খেলা

নিউইয়র্কে প্রবাসী বাংলাদেশিদের ফুটবল টুর্নামেন্ট

post-img

বিদেশের মাটিতে প্রবাসীরা নানাভাবে ভূমিকা রেখে চলেছেন। বিশ্বব্যাপী নিজ দেশের সংস্কৃতি ছড়িয়ে দেওয়া ও খেলাধুলাতেও তাদের ভূমিকা কম নয়। এরই ধারাবাহিকতায় বাংলাদেশি প্রবাসীদের অংশগ্রহণে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে হয়ে গেলো ফুটবল টুর্নামেন্ট।

নিউইয়র্কে বাংলাদেশি অধ্যুষিত এলাকা ওজনপার্কে ‘ভিলেজ কাপ-২০২৪’ নামে টুর্নামেন্টের আয়োজন করে বিয়ানীবাজার স্পোর্টিং ক্লাব ইউএসএ। আনন্দঘন ও উত্তেজনাপূর্ণ এই ফুটবল ম্যাচে গ্র্যান্ড স্পন্সর ছিল ইউর ড্রিম হোম কেয়ার।

ফুটবল ম্যাচটি উপভোগ করতে নিউইয়র্কের বিভিন্ন দূরদূরান্ত থেকে প্রবাসীরা ছুটে আসেন। এ খেলায় বিজয়ী হয় ‘ছোট দেশ’ দল।

ইউর ড্রিম হোম কেয়ারের কর্ণধার ও বাংলাদেশ সোসাইটির ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান এম এ আজিজ বলেন, খেলাধুলার মাধ্যমে পরস্পরের সম্পর্ক দৃঢ় হয়, শারীরিক তথা মানসিক সুস্থতার জন্য যুবসমাজের সৃজনশীলতা বিকাশের জন্য এমন আয়োজন অপরিহার্য।


সম্পর্কিত খবর

About Us

NRBC is an open news and tele video entertainment platform for non-residential Bengali network across the globe with no-business vision just to deliver news to the Bengali community.