই। এশিয়ার হকিতে পিছিয়ে থাকা দেশগুলো এতে অংশ নেয়। বাংলাদেশ বরাবরই এই টুর্নামেন্টে ফাইনাল খেলেই জুনিয়র এশিয়া কাপ নিশ্চিত করে। এশিয়া কাপে ভারত, পাকিস্তান, কোরিয়ার মতো শক্তিশালী দলের বিপক্ষে আর শেষ পর্যন্ত লড়াই করতে পারে না। গ্রুপ পর্ব ও সেমিফাইনালে বাংলাদেশ বেশ সহজেই জিতেছিল। আজ ফাইনালে অবশ্য চীনের বিপক্ষে প্রতিদ্বন্দ্বিতার মধ্যে পড়তে হয়েছে। প্রথম কোয়ার্টারে গোল করতে পারেনি কোনো দলই। দ্বিতীয় কোয়ার্টারে বাংলাদেশ তিন গোল করে ম্যাচের নিয়ন্ত্রণ নেয়। ২২-২৭ মিনিটের মধ্যে বাংলাদেশ তিন গোল আদায় করে। হাসান দু’টি ফিল্ড গোল ও আমিরুল পেনাল্টি কর্নার থেকে বাংলাদেশকে ৩-০ গোলের লিড এনে দেন। বিরতির পর তৃতীয় কোয়ার্টারে চীন দারুণভাবে খেলায় ফেরে। ৩৩ মিনিটে চীনের জিয়া লং ফিল্ড গোল করেন। আট মিনিট পর পেনাল্টি কর্নার থেকে চেন আরেকটি গোল করলে খেলায় তীব্র প্রতিদ্বন্দ্বিতা ফিরে আসে। চীনে সমতা আনার আগেই ৫৩ মিনিটে জয় ফিল্ড গোল করে ব্যবধান বাড়িয়ে ৪-২ করেন। ম্যাচের বাকি সাত মিনিট আর কোনো গোল না হওয়ায় বাংলাদেশ টুর্নামেন্টের চ্যাম্পিয়ন ট্রফি স্পর্শ করে।

post
খেলা

নিউইয়র্কে প্রবাসী বাংলাদেশিদের ফুটবল টুর্নামেন্ট

বিদেশের মাটিতে প্রবাসীরা নানাভাবে ভূমিকা রেখে চলেছেন। বিশ্বব্যাপী নিজ দেশের সংস্কৃতি ছড়িয়ে দেওয়া ও খেলাধুলাতেও তাদের ভূমিকা কম নয়। এরই ধারাবাহিকতায় বাংলাদেশি প্রবাসীদের অংশগ্রহণে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে হয়ে গেলো ফুটবল টুর্নামেন্ট।নিউইয়র্কে বাংলাদেশি অধ্যুষিত এলাকা ওজনপার্কে ‘ভিলেজ কাপ-২০২৪’ নামে টুর্নামেন্টের আয়োজন করে বিয়ানীবাজার স্পোর্টিং ক্লাব ইউএসএ। আনন্দঘন ও উত্তেজনাপূর্ণ এই ফুটবল ম্যাচে গ্র্যান্ড স্পন্সর ছিল ইউর ড্রিম হোম কেয়ার। ফুটবল ম্যাচটি উপভোগ করতে নিউইয়র্কের বিভিন্ন দূরদূরান্ত থেকে প্রবাসীরা ছুটে আসেন। এ খেলায় বিজয়ী হয় ‘ছোট দেশ’ দল। ইউর ড্রিম হোম কেয়ারের কর্ণধার ও বাংলাদেশ সোসাইটির ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান এম এ আজিজ বলেন, খেলাধুলার মাধ্যমে পরস্পরের সম্পর্ক দৃঢ় হয়, শারীরিক তথা মানসিক সুস্থতার জন্য যুবসমাজের সৃজনশীলতা বিকাশের জন্য এমন আয়োজন অপরিহার্য।

post
খেলা

লেভানডফস্কির পোল্যান্ডকে হারিয়ে অস্ট্রিয়ার জয়োৎসব

উয়েফা ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপের গ্রুপ ডি’র ম্যাচে পোল্যান্ডকে হারিয়ে আসরে নিজেদের প্রথম জয়ে শেষ ষোলোর সম্ভাবনা বাঁচিয়ে রাখলো অস্ট্রিয়া। শুক্রবার (২১ জুন) বার্লিনের অলিম্পিয়াস্টাডিওনে পোল্যান্ডের বিপক্ষে ৩-১ গোলে জিতেছে রাফ রাঙ্গনিকের শিষ্যরা। গ্রুপে দুই ম্যাচে ৩ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে অস্ট্রিয়া। অপরদিকে টানা দুই হারে টেবিলের তলানিতে পোল্যান্ড।ম্যাচের শুরু থেকেই পোল্যান্ডের রক্ষণভাগ চেপে ধরে অস্ট্রিয়া। একের পর এক শট ও বক্সে ফেলা ক্রস রীতিমতো ভয় ছড়িয়ে দেয় পোল্যন্ডের রক্ষণভাগে। ম্যাচের ৯ম মিনিটে কাঙ্ক্ষিত গোলও পেয়ে যায় অস্ট্রিয়া। ফিলিপ মোয়েনের বাড়ানো ক্রস থেকে হেডের সাহায্যে লক্ষ্যভেদ করেন গিয়ানট। অপরদিকে ৩০ তম মিনিটে পোল্যান্ডকে সমতায় ফেরান পিয়ানতেক। কর্ণার থেকে পাওয়া বল জোরালো এক শটে প্রতিপক্ষের জালে পাঠান ইস্তাম্বুল বাসাকেহিরের এই স্ট্রাইকার। ১-১ সমতায় শেষ হয় প্রথমার্ধ। দ্বিতীয়ার্ধে মাঠে নামেন পোল্যান্ডের তারকা ফুটবলার রবার্ট লেভানডফস্কি। ম্যাচের ৬০তম মিনিটে পিয়ানতেকের বদলি হিসেবে তাকে মাঠে নামান পোলিশ কোচ মিখাল প্রবিয়েশ। ম্যাচের ৬৬ তম মিনিটে ক্রিস্তোফের গোলে দ্বিতীয়বারের মতো লিড পায় অস্ট্রিয়া। ১০ মিনিট বাদে পোলিশদের রক্ষণভেদ করে বক্সে ঢুকে পড়েন মার্সেল সাবিৎজার। তাকে ফাউল করলে হলুদ কার্ড দেখেন স্ট্যাসনি। পেনাল্টি পায় অস্ট্রিয়া। ৭৮ তম মিনিটে পেনাল্টি থেকে গোল আদায় করলে জয় অনেকটাই নিশ্চিত হয়ে যায় তাদের। শেষ পর্যন্ত ৩-১ ব্যবধানে ম্যাচ জেতে অস্ট্রিয়ানরা। উল্লেখ্য, গ্রুপের শেষ রাউন্ডে মঙ্গলবার (২৫ জুন) নেদারল্যান্ডসের বিপক্ষে নাঠে নামবে অস্ট্রিয়া। একই সময়ে ফ্রান্সের মোকাবেলা করবে পোল্যান্ড।

post
খেলা

৭১ বছরের রেকর্ড ভাঙলেন মেসি

কোপা আমেরিকায় দীর্ঘ ৭ দশকের রেকর্ড ভাঙলেন লিওনেল মেসি। ২০২৪ আসরের উদ্বোধনী ম্যাচে কানাডার বিপক্ষে মাঠে নেমেই ভেঙে দেন চিলির প্রয়াত গোলরক্ষক সার্জিও লিভিংস্টোনের সাথে এতোদিন যৌথভাবে অবস্থান করা সর্বোচ্চ ৩৪ ম্যাচ খেলার রেকর্ড। ১৯৪১ থেকে ১৯৫৩ সালের মধ্যে লিভিংস্টোন খেলেছিলেন সাতটি কোপা আমেরিকার আসর। কোপা আমেরিকায় লিওনেল মেসির অভিষেক হয় ২০০৭ সালে। সেবার ৬ ম্যাচে মাঠে নামার সুযোগ পেয়েছিলেন তিনি। ২০১১ কোপায় খেলেন সবচেয়ে কম ৪ ম্যাচ। ২০১৫ এবং ২০১৯ কোপায় ছয় ম্যাচ খেলা মেসি ২০১৬ কোপায় মাঠে নামেন পাঁচবার। তবে সবশেষ ২০২১ সালে সর্বোচ্চ ৭ ম্যাচে খেলার সুযোগ পান মেসি। এই আসরেই জাতীয় দলের হয়ে প্রথম আন্তর্জাতিক ট্রফি জেতার স্বাদ পান এলএম টেন। এবারের আসরে কোপার আরও একটি রেকর্ড গড়ার সুযোগ থাকছে লিওর সামনে। এখন পর্যন্ত কোপা আমেরিকায় মেসির গোলসংখ্যা ১৩। চলতি আসরে পাঁচ গোল করলেই ছাড়িয়ে যাবেন কোপার ইতিহাসে সর্বোচ্চ গোলদাতা স্বদেশী নরবেরতো মেন্দেজ এবং ব্রাজিলের জিজিনহোকে। তারা দু’জনই কোপায় গোল করেছেন ১৭টি করে। উল্লেখ্য, মেসির রেকর্ড গড়ার ম্যাচে কানাডার বিপক্ষে ২-০ গোলে জিতেছে আর্জেন্টিনা। আলপনসো ডেভিসের দল কঠিন প্রতিপক্ষ না হলেও সাম্প্রতিক সময়ে দারুণ ফুটবল খেলছে। যার কারণে তাদের বিপক্ষে সেরা একাদশ নিয়েই ফরমেশন সাজিয়েছিলেন আর্জেন্টাইন কোচ স্কালোনি।

post
খেলা

জয় দিয়ে ইউরো মিশন শুরু রোনালদোর পর্তুগালের

শেষ মুহূর্তের গোলে চেক প্রজাতন্ত্রকে ২-১ গোলে হারিয়ে নাটকীয় জয় পেয়েছে পর্তুগাল। এতে ক্রিস্টিয়ানো রোনালদোর দলের ইউরো মিশন শুরু হলো হাসিতে। যদিও ম্যাচে পর্তুগাল পিছিয়ে পড়েছিল। প্রথমার্ধে গোলশূন্য থাকে দুই দলই। ম্যাচের ৬২ মিনিটে লুকাস প্রোভড গোল করে চেক প্রজাতন্ত্রকে এগিয়ে নেয়। এ সময় গ্যালারিতে থাকা পর্তুগিজ সমর্থকদের মাঝে চাপ লক্ষ্য করা যাচ্ছিল। তবে চেকরা বেশিক্ষণ লিড ধরে রাখতে সক্ষম হয়নি। সাত মিনিট পরেই পর্তুগালের নুনো মেন্ডেসের হেড ঠেকান চেক গোলরক্ষক জিন্দ্রিচ স্টানেক। তবে বলটা নিজের নিয়ন্ত্রনে নিতে ব্যর্থ হন তিনি। সামনে থাকা চেক ডিফেন্ডার রবিন হ্রানাচের গায়ে লেগে বল ঢুকে যায় নিজেদের জালেই। হয় আত্মঘাতী গোল। খেলায় সমতায় ফেরে পর্তুগাল। নির্ধারিত সময়ের শেষ দিকে পর্তুগালের দিয়েগো জোতার চেক প্রজাতন্ত্রের জালে বল পাঠালেও অফসাইডের কারণে বাতিল হয় সেই গোল। তবে যোগ হওয়া সময়ে ফ্রান্সিসকো কনসেইসাওয়ের গোলে শেষ পর্যন্ত নাটকীয় এক জয় নিয়ে মাঠ ছাড়েন রোনালদোরা।

post
খেলা

অর্পিতা ঝড়ে শ্রীলঙ্কাকে হারাল বাংলাদেশ

জুনিয়র এএইচএফ কাপ টুর্নামেন্টে বাংলাদেশ নারী হকি দলের জয়যাত্রা অব্যাহত রয়েছে। সিঙ্গাপুরে চলমান টুর্নামেন্টে আজ (মঙ্গলবার) বাংলাদেশ ৭-২ গোলে হারিয়েছে শ্রীলঙ্কাকে। এই জয়ের ফলে বাংলাদেশ তিন ম্যাচে নয় পয়েন্ট নিয়ে সাত দলের মধ্যে সবার শীর্ষে ওঠে গেল। শক্তিশালী চাইনিজ তাইপে এক ম্যাচ কম খেলে ছয় পয়েন্ট নিয়ে দ্বিতীয়।অনূর্ধ্ব-২১ দলের এই টুর্নামেন্টে নারী বিভাগে সাতটি দল অংশগ্রহণ করছে। শীর্ষ চার দল জুনিয়র এশিয়া কাপে খেলার সুযোগ পাবে। টানা তিন জয়ে বাংলাদেশ এশিয়া কাপ নিশ্চিত করার পথে। সিঙ্গাপুর থেকে এমনটাই জানালেন নারী দলের ম্যানেজার তারিক উজ জামান, ‘এই টুর্নামেন্টের শীর্ষ চার দল পরের ধাপে খেলার সুযোগ পাবে। টানা তিন জয় আমাদের চতুর্থ স্থান অনেকটাই নিশ্চিত।’

About Us

NRBC is an open news and tele video entertainment platform for non-residential Bengali network across the globe with no-business vision just to deliver news to the Bengali community.